রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 670

পরীমনির সংসারে ফাটল

0
পরীমনির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

৯ মার্চ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নির্মাতা কামরুজ্জামান রনির বিয়ে হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ভেঙে গিয়েছে তাদের সাজানো সংসার! যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি পরীমনি কিংবা রনি।

জানা যায়, বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও তাদের সংসারের কোনো খোঁজ নেই। নানা সময়ে ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি। শুধু তাই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

এদিকে কামরুজ্জামান রনি বলছেন, বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই। এবারের ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে কুরবানি দিয়েছেন পরীমনি। নিজের হাতে সবার হাতে মাংস তুলে দিয়েছেন। কিন্তু সে সময়ও তার পাশে ছিলেন না তার স্বামী কামরুজ্জামান রনি।

ত্বকের যত্নে বরফ

0
Coll-dro-22-p-12
প্রতিকী ছবি

বিউটিশিয়ান শারমিন কোচি

শরীরের কোথাও ব্যথা পেলে আমরা সাধারণত বরফ ব্যবহার করি। তবে ত্বক উপযোগী উপাদান বরফ বানিয়ে ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

ত্বকে বরফ ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। বরফ ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, বাড়তি তেল শুষে নেয়, ব্রণ কমায় এবং উন্মুক্ত লোমকূপের সমস্যাও দূর করে। এ ছাড়া ত্বক সতেজ রাখার পাশাপাশি চোখের চারপাশের ফোলাভাব কমায়।

আসুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন-

গ্রিন টির বরফ

গরম পানিতে দুটি টি ব্যাগ ফুটিয়ে ঠান্ডা করে তা বরফের ট্রেতে রেফ্রিজারেটরে রাখুন। ত্বকে আলতোভাবে এই বরফ ঘষে নিন। বরফ ত্বক সতেজ রাখে ও গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক সুরক্ষিত ও সুন্দর রাখতে সহায়তা করে।

লেবু ও শসার বরফ
শসা ব্লেন্ড করে এতে লেবুর রস মিশিয়ে বরফ বানিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। এই বরফ ব্যবহার ত্বক সতেজ করবে। এটি ত্বকের ক্লান্তিভাব দূর করে এবং লেবুর প্রাকৃতিক সিট্রিক এ্যাসিড ত্বককে ব্রণ থেকে রক্ষা করে।

গোলাপজলের বরফ
এক কাপ গোলাপ জলের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে বরফ করে নিয়মিত ত্বকে ব্যবহার করুন। এতে ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে এবং বাড়তি তেল শুষে নেয়। গোলাপজল সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন।

টিকটক ও অন্য অ্যাপসে অশ্লীল ভিডিও আপলোড বন্ধে হাইকোর্টে রিট

0
Tiktok-Dro-p-22-88
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় টিকটক এবং অন্যান্য অ্যাপস ব্যবহার করে অশ্লীল ভিডিও আপলোড বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে সোশ্যাল মিডিয়ায় টিকটক এবং অন্যান্য অ্যাপসে কি ধরনের কনটেন্ট বা ভিডিও আপলোড করা যেতে পারে সে বিষয়ে কেন একটি গাইডলাইন তৈরি করা হবে না এ মর্মে রুল জারির জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে।

তথ্য সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার এ রিট করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

৫ আগস্ট টিকটক থেকে অশ্লীল ভিডিও বা কনটেন্ট সরিয়ে ফেলা এবং এগুলো তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী।

দানবে পরিণত হয়েছে পুলিশের কিছু সদস্য-ডাঃ কামাল

0
Dr.kamal-Dro-p-2
ডাঃ কামাল-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মেজর (অবঃ) সিনহার হত্যাকান্ড দেখিয়ে দিল দলীয়করণ ও বিচারবহির্ভূত হত্যাকান্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ব্যবহারের কারণে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে দেশের জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

শনিবার দলের নেতাদের সঙ্গে অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

ডাঃ কামাল বলেন, একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে চলছে দুর্নীতি। তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বন্যা ও নদী ভাঙনে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে; মানুষের ঘরবাড়ি, জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। জনগণের অধিকার রক্ষায় ও দেশের সমস্যাগুলো সমাধানে জাতীয় ঐক্যকে জোরদার করার আহ্বান জানান তিনি।

ঝিনাইদহে চাকরিজীবীদের নিয়ে যুবদলের কমিটি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ছয় উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে তবে সে কমিটি সরকারি-বেসরকারি চাকুরী করেন।

২০ আগস্ট বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী যুবদলের ঝিনাইদহ শাখার সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সকল কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে এ কমিটি নিয়ে ক্ষোভ এবং অসন্তোষ ছড়িয়ে পড়লে, শনিবার দুপুরে যুবদলের ৫ ইউনিট কমিটির কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়। স্থগিতকৃত কমিটির মধ্যে রয়েছে শৈলকুপা উপজেলা ও পৌর, কালীগঞ্জ উপজেলা ও পৌর এবং মহেশপুর উপজেলা যুবদলের কমিটি।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক চিঠিতে এই ৫টি কমিটি স্থগিত করার ঘোষনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু পরীক্ষা নিরীক্ষা করে খুব দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিবেন।

অভিযোগ উঠেছে, যুবদলের সদ্য ঘোষিত শৈলকুপা উপজেলা কমিটির আহবায়ক করা হয় জাহিদ চৌধুরি নামের একজনকে। কিন্তু তিনি ঢাকার আশুলিয়াতে সিলভার গার্মেন্টস এন্ড ফ্যাক্টরিতে চাকরি করেন। একই উপজেলার পৌর শাখাতে আহবায়ক করা হয়েছে আনিচুর রহমানকে আনিচকে। তিনি ঢাকা মেট্রোরেল প্রকল্পে চাকরি করেন বলে জানা গেছে।

শৈলকুপা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক আকুল বলেন, টাকার বিনিময়ে চাকরীজীবী ও ব্যবসায়ীদের পদ দেওয়া হয়েছে। শৈলকুপার নতুন আহবায়ক জাহিদ চৌধুরী গত নির্বাচনে নৌকার ভোট করেছেন। তিনি বলেন জেলা সভাপতি আহসান হাবীব রনক পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে এ সব পদ বিক্রি করেছেন।

অভিযোগ উঠেছে, সদ্য ঘোষিত যুবদলের কালীগঞ্জ উপজেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে মাহবুবুর রহমান মিলনকে। তিনি মোবারকগঞ্জ সুগার মিলে চাকুরি করেন। এছাড়াও যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান কাজল আকিজ কর্পোরেট ব্যাংক, কোটচাঁদপুর শাখায় ও সাইফুল ইসলাম টুটুল গ্রামীণ ব্যাংক বারবাজার শাখায় চাকরি করেন। কালীগঞ্জ পৌর শাখায় আহবায়ক শাহাজাহান আলী খোকন, সদস্য সচিব জাহেদুল ইসলাম ও ৫নং যুগ্ম আহবায়ক ইমরান হোসেন-১ এরা তিনজনই মোবারকগঞ্জ সুগার মিলে চাকরি করেন। আহবাবয়ক শাহাজাহান আলীর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামে হলেও তিনি কালীগঞ্জ পৌর কমিটিতে স্থান পেয়েছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে বলেন, পদবঞ্চিত হয়ে অনেকে এমন মিথ্যাচারে লিপ্ত। তিনি বলেন নতুন কমিটির কিছু লোক চাকরী করেন এটা ঠিক। তবে ঢালাও ভাবে চাকরী বা ব্যবসা করেন এটা ঠিক নয়। তিনি বলেন কমিটি গঠনের পর থেকেই নানা রকম মিথ্যা ও অপপ্রচার চলছে, যা খুবই বিব্রতকর।

ভালুকায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৬

0
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার

দ্রোহ অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ভালুকা এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, এই দূঘর্টনায় নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারীসহ একজন শিশু রয়েছে। এ রিপোর্ট লেখা অবধি নিহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী প্রাইভেটকারটি ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও পাঁচ জন যাত্রী নিহত হন। নিহতদের লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
Kushtia-Dro-22-8-p-4
আটককৃত মাদক ব্যবসায়ী পিটু (৪৮)

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদরের পৌর এলাকার বাড়াদী খালপাড়ায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী পিটু (৪৮) একই এলাকার আবুল শেখের ছেলে।

শনিবার র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ী পিটুকে আটক করে।

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অবৈধভাবে ভারত প্রবেশকালে নারী ও দালাল সহ আটক ৮

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশকালে নারী ও দালাল সহ ৮ জন জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শুক্রবার রাতে অনন্তপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অনন্তপুর গ্রামের হাসানের বাড়ির এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কিছলু মিয়া (৩৪), সেলিনা খাতুন (২৭), ফারুক (২২), শিল্পি খাতুন (২২), এদের সকলের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে। অপরদিকে আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী তাদেরকে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনে সহায়তা করার অপরাধে দালাল রাজিব মিয়া (২২), মিন্টু মিয়া (২৫), হাসান আলী (৩০), কে বিজিবি আটক করেছে।

আটককৃত দালালদের বাড়ি জেলার মহরের মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামে। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছে মামলা নম্বর-২৮।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

আজ নায়ক রাজ-রাজ্জাকের মৃত্যুদিন

0
Razzak-Dro-22-8-p-3
চিত্রনায়ক রাজ্জাক- ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

২০১৭ সালের এই দিনে বাংলার চলচিত্র জগতের উজ্জল নক্ষত্র নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেছিলেন। আজ তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিন। তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন। তাকে হারিয়ে চলচ্চিত্র জগৎ আজ হযে পড়েছে অভিভাবক শূন্য।

নায়করাজ রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান বলেন, বাবা না থাকলে সন্তানের যেমন লাগে আমারও তেমন লাগছে। তিনি বেঁচে থাকলে আমাদের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির হয়তো অন্য রকম হতো। হয়তো এতো ঝামেলাই থাকতো না। তিনি ছিলেন আমাদের শক্তি। দূর্দিনে তার ছায়া থাকলে নতুনভাবে পথ চলতে পারতাম। সাহস নিয়ে এগিয়ে বাংলা চলচ্চিত্রকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারতাম।

চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল মেধা, মনন ও শ্রমে, নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়। তার অনবদ্য অভিনয় হৃদয় কেড়েছে দেশ-বিদেশের নানা বয়সী দর্শকের।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

তার মৃত্যুবার্ষিকী শাকিব খান লেখেন, যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। ইন্ডাস্ট্রির এই খারাপ সময়ে পদে পদে আপনার বড় অভাব অনুভব করি। অফস্ক্রিনে আপনি ছিলেন আমার মাথার ওপরে বিশাল আকাশ। আমাকে ছায়া দিতেন, আগলে রাখতেন, ভালোবাসা দিতেন, পরামর্শ দিতেন। সবসময় মন থেকে আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

রাজনীতিকে দুর্ঘটনায় ফেলেছে ২১ আগস্টের দুর্ঘটনা-গয়েশ্বর

0
Gayessor-Dro-22-p-2
গয়েশ্বর-রায়ের-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজনীতিকেই দূর্ঘটনায় ফেলেছে ২১ আগস্টের দূর্ঘটনা। সেদিনের সন্ত্রাসী হামলাই এক-এগারো অর্থাৎ, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের পথ তৈরি করেছিল। আর এই এক-এগারোর মাধ্যমেই ফায়দা লুটেছে বিএনপির অতি মুখোমুখি প্রতিপক্ষ।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের স্মরণে দলের ঢাকা জেলা কমিটি এ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২১ আগস্টের গ্রেনেট হামলার ঘটনা রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলা, উসকানি দেওয়া, অর্থাৎ সরকারকে বিব্রত করে দেশে-বিদেশের কাছে হেয় প্রতিপন্ন করায় ছিল ষড়যন্ত্রীকারীদের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগের সমাবেশে সেদিনের হামলার উদ্দেশ্য ছিল বিএনপির নেতৃত্বের জন্য কবর রচনা।

দুইশত’র উপরে আসন নিয়ে তখন বিএনপি ক্ষমতাসীন। একটা স্থিতিশীল ক্ষমতাসীন সরকার কখনোই চাইবে না, সেই সরকারকে অস্থিতিশীল করতে।

গয়েশ্বর প্রশ্ন তোলেন, এক-এগারোয় কে ভিকটিম হয়েছে? বিএনপি হইছে,খালেদা জিয়া হইছে। এক-এগারোয় লাভবান হয়েছে কে? হাসিনা এবং আওয়ামী লীগ। তাহলে ডাউট অব দ্য বেনিফিশিয়ারি যদি বলা হয়, এক-এগারোর মাধ্যমে বেনিফিট হয়েছে বিএনপির অতি মুখোমুখি প্রতিপক্ষের।

আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত

বিএনপির এই নেতা বলেন, এটা যদি প্রতিষ্ঠিত হতো, এটা যদি জনগণ বিশ্বাস করত যে, এটা সরকার করেছে অথবা খালেদা জিয়া বা তারেক রহমান করেছে, তাহলে সেদিন সরকার থাকার কথা না। তখন একটা পাতাও নড়েনি, একটা আওয়াজ হয় নাই। এটা জনগণের বোঝা হয়ে গেছে যে, এই অপকর্ম একটা গণতান্ত্রিক, একটা দায়িত্বশীল সরকার কোনো মতেই করতে পারে না। এটাই আমি ভারতীয় টেলিভিশনে সেদিন বলেছিলাম।

তিনি আরও বলেন, মনের ইচ্ছায়-অনিচ্ছায় সরকারে থাকতে ভুল-ভ্রান্তি আমাদের কিছু ছিল। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আজকে আমরা দিচ্ছি, খেসারত দিচ্ছে তারেক রহমান, খেসারত দিচ্ছে খালেদা জিয়া। তবে যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয়নি। তারা কিন্তু আমাদের আশপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছে। ২১ আগস্টের হামলা বাংলাদেশের ভাবনা থেকে হয়নি, এই ভাবনার পরিকল্পনা অন্য কোথাও বাস করে।

সর্বশেষ সংবাদ

নদীর তীর রক্ষার বাঁধে ভাঙ্গন

ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...