রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 671

রাজবাড়ীতে একদিনে আরও ৫৯ জনের করোনা শনাক্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে একদিনে আরু ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ২২৯২ জন।

শুক্রবার রাতে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ আগষ্ট ১১৫ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ৫৯ জনের করোনা পজেটিভ।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন,পাংশা উপজেলার ১২ জন, কালুখালী উপজেলার ১ জন, গোয়ালন্দ উপজেলার ৫ জন, বালিয়াকান্দি উপজেলার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

উল্লেখ্য, এখন পর্যন্ত রাজবাড়ীতে ২২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ১২৬২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। অন্যদের মধ্যে ২৭ জন হাসপাতালের আইসোলেশনে ও ৯২৮ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

খোকসায় ২১ আগস্ট পালিত

0
খোকসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২১ আগস্ট পালিত

স্টাফ রিপোর্টার

খোকসায় ২১শে আগস্টের গ্রেনেড হামলার নিহত-আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার খোকসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগ ও খোকসা উপজেলা তাঁতীলীগের যৌথ আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ২০০৪ সালের ২১ আগস্ট এর আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে গ্রেনেড হামলার নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর দেহরক্ষী নিহত মাহবুবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলুসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহেব আলীসহ, আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে একাদশে ভর্তি আবেদন ১৩ লাখ ৪২ হাজার

0
ekados-dro-21-p-9
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে বিলম্বিত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে।

শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর জানিয়েছেন ৯ আগস্ট সকাল ৭টা থেকে ২০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে কারিগরি বোর্ড থেকে পাস করেছেন ৯৫ হাজার ৮৯৫ জন।

ঢাকা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তিতে যে কার্যাক্রম চালাচ্ছে, তার মাধ্যমেই আবেদন করতে হচ্ছে দেশের নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের।

আর কারিগরি বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আবেদন করতে হবে কারিগরি বোর্ডের অধীনে।

তবে মাধ্যমিক পাস করা দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী এখনও একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার আবেদন করেনি।

ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, এখনও যারা আবেদন করেনি, তারা আরও দুই দফায় আবেদনের সুযোগ পাবেন। তবে কোনো বছরই মাধ্যমিক উত্তীর্ণ শতভাগ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করে না। যারা দেশের বাইরে পড়তে যাবে, তারা সাধারণত আবেদন করে না। এছাড়া যারা আশানুরূপ ফল না করায় পরেরবার আবার এসএসসিতে বসবে, তারাও কলেজে ভর্তির আবেদন করে না।
এবার শুধু অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে শিক্ষার্থীরা।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ অগাস্ট রাত ৮টায়। প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ আগস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর।

১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। ওই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর রাতে কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে।

তারেকসহ দন্ডিত ১৬ জন এখনও পলাতক

0
তারেক রহমানের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় দন্ডিত ৩৩ আসামি কারাগারে থাকলেও এখনও পলাতক রয়েছেন ১৬ জন।

দুই বছর আগে মামলার রায় হলেও আগে থেকেই তারেক রহমানসহ দন্ডিত এই আসামিরা পলাতক। যাদের অবস্থান জানা, তাদের ফেরানো আর যাদের অজানা, তাদের হদিসও বের করতে সফল হয়নি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২০০৪ সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় নানা প্রতিকূলতা পেরুনোর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদন্ড দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদন্ড।  বিভিন্ন মেয়াদে কারাদন্ড হয় আরও ১১ জনের।

রায়ের সময় আসামিদের মধ্যে ৩১ জন কারাগারে ছিলেন; পলাতক ছিলেন ১৮ জন। পরে দন্ডিত দুই পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করায় ১৬ জন থাকেন পলাতক। তারেক ছাড়া পলাতকরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (যাবজ্জীবন), কুমিল্লার মুরাদনগরে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (যাবজ্জীবন), অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার (২ বছর কারাদন্ড), ডিজিএফআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন আহমদ (২ বছর কারাদন্ড), হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ (মৃত্যুদন্ড), ইকবাল (যাবজ্জীবন), জঙ্গিনেতা মাওলানা তাজউদ্দিন (মৃত্যুদন্ড), মহিবুল মুত্তাকিন (যাবজ্জীবন), আনিসুল মোরসালিন (যাবজ্জীবন), মোহাম্মদ খলিল (যাবজ্জীবন), মাওলানা লিটন (যাবজ্জীবন), জাহাঙ্গির আলম বদর (মৃত্যুদন্ড), মুফতি শফিকুর রহমান (যাবজ্জীবন), মুফতি আব্দুল হাই (যাবজ্জীবন) ও রাতুল আহমেদ বাবু (যাবজ্জীবন)।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক দশক ধরেই যুক্তরাজ্যে রয়েছেন সপরিবারে। তাকে ফেরত আনতে উদ্যোগ নেওয়ার কথা বিভিন্ন সময়ে সরকার বলেছে। তবে তা আলোর মুখ দেখেনি। হারিছ চৌধুরী, হানিফের ছবিসহ রেড নোটিশ এখনও রয়েছে ইন্টারপোলের ওয়েবসাইটে। ও মাওলানা তাজউদ্দিন ও রাতুলের নাম থাকলেও ছবি নেই। তারেক ও কায়কোবাদের নাম রেড নোটিশ উঠলেও পরে তা তুলে ফেলে ইন্টারপোল।

তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকা অথবা পাকিস্তানে, রাতুল দক্ষিণ আফ্রিকায়, হারিছ চৌধুরী মালয়েশিয়া, আমেরিকা অথবা লন্ডনে ঘুরে ফিরে অবস্থান করছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

কায়কোবাদ মধ্যপ্রাচ্যের কোনো দেশে, হানিফ থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায়, সাবেক সেনা কর্মকর্তা এটিএম আমিন যুক্তরাষ্ট্রে ও সাইফুল জোয়ারদার কানাডায়, জঙ্গি আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন ও মহিবুল মুত্তাকিন ভারতের বিহার কারাগারে রয়েছে বলে কর্মকর্তাদের ধারণা। বাকিদের বিষয়ে কোনো ধারণা নেই গোয়েন্দাদের।

শাকিবের ছবিতে গাল্লিবয়ের গান

0
শাকিব খান ও গল্লিবয

দ্রোহ অনলাইন ডেস্ক

২০১৯ সালের মাঝামাঝিতে ‘গাল্লিবয়’ গানের মধ্য দিয়ে নিজেদের আত্মপ্রকাশ করে তবীব-রানা জুটি।
গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বাস্তবধর্মী গানের কথাগুলো আলোড়ন সৃষ্টি করে। এর পর তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এতোদিন ইউটিউবে তাদের সফল পদচারণা ছিল। তবে এবার সেটার পরিধি বাড়ছে। কারণ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটির অন্যতম গায়ক ও গীতিকবি তবীব মাহমুদ। শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘নবাব এলএলবি’-এর টাইটেল সং লিখেছেন তিনি। মূলত তার লেখা গানটি পর্দায় গাইবেন শাকিব খান! বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, তবীবের গানের কথাতে আমি মুগ্ধ। তাই আমাদের টাইটেল সংটি লেখার জন্য তাকে বলেছি। ইতোমধ্যে আমাদের চুক্তিও হয়েছে। তবে এটা শুধু লিখেছেন তবীব। গাইবেন অন্য কেউ। শিল্পীর নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা যায়, গানটির মাধ্যমে নবাবের পরিচিতি তুলে ধরা হবে। এর প্রথম বাক্যটি এমন-আমি নবাব, ধর্ষিতা বোনেদের হাত।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

এদিকে অনন্য মামুন জানালেন, ২০ আগস্ট নয়, ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে ছবিটির কাজ। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও মাহিয়া মাহি। বিশেষ চরিত্রে হাজির হবেন অর্চিতা স্পর্শিয়া। ছবিতে স্ক্রিপ্ট ডিরেক্টর হিসেবে আছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এটির গল্প ও পরিচালনায় আছেন অনন্য মামুন। ‘নবাব এলএলবি’ প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।

কম খরচে ইন্টারনেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

0
লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃস্পতিবার বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন কম খরচে দ্রুতগতির ইন্টারনেট ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হ্যান্ডসেটের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। এতে টেলিযোগাযোগ সেবার ওপর কর কমানোর দাবিও করা হয়।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশে এখনো স্বল্পমূল্যে মানসম্মত ইন্টারনেট পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়নি। সেবাদাতা কোম্পানিগুলো নানা ছলচাতুরিতে গ্রাহকদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছি।

এর অনুলিপি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যানকেও দেয়া হয়েছে।

তিনি জানান, করোনায় ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার বিষয়টি সামনে চলে এসেছে। স্বাভাবিক সময়েও শিক্ষার্থীদের জন্য ইন্টারনেটের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ। কিন্তু শহরের শিক্ষার্থীদের অনেকের কাছে ফোরজি হ্যান্ডসেট থাকলেও দেশের বেশিরভাগ শিক্ষার্থীরই তা নেই। তাই ফোরজি ডিভাইসের আমদানি শুল্ক প্রত্যাহার করে অপারেটরদের মাধ্যমে সেগুলো শিক্ষার্থীদের বিনামূল্যে বা নূন্যতম মূল্যে সংযোগসহ দেয়ার সুপারিশ করেছি আমরা। এছাড়া নিরবিচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে অপারেটরদের গ্রাহক অনুপাতে পর্যাপ্ত তরঙ্গ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে স্মারকলিপিতে।

পূজা ভট্টকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি

0
পূজা ভাটের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই মহেশ ভট্টের পরিবারের কাউকেই ট্রোল করতে ছাড়ছে না নেটাগরিকরা। ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকিতে ভরে গিয়েছে পূজা ভাটের ইনস্টাগ্রাম! বিরক্ত হয়ে ইনস্টাগ্রামের এ্যাকাউন্টের সেটিং বদলে প্রাইভেট করে দিলেন পূজা ভট্ট।

এর আগে ধর্ষণ ও খুনের হুমকিতে ক্লান্ত হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভট্ট ও তাঁর দিদি শাহিন ভট্ট। এ বার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তাঁদের বড় দিদি পূজা ভট্টের সঙ্গে। তবে আইনি পথে হাঁটার কথা বলেননি পূজা।

আজকাল ইনস্টাগ্রাম-টা এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখানে স্বচ্ছন্দে যে কেউ ধর্ষণ, খুনের হুমকি দিতে পারে! শুধু তাই নয়, কদর্য আক্রমণ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কথাও বলে। আমি সাধারণত এ সব এড়িয়ে যেতাম এত দিন। ভাবতাম, যাঁরা ভালবাসেন তাঁদের সমালোচনা করারও অধিকার রয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

কিন্তু এখন তো দেখছি পরিবার কিংবা আমাদের মৃত্যুকামনা করাটা এঁদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে! তাই আর নয়, এ বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে।

ঝিনাইদহে শতাধিক ক্লিনিক ও ডায়াগনেস্টিকের লাইসেন্স নেই

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা শহরে বছর দুয়েক ধরে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করেই চলছে। আবার কিছু ক্লিনিকের তো লাইসেন্সই নেই।

অভিযোগ উঠেছে, উপজেলা পর্যায়ের ক্লিনিকগুলোতে চিকিৎসার নামে অহরহ চলছে অপচিকিৎসা। ডাক্তারের অবহেলায় প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটছে। ক্লিনিকগুলোতে চিকিৎসার উন্নত পরিবেশ নেই বললেই চলে। ১০ শয্যার পরিবর্তে শয্যা বাড়িয়ে ৫০/৬০ জন করে রোগী ভর্তি করা হয়। নীতিমালা ভঙ্গ করার পরও এসব ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার নতুন লাইসেন্স পাচ্ছে। পুরাতন লাইসেন্সও নবায়ন করছে তারা।

জেলা শহরে সাত দিনের ব্যবধানে হরিণাকুন্ডু ও মহেশপুরে চার ক্লিনিকে চারজন প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয় নিয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম তদন্ত কমিটি গঠন করেছেন। তার ফলাফল এখনো দৃশ্যমান নয়।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের তথ্য মোতাবেক জানা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলায় মোট ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের সংখ্যা ১৭০টি। এর মধ্যে ক্লিনিক রয়েছে ৮১টি।

সুত্রমতে কোটচাঁদপুরের একটি ক্লিনিকের লাইসেন্স নবায়ন আছে। বাকী ১৬৯টি ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই। এছাড়া ৮৯টি ডায়াগনেস্টিক সেন্টারের কোনটার লাইসেন্স ২০১৮ সাল থেকে নবায়ন করা হয়নি। সবগুলোর লাইসেন্স নবায়ন প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

অভিযোগ উঠেছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা অর্থের বিনিময়ে চিকিৎসার জন্য অনুপযোগী ক্লিনিক গুলোর কাগজপত্র ঠিক করেন।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম এ ব্যাপারে জানান, জেলার কোন ক্লিনিকের এখন লাইসেন্স নেই। সবগুলো নবায়নের জন্য অপেক্ষমান। তিনি আরও বলেন, এখন অনলাইনে সরাসরি আবেদন নেওয়া হচ্ছে। ঢাকা থেকে যে সব ক্লিনিকের রিপোর্ট চাওয়া হচ্ছে আমরা সেগুলো প্রেরণ করছি। তিনি বলেন, ২৩ আগষ্টের মধ্যে সবার নবায়ন না হলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ক্লিনিক বন্ধ হয়ে যেতে পারে।

ঝিনাইদহে ভয়াল ২১ আগস্ট পালিত

0
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভয়াল ২১ আগস্ট উপলক্ষে নানা কর্মসুচি পালিত হচ্ছে।

এ দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপরে শহরের প্রেরনা একাত্তর চত্তরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ সমাবেশে স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল করিম, ইউপি সদস্য টোকন হোসেন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

এ দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপরে শহরের প্রেরনা একাত্তর চত্তরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এদিকে ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

এ সমাবেশে স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল করিম, ইউপি সদস্য টোকন হোসেন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

স্ত্রী পেটালেন আওয়ামী লীগ নেতাকে

0
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০)

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০) পিটিয়ে আহত করেছেন তার স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোরে জেলা শহরের সৈয়দারবালী এলাকায় ইলিয়াস আহম্মেদের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার শেষে ইলিয়াস আহম্মেদ হাওলাদার ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তবে বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে ঘরে থাকা শিল দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত এবং পরে রড় দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন তার স্ত্রী মিলি।

সকালে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস। তার মাথার তিনটি স্থানে আঘাত ছিল। হাতেও আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না

আরও পড়ুন-আজ ভয়াল একুশে আগস্ট

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, পারিবারিক কলহের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি পারিবারিক। তাই এখনও কোনো আইনি সিদ্ধান্তে আমরা যাইনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে যাই। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে তার স্ত্রী এ রকম করলেন তা আমাদের জানা নেই।

তবে বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি। গাড়ির চালকও ইলিয়াসের মামা বাড়িতে আছেন।

মামা শহীদ বলেন, ‘এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধ।’ এদিকে ইলিয়াসের স্ত্রী ঘটনার পর থেকে তার বাবার বাড়িতে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...