রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 677

অন্য ও নিজ

0
ডাঃ মুন্সী মুর্তজা আলী

ড. মুন্সী মুর্তজা আলী

মানুষ জন্মগতভাবে স্বার্থপর। প্রথমে সে নিজের স্বার্থটাই দেখবে-এটাই স্বাভাবিক। তবে স্বার্থপরতারও একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করে স্বার্থপর হওয়া কিছু মানুষকে নিয়ে আজকের লিখা। এসব বেশী স্বার্থপর মানুষেরা নিজেদের স্বার্থ ও ক্ষতিটাকে বড় করে দেখে। অথচ সেই পরিমান ক্ষতি অন্যের হলে মনে করে অন্যের সামান্যই ক্ষতি হয়েছে। এই ধরনের স্বার্থপর মানুষ সুখে থেকেও শান্তি পায় না। বরং অন্যেরা সুখে থাকলে এদের চোখ জ্বলে। এরা মনে করে তারাই একমাত্র সুখে থাকবে। আর অন্যরা সুখে থাকুক বা না থাকুক, বাঁচুক বা মরুক- তাতে তাদের কিছু যায় আসে না। অন্যদের কষ্ট দেখলে এরা আবার আনন্দ পায়। এরা অন্যের উপকার করেনা বললেই চলে। তবে অন্যদের কাছ থেকে নিজেদের প্রয়োজনটা ইচ্ছেমত আদায় করে নেয়। নিজেদের বিপদে অন্যদের পা ধরতেও লজ্জা বোধ করেনা। আবার বিপদ কেটে গেলে তাদের আর খোঁজ পাওয়া যায় না। অন্যের বিপদ জেনেও নিজেদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকে। এরা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। আর অন্যদের গুরুত্বহীন মনে করে। এরা অতিমাত্রায় সুবিধাবাদী ও আত্মকেন্দ্রিক। এদেরকে অসামাজিকও বলা চলে।

এসব মানুষদের ঘৃণা করলে তুমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে। কারন মানুষকে ঘৃণা করা পাপ। তবে অপছন্দ করলেও তাকে বুঝতে দিও না। এসব মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভাল। অর্থাৎ দুরে থাকাটাই শ্রেয়।মজার ব্যাপার হলো, এদেরও পছন্দ করা মানুষ আছে। যারা এদের পছন্দ করে, তারাও তাদের মত একই চরিত্রের অধিকারী। আর যারা প্রকৃত ভাল মানুষ তারা খারাপ রেখে ভাল মানুষ খুঁজে নেয়।

বিষয়টা এরকম-

“ভালোয় আলো চেনে

খারাপ চেনে আঁধার”!

এসব মানুষদের উপকার করলেও কখনো মনে রাখে না। বরং উপকার পেয়েও উপকারীর দোষ খুঁজে বেড়ায়। খারাপ থেকে দূরে থাকা ভাল। তাই বলে জ্ঞানী লোক কি জেনে শুনে তাদের বিপদে এগিয়ে যাবে না? যদি এগিয়ে না যায়, তবে জ্ঞানী লোকের পাপ হবে। তাই জ্ঞানী লোকের উচিত তাদের বিপদে সাহায্য করা। তবে তাদের সাথে বেশী মেলামেশা না করে দুরত্ব বজায় রাখাই উত্তম।

অন্যরা লোভী হলে তুমি লোভী হইয়ো না। অন্যরা পাপী হলে তুমি তাদের পাপ মোচনের জন্য চেষ্টা করিও। কিন্তু অন্যদের পাপের ভাগী হইয়ো না। অন্যের হিসাব অন্যের কাছে। আর নিজের হিসাব নিজের কাছে। অন্যের হিসাব নিতে যেয়ে নিজের নৈতিকতা বিসর্জন দেওয়া প্রকৃত মানুষের লক্ষ্য নয়।

শুরু করেছিলাম “অন্য ও নিজ” শিরোনাম দিয়ে। সেই কথায় ফিরে আসি। নিজের মাঝে অন্যকে আবিষ্কার করা এবং অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে কম স্বার্থপরতা প্রকাশ পায়। তাই আসুন আমরা কম স্বার্থপর হই। নিজের স্বার্থ জলাঞ্জলী না দিয়ে অন্যের স্বার্থে মনোনিবেশ করি। নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে নয়। পারস্পারিক মত বিনিময় ও সহযোগিতার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ চরিত্র বিনির্মান করি।

অধ্যাপক

লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মোবাইলে তোলা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রায়ই ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকার কারণে সৌন্দর্য নষ্ট হয়। এ ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ব্যবহার করা যায়।
আর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাটাও খুব সহজ নয়। তার জন্য অবশ্যই কোনো অ্যাপ বা ফটোশপের সাহায্য নিতে হয়। ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য আপনাকে এক এক করে সব অবজেক্টকে দূরে নিয়ে যেতে হবে।

যেভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন-
* যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য প্রথমে www.remove.bg ওয়েবসাইটে যেতে হবে।                * ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপলোড ফটো অপশনে ক্লিক করতে হবে।
* এখানে URL পেস্ট করে অথবা ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন।
* ছবি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটিকে দেখতে পাবেন।
* এরপর নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে চঘে ফরম্যাটে ছবিটি ডাউনলোড হয়ে যাবে।
* এখানে ফুল সাইজ অথবা 613 x 408 পিক্সেলে ছবি ডাউনলোড করতে পারবেন।

এবার ফিলিস্তিনে ট্যাংক হামলা ইসরাইলের

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইহুদি রাষ্ট্রটি বলছে, দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি ভূখন্ড থেকে রকেট ও বেলুন বোমার জবাবে এ হামলা চালানো হয়েছে।

সোমবার দেশটির সেনাবহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের কয়েকটি সামরিক পর্যবেক্ষণ চৌকিকে লক্ষ্য করে ট্যাংক হামলা চালানো হয়।

এতে আরও বলা হয়, রবিবার বিকালে বেশ কিছু মানুষ গাজার নিরাপত্তা বেড়ার কাছে দাঙ্গা সৃষ্টি করেছে। বিস্ফোরক নিয়ে সীমান্ত অতিক্রম করে আক্রমণ ও বেলুনে আগুন লাগানোর ডিভাইস দিয়ে হামলার চেষ্টা স্থগিত করা হয়েছে।

তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। -আল জাজিরা

মেসেঞ্জার ইনস্টাগ্রাম এক হচ্ছে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

জনপ্রিয় ফটো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামের ডাইরেক্ট ম্যাসেজ ও ম্যাসেঞ্জার সেবার একীভূতকরণ শুরু করেছে মূল প্রতিষ্ঠান ফেসবুক। ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের অনেকেই আপডেটটি পেয়েছেন।
আপডেটের নোটিফিকেশন মিলছে ইনস্টাগ্রামে। সেখানে একদম উপরে ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জারের দুটি আইকন দেখা যাচ্ছে। নিচে লেখা, ‘এ নিউওয়ে টু ম্যাসেজ’। হোম পেজে ঢুকলে ইনস্টাগ্রাম ডিএমের বদলে ম্যাসেঞ্জারের আইকন দেখা যাচ্ছে।

চ্যাট করার ক্ষেত্রেও ম্যাসেঞ্জারে আলাদাভাবে নির্দিষ্ট ম্যাসেজের রিপ্লাই এবং ইমোজিতে রিঅ্যাকশন দেয়া যাচ্ছে। এছাড়াও ম্যাসেজের লাইনগুলো নীল ও বেগুনি রং ধারণ করছে। তবে ইনস্টাগ্রাম থেকে এখনও ফেসবুকে ম্যাসেজ পাঠানো যাচ্ছে না।

ব্যবহারকারী চাইলে একীভূত সেবা নেয়ার অপশন নাকোচও করতে পারেন। সব ঠিক থাকলে আগামীতে ইনস্টাগ্রাম ডিএম ও ম্যাসেঞ্জারের সঙ্গে যোগ হবে হোয়াটসঅ্যাপের সেবা। একীভূত ম্যাসেজিং সেবায় অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক।

আমার সময় ফুরিয়ে আসছে-কঙ্গনা

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে মুম্বাইয়ের মাফিয়া রাজ নিয়ে কথা বলছেন কঙ্গনা। কর্ণ জোহর থেকে রণবীর কপূর, মহেশ ভট্ট, আলিয়া ভট্ট বিরুদ্ধচার করতে ছাড়েননি তিনি। তাঁর টুইটার অ্যাকাউন্ট এখন ট্রেন্ডিং।
সোমবার এক পোস্টে কঙ্গনা জানান, আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। আমার সময় ফুরিয়ে আসছে।

টুইটে তিনি আরও জানান, “আমার বক্তব্যকে মুম্বাইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনো মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে। কিন্তু এর মধ্যেও যে সময় বেঁচে আছে সেখানে মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব আমি”। সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে বয়কট কঙ্গনা বলে ক্যাম্পেন চলছে।

কঙ্গনার টুইটে ভক্তরা তাঁর পক্ষ সমর্থন করে লিখেছেন, কঙ্গনা সত্যি কথা বলার সাহস রাখেন। টুইট বন্ধ করে তাঁর মুখ বন্ধ করা যাবে না। কেউ কেউ বলেছেন, “আপনি টুইট ছেড়ে ইউটিউবে আসুন। আপনাকে কেউ আটকাতে পারবে না। আমরা আছি আপনার সঙ্গে!”

ঈর্ষান্তিত হয়ে জিয়ার বিরুদ্ধে এমন বিষোদগার-রিজভী

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের স্মরণে এই আলোচনা সভা হয়।

এই সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “জাতীয় দুযোর্গময় মুহূর্তে জাতীয় নেতৃত্বের অভাবে যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিলেন, জাতীয় নেতৃত্ব যে দায়িত্ব পালন করেননি সেদিন একজন মেজর সেই দায়িত্ব পালন করেছেন, জাতির কান্ডারী হিসেবে ভূমিকা পালন করেছেন। আজকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, মিডিয়ার সমস্ত আলো একজন ব্যক্তির দিকে টেনে নিয়ে তার বিরুদ্ধে বিষোদগার করছে সরকার।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

“কারণ একটাই- জিয়াউর রহমানের কেন এতো জনপ্রিয়তা, তার দলের কেন এত জনপ্রিয়তা। তার রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের যে চেতনা, এই চেতনা কেনো সে এখানে প্রতিষ্ঠিত করেছে? এটাই হচ্ছে তাদের ক্ষোভ, অন্য কিছুই নয়। সেজন্য সমস্ত প্রতিহিংসা, সমস্ত ঈর্শ্বা ও ক্ষোভ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ওপরে।”

অধ্যাপক এমাজউদ্দীনের স্মৃতি তুলে ধরে রিজভী বলেন, “স্যার ছিলেন একজন মহীরুহ, একজন প্রখ্যাত একাডেমিক ব্যক্তিত্ব। সুউচ্চ পর্বতের মতো তার ব্যক্তিত্ব ও বুদ্ধিবৃত্তিক উচ্চতা ও তার জ্ঞানের ভান্ডার। আমরা এইরকম মানুষদেরও আজকে হারিয়ে ফেলছি।”

আরও পড়ুন-বিএনপির মদদে সিরিজ বোমা হামলা হয়েছে-কাদের

বিএনপির মদদে সিরিজ বোমা হামলা হয়েছে-কাদের

0
ওবায়দুল কাদের-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা দেশে সিরিজ বোমা হামলার পেছনে বিএনপি সরকারের মদদ থাকায় রাষ্ট্রযন্ত্র নীরব ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সিরিজ বোমা হামলার ১৫তম বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপির হাতে রাষ্ট্র পরিচালনার ভার। দেশের ৬৩টি জেলায় একযোগে বোমাহামলার জন্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক গড়ে তোলা, জনবল ও বোমা সরবরাহ এতসব একদিনে গড়ে ওঠেনি।

“রাষ্ট্রযন্ত্র সেদিন নীরব ছিল কেন? নিশ্চয়ই সরকার প্রশ্রয়দাতা আর পৃষ্ঠপোষক ছিল। না হয় কীভাবে এ দীর্ঘপ্রস্তুতি জঙ্গিরা গ্রহণ করলো।”

হত্যা, সন্ত্রাস আর ষড়যন্ত্রের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদকে এদেশে বিএনপিই প্রশ্রয় ও লালন-পালন করে ক্যান্সারে রূপান্তর করেছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য রাখেন।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

লক্ষণ ভুলবেন না ধোনির যে দুটি ঘটনা

0
ভি ভি এস লক্ষন এভং ধোনি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ তার দীর্ঘ ক্যারিয়ারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন । তিনি ধোনির নেতৃত্বে খেলেছেন মোট ৩৪ টেস্ট। মাঠের ভেতরে-বাইরে দুজনের আছে অসংখ্য স্মৃতি। তবে দুটি ঘটনা আলাদা করে দাগ কেটে আছে লক্ষণের হৃদয়ে। ধোনির বিদায়ের পর মজার সেই দুটি ঘটনা শোনালেন তিনি।

এক বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে থাকার পর শনিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ধোনি। পর দিন স্টার স্পোর্টসের একটি আয়োজনে স্মৃতি হাতড়ে ভারতীয় কিংবদন্তির বিশেষ দুটি ঘটনা তুলে ধরেন লক্ষণ।

২০০৫ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক হয় ধোনির। এক মাস পর পাকিস্তান সফরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৪৮ রানের সেই ইনিংস খেলার পরই নাকি সবাইকে অবাক করে দিয়ে টেস্ট ক্রিকেট ছাড়ার কথা বলেন ধোনি। পরে অবশ্য নেননি চূড়ান্ত সিদ্ধান্ত।

“এমএস ধোনির দুটি ঘটনা আমি কখনও ভুলব না। প্রথমটি হলো, যখন সে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদে প্রথম টেস্ট সেঞ্চুরি করে। আমার এখনও মনে আছে, সে ড্রেসিং রুমে ফিরে চিৎকার করে বলছিল, ‘আমি অবসরের ঘোষণা দিতে যাচ্ছি, আমি এমএস ধোনি, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছি, এটাই যথেষ্ট! টেস্ট ক্রিকেট থেকে আমার আর কিছু চাওয়ার নেই।’ এটা শুনে আমরা হতভম্ব ও বিস্মিত হয়ে গিয়েছিলাম। তবে এমএস ধোনি সবসময় এমনই ছিল।”

২০০৮ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে অনিল কুম্বলে অবসর নিলে ভারতের টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। সে সময় আরেকটি কান্ড ঘটিয়ে সবাই অবাক করে দেন তিনি। ২০১২ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা লক্ষণ মনে করেন, এভাবেই জীবন উপভোগ করতেন ভারতের সাবেক অধিনায়ক।

“দ্বিতীয় ঘটনাটি ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের সময়। সে ছিল ভারতের অধিনায়ক, কারণ অনিল কুম্বলে দুই ম্যাচ আগে দিল্লিতে অবসরের ঘোষণা দেয়। এমএস ধোনি বাস ড্রাইভারকে বলল, পেছনে গিয়ে বসতে আর সে মাঠ থেকে হোটেল পর্যন্ত দলের বাস চালিয়ে নিল। আমরা সবাই খুব অবাক হয়েছিলাম। ভারত দলের অধিনায়ক, টিম বাস চালাচ্ছে!”

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

“এভাবেই সে জীবন উপভোগ করত। তার ভাবনা এমন ছিল, ক্রিকেটার হিসেবে মাঠে প্রয়োজনীয় সব কিছু করতে হবে, কিন্তু মাঠের বাইরে সবকিছুই ছিল খুব স্বাভাবিক।”

শাকিবের নায়িকা হবেন দীঘি

0
দীঘি

দ্রোহ বিনোদন ডেস্ক

নায়কদের নাকি বয়স যেন ফুরায় না। অপরদিকে নায়িকাদের বেলায় এমনটা দেখাই যায় না। খানিকটা ফুরিয়ে গেলেই নায়িকারা ভাবী, চাচি কিংবা মায়ের চরিত্রে নেমে আসেন। এ বিচারে নায়কদের ভাগ্য ভালোই বলা যায়।

এক সময়কার বাবা কিংবা চাচায় ভূমিকায় থাকা নায়কের সঙ্গে কোনো ক্ষুদে অভিনেত্রী যখন নায়িকার চরিত্রে দাঁড়িয়ে রোমান্স করেন তখন অস্বস্তি লাগাই স্বাভাবিক। তবে এমনটাও হয়। এপার বাংলা ওপার বাংলা ঘাটলে চোখে পড়তে পারে এমন দৃষ্টান্ত।

বলা হচ্ছিল, ঢাকাই সিনেমার সম্ভাবনাময় মুখ মডেল ও অভিনয়শিল্পী প্রার্থনা ফারদিন দীঘির কথা। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ক্ষুদে অভিনেত্রী দীঘিকে দেখা গেছে অনেক সিনেমায়। দুর্দান্ত অভিনয়ও করেছে দীঘি। তবে সেসব চরিত্র ছিল মেয়ে কিংবা ভাতিজা। এখন যদি সেই চরিত্রই হয়ে দাঁড়ায় শাকিবের নায়িকা, তাহলে কেমন লাগবে?

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

এ প্রশ্নের উত্তর দীঘিই দিয়েছেন। বলেছেন, একটা সময়ে আমি আর শাকিব আঙ্কেল বাবা-মেয়ে, চাচা-ভাতিজি এই ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমি জানি না তার সঙ্গে নায়িকা চরিত্রে অভিনয় করলে দর্শক মেনে নিতে পারবে কিনা। তবে যে ক্যারেক্টার বা গল্প দর্শক পছন্দ করবে, সে রকম পরিস্থিতিতে শাকিব আঙ্কেলের সঙ্গে ভবিষ্যতে কাজ করা যেতে পারে।

দীর্ঘদিন পর আবারো চলচ্চিত্রে ফিরছেন দীঘি। নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের জন্য এরইমধ্যে মনোনীত হয়েছেন।

স্পেনে মাস্কবিরোধী বিক্ষোভ

0
মাস্ক বিরোধী বিক্ষোভ করেছে জনতা

দ্রোহ অনলাইন ডেস্ক

স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্ক বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। একইসঙ্গে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সদ্য আরোপ করা আরও কিছু বিধিনিষেধের বিরুদ্ধে শত শত মানুষ এ প্রতিবাদ জানিয়েছে।

রবিবার রাস্তায় নেমে দেশটির জনসাধারণ মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ করেছে।

বিবিসি জানায়, স্পেনে চলতি বছরের মে মাসে প্রথমত গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। পরে দেশজুড়ে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। দুইদিন আগে স্পেন সরকার দেশজুড়ে নতুন আরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে জনসমাগম এলাকায় নিষিদ্ধ করা হয়েছে ধূমপান। এরপরই মানুষ এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে পথে নেমেছ।

স্পেনে তিন মাসের লকডাউন জুনের শেষদিকে উঠে যাওয়ার পরই দেশটিতে আবার নতুন করে বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণ। এখন পর্যন্ত স্পেনে ২৮ হাজার ৬শ’র বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছে।

আরও দেখুনখোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...