রবিবার, মার্চ ২৯, ২০২৬.
Home Blog Page 679

গুগল প্লে মিউজিক বন্ধ হচ্ছে ইউটিউবের স্বার্থে

0
গুগল-প্লে-মিউজিক-বন্ধ-হচ্ছে-ইউটিউবের-স্বার্থে

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউটিউব মিউজিককে এগিয়ে নিতে গুগল প্লে মিউজিক সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সেপ্টেম্বরে বন্ধ হলেও মিউজিক কনটেন্টের ব্যাকআপ রাখার জন্য ব্যবহারকারীরা আগামী ডিসেম্বর অবধি সময় পাবেন। ব্যাকআপের জন্য ইউটিউব মিউজিক অ্যাপে গানের ফাইল ট্রান্সফার করতে হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

গুগল জানিয়েছে, প্লে মিউজিকের সব ব্যবহারকারীর কাছে মেইল পাঠান হয়েছে। কীভাবে ফাইল ট্রান্সফার করতে হবে- সে বিষয়ে মেইলে নির্দেশনা দেয়া হয়েছে। গুগল মিউজিকে ৬ কোটি গানের বিশাল ভান্ডার রয়েছে। ফাইল ট্রান্সফার করতে প্রথমে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডানদিকে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংস’এ যেতে হবে। এরপর ‘ট্রানস্ফার ফ্রম গুগল প্লে মিউজিক’ অপশনটি বেছে নিতে হবে। ট্রান্সফার হয়ে গেলে নোটিফিকেশনে তা জানিয়ে দেবে গুগল।

তোরে কতো ভালোবাসি’র অপেক্ষায় আছে হিমু

0
Himu-Dro-16-8-p-7
চিত্রনায়িকা হুমায়রা হিমু

দ্রোহ বিনোদন ডেস্ক

হোমায়রা হিমু ক্যারিয়ারে খুব বেশি ছবিতে অভিনয় করেননি। যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সবই প্রশংসিত হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে দীর্ঘ ছয় বছর পর নতুন ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী।

নাম ‘তোরে কতো ভালোবাসি’। ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল। বর্তমানে এ ছবির মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন হিমু। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস তার এ অপেক্ষার পালা দীর্ঘায়িত করেছে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘ছবিটির গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালোলাগায় কাজটি করেছি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে। সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রুত মুক্তির উদ্যোগ নেয়া হয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

প্রসঙ্গত, ২০১১ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে হিমু অভিনয় করে বেশ প্রশংসিত হন। সর্বশেষ ২০১৪ সালে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিতে অভিনয় করেন তিনি।

নিজ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতা আটক

0
অভিযুক্ত পিতা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে নিজের ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়– গোপাল সরকার (৪৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়– গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়– গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে। মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, ৭/৮ মাস যাবৎ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আসে কুলাঙ্গার পিতা।

এ বিষয় নিয়ে এর আগে আমার মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এ সময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়– গোপাল। ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শৈলকুপায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার্জসিট

0
শিক্ষক দিলারা ইয়াসমিন জোর্য়াদার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোর্য়াদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার চার্জসিট প্রদান করেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসার পর শৈলকুপা থানার এস আই সাখাওয়াত হোসেন ৩০ জুলাই চার্জসিট দাখিল করেন। অভিযুক্ত শিক্ষক শৈলকুপার শেখপাড়ার দবির উদ্দীন জোর্য়াদারের মেয়ে।

সাংবাদিক ও শিক্ষকদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ন পোষ্ট দেওয়ার কারণে সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক ও সাংবাদিক শামিম বিন সাত্তার ২০১৮ সালে মামলাটি দায়ের করেন।

চার্জসিটে উল্লেখ করা হয়েছে শিক্ষক দিলারা ইয়াসমিন জোর্য়াদার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে স্কুলের কয়েকজন শিক্ষক ও জেলার সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ন পোষ্ট দেন।

ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল, ডিবিসির আব্দুর রহমান মিল্টন, ডাকুয়া পত্রিকার সম্পাদক প্রকাশক শামিম বিন সাত্তার, পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সহকারী শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর কুরুচি পূর্ন পোষ্ট দেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ সালের ২৫ এর (২)/ ২৯ (১)/ ৩১ (২) ধারার অপরাধ করেছেন মর্মে তদন্তে প্রতিয়মান হয়।

তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, নিরপেক্ষ ভাবে সাক্ষি প্রমান ও আলামত পর্যালোচনা করে অপরাধ করেছেন বলে প্রমানিত হয়। তবে পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি থেকে পাঠানো রিপোর্টে ২০১৮ সালের ৯ আগষ্ট তারিখে সাংবাদিকদের সম্পর্কে কোন পোষ্ট পায়নি। উক্ত আইডিতে দুই শিক্ষকের বিরুদ্ধে পোষ্ট পাওয়া যায়।

তথ্য নিয়ে জানা গেছে, এই মামলায় আসামী উচ্চ আদালত থেকে জামিন নেন। স্কুল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খোকসার একটি কিন্ডার গার্টেনের অর্ধনমিত পতাকা উড়ছেই

0
khoksa-kindar-garten-news-image-700

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবসে উত্তোলিত অর্ধনমিত জাতীয় পতাকা পরের দিনও টানিয়ে রেখেছে একটি কিন্ডার গার্টেন স্কুল।

জানা গেছে, উপজেলা সদরের খোকসা কিন্ডার গার্টেন স্কুলের পেছনের গেটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অর্ধনমিত করে একটি জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরদিন ১৬ আগস্ট বিকাল পর্যন্ত বিবর্ণ পতাকাটি উড়তে দেখা যায়।

স্থানীয়রা জানায়, শোক দিবসে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মত খোকসা কিন্ডার গার্টেনের পিওন পতাকাটি উত্তোলন করেন। কিন্তু দেড় দিন অতিবাহিত হলেও অর্ধনমিত পতাকাটি আর নামানো হয়নি। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনেকে আক্ষেপ করে বলেন,“চেড়াগের গোড়ায় আঁধার”। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাজারে ব্যবসায়ীরা এলোমেলো ভাবে পতাকা উত্তোলন করে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের পতাকা ঠিক করতে বাধ্য করে। কিন্তু থানার প্রধান গেট থেকে ৫০ মিটারের মধ্যে সারারাত পতাকা উড়তে দেখা গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে খোকসা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আতিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল করা হয় কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: 
খোকসায় সাপের কামড়ের ভ্যান চালকের মৃত্যু
খোকসায় জাতীয় শোক দিবস পালিত

অধ্যক্ষের দুঃখ প্রকাশ

সংবাদটি প্রকাশের পর রাতে বিষয়টি অধ্যক্ষের দৃষ্টি গোচর হয়। জাতীয় পতাকার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটা অনাকাঙ্খিত ভুল। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পরে পতাকাটি নামিয়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান। একই সাথে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলেও অবহিত করেন।

ঈশ্বরদীতে বিপুল পরিমান হেরোইনসহ আটক ১

0
মাদকব্যবসায়ী হারুন-অর-রশীদ (২৮)

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীতে বিপুল পরিমান হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাতে ঈশ্বরদী বিমান বন্দর সড়কের সিসিডিবি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেল পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে ১০০ গ্রাম হেরোইনসহ মাদকব্যবসায়ী হারুন-অর-রশীদ (২৮) কে আটক করা হয়েছে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

ভূপতি বর্মন জানান, রাজশাহীর গোদাগাড়ি হতে সিএনজিতে করে এই হেরোইন সিরাজগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় হারুনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হয়-বিঃ চৌধুরী

0
বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ ও মানচিত্রকে অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশকেই অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না, তারা দেশের মানুষকেও শ্রদ্ধা করে না। তারা মুক্তি সংগ্রামকেও শ্রদ্ধা করে না।

শনিবার বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকল্পধারা আয়োজিত আলোচনা সভায় অডিও বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নের শপথ নেওয়ার আহ্বান জানান সকলকে।

তিনি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। আমাদের জন্য এটি একটি লজ্জাজনক দিন। এদিন স্বাধীনতার অগ্রদূত, বাংলাদেশের রাজনৈতিক চিন্তার এবং মুক্তিযুদ্ধের অগ্রদূত বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

মৃত্যুর মুখোমুখি হয়েও বঙ্গবন্ধু স্বাধীনতার দাবি থেকে পিছু হটেননি। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল। দেশের মানুষের জন্য তার ভালোবাসা ছিল সীমাহীন। দেশের মানুষকে এবং দেশকে সমার্থকভাবে তিনি ভালোবেসেছেন। তার সবচেয়ে বড় সাহস দেশপ্রেমের মধ্যে, মানুষকে ভালোবাসার মধ্যে। তার সবচেয়ে দুর্বলতা সেটাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক পা’ও পিছু না হটার আহ্বান জানিয়ে বিঃ চৌধুরী বলেন, আপনার মধ্যে অনেকগুণ আছে, যেটা বঙ্গবন্ধুর সাথে মিলে যায়। শুধু অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা নয়, দেশের দরিদ্র মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারে আপনাকে তা নিশ্চিত করতে হবে।

ইবির উপাচার্য পদে লবিংয়ের দৌড়ে ১১ শিক্ষক

0
ইবির-উপাচার্য-হতে-লবিংয়ে-১১-শিক্ষক
ইসলামি বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ চলতি মাসের ২০ আগস্ট পূর্ণ হবে। গুরুত্বপূর্ণ এই দুই পদে নতুন কারা আসছেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

জানা গেছে, এ পদের জন্য ইবি ও বাইরের বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষক লবিং করছেন। এ দিকে কোষাধ্যক্ষ পদের জন্য দৌড়ঝাঁপ করছেন ৮ শিক্ষক।

দুই পদের চেয়ারে বসতে আগ্রহী এই শিক্ষকরা বিভিন্ন মাধ্যমে সরকারের উচ্চ মহলে তদবির করছেন। নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে স্থানীয় এমপি, মন্ত্রী, ইউজিসিসহ সব লবিংয়ে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

২০১৬ সালের ২১ আগস্ট চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী নিয়োগ পান। তার সাথেই কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান আইন বিভাগের অধ্যাপক সেলিম তোহা। আসকারী প্রথমবারের মতো উপাচার্য পদের মেয়াদ পূর্ণ করতে চলেছেন । আগে ১১ জন উপাচার্য বিভিন্ন অনিয়মের দায়ে পদত্যাগ বা অপসারিত হয়েছেন। দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে অধিষ্ঠ থাকতে তিনি সবার সথে তিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ছাড়াও উপাচার্য পদে নিয়োগ পেতে চেষ্টা করছেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। তিনি এ নিয়ে দুই মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তবে ডঃ শাহিন উপাচার্য পদের জন্য লবিংয়ে অনেকটা এগিয়ে আছেন বলে জানা গেছে। এদিকে উপাচার্য হতে চেষ্টা করছেন বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহাও।

উপাচার্য পদে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাসিম বানু, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তার।

অপরদিকে, ইবির সাবেক কোষাধ্যক্ষ ও ঢাবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আফজাল হোসেন, ইবির সাবেক শিক্ষক ও বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু এবং রাবির আরেক শিক্ষক অধ্যাপক পি এম শফিকুল ইসলাম শফিকও উপাচার্য পদের জন্য আগ্রহী।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

কোষাধ্যক্ষ পদের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক কাজী আখতার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ারুল হক স্বপন, ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল আরফিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া এবং আইন বিভাগের অধ্যাপক শাহজাহান মণ্ডল।

অনলাইন ক্লাস- পাখিদের কথা (২)

0

খোকসায় জাতীয় শোক দিবস পালিত

0
খোকসায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়াম ও সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীন ।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের ছাদে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। আলোচনায় অংশ নেন, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ (এম পি), মুজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী, সন্তোষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।

সর্বশেষ সংবাদ

মশার কয়েল থেকে অগ্নিকান্ডে দুই কৃষক অগ্নিদগ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই – ভাতিজাদের সংঘর্ষ আহত ১৬

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক। শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে...

বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দুপুরে এক...

আগুনে পুড়ে ছাই হলো দুই ব্যবসায়ীর স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি 'বিশ বছর আগে ২০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কষ্টেমষ্টে তিলেতিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হয়ছিল। আর আমার কিছুই অবশিষ্ট নেই।...