শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 687

সিফাতের জামিন আবেদন মঞ্জুর

0
সিফাত-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় গ্রেপ্তার করা হয় তার সহযোগী সাহেদুল ইসলাম সিফাতকে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে সিফাতের জামিন আবেদন করেন কক্সবাজারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফা। শুনানি শেষে আদালতের বিচারক তামান্না ফারাহ জামিন আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে পুলিশের করা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে র‌্যাবের হাতে ন্যাস্ত করার আবেদনও মঞ্জুর করেন আদালত।

এর আগে, রবিবার দুপুরে জামিন পান সিনহার দলে থাকা আরেক সদস্য শিপ্রা দেবনাথ। সিফাত ও শিপ্রা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

সিফাতের আইনজীবী ও জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, ‘আমরা সিফাতের মুক্তি এবং ন্যায়বিচারের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে র‌্যাবের কাছে হস্তান্তরের আবেদন জানিয়েছিলাম। আদালত পাঁচ হাজার টাকা জিম্মায় সিফাতকে জামিন দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে র‌্যাবকে ন্যাস্ত করেছেন।’

কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

0
কুষ্টিয়ায় নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারী কলেজ সংলগ্ন মাঠে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা রাশেদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দু:খজনক। এ ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে সরকার।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার বিষয়টি একদিনের নয়। তবে শেখ হাসিনার সরকার স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে বিএনপি সে অভিযানের বিরুদ্ধে কথা বলে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাপারে হানিফের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রীই দিতে পারবেন। বাংলাদেশর পররাষ্ট্র নীতি হলো, প্রতিবেশিসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

এ সময় কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরোয়ার জাহান বাদশা, সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী আর নেই

0
alauddin-ali-singer

দ্রোহ ডেস্ক:

রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রখ্যাত সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলী। রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

এর আগে শুক্রবার দিবাগত রাত থেকেই কিংবদন্তী এই সুরকারের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত শনিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারও আগে টানা তিনমাস থাইল্যান্ডে ক্যানসারের চিকিৎসা শেষে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরেন আলাউদ্দিন আলী। এরপর থেকে কিছুটা স্থিতিশীলই ছিলো তার শারীরিক অবস্থা।

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতার নাম জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন।

১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন। এরপর তিনি প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজসহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন আলাউদ্দিন আলী।

তিনি গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আলাউদ্দিন আলী সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার এবং গীতিকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন।

আলাউদ্দিন আলীর উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে রয়েছে- একবার যদি কেউ ভালোবাসতো, যে ছিল দৃষ্টির সীমানায়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, হয় যদি বদনাম হোক আরো, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, জন্ম থেকে জ্বলছি মাগো, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ।

সিনহা হত্যা নিয়ে ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

0
ফাইল ছবি

দ্রোহ ডেস্ক:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যা নিয়ে একটি অশুভ চক্র অপপ্রচার ও উস্কানির মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে সওজ, গোপালগঞ্জ জোনের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনহা রাশেদ হত্যার সুষ্ঠু বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে।

দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বিএনপির সফলতা উল্লেখ করে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। যারা ঘোলা পানিতে মাছ শিকারে চিরাচরিত ষড়যন্ত্রে বিশ্বাসী তাদের সব অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে।

কনফারেন্সে জেলার সড়ক উন্নয়নের চিত্র ধরে সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জে জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, সদর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

আরও্র পড়ুন: 
শনিবার থেকে পর্যায়ক্রমে ট্রেন চালু
দেশে করোনা রোগী ও আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে: জাহিদ মালেক

ইরানে ভয়াবহ ভূমিকম্প

0
ইরানে ভয়াবহ ভূমিকম্প

দ্রোহ ডেস্ক:

ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশ। রোববার প্রদেশটিতে ৫ দশমিক ১ মাত্রা ভূমিকম্প আঘাত হানে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভূমিকম্পের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

অবশ্য জানানো হয়েছে যে, প্রদেশের গিলান-ই ঘার্ভ কাউন্টিতে ভূ-কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন: 
ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭
ভারতে একদিনেই আক্রান্ত ৬৪৩৯৯, মৃত্যু ৮৬১

শনিবার থেকে পর্যায়ক্রমে ট্রেন চালু

0
শনিবার থেকে পর্যায়ক্রমে ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৫ আগস্ট শনিবারের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে। রবিবার দুপুরে রেলের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা শ‌রিফুল আলম এ তথ‌্য জা‌নিয়েছেন।

করোনার বিস্তার রো‌ধে গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬৮ দিন বন্ধ থাকার পর ৩১ মে সী‌মিত প‌রিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। দুই দফায় ১৯‌টি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। স্বাস্থ‌্যবি‌ধি মানতে এসব ট্রেনে আসন সংখ‌্যার অ‌ধের্ক যাত্রী প‌রিবহন করা হচ্ছে। যাত্রীর অভাবে দু‌টি ট্রেন গত জুনে বন্ধ করা হয়। কৃ‌ষিপণ‌্য ও পশুবাহী বি‌শেষ লাগেজ ট্রেন চালানো হলেও, মেইল ও লোকাল ট্রেন এখনো বন্ধ রয়েছে।

রেল সূত্র জা‌নিয়েছে, ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হলেও আর দা‌ঁড়িয়ে যাত্রী নেবে না রেল। আসন সংখ‌্যা অনুযায়ী যাত্রী প‌রিবহন করা হবে। করোনা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক না হওয়া পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী নেওয়া হবে। আগামী দুই এক‌দিনের ম‌ধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

দেশে করোনা রোগী ও আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে: জাহিদ মালেক

0
করোনা রোগী ও আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: 

হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও নমুনা পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের রোগীর সংখ্যা অবশ্যই কমে যাচ্ছে। রোগীর সংখ্যা কমে যাওয়ার মানেই হলো আক্রান্তের সংখ্যাও আমরা মনে করি কমে যাচ্ছে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, এখন ৮০টি ল্যাব ও কিটের কোনো সংকট নেই। আমরা সব সময় আহ্বান করছি আপনারা টেস্ট করান।

‘আমরা দেখেছি টেস্টের সংখ্যা কমেছে, এটা সত্যি। সেটা একদিকে হয়তো বন্যার কারণে। আর টেস্ট করাতে কিছু মানুষের অনীহাও আছে, যে এমনি ভালো হয়ে যাচ্ছি। এটাও একটা কারণ হতে পারে। ’

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, মানষের ভিতরে এখন একটা কনফিডেন্স ডেভেলপ করেছে। আপনারা লক্ষ্য করেছেন যে মৃত্যুর হারটা আস্তে আস্তে কমে এসেছে। মানুষ সেবা পাচ্ছে হাসপাতালে এবং টেলিমেডিসিনের মাধ্যমে। ৪/৫ হাজার ডাক্তার টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছেন। যারা রোগী তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ শতাংশ। প্রয়োজনে ওষুধ পর্যন্ত বাসায় পৌঁছে দেওয়ার সেবা দেওয়া হচ্ছে। যখন ক্রিটিক্যাল হয় তখন তারা হাসপাতালে যায়। হাসপাতালে আসার সংখ্যা কমে গেছে। হাসপাতালেও প্রায় ৬০ শতাংশ সিট খালি। রোগীর সংখ্যাও অনেক কমে গেছে।

‘যেহেতু অল্পতেই ঘরে থেকে ভালো হয়ে যায়, আমরা লক্ষ্য করেছি যে টেস্ট করতেও তাদের মধ্যে অনীহা। আমরা সব সময় আহ্বান করবো আপনারা আসেন, টেস্ট করান। টেস্টের ল্যাবেরও কোনো আভাব নেই, কিটেরও কোনো অভাব নেই। ’

রোগী কমছে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা মনে করি মৃত্যুর হার কমছে। হাসপাতালে ক্রিটিক্যাল রোগী নেই বলে ৬০ শতাংশ সিট খালি। কেউ অসুস্থ হয়ে ক্রিটিক্যাল না হলে হাসপাতালে যায় না। আবার সুস্থ হওয়ার হারও অনেক বেশি, এখন প্রায় ৬০ শতাংশের বেশি।

‘এসব তথ্য বিশ্লেষণ করে বলতে পারি- আমাদের রোগীর সংখ্যা অবশ্যই কমে যাচ্ছে। রোগীর সংখ্যা কমে যাওয়ার মানেই হলো আক্রান্তের সংখ্যাও মনে করি কমে যাচ্ছে। ’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের, শনাক্ত ২৪৮৭

0
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ৩২ জন, শনাক্ত ২৬১১

দ্রোহ ডেস্ক: 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩৯৯ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৮৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ৬০০ জনে।

রবিবার দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৫ টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১৪ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ টি।

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী তিনজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে সাতজন, রংপুর বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে দুইজন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৬ হাজার ৬৬৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৭ হাজার ৭২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৪০ জন।

ভারতে একদিনেই আক্রান্ত ৬৪৩৯৯, মৃত্যু ৮৬১

0
india-corona-droho

দ্রোহ ডেস্ক: 

করোনাভাইরাস সংক্রমণে ভারতে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন; যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। তথ্য এনডিটিভি।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬১ জন কোভিড রোগী। করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯ এছাড়া এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৮৭৯ জন রোগী। মোট সুস্থ ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, গত পাঁচদিনে ভারতের একদিনে সংক্রমণ সর্বাধিক। দুদিনের হিসেবে ভারতে সংক্রমণ প্রায় এক লাখ। পরপর তিনদিন ৬০ হাজারের ওপর দৈনিক সংক্রমিত হয়েছে। শনিবার ৬১ হাজার একদিনে শনাক্ত হয়েছে।

তিন সপ্তাহে ভারতে ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৭ জুলাই সংক্রমিত ছিল ১০ লাখ। আর ৮ আগস্ট পর্যন্ত সংক্রমণ ২০ লাখের ওপর।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের বিচারে প্রথম পাঁচটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।

মৃত্যুর নিরিখে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন:
ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, আহত চার সহস্রাধিক নিহত ৭৮

জেনে নিন, মাস্ক পরার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

0
how-to-use-musk-droho

দ্রোহ ডেস্ক : 
করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে মাস্ক পরা কতটা জরুরি কমবেশি সবাই এখন সেটা জানেন। কিন্তু কোন ধরনের মাস্ক ব্যবহার করলে বেশি কার্যকর হবে সেটা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। কোন মাস্ক কতটা কার্যকর তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেমন-

১. বিশেষজ্ঞরা বলছেন, ভাল্‌ভ-যুক্ত এন-৯৫ মাস্ক পরা মোটেও নিরাপদ নয়। কারণে ভালভের ফিল্টার বাইরে থেকে ভাইরাস ঢোকা আটকে দেওয়ায় মাস্ক ব্যবহারকারীদের সুবিধা হলেও তা অন্যদের বিপাকে ফেলতে পারে। কারণ, ভাল্‌ভ-যুক্ত এন-৯৫ মাস্ক পরা ব্যক্তিরা করোনাভাইরাসের বাহক হলে, তার নিঃশ্বাসের মধ্যে দিয়ে তা বেরিয়ে অন্যদের সংক্রমিত করতে পারে।

২. ভাল্‌ভ নেই, এমন এন-৯৫ মাস্ক পরা যেতে পারে। এই ধরনের মাস্ক করোনাভাইরাসের পাশাপাশি বায়ুবাহিত ধূলিকণা ও সূক্ষ্ম জলকণা থেকে সুরক্ষা দেয়।

৩. এফএফপি (ফিল্টারিং ফেস পিস)-২, এফএফপি-১ এবং এফএফপি-৩ মাস্কও তুলনামূলক ভাবে বেশ সুরক্ষিত।

৪. এন-৯৫ বা এফএফপি জাতীয় মাস্ক তুলনামূলক ভাবে দামি হওয়ায়, তার বদলে অনেকেই সার্জিক্যাল মাস্ক পরেন। সার্জিক্যাল মাস্কের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি হলেও তা এক বারের বেশি ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৫. সার্জিক্যাল মাস্ক ছাড়াও করোনা থেকে সুরক্ষায় কাপড়ের বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করা যায়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, কাপড়ের মাস্কে কতটা সুরক্ষিত থাকা যায়, তা শতাংশের হিসাবে বলা সম্ভব নয়। কিন্তু একেবারে কোনও মাস্কের সুরক্ষা না থাকার থেকে বরং কাপড়ের মাস্ক পরা ভালো।

৬. মাস্কের বদলে গামছা, রুমাল বা ওড়না দিয়ে নাক-মুখ ঢাকেন। এটা একেবারেই সুরক্ষিত নয় বলছেন বিশেষজ্ঞরা।

যে ধরনের মাস্কই ব্যবহার করুন না কেন তা ব্যবহারের আগে-পরে কিছু নিয়ম মেনে চলারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন-

১. যে কোনও ধরনের মাস্ক পরার আগে সাবান বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর পর পরিষ্কার-পরিচ্ছন্ন হাতে মাস্ক পরতে হবে।

২. সাবান দিয়ে হাত পরিষ্কারের পর মাস্কটি যাতে ছেঁড়া বা ফাটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩. মাস্ক পরার পর তা দিয়ে যেন সব সময় নাক-মুখ ঢাকা থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। অনেকেই মাস্ক পরে তা নাক বা থুতনির নীচে তা ঝুলিয়ে রাখেন। এটা করা একেবারেই উচিত নয়।

৪. বার বার মাস্কে হাত দেওয়া একেবারেই ঠিক নয়। মাস্কের সামনের অংশ স্পর্শ করা ক্ষতিকর। নিতান্তই যদি মাস্কের সামনে হাত দেওয়ার প্রয়োজন হয়, তবে আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিন। মাস্ক স্পর্শ করার পরে ফের হাত পরিষ্কার করুন।

৫. নোংরা বা ভেজা মাস্ক যাতে কোনও ভাবেই ব্যবহার করতে না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে অন্যের ব্যবহৃত মাস্কে হাত দেবেন না।

আরও পড়ুন: 
প্রতিবন্ধি হয়েও প্রতিমাসে আয় ৫০ হাজার টাকা
প্রেমিকের পরে আত্মহত্যা করলো প্রেমিকা

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...