শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 688

প্রতিবন্ধি হয়েও প্রতিমাসে আয় ৫০ হাজার টাকা

0
fahim-droho

নিজস্ব প্রতিবেদক:

শুধু মাথা ও ডান হাতের দুটি আঙ্গুল ছাড়া সবই অসাড় ফাহিমের। সেগুলোই কাজে লাগিয়ে আউটর্সোসিংয়ের মাধ্যমে প্রতিমাসে গড়ে ৫০ হাজার টাকা আয় করেন তিনি। শুধু সংসারের সচ্ছলতা ফিরিয়ে আননেনি এই যুবক। তার অর্জিত অর্থ দিয়ে মাগুরা শহরে জমি কিনে বাড়ি করে মা-বাবার জন্য মাথা গোঁজার ঠাঁই করেছেন এই যুবক।

ফাহিমের বাবা রেজাউল করীম। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপনন কর্মী। তিনি জানান, মাগুরা শহরের ভায়না পিটিআই পাড়ার ভাড়াবাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি বসবাস করে আসছিলেন। টানাটানির সংসার হলেও ভালভাবেই কাটছিল তাদের দিন। কিন্তু ২০১২ সালে জেএসসি পরীক্ষার আগে হঠাৎ করেই শয্যাশায়ী হয়ে পড়ে একমাত্র ছেলে ফাহিম। চিকিৎসকরা জানান, ডুচেনেমাসকিউলার ডিসথ্রফি রোগে আক্রান্ত ফাহিম। কিন্তু জিনেটিক এ রোগে তেমন কোন চিকিৎসা নেই দেশে-বিদেশে কোথাও। জটিল এ রোগে আক্রান্ত হয়ে ধীরে-ধীরে হাত-পাসহ গোটা শরীর শুকিয়ে প্রতিবন্ধিতার শিকার হতে থকে ফাহিম। এক পর্যায়ে হাতের দুটি অঙ্গুল ও মাথা ছাড়া গোটা শরীর অচল হয়ে যায় ফাহিমের। অসুস্থ শরীরে ফাহিম তার হাতের মাত্র সচল দুটি অঙ্গুল দিয়ে অনলাইনে কাজ করে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছে। গোটার সংসারের ভার এখন তার ওপর। এছাড়া ফাহিম মাগুরা শহরের জমি কিনে বাড়ি করে তাদেরও মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে।

ফাহিমুল করীম জানান, বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবনের অনুপ্রেরণা। মনোবল, প্রবল ইচ্ছাশাক্তি, ও মেধাকে কাজে লাগিয়ে তিনি এখন দেশসেরা একজন ফ্রিল্যান্সার। ২০১৬ সালে অন্যের সহযোগিতা, নিজের প্রাইভেট পড়িয়ে জমানো টাকা ও ব্যাংক থেকে লোন নিয়ে তিনি একটি ল্যাপটপ কেনেন। এরপর ইন্টারনেটে গুগল ও ইউটিউব ঘেঁটে বিভিন্ন কাজ শিখে নেন। ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে অনলাইন মার্কেটে ফাইবারে গিগ খুলে কাজ খুঁজতে থাকেন। কয়েকদিনের মধ্যেই ৫ ডলারের একটি কাজ পেয়ে যান। অল্প সময়ের মধ্যে সফলভাবে কাজটি করার জন্য বায়ার তাকে আরো ১০ ডলার বোনাস দেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফাহিমকে। প্রথমে ব্যানার ও বিজেনস কার্ড দিয়ে কাজ শুরু করলেও তিনি এখন সব ধরনের কাজই করে থাকেন। কাজের দক্ষতার কারণে এখন ফাইবারে লেভেল টুতে টপ রেটেড আপওয়ার্কার তিনি। বর্তমানে বিশ্বের ৩০ থেকে ৩৫টি দেশের বায়ারদের সঙ্গে করছেন। অর্ডার এতো বেশি যে, দিনরাত ২৪ ঘণ্টা সময় দিলেও কাজ শেষ হবে না।

ফ্রিল্যন্সার হিসেবে কাজ করে গত ৪ বছর ধরে ফাহিম মাসে গড়ে ৫০ হাজার টাকা করে আয় করছেন। তার উপার্জনে পরিবারে স্বচ্ছলতা এসছে। বোনের লেখাপড়া চলছে। আগে ভাড়া বাসায় থাকলেও এখন শহরের মোল্লা পড়ায় জমি কিনে বাড়ি করেছেন। বর্তমানে সেই বাড়িতে ফাহিম পরিবারের সঙ্গে বসবাস করছেন। ফহিমও তার উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি সহায়তা কমনা করছেন।

রেজাউল করিম বলেন, পুরোপুরি সুস্থ না হলেও দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার করাতে পারলে ফাহিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতো। তিনি এ জন্য সরকারের সহায়তা কমানা করেছেন।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি

0
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় দত্তের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। অভিনেতার শরীরে হঠাৎ করে কীভাবে অক্সিজেনের ঘাটতি হল, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার রাতের দিকে সঞ্জয় নিজে টুইট করে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

টুইট বার্তায় সঞ্জয় দত্ত বলেন, সকলকে আশ্বস্ত করতে চাই যে, এখন আমি ভাল আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবা শুশ্রুষায় আশা করছি দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যেতে পারব।

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের এক করোনা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে অন্তত ৭ জন নিহত হয়েছে।

রবিবার সকালে অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছেন, অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দেবার জন্য শহরের হোটেল স্বর্ণা প্যালেসে চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার সকালে সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।

পুলিশ বলেছে, অগ্নিকান্ডের সময় সেখানে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে অপরদিকে আহত হয়েছে ২০ জন। অন্যরা ভিতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

খোকসায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনাদর্শ ও তার কর্মময় বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের প্রতি দোয়া মাগফেরাত বিশেষ মোনাজাত করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেব আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ খান ও গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আড়াই হাজারেরও বেশি চ্যানেল মুছে দিয়েছে ইউটিউব

0

 দ্রোহ অনলাইন ডেস্ক

ভুল তথ্য ছড়ানো ঠেকাতে আড়াই হাজারেরও বেশি ইউটিউব চ্যানেল মুছে দিয়েছে গুগল। অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপ্রিল থেকে জুনের মধ্যে চ্যানেলগুলো সরানো হয়েছে।

‘চীনের সঙ্গে সংশ্লিষ্ট সমন্বিত প্রভাব কার্যক্রমের ওপর চলমান তদন্তের অংশ হিসেবে’ অ্যাকাউন্টগুলো মুছে দিয়েছে বলে জানিয়েছে গুগল। সম্প্রতি এক প্রান্তিক বুলেটিনে নিজেদের ভুল তথ্য অপারেশনের ব্যাপারে জানিয়েছে গুগল।

আর প্রতিবেদনে রয়টার্স বলেছে, চ্যানেলগুলো থেকে সাধারণত ‘স্প্যাম ধরনের এবং অরাজনৈতিক কনটেন্ট’ পোস্ট করা হতো, তবে স্বল্পসংখ্যক কিছু চ্যানেল রাজনৈতিক ধারণা প্রকাশ করত। গুগল ওই চ্যানেলগুলোর ব্যাপারে বিস্তারিত তেমন কোনো তথ্য জানায়নি। তবে চ্যানেলে প্রচারিত ভিডিওর সঙ্গে টুইটারে চলমান এক কার্যক্রমের মিল রয়েছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

এপ্রিলে টুইটারে চলমান ওই ভুল তথ্যের ক্যাম্পেইন শনাক্ত করেছিল সামাজিক মাধ্যম বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্রাফিকা। সাম্প্রতিক সময়ে ভুল তথ্যের প্রচার মার্কিন রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে গত চার বছর ধরে কাজ করছে।

জুটিবদ্ধ হলেন মিলন ও সাবা

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

দীপ্ত টিভির ‘মধ্যবর্তিনী’ নামের একটি ধারাবাহিক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন ও সোহানা সাবা। নাটকটির দ্বিতীয় সিজনে আবারও জুটি বেঁধে আসছেন তারা। রাজু খানের পরিচালনায় নাটকের দ্বিতীয় সিজন শুরু হবে ১৫ আগস্ট থেকে। নাটকের শুটিংও শেষ করা হয়েছে করোনা সংকটের আগেই।

এ নাটকে মিলনের চরিত্রের নাম ‘ইমরান’ এবং সোহানা সাবার চরিত্রের নাম শাম্মী। এতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘নাটকের গল্প বেশ ভালো। প্রথম সিজনটি দর্শকপ্রিয় হওয়ায় কর্তৃপক্ষ দ্বিতীয় সিজন তৈরি করেছে। আশা করছি, এবারের নাটকটিও সবার ভালো লাগবে। সাবা বলেন, নাটকের শুটিং অনেক আগে করেছি। গল্প এবং আমার চরিত্র দুটোই ভালো। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। এদিকে এ দুই অভিনয়শিল্পী নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন।

রাজশাহীতে কলেজছাত্রীকে অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা শ্রীঘরে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজশাহীর মোহনপুর উপজেলায় কলেজছাত্রী অপহরণ মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও তার বাবাকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন- জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ ও মোহনপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক(২৬) ও তার বাবা ছলিমুদ্দিন (৫০)। উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার ফুলশো গ্রামে।

শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলা সূত্র মোতাবেক জানা যায়, উপজেলার গোছা গ্রামের জনৈক ব্যক্তির অনার্স পড়ুয়া মেয়েকে(২০) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো আব্দুর রাজ্জাক। তার প্রস্তাবে সাড়া না পেয়ে ৬ আগস্ট সকাল ৭টার দিকে রাজ্জাক তার সহযোগীদের নিয়ে ওই কলেজেছাত্রীকে অপহরণ করে।

এ ঘটনায় বৃৃহস্পতিবার রাতে ছাত্রীর বড় ভাই বাদী হয়ে ৩ জনকে আসামি করে মোহনপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মোহনপুর থানা পুলিশ প্রথমে অভিযুক্তের বাবা ছলিমুদ্দিন গ্রেপ্তার করে। পরে বাবার দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মহানগরীর বালিয়া পুকুর এলাকার একটি বাড়ী থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকেই ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারের পর কলেজছাত্রীর শারিরীক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

0
সংগৃহিত ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার তালমা ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০জন আহত এবং ৩০ টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ফিরোজ খানের সাথে স্থানীয় আওয়ামী লীগের ইউপি কমিটির সদস্য আব্দুস সামাদ মাতুব্বরের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

তালমা ইউপি আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ মাতুব্বর বলেন, শুক্রবার বিকালে আমাদের এলাকায় ফিরোজ খা মিটিং করে। মিটিং শেষ হওয়ার পরে আমাদের কয়েকজন সমর্থকদের বাড়িতে তারা হামলা চালায়।

শনিবার সকালে ফিরোজের কর্মী-সমর্থকেরা একজোট হয়ে পাশাপাশি তিনটি গ্রামে হামলা ও লুটপাট চালায়।

হামলা ঠেকাতে গিয়ে বাশার মুন্সি, আলী মাতুব্বর, রাশেদ মাতুব্বর, সামাদ মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, পূর্ব শক্রতার জের ধরে ফিরোজ খানের লোকজন আব্দুস সামাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা করে। পরে পাল্টা হামলায় ফিরোজের সমর্থকদের কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করা হয়। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

0
কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

কুমারখালী প্রতিনিধি :

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে মাহেন্দ্র ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বার জন আহত হয়েছেন।

জানা গেছে, শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালিতে কুষ্টিয়ামুখী মাহেন্দ্র গাড়িতে অপরদিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা শিশু সহ ১৩ জন আহত হয়। এলকাবাসী আহতদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খোকসার হেলালপুরের আব্দুর রাজ্জাক(৬০)। আহতদের মধ্যে খোকসার শিমুলিয়ার তুষারের(২০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তুষার শিমুলিয়ার মিজানুরের ছেলে।

কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, ইতিমধ্যে নসিমন ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। উভয় গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ৩২ জন, শনাক্ত ২৬১১

0
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ৩২ জন, শনাক্ত ২৬১১

দ্রোহ অনলাইন ডেস্ক : 

দেশে নতুন করে ২ হাজার ৬১১ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৬১১ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.২৫ শতাংশ।

তিনি আরও জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩৬৫ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে হাসপাতালে ৩১ জনের ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...