শনিবার, মার্চ ২৮, ২০২৬.
Home Blog Page 689

নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

0
নারায়ণগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে আশু মোল্লা নামের এক অটোরিকশা চালকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তার বাড়ি সোনারগাঁওয়ের মীরেরবাগ গ্রামে।

শনিবার (৮ আগস্ট) সকালে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দি সুইচগেট বালুরঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে তাকে পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

শনিবার সকালে আড়াইহাজারে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, নিহত আশু মোল্লার গলায় ছুরিকাঘাত রয়েছে। তাকে হাত-পা ও মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, অন্য স্থানে আশু মোল্লাকে হত্যা করে বৈলারকান্দি সুইচ গেট এলাকায় হত্যাকারীরা ফেলে রেখে গেছে।

আরও পড়ুন: 
চুয়াডাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

অনলাইন ক্লাস- আমার পণ (১)

0

চুয়াডাঙ্গায় বাস চাপায় ৫ জন নিহত

0
Chuadanga-Dro-4-8-p-9

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাস চাপায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার প্রত্যুশে সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬ টার কিছুপর ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাসের চালক নিয়ন্ত্রন হাড়িয়ে সদর উপজেলার সরোজগঞ্জ কাছে স্যালোইঞ্জিন চালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফখরুল মোহাম্মদ জিহাদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।

বৃষ্টির মতো গোলাগুলি হলো পাকিস্তানের ক্রিকেট ম্যাচে

0
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

পাকিস্তানে ক্রিকেট আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল খেলা পন্ড হয়ে গেছে গোলাগুলিতে।

পাকিস্তানের দ্যা নিউজ পত্রিকার খবরে বলেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। সে স্থানে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছিল। এই ঘটনায় হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রত্রিকাটি জানিয়েছে, ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক, অনেক রাজনৈতিক কর্মী ও সংবাদ কর্মী ছিলেন মাঠে। জামায়েত উলামায়ে-ই-ইসলামের স্থানীয় এক নেতা ছিলেন প্রধান অতিথি। খেলা শুরু হতে না হতেই কাছেই এক পাহাড় থেকে এলোপাতাড়ি গুলিবষর্ণ শুরু হয়। ক্রিকেটার, দর্শক সবাই দ্রুত পালিয়ে নিজেদের রক্ষা করেন।

ওরাকজাই জেলার পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ খান জানিয়েছেন, ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর তাদের কাছে আছে এবং শিগগিরই কয়েকটি নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান ওই অঞ্চলে শুরু হবে।

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্ত্রীকে লাথি মেরে হত্যার অভিযোগে এক স্বামী আটক হয়েছেন। এ ঘটনায়
নিহত হয়েছেন ডলি আক্তার (২৫)। তিনি উপজেলার ধুলিয়াঘাটুয়া গ্রামের জহির মিয়ার স্ত্রী। একই গ্রামের ছবিল মিয়ার মেয়ে।

শুক্রবার দুপুরে ডলির মরদেহ স্থানীয়রা ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, কয়েক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এরই জেরে জহির তার স্ত্রীকে লাথি মারলে তার মৃত্যু হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পরপরই পুলিশ গিয়ে ডলির স্বামী জহিরকে আটক করে থানায় নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পর্বতারোহী রেশমার প্রাণ গেল সড়ক দূর্ঘটনায়

0
পর্বতারোহী রেশমা

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্নার।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে লেকরোড দিয়ে সাইকেল চালানোর সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় তার মৃত্যু হয় বলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

৩৪ বছর বয়সী রেশমা ছিলেন ধানম-ির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিরপুর সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। পেশায় শিক্ষক হলেও রেশমার রক্তে ছিল অভিযানের নেশা। পর্বতারোহণের পাশাপাশি ম্যারাথন দৌড়ে তিনি অংশ নিতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক আজাদ বলেন, “রেশমা উড়োজাহাজ ক্রসিং দিয়ে সাইকেল চালিয়ে গণভবনের দিকে আসার সময় লেকের ব্রিজের দিকে টার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি কালো রঙয়ের মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন।”

ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা রেশমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আজাদ বলেন, রেশমার দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসটি ধরা যায়নি। ইডেন কলেজে লেখাপড়া করা রেশমা ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন।

কেনিয়া পর্বতের লেনানা চূড়া জয়ের পর ২০১৯ সালের আগস্টে ভারতের লাদাখে ৬ হাজার ১৫৩ মিটার উচ্চতার স্টক কাঙরি পর্বত চূড়া এবং এক সপ্তাহের মধ্যে ৬ হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ পর্বত চূড়ায় সামিট করেন।

জাতির পিতার খুনিকে ফেরাতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু হত্যাকা-ে জড়িত মৃত্যুদন্ড প্রাপ্ত এক আসামী যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে। সে খুনিকে ফেরত পাঠাতে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলতি বছরের এপ্রিলে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতির পিতার ঘাতকদের মধ্যে এখনো ৫ জন জীবিত রয়েছে। প্রত্যাশা ছিল, মুজিববর্ষে দুজনকে দেশে এনে বিচারের মুখোমুখি করা যাবে। আল্লাহ মেহেরবান, একজনকে আমরা পেরেছি। আর আরেকজনকে আনা যাবে বলে আশা করছি।”

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা দুজনকেই যাতে দেশে আনতে পারি, সেজন্য যা যা করা প্রয়োজন, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন, ট্রাম্পকেও চিঠি লিখেছেন। আমরা আশা করতেছি যে আমরা সাসসেফুল হব।”

আরও পড়ুন- খোকসায় জুয়াড়ি স্কুলশিক্ষকসহ ৭ জন আটক

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

মার্কিন সাময়িকী পলিটিকো এক প্রতিবেদনে জানায়, রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত পর্যালোচনার উদ্যোগ নিয়েছে মার্কিন বিচার বিভাগ। এর চূড়ান্ত ফলাফল হিসেবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয় হারাতে পারেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে।

ভারত সফর স্থগিত করলো ইংল্যান্ড

0
Cricket-Dro-7-8-p-9
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারত সফরে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট দল প্রস্তুত ছিল। তবে আনুষ্ঠানিকতা বাকি ছিল। করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালের শুরুর দিক পর্যন্ত স্থগিত হয়ে গেছে সীমিত ওভারের এই সিরিজ।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা ছিল ইংল্যান্ডের। দুই দেশের ক্রিকেট বোর্ড শুক্রবার আলাদা বিবৃতিতে সিরিজ স্থগিত করার কথা জানিয়েছে।

আলোচনা সাপেক্ষে সিরিজের পরবর্তী দিনক্ষণ ঠিক করবে বিসিসিআই ও ইসিবি। ২০২১ সালের জানুয়ারির শেষ দিক থেকে মার্চ পর্যন্ত তিন সংস্করণেই সিরিজটি খেলার কথা ভাবছে তারা, বলা হয়েছে বিসিসিআইয়ের বিবৃতিতে।

ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটি থেকে আইপিএলের ত্রয়োদশ আসর সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যা শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

এবার মাইক্রোসফটের নজরে টিকটকের ব্যবসায়

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মাইক্রোসফট এবার নজর দিয়েছে টিকটকের পুরো বৈশ্বিক ব্যবসায়। তারা টিকটকের ব্যবসা কেনার লক্ষ্যেই আলোচনা চালাচ্ছে ।

এর আগেই মাইক্রোসফট বলেছিল, টিকটকের উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ব্যবসা কেনার লক্ষ্য রয়েছে তাদের।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্সের সঙ্গে দর কষাকষির সময় টিকটকের পুরো ব্যবসা কেনার কোনো প্রস্তাব দেয়নি মাইক্রোসফট। এই চুক্তির জন্য মাইক্রোসফট কী পরিমাণ অর্থ দিতে রাজী তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

তবে, রয়টার্সকে বিভিন্ন সূত্র বলেছে বাইটড্যান্স নির্বাহীরা পুরো টিকটকের মূল্য ধরেছেন পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের বেশি।

আরও পড়ুন- খোকসায় জুয়াড়ি স্কুলশিক্ষকসহ ৭ জন আটক

ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন বলছে, ভারত এবং ইউরোপসহ অন্যান্য অঞ্চলের টিকটক ব্যবসাও এই চুক্তির আওতায় আনতে অনুসন্ধান চালাচ্ছে মাইক্রোসফট। টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে সময় বেঁধে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১৫ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক সেবা।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

দেবের দাবী রামমন্দির নয়, ভ্যাকসিন জরুরী

0
জনপ্রিয় নায়ক দেব

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের পাঁচ তারিখে ভূমিপূজার মাধ্যমে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুভলগ্নের তিথি মেনে মন্দিরের প্রথম ইট গেঁথেছেন মোদি। প্রায় ৩০০ কোটি ব্যায় হবে এ মন্দির নির্মানে।

পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দীপক অধিকারী দেব দাবী তুলেছেন রামমন্দির নির্মাণের থেকেও দেশের জন্য বেশি জরুরী প্রানঘাতী করোনার ভ্যাকসিন।

বৈশি^ক মহামারীকালে অযোধ্যায় রামমন্দির নির্মাণের এ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

দেব প্রশ্ন ছিল, পৃথিবীর এই মহামারী সময়ে রামমন্দির নিয়ে এত আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটি প্রয়োজন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

প্রসঙ্গত ভারতে করোনা অতিমহামারীতে রূপ নিয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে বৃহস্পতিবারই। টানা এক সপ্তাহে ভারতে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন ৫০ হাজারের বেশি মানুষ।

-তথ্যসূত্রঃ এবিপি আনন্দ

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...