শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 698

শাড়ি পড়া রোবট বিতরণ বিলোচ্ছে স্যানিটাইজার

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারিতে পরিবর্তন এসেছে সবকিছুতে, পরিবর্তন হয়েছে মানুষের জীবনের ধারাবাহিকতায়। তবুও থেমে নেই কাজ কর্ম। করোনার এই ভয়ংকর পরিস্থিতে শাড়ি পরা একটি রোবট মানুষদের কাছে গিয়ে বিলোচ্ছে স্যানিটাইজার।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়–র একটি শোরুমে এবং এমনই একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা গেছে, লাল-সবুজ রঙের শাড়ি পরা একটি রোবট গ্রাহকদের কাছে গিয়ে স্যানিটাইজার বিতরণ করছে।

ভারতীয় বন পরিসেবা কর্মকর্তা সুধা রামন ও ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা স্যানিটাইজার সরবরাহকারী রোবটের ফুটেজ শেয়ার করেন।

তারা টুইটারে ভিডিও বার্তায় লিখেন, ‘তামিলনাড়ুর একটি টেক্সটাইল শো-রুমে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।’

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বলেছেন, ‘রোবট কেবল স্যানিটাইজার বিতরণ করেনি, পাশাপাশি শো-রুমের শাড়ি সংগ্রহের মডেল হিসেবেও কাজ করছিল।’

শিক্ষার্থীদের ইন্টারনেট বিনামূল্যে দেয়ার পরিকল্পনা

0
Dipu-Dro-28-7-p-3
শিক্ষামন্ত্রী দিপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই এমন সুখবর পাবে শিক্ষার্থীরা।

সোমবার বিকালে চাঁদপুরে করোনা পরীক্ষাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে যেই ক্লাসগুলো করাচ্ছি সেগুলো বিনামূল্যে করতে পারলে খুবই ভালো। তা না হলে সেগুলো তারা যেন স্বল্পমূল্যে একসেস করতে পারে সেটির জন্য আমরা বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে নেগোশিয়েট করছি। আমি আশা করছি, খুব শীঘ্রই একটা সুখবর পাবো।

চলতি বছরের শিক্ষাবর্ষ নিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, কোনও অসুবিধা নেই। আমাদের তো ক্লাস চলছেই। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেওয়ারও নানারকম ব্যবস্থা করছি। আমার মনে হয় না, আমাদের শিক্ষার্থীদের খুব বেশি পিছিয়ে পড়া বা ক্ষতি হওয়ার আশংকা আছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

তিনি আরও বলেন, তবে আমরা এখনও শতকরা একশভাগ সবার কাছে পৌঁছাতে পারছি না- এটি সত্য। যে ৮-১০ ভাগের কাছে আমরা পৌঁছাতে পারিনি তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়- সে চেষ্টাও অব্যাহত রেখেছি। পাশাপাশি যদি একান্তই না পারি সেক্ষেত্রে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে তখন তাদেরকে সে ক্ষতি পুষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

করোনায় বদলে গেলেন সজল

0
অভিনেতা সজল

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে অনেক কিছু বদলে গেছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন নাট্যাভিনেতা আবদুন নূর সজলও।

নিজের অবয়ব বদলে ফেলেছেন। খুব বেশি কাজও করছেন না। নিজের মতো করেই অবসর সময় পার করছেন এ অভিনেতা। এরই ফাঁকে সম্প্রতি একটি ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘জেনারেটর’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন সারিকা। নাটকের গল্পে দেখা যাবে, সজল সুদর্শন যুবক। ভালো চাকরি করছেন। পারিবারিক মর্যাদাও সম্ভ্রান্ত। সব দিক থেকে বিয়ের বাজারে তার চাহিদা আছে। বিয়ের কনে দেখার জন্য যায় সারিকার বাড়িতে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)
প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায়। কিন্তু সারিকা তাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করে। সেই ব্যক্তিগত প্রশ্ন থেকেই বিচিত্র সমস্যার শুরু। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। এ নিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব শেষ। পাগলের মতো ঘুরছেন। একেবারেই এলোমেলো জীবন। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘আমি সবসময়ই ভিন্নমাত্রার গল্পের নাটকে অভিনয় করি। এ নাটকটিও সে রকমই। গল্পের কিছু বিষয় এত ভালো যে দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’ এটি ছাড়া ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। অন্যদিকে তার অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে।

জলসায় ফিরলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা

0
ঐশ্বরিয়া ও আরাধ্যা

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৫ দিন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে আরোগ্য লাভ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যা।

বচ্চন পরিবারের পক্ষ থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তাদের চারটি বাড়ি জলসা, জনক, প্রতীক্ষা, ভাতসা অবরুদ্ধ করে রেড জোন ঘোষণা করা হয়েছিল।

রবিবার জলসাতেই ফিরেছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। জলসা থেকে উঠে গেছে রেড জোনের তকমা। এতদিন তারা মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

সোমবার অভিষেক বচ্চন তার স্ত্রী-কণ্যার করোনা ভাইরাস পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসার কথা জানান । এক টুইট বার্তায় তিনি লেখেন, প্রার্থনা আর শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

বলিউডের ছোট বচ্চন জানিয়েছেন, তার স্ত্রী-কন্যা এখন বাড়িতে থাকবেন। তবে তাকে ও তার বাবা অমিতাভ বচ্চনকে হাসপাতালেই থাকতে হবে। তারা এখনও সেরে ওঠেননি। তারা এখনও নানাবতী হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

চাঁদটে গড়াই নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলা হলো

0
স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ

স্টাফ রিপোর্টার

খোকসার চাঁদট গ্রামে গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে জিওব্যাগ ফেলা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

মঙ্গলবার দুপুরে ২৯ লাখ ৪৮ হাজার টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস ট্রের্ডাস খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদটের গড়াই নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিনুল হক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ভিজিএফ চালের জালস্লিপ দিলেন ইউপি মেম্বর

0
অভিযুক্ত ইউপি সদস্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়ন পরিষদ চত্বরে হতদরিদ্র সাগরী খাতুন ভিজিএফ চালের স্লিপ নিয়ে মঙ্গলবার দুপুরে ভি জি এফ এর চাল নিতে গেলে, কার্ডটি জাল বলে প্রমানিত হয়। তিনি একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

এ রকম বাহারণ নেছা, বিদ্যুত, খাতুন নেছা, আনারসহ অনেককে জালস্লিপ নিয়ে হাজির হয় চাল নিতে। হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান আসন্ন ঈদ উপলক্ষ্যে সরকার প্রদত্ত ১০ কেজি ভিজিএফ চালের স্লিপ ইউপি মেম্বরদের মাধ্যমে বিতরণ করা হয়।

মঙ্গলবার হলিধানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ রকম কিছু জাল ভিজিএফ স্লিপ ধরা পড়ে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন । এ সময় ৭ নং ওয়ার্ডের মেম্বর গোলাম কিবরিয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে জানান, তিনি মাত্র ৬টি এ রকম জাল স্লিপ দিয়েছেন। কিবরিয়া মেম্বর উল্লেখ করেন জাল স্লিপের কারণে চালের কমতি হলে তিনি কিনে দিবেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ইউপি মেম্বর গোলাম কিবরিয়া নিজের অপকর্মের কথাও স্বীকার করেন।

স্কুলছাত্রীকে কুপিয়ে মারল ভাই

0
প্রতিকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাপলা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় শাপলার মা আমিনা খাতুন ও ঘাতক আশিকের মা কল্পনা খাতুন আহত হয়েছেন। অভিযুক্ত আশিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। আটক আশিক একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আসামী আশিকের মা কল্পনা খাতুন বলেন, আশিকের মাথায় সমস্যা আছে। তাকে বাড়িতেই আটকে রাখা হয়েছিল। সকালে শাপলাসহ আমরা কজন বাড়িতে বসেছিলাম। এ সময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পেছন থেকে শাপলাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই শাপলার মৃত্যু হয়। আমরা শাপলাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে আহত করে সে।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড তাজুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বেপরোয়া স্বাস্থ্য খাত

0

মেডিকেল কলেজে ভর্তি জালিয়াতি থেকে শুরু করে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান বদলি-পদায়ন- স্বাস্থ্য খাতের এমন কোনো দিক নেই যা দুর্নীতিতে জর্জরিত নয়। কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি, সামান্য কয়েক টাকার পর্দা ও সুঁই-সিরিঞ্জের দাম কয়েক হাজার টাকা করে দেখানো, প্রশিক্ষিত অপারেটর না থাকার পরও দামি যন্ত্রপাতি কিনে ফেলে রেখে মেয়াদোত্তীর্ণ করে ফেলা- কোনো ফাঁকফোকরই বাদ পড়ছে না দুর্নীতির করাল থাবা থেকে।

অবস্থা অনেকটা এমন- ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা’। এগুলো গোপন কোনো বিষয় নয়, দিনের পর দিন মিডিয়ায় স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির রিপোর্ট প্রকাশ হয়েছে এবং হচ্ছে। কিন্তু তারপরও পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া তো দূরের কথা, অনিয়ম-দুর্নীতি বন্ধে বিভিন্ন কমিটির, এমনকি খোদ দুদকের সুপারিশও বাস্তবায়ন হয়নি। তাহলে যে কোনো বড় অনিয়মের পর হুটহাট করে তদন্ত কমিটি গঠন ও দ্রুত সময়ে রিপোর্ট দেয়ার তাড়া দেয়ার হেতু কী- এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

স্বাস্থ্য খাতের দুর্নীতি বেশ পুরনো হলেও সাম্প্রতিক তৃতীয় শ্রেণির হিসাবরক্ষক আবজালের অঢেল সম্পত্তির ঘটনা মিডিয়ায় আসার পর হইচই পরে যায়।

বলার অপেক্ষা রাখে না, তৃতীয় শ্রেণির একজন কর্মচারী উচ্চপদস্থদের সহায়তা ছাড়া অনিয়ম-দুর্নীতি করে টাকার পাহাড় গড়তে পারেন না। সর্বশেষ করোনা মহামারী এসে স্বাস্থ্যের কালোবিড়াল সবার সামনে উন্মুক্ত করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় ঔষধ প্রশাসন অধিদফতরের একজন মহাপরিচালককে বিদায় নিতে হয় করোনাকালেই। সর্বশেষ মন্ত্রণালয়ের কাছে সন্তোষজনক জবাব দিতে না পেরে বিদায় নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের একজন মহাপরিচালক। এ থেকে যে বিষয়টি স্পষ্ট তা হল, স্বাস্থ্য খাতে টপ-টু-বটম অনেকে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে এর প্রমাণও পাওয়া গেছে। এরই মধ্যে নতুন মহাপরিচালক যোগদান করেছেন। আমরা আশা করব, যে পরিস্থিতিতে নতুন ডিজি দায়িত্ব নিয়েছেন; তাতে সবাইকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার সৎ ও কার্যকর সাহস দেখানো উচিত হবে তার।

তারপরও অবশ্য উদ্বেগ থেকে যায়। কারণ, এর আগেও অনেক তদন্ত হয়েছে, সুপারিশ এসেছে কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। যেমন- স্বাস্থ্য খাতে দুর্নীতির ১১টি উৎস চিহ্নিত করেছে দুদক এবং এগুলো বন্ধে ২৫ দফা সুপারিশও করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। কেনাকাটা, টেন্ডার, সেবা, নিয়োগ, বদলি, পদায়ন, যন্ত্রপাতি ব্যবহার ও ওষুধ সরবরাহসহ বিভিন্ন খাতে কী ধরনের দুর্নীতি হয়, বিস্তারিত তুলে ধরে সেগুলো বন্ধের সুপারিশসহ প্রতিবেদন রাষ্ট্রপতির কাছেও দেয়া হয়। কিন্তু সুপারিশগুলো বাস্তবায়ন করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আমরা মনি করি, স্বাস্থ্য খাতের আমূল সংস্কারের এখনই সময়। কেন সুপারিশ বাস্তবায়িত হল না, সে প্রশ্ন উঠতে পারে। বস্তুত, অসমর্থ রোগীদের কষ্ট ও যথাযথ চিকিৎসা না পাওয়া এবং সামর্থ্যবানদের সামান্য চিকিৎসার জন্যও বিদেশমুখী হওয়ার পেছনে স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতির দায় রয়েছে। অনিয়ম-দুর্নীতি রোধ করা গেলে বিদ্যমান বাজেট দিয়েও স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব। তারপরও দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো দরকার জরুরি ভিত্তিতে। নিয়মনীতির আওতায় আনা দরকার বেসরকারি স্বাস্থ্যসেবাকে।

করোনকালে মানুষের ভোগান্তি ও উন্মোচিত স্বাস্থ্যের অনিয়ম থেকে অন্তত এ শিক্ষা নিতে না পারলে ভবিষ্যতে আরও বড় সংকটের মুখে পড়তে হবে।

আমার দেখা ওয়ালিউল বারী চৌধুরী

0
লেখক আব্দুস সালাম খান

আব্দুস সালাম খান

১৯৭৯ সালের কথা।
এক সাক্ষাতে চৌধুরী সাহেব সাপ্তাহিক ইস্পাত পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিলেন। এক কথায় রাজী হয়ে গেলাম। ছাত্রাবস্থায় কিছু লেখালেখির অভিজ্ঞতাকে পূঁজি করে এই দায়িত্ব নেয়া। বার্তাসম্পাদক বলে কথা, পত্রিকার সব দায়-দায়িত্ব কাধে নেয়া, কোন খবরের ভূল-ভ্রান্তি এমনকি বানান ভূলের দায়িত্বো আমার। তিনজন ষ্টাফ রিপোর্টার আমাকে সহায়তা করেন। কখনও হুমকি আসে “আপনার সাথে দেখা হবে”।

কাজে যোগদানের প্রথম দিনই চৌধুরী সাহেব আমাকে অবাক করলেন, সবেমাত্র কাজ শুরু করেছি। কয়েকটি প্রেস রিলিজ খবরে রুপান্তর করেছি। চৌধুরী সাহেব একটি সিনেমার টিকেট হাতে ধরিয়ে দিলেন। বনানী হলে একটি ইংরেজী সিনেমা চলছে। সাংবাদিকতার জন্য সিনেমার বিভিন্ন দৃশ্য খুবই গুরুত্বপূর্ণ। যান, দেখে আসেন। খবরের টেবিল ছেড়ে ছুটলাম সিনেমা হলে। সত্যিই দৃশ্যগুলো একজন অনুসন্ধানী সাংবাদিকের জন্য শিক্ষনীয় । বেশ মজা পেলাম। এটাই জীবনের প্রথম ইংরেজী সিনেমা দেখা।

প্রতিতযশা প্রয়াত সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী

ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন সাংবাদিক গড়ার কারিগর। সেইজন্য ইস্পাত পত্রিকাকে অনেকে সাংবাদিক তৈরীর কারখানা বলতেন। গ্রাম-গঞ্জ থেকে পাঠানো খবর তাঁর সম্পাদনার গুনে পাঠযোগ্য হয়ে উঠত। গ্রামের সংবাদ দাতাদের খবরগুলো সাধারণত অগোছালো অবস্থায় আসে, কে কি কেন কখন কোথায় কিভাবে ঠিকমত সাজানো থাকে না। চৌধুরী সাহেব সেসব খবরগুলো পাঠযোগ্য করতে আমাদের গাইড দিতেন। এতে একটি সাধারণ খবরও মাজাদার হয়ে উঠতো।

চৌধুরী সাহেব প্রায় প্রতিদিনই পত্রিকা কার্যালয়ে খবর তৈরীর সেশন চালাতেন। যেখবর গুলো ত্রুটিপূর্ণ, তথ্যহীন সেগুলো তিনি ফাইলে সংরক্ষণ করতেন। সংশ্লিষ্ট সংবাদ দাতারা পত্রিকা কার্যালয়ে এলে তিনি তাদের খবরের ত্রুটিগুলো ধরিয়ে দিতেন। এভাবে প্রায় প্রতিদিনই পত্রিকা কার্যালয়ে বসত খবর তেরীর পাঠশালা। একজন অদক্ষ খবর লেখকও তাঁর সংস্পর্শে এসে দক্ষ খবর দাতা হিসাবে গড়ে উঠতেন। চৌধুরী সাহেব বৃহত্তর কুষ্টিয়ার দূর্গম গ্রামেও অনেক সংবাদ দাতা তৈরী করেছিলেন।

একবার মেহেরপুরের সীমান্ত গ্রাম বুড়িপোতা থেকে একটি খবর এলো। অনেকটা অস্পষ্ট-অগোছালো, কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি খবরটি আমার হাতে ধরিয়ে দিলেন সম্পাদনা এবং সুন্দর হেডিং দেওয়ার জন্য। ছাকেন আলী নামের একজন দারোগা গেছেন গ্রামের একটি মামলা তদন্তে। সেখানে উপস্থিত হন গ্রামেরই একজন প্রবীণ ও জনপ্রিয় ইউপি সদস্য। তিনি ছাকেন আলীকে স্যার না বলে ছাকেন মিয়া নামে ডাকেন। এতে ছাকেন আলী ঐ প্রবীণ ইউপি সদস্যকে জনসম্মুখে হেনস্থা করেন এবং আরো দেখে নেওয়ার হুমকি দেন। আমি সংবাদটি সম্পাদনা করলাম। কিন্তু হেডিং সম্পাদকের পছন্দ হল না। তিনি নিজেই হেডিং দিলেন “ছাকেন মিয়াকে স্যার না বলায়-” (দ্রষ্টব্য: আমার লেখা বই “কলম, ক্যামেরা ও মানুষ” পৃষ্ঠা-৩১-৩৪) । চৌধুরী সাহেব খবরে সুন্দর হেডিং দিয়ে খবরটিকে টাটকা ও সুন্দর করে তুলতেন। কারণ হেডিং হলো খবরের অলংকার।

চৌধুরী সাহেবের মধ্যে ছিল নিউজম্যানশীপ- খবরে নেতৃত্ব দানের অসাধারণ গুণ। কাগজটিকে জনপ্রিয় করতে যা যা করার দরকার তা তিনি করতেন। দূর গ্রাম থেকে আসা খবর দাতাদের তিনি আপ্যায়ন করতেন। খবর পাঠানোর খরচা দিতেন। বছর শেষে তাঁদের জন্য সমাবেশ ও ভোজের আয়োজন করতেন। এভাবে তিনি একজন জনপ্রিয় সম্পাদকই হননি সংবাদাতাদের নেতায় পরিণত হয়েছিলেন। ইস্পাত অফিসে আসা দেশ-বিদেশের বিভিন্ন স্বাদের কাগজ তিনি সংবাদদাতাদের পড়তে দিতেন। তিনিও নিয়মিত বিভিন্ন ধরণের খবরের কাগজ পড়তেন। বিভিন্ন কাগজ প্রকাশের কৌশল দেখে নিজের কাগজের নিজস্ব ষ্টাইল গ্রহণ করতেন। সেকারণে তাঁর সম্পাদিত ইস্পাত ঠিক ইস্পাত কঠিন পত্রিকায় পরিণত হয়েছিল।

১৯৭৯-৮১ পর্যন্ত ইস্পাত পত্রিকায় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করে আমি যা শিখেছিলাম তা পূঁজি করে পরবর্তিতে দৈনিক সংবাদে জনপ্রিয় সাংবাদিকের সুনাম পেয়েছিলাম। ঐ পত্রিকার মফস্বল ডেস্কেও যোগদানের সুযোগ হয়েছিল।

ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যু সংবাদে আমি খুবই মর্মাহত হয়েছি। ঐসময় আমিও অসুস্থ ছিলাম। চৌধুরী সাহেবের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকেরা একজন অভিভাবক হারিয়েছেন যা সহজে পূরণীয় নয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন।

শৈলকুপায় শতকপূর্ণ হলো করোনা রোগীর সংখ্যা

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ অবধি শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে ৬টি পরীক্ষীত নমুনার ফলাফলে জানানো হয় নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকী ২টি নমুনার ফলাফল নেগেটিভ।

নতুন আক্রান্ত রোগীরা হলেন, শৈলকুপা পৌর এলাকার হাবিবপুর গ্রামের গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪২), কবিরপুর এলাকার ইবি পড়ুয়া শিক্ষার্থী রনি হোসেন (২২), বাজারপাড়ার ঔষধ কোম্পানীতে কর্মরত জুয়েল রানা (৩১) ও তার স্ত্রী শিক্ষিকা শাহানাজ পারভীন (৩৫)।

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট সংগৃহিত নমুনার সংখ্যা ৫২০ ও প্রাপ্ত নমুনার সংখ্যা ৪৬৫টি। করোনা রোগীর বর্তমান সংখ্যা ১০০ জন, মোট সুস্থ ৩৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।

সর্বশেষ সংবাদ

গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারী করেছেন আমরা তাকে বদলি করে দিয়েছি – পরাজিত এমপি...

কুষ্টিয়া প্রতিনিধি নির্বাচনে হেরে যাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের ওপর দোষ চাপালেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সে সঙ্গে শাস্তিস্বরূপ তাকে...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন – আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও...

দিন-রাত উড়ছে জাতীয় পতাকা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ পাওয়া গেছে। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। তবে উপজেলার শিলাইদহ ইউনিয়নের ৯৩ নম্বর...

কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক দুই

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী পণ্যসহ দুই চোরকারবারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ)...

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...