মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬.
Home Blog Page 7

গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টায় শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঈশ্বরদী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।

খোকসায় রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে চাউল বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা সদরের হাজী জালাল উদ্দিন মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এই চাউল বিতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ।

রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন খোকসা পৌরসভার সমম্ভ্য স্বতন্ত্র মেয়র প্রাথী নাহিদুজ্জামন নাহিদ। এ সময় প্রয়াত হাজী জালাল উদ্দিন মিয়ার ৮ সন্তানের সবাই উপস্থিত ছিলেন।

নাহিদুজ্জামান নাহিদ জানান, রমজান শুরুর প্রথম সপ্তাহে মধ্যে তারা প্রথম কিস্তিতে প্রায় আড়াই শতাধিক দুস্থকে চাউল সহায়তা দেওয়া হলো। তাদের এ কর্মতৎপরতা মাসব্যাপী চলবে।

শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে ফিরে গেলো সমবেতরা

0

স্টাফ রিপোর্টার

২১ শে’র প্রথম প্রহরে বিদ্যালয়ের গেট তালাবন্ধ করে রাখায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে পরলো না শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

কুষ্টিয়ার খোকসায় শুক্রবার দিনগত রাতে একুশে ফেব্রæয়ারি প্রথম প্রহরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। তবে প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, ২১ ফেব্রæয়ারি সকাল ১০টার পর তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে আসারা অভিযোগ করেন, বিগত সময়ের মত ছাত্র, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ ২১ শে’র প্রথম প্রহরে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য জমায়েত হন। কিন্তু বিদ্যালয়ের নৈশ প্রহরী বিদ্যালয়ের গেটে তালা দিয়ে রাখেন। অনেক চেষ্টা করেও তার সারা পাওয়া যায় না । বিদ্যালয়ের গেটে সমবেতরা ক্ষুদ্ধ হয়ে শ্রদ্ধা নিবেদেন না করে একে একে ফিরে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এলাকাবাসীদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ৩৫ বছর আগে শহীদ মিনারটি নির্মান করা হয়। এর পর থেকে এখানেই তারা জাতীয় দিবস গুলোতে নিয়মিত শ্রদ্ধা নিবেদন করে আসছেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষকের গাফিলতির কারনে এবারে তারা শ্রদ্ধা জানাতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

ভ্যান চালক সুজয় বিশ্বাস জানান, ঘটনার সময় তিনি নিজে ছিলেন। স্কুলের গেটে তালা বন্ধ থাকায় কেউ স্কুলের ভিত ঢুকতে পারেনি। সবাই রাগ-বাগ করে চলে যায়।

স্থানীয় ব্যবসায়ী মাসুদ জানান, গত বছরেও স্কুলে মাইক এনে শহীদ মিনারে ফুল দেওয়া হয় কিন্তু এবারে হেড মাস্টার না আসায় যত বিপত্তি ঘটেছে। শহীদ মিনারে ফুল না দিয়ে সবাই ফিরে গেছে।

বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল্লার সাথে কথা বলার জন্য চেষ্টা করা হয় কিন্তু সে সায়ংবাদিকের সাথে দেখা করেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে এ বিষয়ে কথা বলার সময় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। দায় এড়িয়ে যাবার চেষ্টা করেন। তিনি স্বীকার করেন ২১ ফেব্রæয়ারি বেলা ১০ টার দিকে তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলাতে এসেছেন।

ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ২১ এর প্রথম প্রহর বলতে রাত ১২টা ১ মিনিটকে বুঝায়। এ সময়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময়। বিদ্যালয়ের গেটে তালা দিয়ে রেখে সংশ্লিষ্টরা ঠিক করেননি।

শ্রদ্ধাঞ্জলি

0

২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, উপজেরা বিএনপি খোকসা, পৌর বিএনপি খোকসা, উপজেলা ছাত্রদল খোকসা , উপজেলা যুবদল খোকসাসহ বিভিন্ন বিদ্যালয়, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোকসা মুক্তিযোদ্ধা সংসদের ও খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অমর একুশে ফেব্রæয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা।

দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন।

১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

একুশে ফেব্রæয়ারি সাধারণ ছুটি। একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-একুশে ফেব্রæয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী অর্ধনমিত থাকবে।

জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি প্রণয়নপূর্বক পালন ও সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসমূহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে।

এদিনন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঢাকায় বিদেশী দূতাবাসের প্রতিনিধি, একুশে উদযাপন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তারা সবাই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

কর্মসূচির মধ্যে আরো রয়েছে- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নির্ধারিত ধারাক্রম অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত ৩০ (ত্রিশ) মিনিট নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

একুশে ফেব্রæয়ারিতে শহীদ মিনার চত্বর ও আজিমপুর কবরস্থান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অতিরিক্ত জনসমাবেশ বা ভিড় নিয়ন্ত্রণ করে অপ্রীতিকর পরিস্থিতি রোধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার এবং কমিউনিটি রেডিওসমূহ কর্তৃক একুশের অনুষ্ঠানমালা প্রচার করবে।

দিবসটি উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন সড়ক দ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলাসহ দেশের অন্যান্য সকল জাতিগোষ্ঠীর বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে সাজানো হবে।

এছাড়া, ভাষা শহীদদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও ও টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা স¤প্রচার এবং সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

গণযোগাযোগ অধিদপ্তরের ঢাকা মহানগরীতে ট্রাকের মাধ্যমে রাজপথে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান এবং নৌযানের সাহায্যে ঢাকা শহর সংলগ্ন নৌপথে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনসহ জেলা-উপজেলায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করবে।

অন্যদিকে, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি একুশে বইমেলার আয়োজন করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউট, বাংলাদেশ শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা এ বইমেলায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ শিশু একাডেমি মেলা উপলক্ষে বিশেষ শিশু সংখ্যা প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অধীনস্থ শাখা জাদুঘরসমূহ, শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং প্রতœতত্ত¡ অধিদপ্তরের সকল প্রতœস্থান ও জাদুঘরসমূহ শিশু-কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ঐদিন বিনা টিকেটে পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

এছাড়াও, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভাষা আন্দোলনের ওপর বিভিন্ন প্রামাণ্য নিদর্শন প্রদর্শন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করবে।

গণগ্রন্থাগার অধিদপ্তর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গণগ্রন্থাগারসমূহে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভার আয়োজন করবে।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পবিত্র রমজান মাস ও ফেব্রæয়ারির আবেগঘন প্রেক্ষাপটে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া বিদেশি ক‚টনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করবেন। রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। নিয়মিত টহলের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

শহীদ মিনারে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে নির্দিষ্ট রুট অনুসরণের আহŸান জানানো হয়েছে। সর্বসাধারণকে পলাশীর মোড় – জগন্নাথ হল ক্রসিং – শহীদ মিনার রুট ব্যবহার করে প্রবেশ করতে বলা হয়েছে। অন্য কোনো রাস্তা দিয়ে প্রবেশের অনুমতি থাকবে না। শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল হয়ে প্রস্থান করতে হবে।

নিরাপত্তার স্বার্থে ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য সঙ্গে না আনার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শ্রদ্ধা নিবেদন শেষে অন্যদের সুযোগ দিতে শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

এছাড়া সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে কিছু ট্রাফিক ডাইভারশন চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অমর একুশ উদযাপন সম্ভব হবে।’

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৫ মনোনয়নের দৌড়ে শতাধিক মুখ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই দলের ভিতরে সংরক্ষিত নারী আসনের ৩৫ জনের মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংসদে সংরক্ষিত নারী আসনে কে পাচ্ছেন বিএনপির টিকিট।

দলীয় সূত্রের দাবি, সাধারণ নির্বাচনে ২০৯ আসন পাওয়ায় সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৩৫টি যাচ্ছে বিএনপির ঝুলিতে।
এসব আসনে মনোনয়ন পেতে শতাধিক নেত্রী এরই মধ্যেই সক্রিয় হয়েছেন। কেউ ঢাকায় ডেরা ফেলেছেন, কেউ শীর্ষ নেতাদের সঙ্গে টানা যোগাযোগ রাখছেন। আর নির্বাচন কমিশন রোজার মধ্যেই এ-সংক্রান্ত প্রক্রিয়া সারতে চায়। ফলে সময় কম, চাপ বেশি। তাই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা চলছে, হিসাব কষা চলছে। কিন্তু শেষ কথা বলবে হাইকমান্ডই। এখন প্রশ্ন একটাই- কারা পাচ্ছেন সংসদে যাওয়ার টিকিট?

প্রথম সারিতে যে নামগুলো শোনা যাচ্ছে তাদের মধ্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিন, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান ও সহ-সভাপতি নাজমুন নাহার বেবী রয়েছেন।

সাবেক এমপিদের তালিকা মধ্যে আছেন শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না ও বিলকিস ইসলাম।

তরুণ মুখ, আইনজীবী ও সংগঠক অবস্থান থেকে আলোচনায় আছেন মাহমুদা হাবিবা, নিপুণ রায় চৌধুরী, শাহানা আক্তার শানু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা ঊর্মি, নাসিমা আক্তার কেয়া, মনিরা আক্তার রিক্তা, আফরোজা খানম নাসরিন, বীথিকা বিনতে হুসেইন, রুকসানা খানম মিতু, আইসা সিদ্দিকা মানি, হেনা আলাউদ্দিন, ফরিদা ইয়াসমিন, সালমা আক্তার সোমা, শাহিনুর নার্গিস ও শাহিনুর বেগম সাগর।

রাজনীতির বাইরে শুধু দল ও অঙ্গ সংগঠন নয়, সাংস্কৃতিক অঙ্গন থেকেও নাম পাওয়া যাচ্ছে। এ তালিকায় আছেন কনক চাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভিন ও সাংবাদিক সাবরিনা আহমেদ শুভ্রা।

এদের বাইরে রয়েছেন রওশন আরা রতœা, রহিমা আক্তার হাসি, হাসনা জসিম উদ্দিন মওদুদ, অপর্না রায়, রাবেয়া আলম, জেবা আমিন খান, তানজিন চৌধুরী লিলি, সানজিদা ইসলাম (তুলি), ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সামিরা তানজিনা চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, হাসিনা আহমদ, শাকিলা ফারজানা, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জান্নাতুল নাঈম রিকু, জেসমিনা খানম, নাজমা সাঈদ ও সুলতানা পারভীন।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক সদস্য জানান, যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক সক্রিয়তা ও আঞ্চলিক ভারসাম্য- সব মিলিয়েই চূড়ান্ত হবে তালিকা। তরুণ নেতৃত্বের মূল্যায়নের ইঙ্গিতও মিলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, বিগত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সংরক্ষিত আসনে প্রাধান্য দিলে দল ও সরকারের ভাবমূর্তি শক্ত হবে।

হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কাজ শুরু করলেন আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন মুফতি আমির হামজা।

শুক্রবার সকাল ৯টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আমির হামজা জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আমির হামজার সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

এছাড়াও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আমির হামজা গণমাধ্যমকে বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এখানে যেসব সংকট রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা হবে। তিনি বলেন, কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা না এই হাসপাতালের যারা ডাক্তার-কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদেরও মনের দিক দিয়ে পরিষ্কার হতে হবে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

নদী দূষন

0

মরা জীব-জন্তুর মৃতদেহ থেকে শুরু করে ঘর গৃহস্থালীর উচ্ছিষ্ট ফেলা হচ্ছে মৃত প্রায় গড়াই নদীতে। ফলে নদী পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। শুক্রবার বিকালে কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি ঘাটে মৃতপশু ফেলার ছবিটি তোলা।

খোকসায় নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়ে।

শুক্রবার সকালে খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় বাস স্ট্যান্ডে নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

খোকসা উপজেলা জামায়াতের আমির মোঃ নজরুল ইসলাম জামায়াতে ইসলামী মনোনিত কুষ্টিয়া ৪ আসনের নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে বরণ করে নেন। এ সময় কুষ্টিয়া ২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমপি আফজাল হোসেন বলেন, খোকসা বাসস্ট্যান্ডে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, নির্ধারিত শিডিউলের বাইরে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় না করে।

তিনি আরও বলেন, খোকসা ও কুমারখালী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে সভাপতিত্ব করেন খোকসা পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল বারিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।

আম্রমুকুল

0

রবীন্দ্র নাথ আমের মুকুলকে বসন্তের আগমনী বার্তা, প্রকৃতির নবযৌবনের সাথে তুলনা করেছেন। মহুয়া কাব্যে ভরা ফাগুনে প্রকৃতির রিক্ততা দূর করে নতুন প্রাণের সঞ্চারের উপমা দিয়েছেন। ফাগুনের শুরুতেই প্রকৃতিতে আম্রমুকুলের মৗ মৌ ঘ্রান যে কাউকেই স্মৃতি কাতর করে তুলছে। শুক্রবার কুষ্টিয়ার খোকসা থেকে ছবিটি তোলা।

 

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।  

বিজিবি’র অভিযানে মাদক সহ ভারতীয় পণ্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমাবার (০৯ মার্চ) দুপুরে...

সরকাররি তিন অফিসে একরাতে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় একযোগে...

ফসলের উপকারী পতঙ্গের অভাব: কৃত্রিম পরাগায়নের পদ্ধতির পথে হাটছে কৃষক

স্টাফ রিপোর্টার জমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে ফুল জাতীয় ফসলের পরায়গায়ন উপযোগী পতঙ্গের অভাব দেখা দিয়েছে। ফলে পেঁয়াজের কদম (বীজের ফুল) সহ ফুল জাতীয় ফসলে...