শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 702

কী করবেন হ্যাকিংয়ের শিকার হলে

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়া একটি নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। প্রায়ই শোনা যায়, ফেসবুক আইডি হ্যাক হওয়ার খবর। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে ভোগান্তির শেষ নেই। সম্প্রতি বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হলে করণীয় বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে। আজকের টিপসে আইডি হ্যাক হলে কী করবেন তারই বিস্তারিত লিখেছে-

* সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ যেতে হবে।

* এরপর ‘My account is compromised’-এ ক্লিক করে হ্যাক হওয়া অ্যাকাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২টি অপশনের (ই-মেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিতে হবে।

* প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরনো পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে ‘Continue’ করুন।

* হ্যাকার যদি ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করে না থাকে তাহলে আপনার মেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* হ্যাকার যদি ই-মেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন-এর জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তাহলে, Need another way to authenticate? > Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।

* সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিং ব্ল্যাকমেইলিং অথবা কোনো রকম লাঞ্ছনার শিকার হলে সাইবার পুলিশ সেন্টারে সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। অথবা নিুবর্ণিত যে কোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন- হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১ ই-মেইল: smmcpc2018¦gmail.com ফেসবুক পেজ: https://www.facebook.com/ cpccidbdpolice/

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

সামাজিক মাধ্যমে ব্ল্যাকমেইলের শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির সকল পশুর চামড়ার দাম সরকার নির্ধারণ করে দিয়েছে । এ বছর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকার জন্য ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত সভার শুরুতে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও বলেন প্রয়োজনে এ বছর কাঁচা চামড়া রফতানির সুযোগ দেয়া হবে।

এই সভায় কাঁচা চামড়ার দাম নির্ধারণ, ক্রয় বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ, চামড়ায় লবণ লাগানো ও মিডিয়ায় প্রচারের বিষয়েও আলোচনা করা হয়।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর ঢাকাতে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা ও ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা ধরা হয়েছে। চামড়া নিয়ে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির সুযোগ দেয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, কাঁচা চামড়া পরিবহনে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দেয়া হয়েছে।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী দাফন সম্পন্ন

0
কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী দাফনেএর ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ১১ টা সময় কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের উদ্দ্যোগে গার্ড অফ অর্নার প্রদান করা হয়। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, পদস্ত সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ অসংখ্য গুণাগ্রাহী মরহুমের নামাজের জানাযায় অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, ব্যার্ধকজনিত ও শাররীক সমস্যায় প্রতিতযশা এ সাংবাদিক নিজের বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। এর পরের থেকে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর বাড়ীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সকল শ্রেণীপেশার মানুষ সমবেত হন।

সাগরতলে গবেষণাকেন্দ্র

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীপৃষ্ঠের রয়েছে ৭১ শতাংশই সাগর-মহাসাগর। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, মানুষ এই বিশাল জলরাশির মাত্র ৫ শতাংশ জয় করতে পেরেছে। আর মানচিত্রে আনতে পেরেছে মাত্র ২০ শতাংশ। বাকি অংশ রয়েছে মানুষের অজানা। এমন সব অজানা তথ্য জানতে সাগরতলেই গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা চলছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের গবেষক ফ্যাবিয়ান কস্তা ও শিল্প নির্দেশক ইভস বেহার সাগরতলে এই গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছেন।

তাঁদের পরিকল্পনা অনুযায়ী, ক্যারিবীয় সাগরে নেদারল্যান্ডসের দ্বীপ কিউরাসাওয়ের উপকূলে সাগরপৃষ্ঠের ৬০ ফুট নিচে গবেষণাকেন্দ্রটি হবে। এর আয়তন হবে ৪ হাজার বর্গফুট। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী ও গবেষকেরা এসে সাগরের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সাগরতলের প্রাণী নিয়ে গবেষণা করবেন।

দ্বিতল এই গবেষণাগারে থাকবে, গবেষকদের থাকার জায়গা, চিকিৎসাকেন্দ্র এবং একটি পুল। এই পুল থেকে যে কেউ চলে যেতে পারবেন সাগরতলে। মহাকাশ গবেষণার জন্য যেমন পৃথিবীর কক্ষপথে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র স্থাপন করা হয়েছে, ঠিক তারই আদলে তৈরি হবে সাগরতলের এই গবেষণাকেন্দ্র।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

মেডিকেলে ভর্তি জালিয়াতিতে ২০০ জন জড়িতঃ সিআইডি

0
Asami-Dro-26-7-p-2
আটককৃত ৩ জন

দ্রোহ অনলাইন ডেস্ক

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রায় ২০০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে সিআইডি। এদের মধ্যে জালিয়াতি করে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও রয়েছেন। যাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর নামও জানা সম্ভব হয়েছে।

প্রশ্নপত্র জালিয়াত চক্রের হোতা জসিমউদ্দিন, চক্রের অন্যতম সদস্য পারভেজ খান এবং জাকির হোসেনকে জিজ্ঞসাবাদ করে এসব তথ্য পেয়েছে সিআইডির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। আটককৃত তিনজনের সাত দিনের রিমান্ডের দ্বিতীয় দিন ছিল শনিবার।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ সুপার এস এম আশরাফুল আলম বলেন, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের আশ্রয়দাতা, সহযোগিতাকারী এবং জালিয়াতি করে যাঁরা মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন তাঁদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভর্তি হওয়া কিছু শিক্ষার্থীর নামও বলেছেন তাঁরা। এসব তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

প্রথমে জসিম তার পরিবারের সাতজনকে নিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্র গড়ে তোলেন। এ চক্রে রয়েছেন তাঁর স্ত্রী শারমিন আরা জেসমিন ওরফে শিল্পী, খালাতো ভাই আবদুস সালাম, দুই ভগ্নিপতি আলমগীর হোসেন ও জাকির হোসেন, ভাতিজা পারভেজ খান ও ভায়রা সামিউল জাফর ওরফে সেটু। এদের মধ্যে জসিম, জাকির ও পারভেজ গ্রেপ্তার হয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

চক্রের অন্যতম সদস্য সালাম স্বাস্থ্য অধিদপ্তরের প্রেসের মেশিনম্যান। তিনিই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ছাপানোর সময় বিশেষ কৌশলে তা বের করে এনে তুলে দিতেন জসিমকে।

১০ বছর বয়সেই পাওয়া যাবে জাতীয় পরিচয় পত্র

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের সকল নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। এরই অংশ হিসেবে ১০ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করার কাজে এবার হাত দিচ্ছেন তারা।

২০১১ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে, এমন নাগরিকদের নিবন্ধনের ঘোষণা শিগগিরই আসছে। অর্থাৎ ১০ বছরের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রদান করা হবে। বর্তমানে ১৬ বছরের বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র থেকে এমন খবর জানা গেছে।

ইসি সূত্র জানায়, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তল্লাশির কাজ থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন তারা। দীর্ঘদিনের পুরাতন রেওয়াজ ভেঙে নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বিতরণ, ভোটার তালিকায় ঠিকানা স্থানান্তর, জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধনসহ সব ধরনের কাজ অনলাইনে শুরু করেছে তারা। আগামী মাসের মধ্যে ইসি একটি নতুন অ্যাপস তৈরি করতে যাচ্ছে, যাতে এনআইডির সব ধরনের সেবা পাওয়া যাবে।

ইসির এনআইডি উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার হালনাগাদে মাঠে নামার সুযোগ নেই। তাই চলতি বছরের ২৭ এপ্রিল থেকে তারা অনলাইনে সব সার্ভিস দেওয়া শুরু করেছেন। এই কাজে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণের ভোগান্তিও অনেকাংশে কমে যাচ্ছে। তাই মাঠে নেমে হালনাগাদের কর্মসূচি বাতিল করে অনলাইনেই সব কাজ চালানোর পথে হাঁটছে ইসি।

ইসি-সংশ্লিষ্টরা জানান, তারা শিগগিরই একটি নতুন অ্যাপস তৈরি করতে যাচ্ছেন। আগামী এক মাসের মধ্যে এটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে তার আশা করছেন। এই অ্যাপস ব্যবহার করে যে কোনো নাগরিক ভোটার তালিকা বা এনআইডি সংশোধন, হারানো কার্ড উত্তোলন, ঠিকানা স্থানান্তর এবং নতুন ভোটার হওয়ার কাজ ঘরে বসেই করতে পারবেন। শুধু ছবি তোলা, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দেওয়ার জন্য সংশ্নিষ্ট থানা নির্বাচন অফিসে যেতে হবে। সে ক্ষেত্রে থানা/উপজেলা অফিসগুলোতে লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে।

ইসি-সংশ্লিষ্টরা জানান, এখন ১৮ বছরের নিচে, অর্থাৎ ১৬ বছর বয়সীদের এনআইডি কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। বিনামূল্যে কার্ড পেয়ে যাচ্ছে তারা ঘরে বসে। ১৬ বছর বয়স পর্যন্ত নাগরিকদের তথ্য ইসির কাছে রয়েছে। কিছুদিনের মধ্যে ১০ বছরের বেশি বয়সীদের অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। খুব অল্প সময়ের মধ্যেই ২০১১ সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন, তারাই নাম-পরিচয় নিবন্ধনের সুযোগ পাবেন। তবে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ এবং ছবি তোলার জন্য নিকটস্থ থানা ও উপজেলা অফিসে যেতে হবে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

এনআইডি উইংয়ের আইডিইএ প্রজেক্টের অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানিয়েছেন, ২৭ এপ্রিল থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা সফলভাবে চলছে। এতে ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ কার্যক্রমে ১৬ থেকে ১৮ বছর বয়সী নিবন্ধিত নাগরিকরাও জাতীয় পরিচয়পত্র গ্রহণের সুযোগ পাচ্ছেন। তবে ১৮ বছরের নিচে যাদের বয়স তারা পাবেন লেমিনেটেড কার্ড ।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী আর নেই

0
Bari-Dro-25-7-p-16
প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার বাতিঘর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কুষ্টিয়া শহরে মজমপুর গেটস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সংবাদকর্মীমসহ সর্বস্তরের মানুষ তার বাসভবনে ছুটে যান। বর্তমানে কানাডায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ বিশিষ্ট ব্যক্তিরা এই প্রতিথযশা সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত ‘ইস্পাত’ পত্রিকা ও স্বাধীনতা পূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। মুত্যুকালে তিনি স্ত্রী ফিরোজা পারভিন চৌধুরী, পুত্র মনজুর এহসান চৌধুরী ও হাসান ইমাম চৌধুরী টিংকু, কন্যা অভি চৌধুরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, ২৬ জুলাই রবিবার বেলা ১১ টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে নামাজের জানাযা শেষে দাফন করা হবে।

কুষ্টিয়ার সাংবাদিকতার দিকপাল আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়েছিলো। এর আগে তিনি ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্বাধীনতা উত্তর পাক্ষিক সমীক্ষা পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। ইস্পাত বাদে ১৯৭৫ সালে দেশের সকল পত্রিকার সাথে এগুলো বন্ধ হয়ে যায়। তবে সেসময় মাসিক ইস্পাত পত্রিকা চালু থাকে। যা খুলনা বিভাগের মধ্যে একমাত্র পত্রিকা ছিল। ১৯৭৫ সালের ১৭ নভেম্বর ইস্পাত পত্রিকা মাসিক থেকে সাপ্তাহিকভাবে বের হতে থাকে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। বয়োবৃদ্ধ এই কলম সৈনিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শহরের মজমপুর গেটস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডে চিকিৎসা গ্রহণ করেন।

এদিকে প্রবীণ এ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মাহবুবউল-আলম হানিফ এমপি’র শোক
বৃহত্তর কুষ্টিয়ার সাংবাদিকতার বাতিঘর প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। বর্তমানে কানাডায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই প্রতিথযশা সাংবাদিকের মৃত্যু শোক প্রকাশ করে, মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

সরোয়ার জাহান বাদশা এমপি’র শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা। আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করে, সংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা বলেন, এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে জাতি হারালো এক গুণি সাংবাদিককে।

হাসানুল হক ইনু এমপি’র শোক
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। হাসানুল হক ইনু আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

সেলিম আলতাফ জর্জ এমপি’র শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক’র শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

হাজী রবিউল ইসলামের শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম।

আতাউর রহমান আতা’র শোক
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আতাউর রহমান আতা, মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

কামারুল আরেফিনের শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের শোক
প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এক বার্তায় গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান। একই সাথে মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর আত্মার শান্তি কামনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকাহত।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

দুর্নীতিরোধে সবাইকে সৎ হবার আহবানঃ নতুন ডিজি

0
Helth-DG-Dro-p-7
ডাঃ খুরশিদ আলম

দ্রোহ অনলাইন ডেস্ক

সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডাঃ খুরশীদ আলম বলেন, আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই, তাহলে কোনো ভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলব দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি, সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।

করোনা ভাইরাস মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হওয়ার পর এই দায়িত্বে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাঃ খুরশীদ আলম।
স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতিতে নতুন মহাপরিচালক সামনে কী চ্যালেঞ্জ দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘সামনে অবশ্যই বড় চ্যালেঞ্জ, স্বাস্থ্যে এখন যে ব্যবস্থা, এই প্যানডেমিকের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো ফেইস করছি, তা দূর করার চেষ্টা করব।’

প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যেন সম্মান ও ইজ্জত নিয়ে শেষ করতে পারেন, সেজন্য সবার দোয়াও চেয়েছেন অধ্যাপক খুরশীদ আলম। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন ডাঃ খুরশীদ আলম।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। সহযোগী অধ্যাপক হিসেবে কিছুদিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজেও কাজ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন ২০১৮ সালে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডাঃ খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এর সাধারণ সম্পাদক ছিলেন।

খোকসায় সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

0
Khoksa-Dro-25-7-p-15
ইয়ুথ পাওয়ার কমিউনিটি’র বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার      

কুষ্টিয়ার খোকসায় ইয়ুথ পাওয়ার কমিউনিটি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শনিবার কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের খোকসা বাস্ট্যান্ডের পশ্চিম অংশসহ উপজেলার বিভিন্ন স্থানে এই সামাজিক সংগঠনের সদস্যরা নিম গাছের চারা রোপণ করেন।

সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, দেশের বায়ু,দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাঁটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তাদের সংগঠনটি উপজেলার বিভিন্ন স্থানে নিম গাছের চারা রোপন করে খোকসার বায়ুকে বিশুদ্ধ রাখতে চাই ।

সংগঠনটি এলাকাবাসীর মধ্যে এবং খোকসার অপর একটি সামাজিক সংগঠন জোনাকির আলো ফাউন্ডেশন এর প্রতিনিধি সাইদুল ইসলামকে ৪৩ টা নিম গাছের চারা উপহার দেন। বৃক্ষরোপণের সময় সংগঠনটির অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...