বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 710

নিলামে উঠছে সালমান শাহ’র পোশাক

0
সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার অন্যতম নায়ক সালমান শাহের টি-শার্ট ও মাথার ব্যান্ড নিলামে উঠেছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া মৌসুমী এবং সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে সিনেমায় এই লাল রঙের টিশার্ট এবং মাথায় পড়া ব্যান্ডটি সেসময় বেশ নজর কেড়েছিল দর্শকদের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সালমান শাহের এক ভক্ত প্রায় ২০ বছর ধরে সংরক্ষণে রেখেছেন এই দুটি জিনিস। আর নিলামের অর্থ দিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় এবং গরীব-দুঃখীদের সেবা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সালমান ভক্ত মামুন বলেন, সালমান শাহের মৃত্যুর আগে থেকেই পারিবারিক সম্পর্ক ছিল তার। সালমান শাহের একনিষ্ঠ ভক্ত হবার কারণে নায়কের মৃত্যুর পর তার মা এবং বাবার কাছ কিছু স্মৃতিচিহ্ন চাইলে তারা আমাকে এই টি-শার্ট আর ব্যান্ডগুলো দিয়েছিলেন।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

তিনি আরও জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য সারাদেশেই গরিব এবং নিন্মবিত্ত ব্যক্তিরা অসহায় দিন কাটাচ্ছেন।

এমন অবস্থায় তার কাছে সেরা দামি জিনিস প্রিয় নায়কের টি-শার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাদের সাহায্য করবেন বলে মনস্থির করেছেন এই সালমানভক্ত মামুন।

রাজবাড়ীতে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

0
coronavirus-DRO-7-P-9

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , ১৮ জুলাই ৯৬ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্টের ফলাফল অনুযায়ী ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত ধরা পড়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২২ জন , পাংশা উপজেলার ৮ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ২ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৫০২ জন। অন্যদের মধ্যে ৩২ জন হাসপাতালের আইসোলেশনে ও ৩৫৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

0
Pangsha-Dro-21-7-p-50
পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে বর্ন্যাতদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের শাহমিরপুর,পূর্ব চরআফড়া, চররামনগর এলাকায় বানভাসী মানুষের মধ্যে শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ত্রাণ মন্ত্রনালয়ের দেওয়া এসব খাদ্য বিতরণ করেন । এসময় ৬৫ জনের মধ্যে শুকনো খাবার, ১শত জনের মধ্যে শিশু খাদ্য ও ১ শত জনের মধ্যে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, ইউনিয়ন পরিষদের সচিব আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ঝিনাইদহে মাদ্রাসাছাত্রী অপহৃত, আটক এক

0
Jhenaidah-dro-21-7-p-
অভিযুক্ত আসামী নয়ন খান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার খোর্দ্দধোপাদী গ্রাম থেকে ৭ম শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে নয়ন খান নামের এক যুবক।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ ঘটনায় ১৬ জুলাই কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অপহৃত ছাত্রীর মা। উক্ত ঘটনায় মামলার ২ নং আসামি সোনিয়া খাতুনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে সমস্যার সৃষ্টি করতো। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিল। উক্ত বিষয়ে পারিবারিকভাবে অভিযুক্ত ছেলের অভিভাবকদের বিষয়টি জানানো হয়। এরপরেই মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমিকি দিতে থাকে অভিযুক্ত নয়ন।

১৩ জুলাই নয়নের বোন সুমাইয়া খাতুন আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পূর্ব থেকে ওৎপেতে থাকা নয়ন বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া করা মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাচ্ছি না।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, মেয়েটির মা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। প্রেমঘটিত কারণে তারা পালিয়েছে। নয়নের বোন এজাহারভুক্ত আসামি সোনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে

0
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

অনুমোদন ছাড়া করোনা টেস্ট এবং ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

অন্য দুজন হলেন- হাসপাতালটির সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই রিমান্ড আদেশ প্রদান করেন।

গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার দুপুরে সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাজধানীর গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করে। মামলায় সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ফরিদপুরের বন্যায় ক্ষতির শিকার লক্ষাধিক মানুষ

0

দ্রোহ অনলাইন

ফরিদপুরে বেশ কয়েক দিন ধরেই পদ্মার পানি বেড়ে বিপদ সীমার ১০৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

জেলার ২ সহ¯্রাধিক পরিবারকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বন্যার্ত এলাকার মানুষরা গবাদি পশু নিয়ে বেড়িবাঁধসহ উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখন অবধি জেলায় ৩০ ইউনিয়নের ১৭৫ গ্রামে বন্যার পানি প্রবেশ করেছ। লক্ষাধিক মানুষ রয়েছেন ক্ষতির মুখে।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এখন বিপদ সীমার ১০৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে, তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতি নদী তীরের আলফাডাঙা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে। সদর উপজেলার নর্থচ্যানাল ইউনিয়নে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার, পানি রাখার ক্যান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবেলট বিতরণ করেছে জেলা প্রশাসক।

নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, এ ইউনিয়নের ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। অনেকে বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছেন। সরকারের কিছু সহায়তা পেয়েছি। তবে প্রয়োজনের তুলনায় এগুলো অনেক কম।

আলিয়াবাদ ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক ডাবলু বলেন, বেড়িবাঁধে কয়েক’শ মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিদিন দুই বেলা খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার পানিবন্দী মানুষের জন্য সরকারি খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্থ উপজেলাগুলোতে ২০০ মেট্রিক টন চাল ও নগদ তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

0

স্টাফ রির্পোটার

কুষ্টিয়ার খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্তি করা হয়। এবারের প্রতিপাদ্য মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান প্রধান অতিথি থেকে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান সহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা
পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা
মাত্র ২০০ টাকার জন্য টাঙ্গাইলে চার খুন

 

করোনায় আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু

0
coronavirus-dro-21-p-9-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ অবধি ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৭০৯ জন।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

মঙ্গলবার করোনা সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা অবধি ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষার ফলাফর পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৫৭ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ১০ হাজার ৫১০ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

0
CU-DRO-21-7-p-2.
আত্মঘাতী ছাত্রীর নাম নীলম ধর অর্পা (২৩)

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজ বাসায় গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজার এলাকায় । আত্মঘাতী ছাত্রীর নাম নীলম ধর অর্পা (২৩)।

আত্মঘাতী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি ২০১৯ সালে মাস্টার্স পাশ করেন।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। পরিবারের লোকজন আমাদের জানান তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাসা নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজারের জালাল কলোনিতে। তার গলায় দাগ রয়েছে।

ময়নাতদন্তের পর জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি ওই নারীর ভাই।

সৌদি আরবে ঈদুল আজহা হবে ৩১ জুলাই

0
Eid-Dro-21-7-p-1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

৩১ জুলাই শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সোমবার এ তথ্য নিশ্চিত করেছে, দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও সুপ্রিম কোর্ট জানান দিয়েছে, মঙ্গলবার পবিত্র জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্তের জন্য মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

দেশের আকাশ মেঘলা রয়েছে। তবুও কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন বা ফ্যাক্স নম্বরে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...