শুক্রবার, মার্চ ২০, ২০২৬.
Home Blog Page 72

নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীর পরিবারের সবাই পালিয়েছেন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে প্রেমের বিয়ের মাত্র ৬ মাসের মাথায় সামিহা খাতুন (১৫) নামের এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নববধূর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সামিহা ওই গ্রামের জীবন হোসেনের (২২) স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সামিহাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী জীবন, শ্বশুর সাহেব আলী ও শাশুড়ী নাজমা খাতুন। হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়ে নিজ ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে তারা পালিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় ৬ মাস আগে প্রেমকরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাঠিয়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে সামিহাকে বিয়ে করেন শিলাইদহ ইউনিয়নের সাহেব আলীর ছেলে জীবন হোসেন। বিয়ের পর থেকে আসবাবপত্র ও সাংসারিক জিনিসপত্র নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। শুক্রবার রাতে ফের সামিহার সঙ্গে তার শ্বশুর, শাশুড়ী ও স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে সামিহাকে ব্যাপক মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। শনিবার সকালে স্বজনদের খবর দেওয়া হয় সামিহা আত্মহত্যা করেছে।

নিহত নববধূ সামিহার বড় বোন সাকিবা খাতুন বলেন, প্রেম করে সামিহাকে বিয়ে করেছিল জীবন। কিন্তু বিয়ের পর থেকেই আসবাবপত্র না দেওয়া নিয়ে কলহ হতো। পারিবারিক কলহের জেরেই সামিহাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ীরা। পরে লাশ নিজঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে। থানায় মামলা করা হবে।

নিহতের ফুফু রাজিয়া খাতুন বলেন, সারা শরীরে মাইরের দাগ। পা দিয়ে রক্ত বের হচ্ছে। ওকে ( সামিহা) হত্যা করা হয়েছে। আপনেরা এর বিচার করেন।

এদিকে ঘটনার পর থেকে পলাতক থাকায় স্বামী জীবন হোসেন, শ্বশুর সাহেব আলী ও শ্বাশুড়ী নাজমা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ বিতরণ

ঘটনার পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার উপপরিদর্শক প্রকাশ চন্দ্র বাছাড়। তিনি বলেন, শরীরে আঘাতের চিহৃ রয়েছে। সন্দেহজনক হওয়ায় মরদেহটি সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্তু উপজেলার নন্দলালপুর ইউনিয়নের প্রস্ত্যন্ত গ্রাম সদরপুরে এশিউর গ্রæপের সৌজন্যে এমন আয়োজন করে এসএসসি ব্যাচ ৯৫। এ ক্যাম্পে ঢাকা, রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেল হসপিটালের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্তত দুই সহ¯্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রæপের চেয়ারম্যান শেখ সাদী। কুমারখালী এসএসসি -৯৫ ব্যাচের সভাপতি মুরাদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুমারখালী শহর থেকে আসা শাজাহান আলী (৬৫) বলেন, সারা শরীর ব্যাথা। ডায়াবেটিকসও আছে। শুনলাম ভাল ভাল ডাক্তার আসছে। ফ্রি বলেই আসলাম।

সদরপুর গ্রামের মরিয়ম বেগম বলেন, হাঁড়ের সমস্যা। ফ্রি ফ্রি ডাক্তার দেখালাম। কয়ডা ওষুধও দেছে। ভালই লাগছে। তার ভাষ্য, বাইরে দেখাতে গেলে ডাক্তার ফি, পরীক্ষা – নিরীক্ষাসহ ৫০০ – ৭০০ টাকা খরচ হতো।

এসএসসি ৯৫ ব্যাচের সভাপতি মুরাদুল ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার ধনী গরিবসহ বিভিন্ন রোগী ও স্বজনরা আসতে থাকেন। দুই হাজারের বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী বলেন, এসএসসি ৯৫ ব্যাচ সামাজিক উন্নয়নের অনন্য উদাহরণ। তারা প্রতিনিয়ত মানবতবার কল্যাণে কাজ করছে। ভবিষ্যতে আরও ভাল ভাল সামাজিক উন্নয়নমূলক কাজ করা হবে।

আরও পড়ুন – মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর

দৌলতপুর সীমান্তে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও একজনকে আটক করা হয়।

শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৭ বিজিবি। আটককৃতরা হলেন— মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।

অভিযানে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএলের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন – মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন – ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবেই – প্রেস সচিব

মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজেদের মধ্যে মোটরসাইকেল রেস করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার নিহতদের দৌলতপুরের গ্রামে দাফন অনুষ্ঠিত হয়েছে। আগের দিন শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ভেড়ামারার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকরা হলেন জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ্ সেতু থেকে প্রায় ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিল। এসময় একই সাথে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন – ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবেই – প্রেস সচিব

ওসি সৈয়দ আল মামুন বলেন, কোন অভিযোগ না থাকায় নিহত দুই তরুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন – ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি

 

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবেই – প্রেস সচিব

0
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রæয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে।

শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।

আরও পড়ুন – ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি

সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রæত এগিয়ে যাচ্ছে সেটা দৃশ্যমান।

আরও পড়ুন – একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এ মাসের শুরুতেই প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ টাকা। যা এখন ঠেকেছে ১৫০ টাকায়। সহজ প্রোটিনের উৎস এ খাদ্যপণ্যের দাম বাড়ায় দারুণ অস্বস্তিতে পড়েছেন নি¤œ ও নি¤œ মধ্যবিত্ত মানুষ।

অন্যদিকে বাজারে চালের দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেশি। এরমধ্যে বেশিরভাগ সবজিও মিলছে না প্রতি কেজি ৮০ টাকার নিচে। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।

সবমিলে অনেকগুলো পণ্যের দাম একসঙ্গে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গড়পড়তা আয়ের মানুষ। অনেকে সাধ্যের মধ্যে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।

শুক্রবার স্থানীয় কয়েকটি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, এখন মুদি দোকানে প্রতি ডজন ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজন। কোথাও এক ডজন নিলে ৫ টাকা কমে ১৪৫ টাকা রাখা হচ্ছে।

মালিবাগ এলাকার দোকানি মফিজুর রহমান বলেন, দুই সপ্তাহ আগে ডিমের দাম ১২০ টাকা ডজন ছিল। যা এখন ৩০ টাকা বেড়েছে। তারপরও ডিমের সরবরাহ ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

এদিকে, বাজারে সবজির দামও চড়া। বিক্রেতারা জানিয়েছেন টানা বৃষ্টির কারণে অনেক এলাকার সবজি নষ্ট হয়ে সরবরাহ কমেছে। যার প্রভাব পড়েছে দামে।

বাজারে প্রতি কেজি ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি ও কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। ধরন ভেদে বেগুন ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুনের কেজিতে দাম বেড়েছে ২০ টাকার মতো।

বিক্রেতাদের হিসাবে বর্তমানে ৬০ টাকার নিচে রয়েছে আলু ও পেঁপে। আর ৬০ থেকে ৮০ টাকার আশপাশে দাম রয়েছে শুধু ঢ্যাঁড়স, পটোল, মিষ্টিকুমড়াসহ হাতেগোনা দু-চারটি সবজির।

অবশ্য রাজধানীর কারওয়ান বাজার বা বড় পাইকারি বাজারে প্রতিটি সবজির দামই তুলনামূলক কম। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার সবজির দাম কিছুটা বেড়ে যায়।

এদিকে দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। ৫০-৫৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ভোক্তাকে কিনতে হচ্ছে ৮০-৮৫ টাকায়।

পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে। এরমধ্যে, কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘœ ঘটেছে। বাজারে এর প্রভাব পড়েছে।

কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতা জুবায়ের আলী বলেন, উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিন বেড়েছে। পাবনা-ফরিদপুর এলাকার মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।

বাজারে প্রতি ১০০ গ্রামে এলাচ আগে ৪০০ টাকা বিক্রি হলেও এখন সেটি সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকায় উঠেছে। পাশাপাশি প্রতি কেজি আদার দাম ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২০-২৫০ টাকা।

আরও পড়ুন – একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

অন্যদিকে, চালের চড়া দামে নি¤œমুখী কোনো প্রবণতাই লক্ষ্য করা যায়নি। মাস দেড়েক ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের দামই এখন ৬০ টাকার বেশি। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজিরশাইল রয়েছে, যেটা শুধু ৬৫-৭০ টাকায় পাওয়া যায়। এছাড়া বাকি সব চাল সাধারণত ৭৫-৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর খুব ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের চালের দাম ৯০ থেকে ১০০ টাকা ছুঁইছুঁই করছে।

আরও পড়ুন – ‘আমি গৃহবন্দি, গ্রেপ্তার হইনি’ ফেসবুকে জানালেন জেড আই খান পান্না

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

0

দ্রোহ ডেস্ক

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পবার বামুনশিকড় এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে মিথিলা।

পুলিশের ভাষ্য, মনিরুল ও তার ছেলে এক ঘরে, আর অন্য ঘরে তার স্ত্রী ও মেয়ে ঘুমাচ্ছিলেন। সকালে প্রতিবেশীরা ঘরে এসে মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পুলিশ এসে দেখতে পান মিনারুল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন। তার ছেলের মরদেহ বিছানায়। অন্যঘরে মিনারুলের স্ত্রী ও তার মেয়ের মরদেহ শোয়ানো ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে, মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ছেলেকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

এদিকে মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের গায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

স্থানীয়রা জানিয়েছেন, মিনারুল একসময় জুয়া খেলতেন ও মাদকাসক্ত ছিলেন। এতে অনেক টাকা ঋণ করেন। স¤প্রতি বাবার জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও আর্থিক সংকটে ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন – আমি গৃহবন্দি, গ্রেপ্তার হইনি’ ফেসবুকে জানালেন জেড আই খান পান্না

তিনি জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ সব বিষয়ে মাথায় রেখে তদন্ত করছে।

আরও পড়ুন –  নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে

‘আমি গৃহবন্দি, গ্রেপ্তার হইনি’ ফেসবুকে জানালেন জেড আই খান পান্না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না গৃহবন্দি বলে দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার এক পোস্টে এমনটা দাবি করেন তিনি। তবে গ্রেপ্তার হননি বলেও জানান খান পান্না।

এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি। অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’
তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেড আই খান পান্না বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুন – নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে সেটি নাকচ করে দেন।

আরও পড়ুন – খোকসায় নদী ভাঙ্গনের হুমকীতে পাকা রাস্তা, বসত বাড়ি

নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে

0

কুষ্টিয়া প্রতিনিধি

আগের দিন স্কুল থেকে ফিরে বোনের বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে ছিল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী মো: আইমান (৭)। পরিদিন তার মৃতদেহ মিললো বাড়ির পাশের পুকুরে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সেই পুকুরের কিনারায় ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে শিশু আইমানের লাল রংয়ের সাইকেলটিও।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে নিহত আইমানের বাড়ি। সে এই গ্রামের আব্দুল মমিনের ছেলে। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই শিশুর ফুফা নোমান জহির রাজা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আইমানের স্কুল ছুটি হয়। সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ভেড়ামারা থানায় একটি জিডিও করা হয়েছিল।

শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরের কিনারা থেকে একটু দুরেই স্থানীয়রা মানুষের পায়ের আঙ্গুল দেখতে পাই। এরপর আইমানের পরিবারকে খবর দেয়। পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুকুরের কিনারা থেকেই সাইকেলটি পাওয়া গেছে।

আরও পড়ুন – খোকসায় নদী ভাঙ্গনের হুমকীতে পাকা রাস্তা, বসত বাড়ি

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল রব তালুকদার বলেন, থানায় পরিবার জিডি করেছিল। সকালে বাচ্চাটির মরদেহ পুকুর থেকে পাওয়া গেছে। বাবা-মায়ের বরাত দিয়ে ওসি বলেন,পরিবার ধারণা করছে সাইকেলসহ গড়িয়ে বাচ্চাটি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ নেই।

আরও পড়ুন – কুমারখালীর প্রধান রাস্তা দখল মুক্ত করার দাবিতে পদযাত্রা

 

খোকসায় নদী ভাঙ্গনের হুমকীতে পাকা রাস্তা, বসত বাড়ি

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর অব্যাহত ভাঙ্গনে খোকসা-ভবানীপুর পাকা রাস্তাটির এক কিলোমিটার তিন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ইউনিয়নের অর্ধেক মানুষের যাতায়াত প্রধান রাস্তাটি বন্ধের ঝুকিতে পরেছে। পানি বৃদ্ধি অব্যহত থাকলে রাস্তার ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে ৮টি বেশী গ্রাম ও কয়েক শত একর চাষের জমি প্লাবিত হতে পারে।

চলতি বর্ষা মৌসূমে গড়াই নদীর পানি বৃদ্ধির সাথে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জাগোলবা ও দক্ষিন শ্যামপুর গ্রামে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের জাগোলবা গ্রামের কৃষক শহিদুল ও মিনু দম্পতির প্রায় ৮ কাঠা জমির বাগানের ৩০টি গাছ নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় ৪টি গ্রামের ৮ হাজার মানুষের যাতায়াতের পাকা রাস্তা নদী গর্ভে বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। এই গ্রামের মানান্নানের বাড়ির অদূরে পাকা রাস্তার এজিং থেকে মাটির বিশাল পাড় ভেঙ্গে পরেছে। নদী ভাঙ্গন উপদ্রæত এলাকায় কয়েকশ নিন্ম আয়ের মানুষের বসত বাড়ি ভাঙ্গনের মুখে পরেছে। নদীর পানি কমাতে শুরু করলে নদীর এসব স্থানে ভাঙ্গন বৃদ্ধির আশঙ্কা করছেন জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

ইতোমধ্যেই নদী ভাঙ্গন উপদ্রæত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সবাই প্রতিশ্রæতি দিয়েছেন ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কাজের কাজ হচ্ছে না। যে কোন সময় এ জনপদের মানুষের জন্য গুরুত্বপূর্ণ পাকা রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষক শহিদুল ইসলাম জানান, তার বাড়ির পশ্চিমে নদী তীরে একচিতে জমি ছিল। সেই জমিতে সবজী চাষ করতেন। বছর পাঁচেক (৫) আগে কিছু জমিতে ফলদ ও কাঠের গাছের চারা রোপন করেছিলেন। দুই রাতের ভাঙ্গনে নদী তার প্রায় ৩০টি গাছ ফসল ও জমি কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, “তারা সবাই দেখে গেছে। আসলে পাটা নূরার ঘসা-ঘসিতে মরিচেরই প্রাণ যাচ্ছে”।

আব্দুল মান্নান নামের আর এক কৃষক বলেন, নদী ভাঙ্গন রাস্তায় চলে আসায় তারা শিশুদের স্কুলে পাঠাতে পারছেন না। এদিকে ভাঙ্গনরোধে তেমন কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তারমত গৃহীনি মর্জিনাও এলাকার মানুষের যোগাযোগের একমাত্র পাকা রাস্তা রক্ষায় নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

বেতবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন জানান, ইউএনও বলছেন ভাঙ্গোন রোধে দ্রæত ব্যবস্থা নেওয়া হবে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, পানি না কমলে ভাঙ্গোন রোধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া সম্ভব না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, স্থানীয়রা চান প্যালাসাইটিং দিয়ে ভাঙ্গন রোধ করতে। কিন্তু ভাঙ্গন কবলিত স্থানে খাড়া ভাঙ্গন লেগেছে। স্থানীয়দের প্রত্যাশা পূরণদুরহ।

তিনি নিজে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেললেও নাকি হারিয়ে যাচ্ছে। পানি কমলে তারা (পানিউন্নয়ন বোর্ড) ব্যবস্থা নেবে।

আরও পড়ুন – কুমারখালীর প্রধান রাস্তা দখল মুক্ত করার দাবিতে পদযাত্রা

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুর রহমানের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন – প্রশিক্ষণ ভাতা বাড়লো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...