শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 76

বিতরণের গাছের চারা লুটে নিলো কৃষকদল নেতার কর্মীরা

0
গাছ লুট ঠেকাতে চেষ্টা করছেন রাজু নামের এক কর্মী

স্টাফ রিপোর্টার

বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও কৃষকদল নেতার বৃক্ষরোপনর ৫ হাজার আম গাছের চারা লুটকরে নিয়েছে তারই উচ্ছিঙ্খল কর্মীরা।

শনিবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সামনে গাছের চারা লুটের ঘটনা ঘটে। গাছ লুটের এ ঘটনা ক্যামারায় ধারণ করায় বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশি ও কেন্দ্রিয় কৃষক দলের সদস্য মঈন উদ্দিন খান সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে।

এ দিন বিকালে কুষ্টিয়া – ৪ খোকসা-কুমারখালী আসন থেকে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি কেদ্রীয় কৃষক দলের সদস্য মঈন উদ্দিন খান উপজেলা সদরের বাসষ্ট্যান্ডে লি-প্লেট বিতরণ করেন। এ সময়ে কয়েকশ কর্মী সাথে নিয়ে উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করেন। উপজেলা পরিষদে গেটে গাছের চারার জন্য টানা কয়েক ঘন্টা অপেক্ষায় থাকা কর্মীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা উপজেলা পরিষদের গেটে রাখা আম গাছের চারা নিয়ে যে-যারমত রওনা হয়। এসময় কৃষতদল নেতার একদল কর্মী প্রথমে গাছ লুট ঠেকাতে চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হয়।

কৃষকদলের নেতা ও এমপি মনোনয়ন প্রত্যাশি মঈন উদ্দিন কয়েকজন কর্মীসহ গাছ লুটের ঘটনা ভিডিও ধারণ করা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালায় বলে ওই সাংবাদিক দাবি করেন।

গাছ লুটের ঘটনার পর মঈন উদ্দিন খান বলেন, এখানে কোন বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সাংবাদিকের ক্যামেরা থেকে ভিডিও ডিলিট ও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে দ্রæত ঘটনা স্থল ত্যাগ করেন।

কবর থেকে ‘নুরাল পাগলা’র লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা

0

রাজবাড়ী প্রতিনিধি

নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তৌহিদি জনতা ব্যানারে সেখানকার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। হামলায় দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন ও পুলিশসহ কম পক্ষে ৫০ জন আহত হয়েছেন।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। হামলা কারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের তিনটি গাড়ি ভাংচুর করে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলান জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ডলসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।

পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের বাধা দেবার চেষ্টা করে। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করেন। আহত হন ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২ জন কর্মকর্তা।

এক পর্যাযে বিক্ষুব্ধ জনতা ‘নুরাল পাগলা’র বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পাশে পদ্মার মোড় এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা।

পরে সেনাবাহিনী ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেমে থেমে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরুল হক। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দরবারে তার লাশ দাফন করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করাসহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ।

এ ঘটনায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে নুরুল হকের দরবারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি। তারা বৃহস্পতিবারের মধ্যে কবর সমতলসহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ ও পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

এই কর্মসূচি ঘিরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আলেম-ওলামা ও দরবার কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা করে। শুক্রবার সকালে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাড. নুরুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তারা দরবার শরীফ পরিদর্শন করেন। এসময় তারা দরবার কর্তৃপক্ষ শর্ত পূরণ করেছে বলে জানান।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবে দরবারের ভক্তরা সংবাদ সম্মেলন করে জানান, আলেম-ওলামাদের দাবির প্রেক্ষিতে গোয়ালন্দ দরবার শরীফের পীর নুরাল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর উঁচু থেকে নিচু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দরবারের ভক্ত মেহেদি আল আমিন বলেন, আলেম ওলামাদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রশাসনের সহযোগিতায় ‘নুরাল পাগলা’র কবর উঁচু থেকে নিচু, কবরের দেয়ালের রঙ পরিবর্তন ও ইমাম মেহেদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। এছাড়া এখানে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বী ছাড়া এখানে খ্রিষ্টান ধর্মের কেউ আসে না।

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার সম্পাদক লুৎফর

0

কুষ্টিয়া প্রতিনিধি

টানা ৯ বছর পর কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লুৎফর রহমান। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিন বাবু।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশন আইনজীবী আলহাজ্ব আব্দুল মজিদ। তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনু্িষ্ঠত হয়েছে। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ৭৮১ ভোটারের মধ্যে অনুপস্থিতি ভোটারের সংখ্যা ৬। ভোটে গরুর গাড়ী মার্কায় প্রতীকে ৫৪৬ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামানিক। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. হাফিজুর রহমান ছাতা মার্কায় ভোট পেয়েছেন ২২৭টি।

তিনি আরও বলেন, মই মার্কা প্রতীকে ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এস এম শাতিল মাহামুদ মটর সাইকেল প্রতীকে ২৭০ ভোট এবং আনারস মার্কা প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। এছাড়াও হরিণ প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম (জিলাল)। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহিদুর রহমান মোরগ প্রতীকে ১০৮ ভোট এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন।

এর আগে, সকাল ১১ টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৗশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নানা জল্পনা কল্পনা শেষে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ ৯ বছর পর ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন ভোটাররা। নতুন কমিটি সকল বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলেন অপু বিশ্বস

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নিয়ে ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অভিনেত্রী অপু বিশ্বাস। ফ্যাসিষ্ট সরকারের সংসদে নারী আসনে সদস্য হতে তদবির করা এ অভিনেত্রী এবার বিএনপির জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের কাপে সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারি রিপন হোসেনের আয়োজনে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শো-ডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের নারী সংসদ সদস্যের জন্য মনোনয়ন প্রত্যাশি অভিনেত্রী অপু বিশ্বাস যোগদেন। অতিথি হিসেবে বক্তব্যে রাখার সময় বিএনপির গুনকীর্তন করেন তিনি। এরপর মঞ্চে কেকে কাটায় অংশ নেন। অল্প সময়ের মধ্যে ভক্ত ও আয়োজকদের চোখ ফাঁকি দিয়ে মঞ্চ ছাড়েন তিনি। এ আয়োজনের দায়-ভার নেননি উপজেলা বিএনপির সভাপতি। তিনি বলেন, আয়োজক (রিপন হোসেন) নিজে বিএনপি’র সদস্যও না।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিএনপি ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এ সময় তিনি (আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি অভিনেত্রী অপু বিশ্বাস) সেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্রদলের সাবেক নেতা পাশে দাড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্র নেতা অপু’র মুখে কেক তুলে দিচ্ছেন।

নাম প্রকাশে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন , প্রায় এক যুগেরও বেশী সময় ধরে স্কুলটির দুটি মাঠ রাজনৈতিক নেতারা করায়ত্ব করে রেখেছেন। যে কেউ, যে কোন ভাবে মাঠ ও স্কুলের আঙ্গিনা ব্যবহার করছে। এর ফলে শ্রেনি পাঠদান ও শিশুদের মনের উপর প্রভাব ফেলে। তারা এর প্রতিকারের দাবি ও করেন।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, অপু বিশ্বাস শুধু অভিনেত্রী নয়। তার দলীয় পরিচয় রয়েছে। সে ফ্যাসিষ্ট সরকারের অবৈধ সংসদে নারী সদস্য পদের জন্য লড়েছে। তার দেওয়া ‘জয় বাংলা’ ¯েøাগানের ভিডিও ভাইরাল হয়েছে। তাকে বিএনপির অনুষ্ঠানে এনে বিএনপিকে পচানো হয়নি। পচানো হয়েছে ২৪ এ শহীদদের।

এ ব্যাপারে আয়োজক রিপন হোসেনে বলেন, তার অভিজ্ঞতা কম। ভুলক্রুটি হলে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, বিএনপির প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সে নিজে বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোন একতিয়ার তার নেই।

বিদ্যালয়ে পরীক্ষা ও ক্লাস চালু রেখেই বিএনপি কর্মীদের ভূড়ি ভোজ

0

বিরিয়ানির গন্ধে কি আর শিশুদের আটকে রাখা যায়

স্টাফ রিপোর্টার

বিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস চালু রেখেই ক্যাম্পাসের ভিতরের প্যান্ডেল করে বিএনপির কর্মীদের ভূড়ি ভোজের আয়োজন করা হয়। আওয়ামী লীগের নেত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক খেলেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব) কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারি রিপন হোসেনের আয়োজনে দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শো-ডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে কর্মীদের আপ্যায়ণের জন্য আগের দিন বুধবার রাতে বিদ্যালয়ের ভিতরে দু’টি গরুজবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে ৭ মন মাংশ ও ৮ম চাউলের বিরিয়ানি রান্না করা শুরু হয়। বৃহম্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূড়িভোজ চলে। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজনটি করা হয়। কিন্তু উপজেলা বিএনপির সভাপতি এ আয়োজনের দায়-ভার নেননি। এ ছাড়া তিনি বলেন আয়োজক নিজেই বিএনপির সদস্য নয়। বিরিয়ানির মনোমুগ্ধ সুবাসে সারা দিনই শিশু শিক্ষার্থীরা বাবার ছুটে গেছে রান্নার কাছে।

বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের দোতলার অফিস ছিলো সুনসান নিরব। শিক্ষকদের বসার কক্ষ থেকে বেড়িয়ে এলেন আনিসুর রহমান নামের এক শিক্ষক। পুরাতন ভবনের একতলার ছাদে দাঁড়িয়ে ছবি তোলার সময় তার গল্পে বিরিয়ানির গন্ধ ভেসে আসছিলো নাকে। তিনি গল্পের ছলে স্বীকার করে বলেই বসলেন “বিরিয়ানির গন্ধে ছাত্রদের কী আর আটকে রাখা যায়। ওরা বার বার ছুটে আসে বাবুচির কাছে।” অনেক চেষ্টা করে ওদের (ছাত্র-ছাত্রী) কয়েক দফায় ক্লাসে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

স্কুলের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, স্কুলের চারতলা ভবনের সব গুলো কক্ষে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর প্রথম সাময়িকী পরীক্ষা নেওয়া হচ্ছিলো। বিএনপি কর্মীদের ভুড়ি ভোজের সব রান্না করার স্থানের পাশের ছিলো শিশুদের শ্রেণি কক্ষ। সেখানে ক্লাস নেওয়া ও শিশুদের ধরে রাখা বড়ই কষ্ট কর ছিলো।

নাম প্রকাশে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন , প্রায় এক যুগেরও বেশী সময় ধরে স্কুলটির দুটি মাঠ রাজনৈতিক নেতারা করায়ত্ব করে রেখেছেন। যে কেউ, যে কোন ভাবে মাঠ ও স্কুলের আঙ্গিনা ব্যবহার করছে। এর ফলে শ্রেনি পাঠদান ও শিশুদের মনের উপর প্রভাব ফেলে। তারা এর প্রতিকারের দাবি ও করেন।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, বিএনপির প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সে নিজে বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোন একতিয়ার তার নেই।

এ ব্যাপারে আয়োজক রিপন হোসেনে বলেন, তার অভিজ্ঞতা কম। স্কুলের শিক্ষার পরিবেশ ব্যহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক শহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য তদার ফোনে কল করা হয় তিনি ফোন রিসিভ করেনি। তাকে ম্যাসেজ পাঠানো হয় তাও সারা পাওয়া যায়নি।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন প্রথমে ফোন ধরেনি। তবে পরে কলব্যাক করে জানান, আয়োজকরা তাকে ভুল বুৃঝিয়ে অনুমতি নিয়েছে। ভূড়ি ভোজের বিষয়ে প্রধান শিক্ষক তাকে জানান নি।

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় এ কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

পরে শহরের সরকারি কেশব চন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর এতে সভাপতিত্ব করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, খুলনা বিভাগীয় জেলাগুলোর প্রাণকেন্দ্রে ঝিনাইদহ জেলার অবস্থান। তাই ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা হওয়ার ফলে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়ার শিক্ষক-কর্মকর্তাদের ভোগান্তি কমবে। এ অঞ্চলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে নতুন গতি আসবে।

আরও পড়ুন – নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন – বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিরাপদ সড়কর দাবিতে মানববন্ধন পথসভা ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা।

শনিবার সকাল ১১টায় শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক লাকি মিজান, আব্দুর রাজ্জাক বাচ্চু ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ।

আরও পড়ুন –বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার

এছাড়াও জেলা শাখার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, কুষ্টিয়া জেলা কৃষকদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, নিসচা কুষ্টিয়া জেলা শাখার মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামীকাল রবিবার বৈঠকে দলগুলোর প্রতিনিধির সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা।

শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রæয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না।

এদিকে আগামী ফেব্রæয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ২০২৬ সালের ফেব্রæয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন – দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলি প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রæয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

আরও পড়ুন – বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

দেশে ভালো মানুষ নাই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘দেশ দলাদলিতে ভরে গেছে। দেশে ভালো মানুষ নাই’ বলে মন্তব্য করেছেস কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন বঙ্গবন্ধুর মাথার উপর প্র¯্রাব করেছে। আমার ওপর করে নাই? করেছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের ওপর করে নাই? এইটা চলতে দেওয়া যায় না।’

শনিবার বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে তিনি স্বাগত বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ২৮ তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১’ আমার বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী দুই গালে জুতা মার তালে তালে বলা হয়েছে। আজকে এ দেশে মুরব্বিদেরও মর্যাদা নাই, মুক্তিযোদ্ধাদের মর্যাদা নাই।’

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধুর পর লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি। সেই জন্য আজকে এখানে এসেছি। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না। জাতির জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে।’

আরও পড়ুন –  বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

মুক্তিযুদ্ধে জেলা শাখার সাবেক কোম্পানি কমান্ডার ফজলুর হক বীরপ্রতীকের সভাপতিত্বে অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন – আহত নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে

বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলা চালানো হয়। সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

আরও পড়ুন – আহত নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে

এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন – রোহিঙ্গাদের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত – এইচআরডব্লিউ

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...