লিটন জামান
আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০ টায় এটিএইচ বনাম আতলেতিকো মাদ্রিদ শুরু হয়েছে এবং খেলাটি চলছে।
লা-লীগার অপর ম্যাচে রাত ১১ টায় মুখোমুখি হবে স্প্যানিশ জয়ান্ট রিয়াল মাদ্রিদ বনাম এইবার।
আরও পড়ুন:
লিটন জামান
আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০ টায় এটিএইচ বনাম আতলেতিকো মাদ্রিদ শুরু হয়েছে এবং খেলাটি চলছে।
লা-লীগার অপর ম্যাচে রাত ১১ টায় মুখোমুখি হবে স্প্যানিশ জয়ান্ট রিয়াল মাদ্রিদ বনাম এইবার।
আরও পড়ুন:
লিটন জামান
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লীগায় নতুন করে ফেরার উদযাপন করলেন বার্সেলোনা।
বার্সার এই দুর্দান্ত জয়ে গোল করে ভূমিকা রেখেছেন মার্টিন ব্রাথওয়েট,আর্তোরে ভিদাল,জুর্দি আলবা ও লিওনেল মেসি। তবে দুই গোলে অ্যাসিস্ট আর দলের শেষ গোলটা করে রাত টা স্বরণীয় করে রাখলেন মেসি নিজেও। সেই সাথে লীগে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটি ধরে রাখলেন বার্সেলোনা ।



ছবি গুলো ক্লিক করেছেন সৌখিন ফটোগ্রাফার সঞ্চয় কুমার দে।
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় চার ব্যাংক কর্মকর্তা ও এক পিওন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ইসলামী ও পূবালী ব্যাংকের দুটি শাখা লক ডাউন ঘোষণা করা হয়েছে।
ব্যাংক দুটি হচ্ছে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা এবং ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা। রবিবার ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখা এবং গত শুক্রবার থেকে পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা লক ডাউন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক শাহ আলম জানান, এ শাখার একজন জুনিয়র অফিসার পুরুষ এবং একজন মহিলা ক্যাশ অফিসার গত বুধবার করোনায় আক্রান্ত হন। এছাড়াও ব্যাংকের একজন ডেপুটি জুনিয়র অফিসারের শরীরে উপসর্গ দেখা দিয়েছে। তিনি বর্তমানে রাজবাড়ী জেলার পাংশায় তার গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ অবস্থায় শুক্রবার থেকে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা লক ডাউন করা হয়েছে।
তিনি জানান, যদি আগামী শনিবার পর্যন্ত ব্যাংকের অন্য কোন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে করোনা উপসর্গ না দেখা যায় তাহলে রবিবার থেকে লক ডাউন তুলে নেওয়া হবে।
শনিবার রাতে ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখার একজন সিনিয়র অফিসার, একজন অফিসার এবং কর্মরত পিওনের করোনা শনাক্ত হয়। এ কারণে রবিবার থেকে ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখা লক ডাউন ঘোষণা করা হয়েছে।
দ্রোহ অনলাইন ডেস্ক
রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফনের পূর্বে সকাল নয়টায় সোবহানবাগ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বর্ষীয়ান এই নেতার মরদেহ তাঁর ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়।
এরপর বনানী কবরস্থান মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মরহুমের প্রতি প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দিয়ে নাসিমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর এক এক করে তাঁর সামরিক সচিব মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
বনানীতে জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে নাসিমের মরদেহ নিয়ে যাওয়া হয় । সেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে তাঁকে দাফন করা হয়। সামাজিক দূরত্ব রক্ষায় জানাজা ও দাফন কাজে পুলিশের ব্যাপক তৎপরতা ছিল।
নাসিমের জানাজায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
পাবনা প্রতিনিধি
পাবনা জেলার আটঘরিয়ায় বাড়ির পাশের পুকুর থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রকিব নাদুড়িয়া গ্রামের অফিজদ্দির ছেলে।
রবিবার সকালে মৃত রাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়। সে দাশুড়িয়ায় একটি ফিট মিলে কাজ করতো।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিক বলেন, শনিবার রাত ১১টার দিকে মুঠোফোনের মাধ্যমে কেউ একজন নিহত রাকিবকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁেজ পাওয়া যায়নি।
স্থানীয়রা রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়
তিনি আরও বলেন, তাকে শ^াসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ তা খাতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ প্রতিনিধি
দেশের একমাত্র গ্রীন জোন ঝিনাইদহে দিন দিন করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে। জেলার সমতা ডায়াগষ্টিক সেন্টারে নতুন ৬জনসহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জন।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন , রবিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি রিপোর্ট এসেছে। এদের মধ্যে ১১ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কোটচাঁদপুর ৫, কালীগঞ্জ ৩, হরিণাকুণ্ডু ২ মহেশপুরে ১ জন।
উল্লেখ্য, ঝিনাইদহ শহরের সমতা ডায়াগনোষ্টিক সেন্টার লকডাউন করা হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি
করোনায় থামবে না পড়া এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কুষ্টিয়ায় গড়ে উঠেছে “অদম্য পাঠশালা”। মহামারী করোনার এই চলমান দুর্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যের শিক্ষা কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি।
চলতি বছরের ১ জুন থেকে শুরু হওয়া বিনা মূল্যের এই শিক্ষা কর্মসূচি কুষ্টিয়ায় অল্প দিনেই ব্যাপক সাড়া জাগিয়েছে। অন্যদের কাছে ভালো কাজের রোল মডেল হয়ে উঠেছে সংগঠনটি।
উদ্যোক্তরা জানান, প্রাথমিকভাবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার দুটি ইউনিয়নের ৪ টি স্থানে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। বিনা মূল্যের শিক্ষা কর্মসূচি ”অদম্য পাঠশালা” এর কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হলেও পর্যায়ক্রমে এটি জেলা ব্যাপী ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।

ভেড়ামারা উপজেলা বাসদ শাখা ও এর ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে সুবিধা বঞ্চিতদের পড়ালেখা অব্যাহত রাখতে বিনা বেতনের স্কুল অদম্য পাঠশালা এর কার্যক্রম শুরু হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এখান থেকে বিনা মুল্যের শিক্ষা সুবিধা গ্রহণ করছে। শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, মাস্ক ইত্যাদি বিতরণ করা হচ্ছে।
বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক মাসুদ হাসান বলেন, ধনীদের জন্য অনলাইন ক্লাস, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারে গৃহশিক্ষক বা বাবা-মার কাছে পড়াশুনা করার সুযোগ থাকলেও শ্রমজীবী দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার তেমন সুযোগ নেই। এই সংকট দূর করতে ‘করোনায় থামবে না পড়া’ এই শ্লোগানকে সামনে রেখে তারা ”অদম্য পাঠশালা” চালু করেছেন।
তিনি আরও বলেন, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া, মাধবপাড়া ও কুচিয়ামোড়া মধ্যপাড়া এবং মোকারিমপুর ইউনিয়নের মধ্য গোলাপনগরে চলছে এই শিক্ষা কার্যক্রম। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা খোলা মাঠের মধ্যে সামাজিক দুরুত্ব বজায় রেখে শিক্ষা গ্রহণ করছে।
সপ্তাহে শুক্রবার বাদে ৬ দিনই দুটি ব্যাচে আলাদা আলাদা ক্লাস হচ্ছে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টা এবং বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ক্লাস চলছে। শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী দুটি ব্যাচের যে কোন একটি ব্যাচে অংশ গ্রহণ করতে পাড়বে। প্রতিদিন জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করা হয় ক্লাস।
অদম্য পাঠশালাতে ইংরেজী, গণিত, বিজ্ঞান এবং আইসিটি বিষয়ের ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের অন্য কোন বিষয়ের সহযোগিতা প্রয়োজন হলে এখান থেকে সেই বিষয়েও সহযোগিতা করা হয়।

বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাসুদ হাসান, বিজেএম কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক সাইফুজ্জামান, বাসদ’র সদস্য আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন, ছাত্রফ্রন্ট’র ভেড়ামারা শাখার দপ্তর সম্পাদক মানিক হোসেন, আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাঈদ আহমেদ লালন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমীন, আব্দুল আলীম স্বপন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা জামান ঐশী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ জীবন, বিএসএস ভেড়ামারা মহিলা কলেজের শিক্ষার্থী সুরভী খাতুন, ছাত্রফ্রন্ট কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বিবিএস সম্মান ভেড়ামারা কলেজ শাখার শিক্ষার্থী নাসিম আলী, বিজেএম কলেজের শিক্ষার্থী নন্দিনী, কুষ্টিয়া সরকারি কলেজের বিবিএস সম্মান শ্রেণীর শিক্ষার্থী রুপালী খাতুনসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন বিনা মূল্যের এই শিক্ষা কর্মসূচি সাথে সম্পৃক্ত রয়েছেন।
বাসদ ভেড়ামারা উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মাসুদ হাসান জানান, করোনা দুর্যোগের শুরুতেই মহামারী মোকাবেলায় দলের পক্ষ থেকে খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়। খাদ্য সহায়তার অংশ হিসেবে করোনা মহামারীর শুরুতেই ভেড়ামারা উপজেলায় বিনা মূল্যের মানবতার বাজার চালু করা হয়। প্রায় ৩ শতাধিক দুস্থ পরিবারকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়। স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে করোনা ব্রিগেড ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। কেউ অসুস্থ হয়ে পড়লে ফোন করার সাথে সাথে বাড়িতে পৌছে যাবে অ্যাম্বুলেন্স। পৌছে দিয়ে আসবে হাসপাতালে। আর শিক্ষা কর্মসূচির আওতায় চালু করা হয়েছে এই অদম্য পাঠশালা। যত দিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, শিক্ষা প্রতিষ্ঠান চালু না হওয়া পর্যন্ত তাদের এই অদম্য পাঠশালা চালু রাখা হবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন।