রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 779

শুরু হলো উইকিপিডিয়ার উইকি লাভস আর্থ প্রতিযোগিতা

0
weikimedia-compitition-2020-droro-news-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে চতুর্থবারের মতো শুরু হচ্ছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০২০’ (ডব্লিউএলই)। এবারের প্রতিযোগিতা হবে দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি সম্পর্কিত।

আন্তর্জাতিক প্রতিযোগিতাটি এ বছর ৩২টি দেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতাটি চলবে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

বাংলাদেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের নির্দিষ্ট তালিকা থেকে যেকোনো সময় তোলা ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি দেশ থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হবে এবং সব দেশের ছবি থেকে সেরা ১৫টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আন্তর্জাতিকভাবে সেরা ১৫টি ছবির জন্য রয়েছে ৩০০০ হাজার ইউরো থেকে ২০০ ইউরো সমমূল্যের অ্যামাজন গিফ্ট ভাউচার, সার্টিফিকেটসহ আরও অন্যান্য পুরস্কার। স্থানীয় পর্যায়েও বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

আয়োজকরা বলছে, এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য বিশ্বের সামনে তুলে ধরার বড় একটি মঞ্চ। প্রতিযোগিতাটি সংরক্ষিত বনাঞ্চল সম্পর্কে সচেতনতা সৃষ্টি ছাড়াও দেশের পর্যটন খাতে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মাধ্যমে এখন পর্যন্ত ৭ হাজার এমন মুক্ত ছবির একটি ডাটাবেজ তৈরি হয়েছে।

২০১৭ সালে প্রথমবারের অংশগ্রহণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি ছবি সারা বিশ্বের ৩৬টি দেশের এক লাখ ৩১ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে ১১তম স্থান দখল করেছিল। ছবিটি তুলেছিলেন পল্লব কবির।

২০১৮ সালে ৩২টি দেশের ৯০ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক সেরা ১৫টি ছবির মধ্যে বাংলাদেশের আব্দুল মোমিনের তোলা সাতছড়ি জাতীয় উদ্যানের একটি ছবি ৩য় ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তাঁর তোলা বন বাটনের অপর একটি ছবি ৮ম এবং শাহেনশাহ বাপ্পির তোলা কাঠ শালিকের একটি ছবি ১২তম স্থান লাভ করে।

২০১৭ সাল থেকে প্রতিযোগিতাটি আয়োজন করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও বাংলাদেশ থেকে অংশগ্রহণের বিস্তারিত জানা যাবে যঃঃঢ়://রিশরষড়াবং.ড়ৎম/বধৎঃয এখান থেকে।

জিপিএ ৫ না পাওয়ার অভিমানে ছাত্রীর আত্মহত্যা

0
barsha-wcM-01-o-2-compressed
অভিমানী ছাত্রী বর্ষা। ছবি -সংগ্রহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ার অভিমানে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বর্ষা নামের এক স্কুল ছাত্রী।

রবিবার বেলা পৌনে ১১টার সময় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ঘটনাটি ঘটেছে। নিহত মোছাদিমা রহমান বর্ষা (১৭) উপজেলার গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামের আব্দুল মতিন সরকারের মেয়ে।

ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ- ৪.৫০ পায় বর্ষা। কিন্তু জিপিএ-৫ না পাবার অতৃপ্ততা থেকে আত্মহননের পথ বেছে নেয় সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, বর্ষা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। পড়ালেখায়ও সে বেশ ভালো ছিল। কিন্তু এসএসসি’র ফলাফলে দেখা যায়, বর্ষা প্রায় বিষয়ে ৮০ ওপর নম্বর পেলেও তিনটি বিষয়ে ৭৮ নম্বর পায়। সে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানায়, রবিবার বেলা পৌনে ১১টার দিকে সংবাদ আসে নিজ ঘরে আত্মহত্যা করেছে বর্ষা। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বর্ষা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়নি। এ কারণে সে আত্মহত্যা করেছে।

আসমাকে ভারতে নিয়ে খুন করে প্রেমিক

0
jashore-asma-dro-1-p1-compressed
নিহত আসমার প্রেমিক। ছবি সংগ্রহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বামীর কাছে ফিরতে চাওয়ায় কাল হল যশোরের পুরাতন কসবার আসমার। পরকিয়া প্রেমিক ভারতে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে বলে দাবি পরিবার ও ডিবির।

হত্যার শিকার আসমা যশোর শহরের পুরাতন কসবা আরবপুর পাওয়ার হাউজপাড়া এলাকার শাহানুর ইসলামের তালাকপ্রাপ্ত স্ত্রী। অভিযুক্ত পরকীয়া প্রেমিক কাশেম শহরের পুরাতন কসবা গাজীরঘাট রোড এলাকার বশির মিয়ার ছেলে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শাহানুর ইসলামের তালাকপ্রাপ্ত স্ত্রী আসমা থাকতেন নওদাগ্রামে মঞ্জু নামে এক শিক্ষকের বাড়িতে। গত ১৫ জানুয়ারি আসমা ও তার খালা মনোয়ারা বেগম (৫৫) ভারতে চিকিৎসার জন্য যান। তারা সে দেশের উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়ে একটি হোটেলে অবস্থান করেন। পরদিন সকালে হোটেলের তালাবদ্ধ কক্ষে আসমা ইসলামের মরদেহ পাওয়া যায়। বনগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় বনগাঁ থানায় একটি মামলাও করা হয়।

ইতোমধ্যে আসমার স্বজনরা বনগাঁ থানা থেকে কাগজপত্র সংগ্রহ করেন। তার ভাই আজিম উদ্দিন গত ৩০ জানুয়ারি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাশেমের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানায় মামলা নথিভুক্ত হয়। মামলাটি গত ১৪ মে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের দায়িত্ব দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সোমেন দাসের নেতৃত্বে এসআই মফিজুল ইসলামসহ একটি দল ৩০ মে ভোরের দিকে ঢাকার মিরপুর পল্লবী বাউনিয়াবাদ বস্তি বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে কাশেমকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী আসমা ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনটি ঢাকার মানিকনগর এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসমার সঙ্গে পরকীয়া ও অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেন কাশেম। পরকীয়ার কারণে ২০১৩ সালে আসমাকে তার স্বামী শাহানুর তালাক দেন। কিন্তু আসমা তার স্বামী শাহানুরের সঙ্গে আবার ঘর-সংসার করার সিদ্ধান্ত নিলে কাশেম তাকে হত্যার পরিকল্পনা করেন এবং একপর্যায়ে ভারতে নিয়ে হোটেলে হত্যা করেন।

মাস্ক না পড়লে জেল জরিমানা

0
coronavirus-best-face-masks- droho

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আদেশে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে রবিবার অফিস খুলেছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও সোমবার থেকে চালু হতে যাচ্ছে ।

সরকার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কঠোরতম নির্দেশনা এসেছে। প্রজ্ঞাপণে বলা হয়েছে- মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। কোন ব্যক্তি মাস্ক না পরে বাইরে বের হলে তাকে ৬ মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানার স্বাক্ষরিত প্রজ্ঞাপণে আরও বলা হয়েছে, এ আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দন্ড হতে পারে।

অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের।

অফিস, গণপরিবহন সচল হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা অব্দি জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে প্রজ্ঞাপণে জানানো হয়।

ঝিনাইদহে ভাই বোনের লাশ মিলল পুকুরে, মা আটক

0
Jhenaidah-dro-31-p-10-compressed
নিহত শিশুদের বাবার আহাজারি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহ জেলা সদরের একটি পুকুর থেকে ভাই আবু সালেহ মাহি (৫) ও বোন সাফিয়া খাতুনের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার বানিয়াকান্দর গ্রামের জামতলাপাড়ার একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সন্তান হত্যার ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে আটক মা মনিরা খাতুন নজরুল ইসলামের স্ত্রী।

প্রতিবেশী সুফিয়া খাতুন বলেন, মনিরা খাতুন পুকুর থেকে ফিরে এসে বলে, আগের সন্তানদের মানুষ করতে কষ্ট হয়নি। তবে এ দুই সন্তানকে মানুষ করতে তার নাকি কষ্ট হচ্ছে। তাই ওদের পানিতে ফেলে দিয়েছি বলে স্বীকার করে। স্থানীয়রা তাকে সঙ্গে নিয়ে পুকুরে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, মনিরা বেগম তার দুই সন্তানকে সাথে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসল শেষে মনিরা বেগম বাড়িতে ফিরে আসলেও ছেলে ও মেয়ে সাথে ছিল না। উক্ত ঘটনায় মৃত সন্তানের মা মনিরা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তিনি জানান, এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা সঠিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।

খোকসায় এসএসসি পরীক্ষায় ৪৭ শিক্ষার্থী এ প্লাস

0
SSC-Result-dro-20-p-15
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষা ৪৭ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।

এ বছর উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় আংশ গ্রহন করে। এদের মধ্যে পাশ করেছে ১ হাজার ১শ জন। অকৃতকার্য হয়েছে ২৩৫ পরীক্ষার্থী।

এ বছর করোনা মহামারীর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হয়েছে মুঠো ফোনের খুদে বর্তার মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো সার্বিক ফলাফল জানতে প্রতিটি শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল বেড় করেন।

প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া ফলাফলে দেখা গেছে, খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ শিক্ষার্থী, শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ৮ পরীক্ষার্থী, খোকসা- জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৭ জন, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, শোমসপুর বালিকা বিদ্যালয় থেকে ১ জন, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, পাইকপাড়া- মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, রমানাথপুর স্কুল এন্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছে।

বনগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী অকৃতকার্য না হওয়ায় এবছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি শত ভাগ পাশের সাফল্য অর্জন করেছে।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

0
Corona-Dro-28-p-5
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে শেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ যাবৎ করোনায় মোট মৃতের সংখ্যা ৬৫০ জনে পৌঁছাল। নতুন করে মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৭ জন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান,
গত চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৫৪৫ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জনে পৌঁছালো। একই সময়ে ৪০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সর্বমোট ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ৫২টি ল্যাবে ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এ অব্দি পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৪০টি নমুনা। দেশে সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0
Curent-Dro-31-p-1-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেসমিন খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ৪ জন।

শনিবার বিকালে উপজেলার হাটফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ একই গ্রামের টুকু বিশ্বাসের স্ত্রী।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, ঘরের গ্রিলের উপর দিয়ে টুকু বিশ^াস বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। বিকালে গেটের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জেসমিন খাতুনের। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তারাও বিদ্যুতায়িত হয়।

অসুস্থ দু-জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকি দু-জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। শারিরিক অবস্থার অবনতি দেখে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ কিরীতি বিশ্বাস বলেন, হাসপাতালে আসা বিদ্যুৎপৃষ্ট দুজনের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ পাশ করেছে

0
ssc-result-Dro-31-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এই ফল প্রকাশ করেন।

২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী পাস করেছে। গড় পাশের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৭ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। যা গতবছরের তুলনায় ৩০ হাজারেরও বেশী। এ বছর পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাশ করেছে। ছাত্রদের পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পাশের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী ছিল। এসব শিক্ষার্থীরা প্রায় ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের। তারা ৩ হাজার ৫১২টি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল।

গত শিক্ষা বর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪জন।

মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলো বিশেষ ব্যবস্থায় ওএমআর সিট এনে মে মাসেই ফল প্রকাশ করছে।

পাংশায় করোনা প্রতিরোধ কমিটির সভা

0
pangsha-dro-31--p5-compressed-compressed
পাংশা করোনা প্রতিরোধ কমিটির সভা

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম।

সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালার উদ্দিন বিশ্বাস, পাংশা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাবী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, নাজমুল কাদের সবুজ, অশোক কুমার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় পাংশা বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, পরিছন্নতা, স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করা প্রভৃতি রয়েছে।

সর্বশেষ সংবাদ

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে...

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

দ্রোহ অনলাইন ডেস্ক কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে...

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দ্রোহ অনলাইন ডেস্ক একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি...

কুমারখালীতে এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন...

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...