শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 793

কর্মহীন দুস্থদের জন্য চাল ও টাকার নতুন বরাদ্দ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশ ব্যাপী প্রাণঘাতী করোনা সংক্রম প্রতিরোধের ফলে কর্মহীন দুস্থদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য নতুন করে ৬ কোটি ৩০ লাখ নগদ টাকা ও ৯ হাজার ৬০০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

নতুন এ বরাদ্দে ৪ কোটি ৭০ লাখ টাকা ত্রাণ হিসেবে বিতরণ ও এক কোটি ৬০ লাখ টাকা শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বৃহস্পতিবারে এক আদেশ জারি করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত বেশ কয়েক দফায় ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৯১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা (শিশুখাদ্য কেনাসহ) ও এক লাখ ৭২ হাজার ৮১৭ টন চাল বরাদ্দ দেয়া হয়।

জেলা প্রশাসকরা দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে এ বরাদ্দ বিতরণ করবেন এবং প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন বলে বরাদ্দের আদেশে উল্লেখ করা হয়েছ।

সিটি করপোরেশন এবং পৌর এলাকায় বেশি সংখ্যক কর্মজীবী মানুষ বসবাস করেন বিধায় জেলা প্রশাসকদের বরাদ্দের ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌর এলাকাকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।

ত্রাণ সামগ্রী হিসেবে শাক-সবজি কিনে বিতরণ করা যেতে পারে। প্রত্যেক ত্রাণ গ্রহণকারীকে কমপক্ষে পাঁচটি করে গাছ লাগানোর অনুরোধ করা যেতে পারে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

শিশুখাদ্য ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিসহ সংশ্লিষ্ট সকল বিধি-বিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিফলন করতে হবে। জিটুজি পদ্ধতিতে কিনে মিল্কভিটার উৎপাদিত গুঁড়ো দুধ চলমান কাজে ত্রাণ সামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া শিশু খাদ্য হিসেবে খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, মশুর ডাল, সাগু, ফর্টিফাইড চাল, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড ফুড ইত্যাদি খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করতে হবে। জেলা প্রশাসকরা আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করে ছাড় করা অর্থে শিশু খাদ্য কিনে বিতরণ করবেন এবং নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বময় প্রাণঘাতি করোনা মহামারিতে মৃতের সংখ্যা প্রায় তিন লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৫ হাজার ১০৩ জন।

বর্তমানে করোনায় আক্রান্ত ২৫ লাখ ১৮ হাজার ১০ জন রোগীর মধ্যে ২৪ লাখ ৭২ হাজার ৪৫০ জনের অবস্থায় স্বভাবিক রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ হাজার ৫৬০ জনের অবস্থা গুরুতর। তবে ভাইরাসটি থেকে মুক্তি পেয়েছে ১৭ লাখ ৩ হাজার ৭৪২ জন।

অধ্যাপক আনিসুজ্জামনকে বাবার পাশে সমাহিত করা হলো

0
অধ্যাপক আনিসুজ্জামান -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন করা হয়েছে তার বাবার কবরের পাশে। শরীরে করোনা পজেটিভ হওয়া স্বাস্থ্য বিধি মেনেই তার দাফণ করা হয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে অধ্যাপক আনিসুজ্জামানকে সমাহিত করা হয়।

এর আগে প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করে জেলা প্রশাসনের পক্ষে ধানমন্ডি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পৃথক বাণী দিয়েছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর করোনা শনাক্ত হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।

অধ্যাপক আনিসুজ্জামানের বয়স হয়েছিল ৮৩ বছর। সম্প্রতি তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর ছেলে আনন্দ জামান জানান, বাবাকে চিকিৎসার জন্য প্রথমে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর উচ্চ রক্তচাপ এবং হৃৎপিন্ড, ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল। অবস্থার অবনতি হলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার শরীরে জ্বর বাড়ে। বুকের ব্যথাও বাড়ে। সব মিলিয়ে অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁর চিকিৎসা করছিল।

প্রয়াত অধ্যাপকের ছোট ভাই আখতারুজ্জামান গনমাধ্যমকে জানিয়েছন, মৃত্যুর পর অধ্যাপক আনিসুজ্জামানের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তাঁর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর আগে ১০ মে হাসপাতালে তাঁর করোনা পরীক্ষায় ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি।

কুষ্টিয়ায় সংখ্যালঘু পরিবারের উপর ছাত্রলীগ নেতার হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক সংখ্যালঘু পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতা ও তার সমর্থকেরা। এ সময় পরিবারের তিন সদস্য ও বাড়িতে আসা এক অতিথীকে মারধর ও ভাংচুর করে।

জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার ছেলে ছাত্রলীগ নেতার নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের মিলপাড়া দেবী প্রসাদ ক্লাবের পাশের এই সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটানো হয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। ঘটনাস্থলের পুলিশ ফাঁড়ি থাকলেও তারা নিরব দর্শকের ভুমিয়ায় ছিল বলে অভিযোগ ভুক্তভোগি পরিবারের। এ ছাড়া থানায় অভিযোগ না দেয়ার জন্য পরিবারকে চাপ দিচ্ছেন ছাত্রলীগ নেতার বাবা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

মৃত কার্ত্তিক চৌধুরীর বিধবা স্ত্রী মুক্তি রানী জানান, রাত সাড়ে ৯ টার দিকে তার বাসায় অতিথি আসেন। এ সময় মুখ বাঁধা ১০/১২জন বাঁশ ও স্টাম্প নিয়ে তার বাসায় হামলা করে। এ হামলায় শহর ছাত্রলীগের আহবায়ক হাসিব কোরাইশী ছিল বলে তিনি দাবি করেন। তার নেতৃত্বে এ ঘটনা ঘটে।

হামলার শিকার বিধরার এক মাত্র ছেলে আকাশ চৌধুরী নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী বলে দাবি করেন। হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার বাড়িতে ছাত্রলীগ নেতার হামলা ও মারপিটের ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। হামলায় জড়িতদের বিচারের দাবি করেন তিনি।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি তুষারের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা সঠিক হলে হাসিব কোরাইশিকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হবে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ওই পরিবারের কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী পরিবারের দাবি তারা থানায় অভিযোগ দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা রাতে থানায় এসেছিল। বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। বরং তিনি (ওসি) তাদেরকে অভিযোগ দিতে বলেছেন। তারা বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করবেন বলে জানিয়েছে।

মসজিদে পড়তে হবে ঈদের জামাত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে খোলামাঠ বা উন্মুক্ত স্থানে নয়, এ বছর ঈদের জামাত হবে মসজিদে। তাও আবার স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে হবে। কোলাকুলি ও হাত মেলানো যাবেনা।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে ২৪ অথবা ২৫ মে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। কিন্তু বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়ানো করোনাভাইরাসের ফলে এবার ঈদের পরিবেশে থাকছে ভিন্নতা। করোনার বিস্তার রোধে এক মাস বন্ধ ছিল মসজিদের সাধারণ মুসল্লিদের প্রবেশ।

সম্প্রতি ১২ শর্তে মসজিদে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ দেওয়া হচ্ছে। ঈদের জামাতেও এসব শর্ত মেনে চলতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে, এবছর ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদ জামাত আয়োজনের অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

আদেশে বলা হয়েছে, ঈদের জামাতে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মসজিদের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে। এক কাতার পরিমাণ জায়গা ফাঁকা রেখে কাতার করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঈদ জামাতে অংশ নিতে পারবেন না। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের আদেশে।

করোনা আক্রান্ত বাড়লেও বেশি ক্ষতি হবে না – স্বাস্থ্যমন্ত্রী

0
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দ্রোহ অনলাইন ডেস্ক

জরুরি কাজ ছাড়াও সাধারণ মানুষ অহেতুক বাইরে ভিড় করছেন। অনেকের জীবিকার তাগিদে সরকারকেও সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা খুলে দিতে হয়েছে। এসব কারণে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। হয়তো আরও কিছু বাড়তেও পারে। তবে এই বৃদ্ধিতে ক্ষতির সম্ভাবনা খুবই কম হবে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মেলনকক্ষে সদ্য নিয়োগ পাওয়া পাঁচ হাজার নার্সের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বলেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু দুটোই কম।

তিনি দাবি করেন, করোনা নমুনা পরীক্ষার সংখ্যা গত এক মাসে বহুগুণ বাড়ানো হয়েছে। ফলে বেশিসংখ্যক আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে। যত বেশি আক্রান্ত মানুষ শনাক্ত হবে, আক্রান্তের ঝুঁকিও তত কমবে। এই নমুনা পরীক্ষা খুব দ্রুতই ১০ হাজার এবং এরপর তা ১৫ হাজারে নিয়ে যাওয়া হবে। এর জন্য সরকারের হাতে পর্যাপ্ত কিটও মজুত আছে।

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

বিএনপি নেতাদের স্বাস্থ্য বিষয়ে জ্ঞান বেশি – ডঃ হাছান মাহমুদ

0
ডঃ হাছান মাহমুদ

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি নেতাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়েও তারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই, প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম। পরম সৃষ্টিকর্তার দয়া ও বিশ্বে করোনার প্রাদুর্ভাবের পরই এমনকি করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রীর নানা দূরদর্শী পদক্ষেপে এ সুফল এসেছে।

আর যাতে কোনো মানুষই মৃত্যুবরণ না করে, আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই সবাইকে একযোগে কাজ আহবান জানান তিনি।

‘লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করছে’ বিএনপির নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব এবং আরও কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনতো, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেত। তাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।

হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম, মানুষের এই দুর্যোগের সময় তারা তাদের চিরাচরিত ‘না বলার রাজনীতি আর সাংঘর্ষিক রাজনীতি’ থেকে বেরিয়ে আসবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা বেরিয়ে আসতে পারেনি।

পাহাড়ে অস্ত্রের কারখানা, গোলাবারুদসহ আটক ২

0
অস্ত্র তৈরীর কারখানা থেকে উদ্ধার করা অস্ত্র

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা অস্ত্র তৈরীর কারখানা থেকে বিপুল পরিমানের সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন। পাহাড়ের ওই অস্ত্রকারখানা থেকে রাঙ্গুনিয়া উপজেলার জয়নালের ছেলে আব্দুল (৩২) ও মৃত আবুল কাশেমের ছেলে রোকন (৩৮) কে আটক করেছে।

উদ্ধার করা সরঞ্জাম

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুর রহমান মামুন জানান, একদল অস্ত্র ব্যবসায়ী চট্টগ্রাম-বান্দরবান ও পটিয়া- রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর এ কারখানা গড়ে তুলেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব আভিযানিক দল পাঠায়। পলিথিন ও বাঁশ দিয়ে বানানো দোচালা ঘরের নিচে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঈদের জামাতেও থাকছে বিধি-নিষেধ

0
ছবি - সংগৃহিত

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের জামাতের ক্ষেত্রে থাকছে বিভিন্ন বিধিনিষেধ।

বিভিন্ন নির্দেশনা সাপেক্ষে বৃহস্পতিবার সপ্তম দফায় ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে থাকছে বিধি-বিধান। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

চাঁদ দেখার সাপেক্ষ আগামী ২৪ বা ২৫ মার্চ দেশে মুসলমানদের সবচেয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন মসজিদ কিংবা ঈদগাহে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন মুসলমানেরা।

করোনার কারণে সরকার সপ্তম দফায় ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করেছে। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

না ফেরার দেশে অধ্যাপক আনিসুজ্জামান

0
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ইন্তেকাল করেছেল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান ।

সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ ছিলেন তিনি। বহু গুনে গুনান্বিত একজন সাধারণ মানুষ হিসেবে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা।

ভাষা সংগ্রামী, মহান বরেণ্য এ শিক্ষাবিদ ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। তার বাবা এ টি এম মোয়াজ্জেম ছিলেন একজন নামকরা হোমিও চিকিৎসক।

১৯৫৬ সালে স্নাতক সম্মান এবং ১৯৫৭ এম এ-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান ও ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অনার্সে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘নীলকান্ত সরকার স্বর্ণপদক’ বৃত্তি লাভ করেন।

তিনি ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন।

বরেণ্য এ লেখকের উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে ‘মধুদা, ফতোয়া’, ‘ওগুস্তে ওসাঁর বাংলা-ফারসি শব্দসংগ্রহ’ ‘স্মৃতিপটে সিরাজুদ্দীন হোসেন’, ‘শহীদ ধীরেন্দ্রনাথ স্মারকগ্রন্থ’, ‘নারীর কথা’, ও আইন-শব্দকোষ অন্যতম।

তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ সহ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, অলক্ত পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রিতে ভূষিত হয়েছিলেন।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করে। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

ভাষা আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদবিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলন এবং ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অগ্রগামী যোদ্ধা।

সর্বশেষ সংবাদ

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...