শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 796

অভিমান বটে !

0

 

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের কেশবপুরে একইদিনে পিতা-পুত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পাবিারিক কলহের জের ধরে একে অন্যের উপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটায়।

সোমবার গভীর রাতে উপজেলার কেদারপুর গ্রামের মুদি দোকানী সাহেব আলী (৫৮) ও তার ছেলে ইমামুল বিশ্বাস (২৮) আত্ম হত্যা করে। পরদিন মঙ্গলবার দুপুরে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পরিবারটির সদস্যদের মধ্যে ঝামেলা চলছিল। এর সূত্র ধরে সোমবার গভীর রাতে মুদি ব্যবসায়ী সাহেব আলী (৫৮) নিজের ছেলের ওপর অভিমান করে বসত ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্ম হত্যা করেন। অপরদিকে ছেলে ইমামুল বিশ্বাস (২৮) বাবার ওপর অভিমান করে বাড়ির পাশে একটি গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কেশবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক কলহের জের ধরে বাবার ওপর অভিমান করে ছেলে এবং ছেলের ওপর অভিমান করে বাবা পৃথক জায়গায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

মুশফিকের ব্যাটের দাম অর্ধকোটি ছুঁই-ছুঁই

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনা ভাইরাসে দূর্গতদের সাহায্যর্থে ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে বিক্রি করেছেন সাকিব। নিলামে ব্যাটটি দাম ওঠে ২০ লাখ টাকা। এখনো দুই দিন বাকি আছে নিলাম শেষ হতে কিন্তু এই শেষ সময়ে সাকিব আল হাসানকে টপকিয়ে গেলেন মুশফিকুর রহিমের ব্যাট।

মুশফিক রহিম নিলামে তুলেছেন তার ক্রিকেট জীবনের টেস্টে করা প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। এদিকে নিলাম শেষ হওয়ার দুই দিন বাকি থাকতেই ৪০ লাখ টাকা দাম উঠেছে ব্যাটটির ।

করোনা ভাইরাসের সাহায্যার্থে দেশের ক্রিকেটাররা নিজেদের পছন্দনীয় যা কিছু নিলামে তুলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠল মুশফিকের এই ব্যাটের। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। এখন অব্দি ৫২বার দাম হাঁকা হয়েছে মুশফিকের ব্যাটের । তিনি নিলামে ব্যাটের ভিত্তিমূল্য রেখেছিলেন ৬ লাখ টাকা।

ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন মুশফিকের এই ইতিহাস গড়া ‘এস এস’ ব্যাট ছুঁতে পারবে কি অর্ধ কোটির ঘর ?

দেশে নতুন করে করোনা শনাক্ত ৯৬৯ জনের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু এবং নতুন করে ৯৬৯ জন আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে এ যাবৎ মোট ২৫০ জনের প্রাণহানি হলো। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জনে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলছে ছুটি। বন্ধ বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। যদিও ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়া গত ১০ মে থেকে শর্তসাপেক্ষে খুলে দেয়া হয়েছে দোকানপাট ও শপিংমলও।

পানিতে ডুবে কৃষকের মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে হায়দার হোসেন নামে এক কৃষক মারা গেছে।

মঙ্গলবার সদর উপজেলার ডিহি গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় ওই কৃষক। পরে পুকুরের পানিতে ভেসে ওঠে তার মৃতদেহ।

পরিবার সূত্রে জানাগেওেছ, চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিহি গ্রামের জোয়ার্দ্দারের ছেলে হায়দার হোসেন (৫৫)। মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। আসতে দেরি হওয়ার কারনে স্বজনরা খোজাখুজি শুরু করে। সকল ৮টার দিকে তার লাশ পুকুরে ভেসে ওঠে। তিনি পেশায় কৃষক।

খেয়ে না খেয়ে দিন যাচ্ছে ইবির দোকানি-ভ্যানচালকদের

0

ইবি প্রতিবেদক

প্রতিদিন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অঘোষিত লকডাউন শিথিল করলেও শ্রমজীবী মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারছেন না। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্রে করে জীবিকার তাগিদে ছুটে আসা দোকানি ও রিকশা-ভ্যানচালকরা পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্ধশতাধিক খাবার হোটেল, চা, মুদি, ফটোকপি ব্যবসায়ী ও ভাসমান দোকানি রয়েছেন। এছাড়া প্রায় একশ ভ্যানচালক রয়েছেন। যাদের আয়-রোজগারের একমাত্র অবলম্বন এ ক্যাম্পাস। করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এ সব শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীসহ শ্রমজীবীরা পড়েছে দারুন দৈন্যতার মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল সংলগ্ন হোটেল ব্যবসায়ী বছির উদ্দীন বলেন, প্রায় দুই মাস ধরে বাড়িতে বসে আছেন। বড় ছেলের এক দোকান আছে, কিন্তু খুললেই পুলিশ এসে বন্ধ করে দেয়। বিশ্ববিদ্যালয় থেকে দুইবার মাত্র ১ হাজার টাকা দিয়েছিল।

বাড়িতে গাভী আছে। তার দুধ বিক্রি করে কোনো রকম সংসার চলছে সাদ্দাম হল সংলগ্ন চায়ের দোকানি রুহুল হোসেনের।

কথা হয় ক্যাম্পাসের ভ্যানচালক আশিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, লকডাউন থাকায় এতোদিন শেখপাড়া বাজারেও ভ্যান চালাতে পারিনি। এখন রোজা থেকে সকাল বেলা মাঠের কাজে যাই। সেখান থেকে কিছু টাকা উপার্জন হচ্ছে। ক্যাম্পাস থেকে কোনো আর্থিক সহায়তা পাইনি।

করোনা দুর্যোগে পশুর প্রতি ভালোবাসা

0

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা মহামারীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৈশি^ক এই দুর্যোগ মোকাবেলায় দুস্থ-অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি পশুদের প্রতি ভালোবাসা প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পশু প্রেমি এক দম্পতি।

রাস্তায় রাস্তায় অলিতে-গলিতে ঘুরে ঘুরে এই দম্পতি রান্না করা খাবার তুলে দিচ্ছেন সারাদিন অভুক্ত থাকা কুকুরের মুখে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পশুদের প্রতি ভালোবাসা প্রদর্শনের এমন বিরল দৃষ্টান্ত স্থাপনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হলে প্রশংসার জোয়ারে ভাসছেন ওই দম্পতি।

আলোচিত এই দম্পতি কুষ্টিয়ার পোল্টি ও ফিস ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএনবি এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারি ক্লাব অব কুষ্টিয়া ওয়েস্ট’র সাবে প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুজ্জামান নাসির ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান চামেলি জামান।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবি ও ভিডিও তে দেখা যায়, নিজে গাড়ি চালিয়ে প্রতি রাতে কুষ্টিয়া শহর এবং শহরতলীর প্রতিটি রাস্তা এবং অলি-গলিতে ঘুরে ঘুরে কুকুরের মুখে রান্না করা খাবার তুলে দিয়ে গভীর রাতে বাসায় ফিরছেন জামান দম্পতি।

গত ২৪ মার্চ থেকে সারাদেশে লক ডাউন চলছে। ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট, হোটেল-রেস্তোরা সব বন্ধ। সব কিছু বন্ধ থাকায় সবাইকেই খাবারের জোগান নিয়ে চিন্তা করতে হচ্ছে। এ অবস্থায় মানুষের পাশাপাশি রাস্তার ভাসমান কুকুরগুলোরও চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। ক্ষুধার জ¦ালায় এই পশু গুলো রাস্তায় নিস্তেজ হয়ে শুয়ে পড়ে রয়েছে। শহর এবং শহরতলীর এসব কুকুরদের খাবারের বেশিরভাগ সংস্থান হয়ে থাকে হোটেল-রেস্তোরা থেকে। হোটেল-রেস্তোরার উচ্ছিষ্ট ও বাসা বাড়ির ফেলে দেওয়া খাবার খেয়েই বেঁচে থাকে এসব পশু গুলো। করোনার কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করার পর গত মার্চ মাস থেকে প্রতিদিন এভাবে প্রায় শতাধিক কুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন পশু প্রেমি এই দম্পতি।

শুধু পশু নয়; এই দুর্দিনে তাঁরা দুস্থ ও অসহায় মানুষের পাশেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজ ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ্দ আইলচারা এবং বটতৈল ইউনিয়নের এক হাজার দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছেন ১৫ দিনের খাবার। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও অর্থ সহযোগিতা করেছেন। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়রসহ ত্রাণ নিয়ে যারা কাজ করছেন সেসব প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকেও আর্থিক সহযোগিতা দিয়েছেন এই দম্পতি।

কামরুজ্জামান নাসির বলেন, প্রাণী জগতে কুকুর প্রভুভক্ত ও মানুষের উপকারী বন্ধু। মনিবের জন্য জীবন দেওয়ার মত অসংখ্য নজির এদের রয়েছে। তাদের খাবারের জোগান হয় ডাস্টবিন ও নালা-নর্দমায় ফেলে দেওয়া গৃহস্থালি ও হোটেল-রেঁস্তোরার খাবারের উচ্ছিষ্ট অংশে।

আজ আন্তর্জাতিক নার্স দিবস

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে।

আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন ।

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও নার্সিং ও মিডওয়াইফারির নির্দেশনায় সারা দেশের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে দেশে দিবসটি পালন করে আসছে।

খোকসায় সামাজিক দূরত্ব রজায় রেখে ত্রাণ বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার

সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়ার খোকসায় করোনায় ঘরবন্দী ২শ দুস্থদের মধ্যে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে খোকসা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রথম বারের মত সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দু’শ দুস্থ পরিবারের কর্তাদের মধ্যে ত্রাণ সমগ্রী প্রদান করা হয়।

এর আগে রবিবার আশা এনজিওর জেলা ব্যাবস্থাপক গনেশ দাশ বস্তাজাত এই সব ত্রান সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

সকালে ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, আশা খোকসা শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিকাশ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিবুল হক, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ। ত্রাণ বিতরণে সার্বিক সহায়তা করেন জোনাকির আলো নামের একটি স্বেচ্ছা সেবী সংগঠনের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমারখালী প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া...

খোকসার প্রত্যাহার হওয়া ওসির বিচারের দাবিতে মানবন্ধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় লাখ টাকা দামের ল্যাপটপ চাঁদা দাবি করে প্রত্যাহার হওয়া ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর...

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত থেকে সোমবার সকাল...

সূর্যমূখি

বাসন্তি আভা সূর্যমূখি প্রকৃতিকে মুখিয়ে তুলেছে। ঝড়ে পড়া বাসন্তি রেণু দক্ষিনা বাতাসকে রাঙিয়ে দিয়েছে। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ই্উনিয়নের একটি রিসোট থেকে ছবিগুলো তোলা।