সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 89

মাদক ব্যবসাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে মহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় হৃদয় (২৫) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহত মহন আলী জামালপুর গ্রামের মৃত মদন আলীর ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মৃত মসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠোঁটারপাড়া ও জামালপুরের কয়েক জন মাদক ব্যবসায়ীর সঙ্গে মহন ও হৃদয়ের মাদক ব্যবসা নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিন মহন ও হৃদয় তাদের জনি নামের এক বন্ধুর অসুস্থ দাদাকে দেখতে ঠোঁটারপাড়ায় যান। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় তাদের হাতে ধরা পড়ে। পরে তাদের কুপিয়ে আহত করা হয়।

পরে টহলরত বিজিবির একটি দল তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, ‘মাদক ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে পুরোনো বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। মহন মারা গেছেন, হৃদয় হাসপাতালে ভর্তি।

বিজিবির মহিষকুন্ডি ক্যাম্পের নায়েক সুবেদার শওকত আলী বলেন, ‘আমাদের টহল দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন – সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান কুষ্টিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

শনিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদরের ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন হাফিজুর রহামন। এসময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহি বাস হাফিজুরকে চাপা দেয়। দ্রæত হাফিজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।

এদিকে সকাল ৮টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্যালো ইঞ্জিনের একটি ট্রলির ধাক্কায় নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম নিহত হয়েছেন। রবিউল একই উপজেলার নওদাপাড়া গ্রামের বাবুল ইসলামের ছেলে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন – খোকসায় শিশু শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছে। লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খোকসায় শিশু শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি বেসরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থ্যার সমৃদ্ধ কর্মসূচির আওতার শিক্ষা সহায়ক কর্মসূচীর আয়োজনে এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: সাবিনা খাতুন, ইউপি সদস্য মো: ইসলাম সরদার, রাজ স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, রুনা খান প্রমুখ।

আরও পড়ুন – শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন

সমৃদ্ধ কর্মসূচির প্রধান সমন্বয়কারীর মোছা: জেবুনেচ্ছা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলী হায়দার।

শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন

0
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই গৃহবধুর স্বামী।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতের নাম নাছিমা খাতুন (৫০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী।

শুক্রবার (২৭ জুন) বাদ জুম’আ জোতমোড়া ও বরইচারা কবরস্থানের ওই নারীর দাফন করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারকে দেখাতে গিয়েছিলেন দম্পতি নাছিমা ও মজিদ। রাতে সিএনজিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ১২ টার দিকে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলের মারা যান নাছিমা।

দুর্ঘটনায় আহত নাছিমার স্বামী আব্দুল মজিদ বলেন, চিকিৎসককে দেখিয়ে সিএনজিতে করে রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেতু এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে পড়ে যায়। এতে সিএনজির নিচে চাপা পড়ে স্ত্রী মারা গেছেন।

আরও পড়ুন – লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ডাকাত হাদি গ্রেপ্তার

কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ডাকাত হাদি গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় পুলিশ ডাকাত দলের অন্যতম সদস্য হাদিউল ওরফে হাদিকে (৪২) গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে উপজেলার কামিরহাট বালিকা বিদ্যালয়ের পিছন থেকে তাকে আটক করে মিরপুর থানা পুলিশ। আটককৃত হাদিউল আসামি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কামিরহাট গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, আটক হাদিউল ওরফে হাদির বিরুদ্ধে মিরপুর থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও ছিনতাই, নাশকতাসহ অন্তত ১১টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত দুইটার সময় মিরপুর থানার ছাতিয়ান কালিতলা থেকে দুর্গাপুর মাঠের নির্জন এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এসময় ডাকাত দল অ্যাম্বুলেন্সে থাকা মৃতের স্বজনদের কাছ থেকে নগদ প্রায় ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে মরদেহ আছে কিনা নিশ্চিত হতে মুখের কাপড় সরিয়েও রদখে ডাকাত দল।

এ ঘটনা জানাজানি হলে পুলিশের একাধিক টিম ঘটনার তদন্তে নামে। পুলিশের গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার দিনভর এবং সারারাত মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে আত্মগোপনে থাকা চক্রের অন্যতম সদস্য ১১ মামলার আসামি হাদিউল ওরফে হাদিকে কামিরহাট বালিকা বিদ্যালয়ের পিছন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদিউল ওরফে হাদি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির বিষয়টি স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
চক্রটি রাতভর জুয়া খেলতো এবং খেলার শেষে চুরি, ছিনতাই-ডাকাতির মত অপরাধ কার্যক্রমে অংশগ্রহণ করতো। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য হাদিউলকে বুধবারের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় আসামি দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের নিকট আসামির রিমান্ডের আবেদন করা হবে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন – এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী পদ পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সৌদি রাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০) মৃত্যুবরণ করেন। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত ২টার দিকে দুর্গাপুর মাঠের মধ্যে পান বরজের কাছে ৪-৫ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে। এমনকি ডাকাত দল লাশের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশের মুখ খুলে দেখে যে সত্যিই সে মারা গেছে কিনা।

এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী পদ পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন আসাদুজ্জামান আলী নামের সাবেক এক ছাত্রলীগ নেতা। তিনি কুমারখালী পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এনসিপির কমিটিতে ছাত্রলীগ নেতা পদ পাওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হয়েছে।

গত শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন করা হয়। সমন্বয় কমিটিতে আসাদুজ্জামান আলী যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আলী কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলোঙ্গি গ্রামের আবদুর সামাদ পাখির ছেলে। আসাদুজ্জামান আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব পদও পেয়েছিলেন৷ পদ পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন আসাদুজ্জামান আলী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, সেল্টার বাণিজ্য, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া তার বাবা পাখির বিরুদ্ধেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। বাবা-ছেলের নানা অপকর্ম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তবে সব অভিযোগ অস্বীকার করছেন আসাদুজ্জামান আলী।

এসব অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতি বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়া এবং জনসাধারণের অনাস্থার কারণে আলীর সদস্য পদ বাতিল সহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গত ৩ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাজনৈতিক অঙ্গনের নেতা-কর্মীরা, সচেতন মহলের লোকজন ও স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আলী কুমারখালী পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পাওয়ার প্যাকটিস করতেন। প্রভাব খাটিয়ে নিজের আখের গুছিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের বিরোধী দল গুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। আলী একজন সুবিধাবাদী মানুষ। নিজের স্বার্থের জন্য সে বারবার ভোল পাল্টায়। আর ক্ষমতার বড়াই দেখিয়ে অপকর্মে লিপ্ত হয়। আগে ছিল ছাত্রলীগের নেতা, তারপর বৈষম্যবিরোধী নেতা হন। নানা অপকর্মের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে লিংক-লবিং করে এনসিপি’র পদ বাগিয়ে নিয়েছে সিস্টেমবাজ আলী।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, গত ২১ জুন কুষ্টিয়া চারটি উপজেলা শাখার সমন্বয় কমিটির অনুমোদন দেয় এনসিপি। এর মধ্যে কুমারখালীর কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা আলী পদ পেয়েছেন। এটা খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতি বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়া এবং জনসাধারণের অনাস্থার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।

সকল অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান আলী খান বলেন, আমি জীবনবাজী রেখে বৈষম্যবিরোধী আন্দোলন করেছি। মৃত্যুর ভয় না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে রাজপথে ছিলাম ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। স্বৈরাচার সরকার পতনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমার। আমি আগে ছাত্রলীগ করতাম, এখন এনসিপি করি। আন্দোলন শুরুর আগে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলাম। আমি এখন উপজেলা এনসিপি কমিটির যুগ্ম সমন্বয়কারী৷

আরও পড়ুন – খোকসায় রথযাত্রা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। আমি ও আমার বাবা কোনো ধরনের অনিয়ম, দূর্নীতি ও অপকর্মের সাথে যুক্ত না।

খোকসায় রথযাত্রা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে রথযাত্রা উৎসব উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে বসেছিল গ্রামীন মেলা।

শুক্রবার বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের নিচলাট বটতলা ভুতের ভিটায় রথযাত্রা উপলক্ষে দিন ব্যাপী কীর্ত্তন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয় উদ্দম কীর্ত্তন। পরে স্থানীয় নারী ও পুরুষদের দল পালাক্রমে কীত্তন পরিবেশন করে। সন্ধার পর একমাইল দূরে একটি মন্দিরে রথ টেনে নিয়ে যাওয়া হয়। সাত দিনের মাথায় আগামী শনিবার সন্ধ্যায় রথটি টেনে আবার ভুতের ভিটায় আনা হবে।

রথ যাত্রা উপলক্ষে ঈশ্বরদী – ভবানীগঞ্জ সড়কের প্রায় আধাকিলোমিটার এলাকা জুড়ে বসেছিল গ্রামীন মেলা। জিলাপি, মাটি খেলনা ও বাঁশ বেতের পাত্র সহ নানা পন্যের পসরা মেলে বসেছিল দোকানিরা। আশে পাশের গ্রাম গুলো থেকে কয়েক হাজার নারী পুরুষ মেলায় জমায়েত হয়েছিলেন।

রথ যাত্রার অনুষ্ঠানে একটি কীর্ত্তন দলে খোল সংগত করতে এসেছিলেন বিদ্যুৎ বরণ রায়। বয়সের ভারে অনেকটা নুয়ে পরেছেন। তিনি এই রথযাত্রার শুরু থেকে কীর্ত্তন করে আসছেন।

আরও পড়ুন – খোকসার শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার গুলো অরক্ষিত

প্রধান আয়োজক ক্ষীতেন সাধু। তিনি বলেন, ২৫ বছর আগে এই রথযাত্রা ও মেলা শুরু হয়। প্রতিবছর আষাঢ় মাসে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের সহায়তায় অনুষ্ঠানটি করা হয়। তিনি উপলক্ষ মাত্র।

খোকসার শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার গুলো অরক্ষিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বাধীনতা ও ভাষা শহীদদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নির্মিত শতাধিক শহীদ মিনার অরক্ষিত হয়ে পরেছে। শহীদ মিনারের বেদিতে ফসল শুকানো, গরু ছাগল বাঁধা, কাপড় শুকানো থেকে শুরু করে যেমন খুশি তেমন ব্যবহার করা হয়।

উপজেলা ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্বাধীনতা পরবর্তী ৫০ বছরের এসব শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ টিতে শহীদ মিনার নির্মান করা হয়েছে। বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর না থাকায় একদিকে যেমন প্রতিষ্ঠান গুলো অরক্ষিত হয়ে পরেছে অন্যদিকে শহীদ স্মরণে নির্মিত শহীদ মিনার গুলো অরক্ষিত হয়ে পরেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের বসতিরা শহীদদের স্মরণে নিমিত শহীদ মিনার গুলো ফসল শুকানো, কাঁথা কাপড় শুকানো ও গরু বাছর পালনের স্থান হিসেবে ব্যবহার করছে।

এ নিয়ে স্থানীয়রা দূষছেন শিক্ষকদের আর শিক্ষক কর্মচারীরা দুষছেন স্থনীয় প্রশাসনকে। তবে কেউই তাদের নিজের দায় স্বীকার করতে না রাজ।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইপাড়া গ্রাম। শুক্রবার তখর ঘড়ির কাঁটয় বেলা ১২টার বেশী বাজে। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশেই পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের প্রধান ভবনের পশ্চিমে শহীদ মিনার। মিনারের উপর বাবা মা মেয়ে ছেলে মিলে চার জন কিছু একটা শুকাছে। কাছে গিয় দেখা গেলে শহীদ বেদির উপর তারা তিল ফসলের গাছ শুকাতে ব্যস্ত। ক্যামেরা দেখে বৃদ্ধ সোবাহান শেখ নিজেকে আড়াল করার চেষ্টা করলেন। এক পর্যাযে এগিয়ে এলেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, সামান্য কয়টা তিল শুকাচ্ছি। এতো দিন স্কুলের মাষ্টাররা তো কিছু বলেনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব স্কুলেই শহীদ মিনার আছে। কিন্তু স্কুল গুলোতে দেয়াল (প্রাচীর) না থাকায় শহীদ মিনার গুলো অরক্ষিত হয়ে পরেছে।

পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিরফু জ্জামান বলেন, শহীদ মিনারে ফসল শুকানোর ঘটনাটি দুঃখ জনক। স্কুল খোলা থাকলে কেউ এলে নিষেধ করা হয়। স্কুল বন্ধ থাকলে আর দেখার কেউ থাকেনা।

ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় পাবলিক এ গুলো করে। এটা আমাদের দেখার বিষয় না। তিনি প্রধান শিক্ষককে এ বিষয়ে নিষেধ করবেন। যাতে এ ধরনের কাজ কেউ না ঘটনাতে পারে।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ মিনারের উপর যাতে এ ধরনের কাজ না হয় সে জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিয়ে শিক্ষকদের সাথে বসবেন।

খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়ির কাজে শেষে পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে স্কুল ছাত্র হাসান মোল্লা (১৯) বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। সে গ্রামের কালাম মোল্লার ছেলে এবং ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো। বড় ছেলের মৃত্যু সংবাদ নিশ্চিত হয়ে হাসপাতালের বেঞ্চে বাকরুদ্ধ হয়ে বসে আছেন বাবা কালাম মোল্লা। একটি কথাও বলছেন না। তাকে ঘিরে নিকট আত্মীয়রা অপেক্ষা করছেন।

নিহতের চাচি নাছিমা খাতুন জানান, হাসান মোল্লা বিকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে নির্মান শ্রমিকদের সহায়তা করছিল। শ্রমিকরা সবাই কাজ শেষে চলে গেছেন। এ সময় সে (স্কুল ছাত্র হাসান) পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়। সে একবারই “মা বলে চিৎকার করে ওঠে।” এ সময় ২৫/৩০ জন প্রতিবেশী মহিলা এগিয়ে গিয়ে সজ্ঞাহীন হাসানকে পুকুরের পানির ভেতর থেকে উদ্ধার করেন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে (হাসানকে) মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরও জানান, নিহত স্কুল ছাত্র হাসান তার বাবার বড় ছেলে। তার আরও দুটি ভাই ও ছোট একটি বোন রয়েছে। তার বাবা কালাম মোল্লা নিজের জমিতে কৃষিকাজ করেন। নিজেদের বাড়ি নির্মানের শ্রকিমদের সহায়তা করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করে।

হাসপাতালের জরুরী বিভাগের সামনে একটি বেঞ্চে বসে ছেলের পাথর বোনে গেছে পিতা কালাম মোল্লা। কোন কথা বলছেন না। নিস্পলক বসে আছেন। তার কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করা হয়। কিন্তু কিছুই বললেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, রাত ৮টা ১৫ মিনিটের দিকে মৃত অবস্থায় স্কুল ছাত্র হাসানকে হাসপাতালে আনা হয়। পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন – ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাধ্যে উপহার সামগ্রী বিতরণ

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম ওই স্কুল ছাত্র নিহত খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা স্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাধ্যে উপহার সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানিসহ পরীক্ষার উপকরণ বিতরণ করেছে ছাত্রদলের একাংশ।

বৃহস্পতিবার সকালে খোকসা সরকারি কলেজ গেটে খোকসা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের একাংশের নেতারা চলতি ২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাধ্যে কলম, স্কেল ও এক বোতল বিশুদ্ধ খাবার পানি উপহারস্বরূপ বিতরণ করেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আলিম টনি, পৌর ছাত্রনেতা তানজিদ ইসমাইল আদিত্য, ছাত্রনেতা মোঃ রাব্বি হোসেন তানজিম, মোঃ রাকিবুল হাসান উৎসব, হাবিবুর রহমান ও নিশান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...