সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 94

খোকসায় নৈশকালীন মিনিবার ফুটবল টুনামেন্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে নৈশকালীন মিনিবার ফুটবল টুনামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাতে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন।

ঈদুল আযাহার ছুটিতে বাড়ি আসা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বিদ্যালয়টির ২০০২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৮ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীরা টুনামেন্টে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন – দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

পাইলটিয়ানদের আয়োজনে অনুষ্ঠিত এ নৈশকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী নাফিজ আহমেদ খান রাজু, ক্রীড়া সংগঠক লিটন উজ্জ জামান প্রমুখ।

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি আউটসোর্সিং এর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় ১০মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অন্তর পালকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় গুরুত্বর আহতদের হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন – নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভেড়ামারা থানার (ওসি) তদন্ত রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজ ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক(এসএসআই) শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান একই ইউনিয়নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। একটি বিস্কুট কোম্পানীর পরিবেশক ছাড়াও স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজ জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জল। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার উপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যবসায়ীর মারা যাওয়ার বিষয় নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেয়।

স্বজনেরা জানিয়েছেন,পারিবারিক কলহের জেরে পৈত্রিক বাড়ি থেকে একটু দুরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল। প্রায় তিনমাস আগে বনিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে ওই বাড়িতেই উজ্জল একাই থাকতেন। সন্তানকে নিয়ে স্ত্রী চলে যাওয়ার কিছুদিন ধরে তিনি মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন।

আরও পড়ুন – পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদন্ড

পাটিকাবাড়ি ক্যাম্প পুলিশের এসএসআই শামসুল হক বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ বিছানার উপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভেঙে তার মৃত্যু নিশ্চিত জেনে পুলিশকে খবর দেয়। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনের কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু কাটার অপরাধে এক তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাঈম প্রামাণিক (১৯)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের রিয়াজুল প্রামাণিকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন।

মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও থানার পুলিশ।

আরও পড়ুন – শৈলকূপায় ট্রাকচাপায় স্বামী স্ত্রী ও সন্তান নিহত

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, মহেন্দ্রপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। পরোয়ানামূলে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।

শৈলকূপায় ট্রাকচাপায় স্বামী স্ত্রী ও সন্তান নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্বামী স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপার আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাম মোস্তফা (৪৫), স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও তাদের ৫ বছরের ছেরে মাহিম (৫)। গোলাম মোস্তফা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলটি আসাননগর এলাকায় পৌঁছালে বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। এতে গুরুতর আহত সেলিনা খাতুন ও ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোস্তফার প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন – খোকসায় আওয়ামী লীগের ভোট করার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

খোকসায় আওয়ামী লীগের ভোট করার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক নেতাদের বক্তব্য ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির নেতারা যৌথ সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে খোকসা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা বিএনপির কার্যালয়ে জনাকৃর্ণ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন।

এ লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া – ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী ও বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আনিস উজ জামান স্বপন সদ্য (২ জুন) অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলন নিয়ে সাংবাদিকদের কাছে মিথ্যাচার করেছেন। এ ঘটনাটিকে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল মনে করছেন। এ ব্যাপাবে তারা দলীয় ফোরামে বিচার দাবি করেন।

বর্তমান আহবায়ক কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাসদ পূনবাস করার অভিযোগ খন্ডাতে গিয়ে পৌর বিএনপির সভাপতি মুন্সী এজেডজি রশিদ রেজা বাজু বলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীর দুই পাশে যে দুইজন চেয়ারে বসেন তারা খালেদা জিয়ার কুষপুত্তলিকা দাহ করেছিলেন। আওয়ামী লীগের সাথী হয়ে বিএনপির অফিস ভেঙ্গে ছিলেন।

এই নেতা সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সৈয়দ আমজাদ আলী গংরা আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে ভোট করেছে। মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। অন্যদিকে দলীয় নেতা কর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন। তারা ফিরেও দেখেনি।

বিগত আওয়ামী লীগের দলীয় কর্মকান্ডে অংশ নেওয়া বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আনিস উজ জামানের ছবি তুলে ধরেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া বিএনপির নেতারা।

আরও পড়ুন – খোকসায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১জন

এ সময় সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোস্তফা শরিফ প্রমুখ।

খোকসায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১জন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় গরু বোঝায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক মারা গেছেন। ট্রাকটি উল্টে কমপক্ষে ৫ জন গরুর মালিক ও ব্যাপারি আহত হয়েছে। পৃথক গরু বোঝাই পিকার ও মাহেন্দ্রের সংঘর্ষে অপর ৬ জন আহত হয়েছেন।

বুধবার সকালে খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাব মোড় এলাকায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরহী আনিসুর রহমান আনিস (৫৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেরনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন বলে পারিবারিক সূত্র জানায়।

আহত মোটর সাইকেল চালক আনিসুর রহমানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন খোকসা ইউনিয়নের মেম্বর নাসির উদ্দিন। রাত ১০ টায় এ রিপোর্ট লেখার সময় এই মেম্বর আরও জানান রাতেই মরহুমের জানাযা ও দাফন সম্পন্ন হবে।

সড়ক দুর্ঘটনায় নিহত আনিসুর রহমান আনিস (৫৫) উপজেলার মোড়াগাছা গ্রামের নূরুল হক এর ছেলে। তিনি মোড়াগাছা সাব পোষ্ট অফিসের দায়িত্বে ছিলেন।

একই দিন সন্ধ্যায় কুষ্টিয়া রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নে পাইকপাড়া মির্জাপুর এলাকায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র এবং কুষ্টিয়ার দিক থেকে আসা গরু বোঝায় পিকআপের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৬ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে চিকিৎসা দেন। আহতদের মধ্যে কুমারখালী চরসাদুপুর এলাকার চারজন, কমলাপুরের একজন, ভেড়ামারার একজন।

আরও পড়ুন – পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে লিবিয়ায় প্রবাসীর মুক্তিপণ দাবি

গরু ব্যবসায়ী আনোয়ার মেম্বর জানান, তিনি জেলার মিরপুর এলাকা থেকে গরু বোঝায় করে নিয়ে আসছিলেন। মাহেন্দ্রের চালক নিয়ন্ত্রন হারিয়ে তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। এর পর দুই চালকই নিয়ন্ত্রন হারিয়ে ফেলরে দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসির অফিশিয়াল ফোনে কল করলে তিনি রিসিভ করেনি।

পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে লিবিয়ায় প্রবাসীর মুক্তিপণ দাবি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া গ্রামের যুবক পলাশ ইসলাম (৩৫)। ২০২৪ সালে জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমান কিন্তু সেখানে জীবিকার সংস্থানে গিয়ে উল্টো দালালের খপ্পরে পরে জীবন সংকটে। তাকে নির্মম নির্যাতনের ভিডিও ও অডিও পরিবারের কাছে পাঠিয়ে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

মুক্তিপণের টাকার দাবিতে প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তার ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। আর ভয়াবহ সেসব নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে স্বজনদের কাছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর ফেনি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, ওই মামলায় গ্রেফতারকৃতদের ফেনী থেকে আনতে কুমারখালী থানা পুলিশ রওনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এ ঘটনায় গত ১ জুন কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন পলাশের ভাই আব্দুর রহিম। তিনিও বর্তমানে আসামি আনতে পুলিশের সঙ্গে ফেনীর পথে রয়েছেন।

মামলার আসামিরা হলেন নাজম আক্তার (৩০), তার স্বামী আফসার হোসেন ও মঈনুদ্দিন নামের অপর এক ব্যক্তি।

মামলার এজাহারে বলা হয়, আমার ভাই পলাশ ইসলাম (৩৫) ও ২ নং আসামি আফসার পূর্ব পরিচিত। আফসার লিবিয়া প্রবাসী ছিলেন। সেই সূত্রে আফসার আমার ভাইকে বিদেশ (লিবিয়া) নিয়ে যাওয়ার জন্য ২০২৪ সালের ২৫ মার্চ সাড়ে চার লাখ টাকা নেন। এরপর আমার ভাই লিবিয়াতে এক বছর ২ মাস থাকলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। উল্টো আমার ভাইকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে আফসার তার স্ত্রীকে দিয়ে ১৫ লাখ টাকা দাবি করতে থাকেন। টাকা দিতে না পারায় আমার ভাইকে ভিডিও কল দিয়ে মারধর করে দেখায়। মুখ, হাত-পা বেধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারধর করা হচ্ছে। হাত পায়ের আঙুলের নখ তুলে তার আর্তচিৎকারের অডিও পাঠানো হচ্ছে। ওই ভিডিও ক্লিপে দেখা যায় তারা আরও তিন জনকে একই ভাবে বন্দি করে রাখেছে।

এদিকে নাজমা অনবরত বিভিন্ন নাম্বার থেকে আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছে। ভাইয়ের প্রাণরক্ষার্থে তিন নম্বর বিবাদী মঈনুদ্দিনের ইসলামী ব্যাংক একাউন্টে আমরা দেড় লাখ টাকা পাঠিয়ে প্রাণ ভিক্ষা চেয়েছি। বাকি টাকার জন্য তারা বিভিন্ন নাম্বার থেকে বারবার ফোন দিচ্ছে।

এ অবস্থায় যেকোনো সময় বিবাদীরা আমার ভাইয়ের জানমালের ক্ষতিসাধন করতে পারে।

জানতে চাইলে আব্দুর রহিম বলেন, আমি এখন ফেনীতে যাচ্ছি পুলিশ ভাইদের সঙ্গে। ফিরে এসে বিস্তারিত জানাতে পারব। আমরা যেকোনো মূল্যে ভাইকে ফেরত চাই। দেশে তার সন্তানরা বাবার পথ চেয়ে আছে।

আরও পড়ুন – ছাত্রলীগের সাইবার দুর্বৃত্তায়নের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, র‌্যাব তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। কুষ্টিয়া পুলিশের টিম আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

ছাত্রলীগের সাইবার দুর্বৃত্তায়নের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তায়নের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের অডিটোরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে সাঈদ হাসান মনিরুল। এ সময় পরিবারটির সদস্য রাজিয়া খাতুন, মমতাজ বেগম, সুমন আহম্মেদ, ফরহাদ, মাহাবুল আলম ও আল-আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬ মে ও ২ জুন “অগ্রযাত্রা এক্সক্লুসিভ” নামে একটি ফেসবুক পেজে “ঝিনাইদহসহ চার জেলার গডফাদার মনিরুলের জমজমাট মাদক কারবার” হেডলাইন দিয়ে ভুয়া, মিথ্যা ও অসত্য প্রচার চালানো হয়। এই খবরে তার প্রবাসী ভাই এবং অসুস্থ মাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়। তার ভাই উজ্জল ১৮ বছর ধরে প্রবাসে থাকলেও তিনি ক্সবাজারে থেকে মাদকের চালান পরিচালনা করছেন বলে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের প্রভাব প্রতিপত্তি ও আভিজাত্য সর্বশেষ ইউপি নির্বাচন করার ঘোষনায় এলাকার কিছু কুচক্রি মহল ঈর্ষানিত হয়ে সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিদ কাওসার নামে দুই সাইবার দুর্বৃত্ত দিয়ে এমন অসত্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সাঈদ হাসান মনিরুল লিখিত বক্তব্যে আরও জানান, গত প্রায় ছয় বছর আগে তার পিতা অসুস্থ থাকার কারণে এলাকার আব্দুল মালেক মন্ডল নামে এক সুদে কারবারির কাছ থেকে শর্ত সাপেক্ষে দুই লাখ পয়ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন। টাকা গ্রহনের পর জামানত স্বরুপ মালেক মন্ডল তার কাছ থেকে সোনালী ব্যাংক, মধুপুর বাজার শাখা, ঝিনাইদহের চারটি চেক নিয়ে রাখে।

আব্দুল মালেক মন্ডলের প্রায় সব টাকা পরিশোধ করার পরও জমা রাখা চেক দিয়ে আদালতে দুই কোটি ১৮ লাখ ৬০ টাকার মামলা করেন, যার কোন ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বিএনপি পরিবারের সদস্য। আগামী ইউপি পরিষদ নির্বাচনে তার এক ভাই স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মিথ্যাচারের মাধ্যমে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে থাকে।

আরও পড়ুন – গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ্ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বিএনপি পরিবারের সদস্য হিসেবে ১৬ বছর নির্যাতিত। ঝিনাইদহবাসি জানেন আশিকুজ্জামান জনি ও সাবিদ কাওসার ছাত্রলীগের চিহ্নিত সাইবার দুর্বত্ত। ঢাকায় পড়ালেখা করার সুবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও মাদক ব্যবসায়ী ছিল। এরমধ্যে জনি মাগুরা ও ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়ে জেলও খেটেছে। এখন সেই সম্মানিত একটি পরিবারকে মাদক ব্যবসায়ী বানিয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছে।

গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ্ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলথ্ কার্ড ও ঈদ-উল-আযহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩জুন) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) ফয়সাল হোসেন, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৪৩২ জনকে হেলথ কার্ড এবং ৫৮৪ জন ঈদ সামগ্রী প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোন দল ছিল না। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে অনেকগুলো ছোট ছোট দল হয়ে গেছে।

আরও পড়ুন – দৌলতপুরে ভিজিএফের চাল লুট, যুবকের জেল জরিমানা

এ আন্দোলন কি উদ্দেশ্য ছিল এবং কিভাবে সকলে একত্রিত হয়েছিল সকলেরই সেটি জানা আছে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা সরাসরি যুক্ত ছিল, আহত হয়েছিল আমরা তাদেরকে যথাযথ সম্মান করবো। কিন্তু এর মধ্যে যদি কোন উপদ্রব ঢুকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...