শনিবার, এপ্রিল ২৫, ২০২৬.
Home Blog Page 2

ছাইয়ের ভিতর সোনা

0

বৈশাখের শুরুতেই সোনার দোকানের কারখানার ছাই ও ধুলা-মাটি বিক্রি শুরু হয়। কিন্তু এ বছর কাজ কম হওয়ায় কারখানার এই বর্জ্যে দাম খুবই কম। এই বর্জ্য গড়াই নদী পানিতে ধুয়ে সোনা রুপার মত দামী ধাতব উদ্ধারের চেষ্টা করছেন দুই ব্যবসায়ী। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর কালীবাড়ীর ঘাট থেকে ছবিটি তোলা।

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি বিষয়টি তুলে ধরেন।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান, প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে সাড়ে ছয় কোটির বেশি মানুষের বসবাস, যারা নদী নির্ভর জীবনের সঙ্গে জড়িত।

তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নতুন নয়। ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে চারটি সমীক্ষা পরিচালিত হয়। পরে ২০০২ সালে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষায় সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়। ২০০৪ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে বিস্তারিত সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়, যা ২০১৩ সালে সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত করা হয়।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে পদ্মা ব্যারেজ অন্যতম। ইতোমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিস্তীর্ণ নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু হয়নি আড়াই বছরেও

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি উদ্বোধন হলেও আড়াই বছরে সেবা কার্যক্রম চালু হয়নি।

জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের সীমান্তবর্তী ভৈরবা সাকোর খাল এলাকায় গত সরকারের আমলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল টি নির্মান করা হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি ২০২৩ সালে উদ্বোধন করা হয়। কিন্তু দীর্ঘ আড়াই বছরেও মন্ত্রনালয় থেকে লোকবল অনুমোদন দেওয়া হয়নি। ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের লাখো মানুষ জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের কার্যক্রম চালু না হওয়ায় ভবনটি নষ্ট হচ্ছে। সদ্য নির্মিত ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পাহারাদার না থাকায় হাসপাতালের মালামাল চুরি হয়ে যাচ্ছে। অন্যদিকে এটি মাদক সেবিদের আখড়ায় পরিনত হয়ছে।

স্থানীয় বাসিন্দা আলফাজ উদ্দীন বলেন, “ভেবেছিলাম হাসপাতাল চালু হলে আর দূরে যেতে হবে না। কিন্তু এখনো অসুস্থ হলে উপজেলা বা জেলা শহরে যেতে হয়। এতে সময় ও টাকা দুই নষ্ট হচ্ছে।

শাহজাহান বলেন, মুন্ত্রী এসে হাসপাতাল চালুও করলো। কিন্তু আজ পর্যন্ত কোন ডাক্তারের দেখা পেলাম না।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রশাসনিক অনুমোদন পেলেই দ্রæত চালুর উদ্যোগ নেওয়া হবে।

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকা প্রদান নিয়ে সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এবারে প্রায় ২লাখ ৩০ হাজার শিশু পাবে এ টিকা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার সময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১১ মে পর্যন্ত। সংবাদ সম্মেলনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।

এছাড়া হাম ক্যাম্পেইনের উপর তথ্যচিত্র পড়ে শুনান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন আক্তার। এ সময় উপস্থিত কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইনটি সফল করতে জেলায় মোট ৬টি স্থায়ী এবং ১,৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী এবং দুইজন স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে। জেলায় এই বয়সের মোট শিশুর সংখ্যা ২,৩০,৯২৬ জন।

উপজেলা ও পৌরসভা ভিত্তিক শিশুর সংখ্যার মধ্যে- কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫,০০০ জন, দৌলতপুর উপজেলায় ৪৭,৬১৩ জন, মিরপুর উপজেলায় ৩৩,৮৯৩ জন, ভেড়ামারা উপজেলায় ২৪,৬৯১ জন, কুমারখালী উপজেলায় ৩৮,৮৪৩ জন, খোকসা উপজেলায় ১৪,০০৬ জন, কুষ্টিয়া পৌরসভায় ১৯,৪৫০ জন, ভেড়ামারা পৌরসভায় ২,৬৮৬ জন এবং কুমারখালী পৌরসভায় ৪,৫৪৪ জন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কুষ্টিয়া জেলায় হামে আক্রান্ত সন্দেহে ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং রোগটি প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, উপজেলা ও পৌরসভায় মাইক্রোপ্ল্যান অনুযায়ী পর্যায়ক্রমে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। অভিভাবকদের তাদের সন্তানদের এই গুরুত্বপূর্ণ টিকা প্রহণের জন্য নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না।

ব্রিফিংয়ে তিনি উদ্ধার অভিযান ও বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন। যুগ্মসচিব মনির জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদÐ আদায় করা হয় এবং ৪৫ জনকে কারাদÐ দেওয়া হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছেÑ ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এছাড়া স¤প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন, অকটেন ৩১ হাজার ৮২১ মেট্রিক টন, পেট্রোল ১৮ হাজার ২১১ মেট্রিক টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন। এছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ মেট্রিক টন।

পীর শামীম হত্যাকান্ডে নেতাকর্মীদের নাম জড়ানোয় জামায়াতের সংবাদ সম্মেলনে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যাকান্ড ও দরবারে সংঘটিত হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কোন নেতাকর্মী জড়িত নয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার বিকালে কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বেলাল হোসেন, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বেলাল হোসেন বলেন, সম্প্রতি ফিলিপনগরে সংঘটিত মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সাবেক জেলা সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ-কে প্রধান আসামি হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি দলের আরও কয়েকজন দায়িত্বশীল নেতাকেও এ ঘটনায় সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ।

উক্ত ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা এর কোনো নেতাকর্মীর ন্যূনতম সম্পৃক্ততা নেই। বরং ঘটনার সূচনা ে থেকেই দৌলতপুর উপজেলা জামায়াত শান্তিপূর্ণ সমাধান, সংলাপ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান গ্রহণ করে আসছে।

এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ঘটনাস্থলে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল যা এ ঘটনাকে ঘিরে জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় জনগণও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। অতএব, একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এখন সময়ের অপরিহার্য দাবি।

আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোনো মতপার্থক্য বা আদর্শিক দ্ব›দ্ব কখনোই সহিংসতা কিংবা হত্যাকান্ডের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে না। বিচারবহির্ভূত কোনো কর্মকান্ডের প্রতি আমাদের কোনো ধরনের সমর্থন নেই এবং কখনো ছিল না।

দুঃখজনকভাবে, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমাদের নেতৃবৃন্দকে এ ঘটনায় জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মুহাম্মদ খাজা আহমেদ দীর্ঘদিন ধরে ফিলিপনগর এলাকায় মানবিক মূল্যবোধভিত্তিক, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও দখলদারিত্ববিরোধী রাজনীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাঁর এ অবস্থানই একটি স্বৈরাচারী মানসিকতাসম্পন্ন গোষ্ঠীর স্বার্থের পরিপন্থী হওয়ায় তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর অপচেষ্টা করা হচ্ছে।

পরিশেষে নেতৃবৃন্দ বলেন ঘোষণা করছি আমরা নির্দোষ। আমরা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবিচল আছি এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো।

প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের কয়েক বছর আগের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত শনিবার বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশ মানুষের সঙ্ঘবদ্ধ আক্রমনে নিহত হন ওই দরবারের প্রধান আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫)। এছাড়াও শামীমের তিন অনুসারীও আহত হন। আস্তানায় দফায় দফায় হামলা ভাঙচুর এবং আগুন দেয়া হয়। মূল্যবান সম্পদ লুটেরও অভিযোগ ওঠে।

শোভাযাত্রা

0

বর্ষবরণের শোভাযাত্রা। মঙ্গলবার সকালে খোকসা বাস স্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি।

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত¡াবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণ কাজ চলছে। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। তবে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।

এসময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কথা-কাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান ও তার লোকজন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম বলেন, ‘কাজের মান নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন আমাকে মারার জন্য তাড়া করে। আমি কোনোরকম দৌড়ে গিয়ে রক্ষা পাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন। এ ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উপজেলা সদরের খোকসা জানিপুর বাজারের প্রধান সড়কের ফিরোজা সুপার মার্কেটে এ অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।

মার্কেটের মিলোন কসমেটিক্স ও শেখ গার্মেন্টেসে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, এটি তাদের রুটিন অভিযান। পরবর্তী নিদেশ না পাওয়া পর্যন্ত সরকার নির্দ্ধারিত সময়ের পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হলে অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ সংবাদ

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে – মিয়া গোলাম পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু...

ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে পিটেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মুরগী ব্যবসায়ী উজ্জল মোল্লা। মধ্যরাতে বাবার ডাকে সারা দিয়ে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে একদল...

সড়ক অবরোধের পর পাকিং টোল প্রত্যাহারের ঘোষণা এলো

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে পাকিং টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। পরে পৌর প্রশাসনের...

পরীক্ষার পরও পরীক্ষা

পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে খাতায় লিখে আসা উত্তর সহপাঠিদের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। চলতি এসএসসি’র প্রথম দিন মঙ্গলবার পরীক্ষা শেষে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী...

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের...