শনিবার, মার্চ ১৪, ২০২৬.
Home Blog Page 40

চারা তুলাই ব্যস্ত শিশুরা

0

শীতকালীন পেঁয়াজ আবাদ মৌসূম শুরু হয়েছে। প্রতিটির কৃষকের জমিতে চারা রোপণ চলছে। বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলে জমিতে পাঠাতে হবে। তাই সবাই ব্যস্ত। শিশুদেরও বসে থাকার ফুসুরত নেই। বড়দের পাশাপাশি তারাও (শিশুরা) বীজতলা থেকে পেঁয়াজের চারা তুলে দিয়ে পরিবারের সহযোগীতায় এগিয়ে এসেছে। কুষ্টিয়ার খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের ব্যাংগাড়িয়া মাঠ থেকে শনিবার ছবিটি তোলা।

 

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত যুবক শহিদুল ইসলাম শহীদের মরদেহ ৭ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপি-এর কাছে বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে নিহত শহীদের পিতা মোঃ লস্কর আলী মালিথা, ছোট ভাই মোঃ রুহুল আমিন, সীমান্তু ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাঃ শাহিনা খাতুন ও ইউপি মেম্বার মোঃ সাইফুল ইসলাম পাকু লাশটি শনাক্ত করে গ্রহণ করেন।

শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/এমপি থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালিয়ে শহীদকে হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানানো হয়। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর শহিদুল ইসলামের মরদেহ ফিরে পাওয়ায় পরিবারের শোকের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পান করে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হাকিমের বন্ধু হযরত উদ্দিন গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাকিমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে বিষক্রিয়ার ফলেই তার মৃত্যু হয়েছে।

নিহত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়ার বাসিন্দা মো. হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত উদ্দিন (২০) একই গ্রামের বিচার উদ্দিনের ছেলে।

হাকিমের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় হাকিম ও তার বন্ধু গ্রামের একটি লিচু বাগানে বসে অ্যালকোহল পান করেন। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই হাকিমের মৃত্যু হয় এবং হযরত উদ্দিন এখনও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বন্ধু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্ততি চলছে।

কালীগঞ্জে চিনিকল ফার্মের মাঠে মরদেহ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যার পর তাকে ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারাল অস্ত্র ও আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থায় আলামত পাওয়া গেছে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এমন প্রশ্ন অবান্তর – অ্যাটর্নি জেনারেল

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা, এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যেহেতু তারেক রহমান নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যার বিচার চলমান। দ্রæত যেন ট্রায়াল শেষ হয়, আমরা সে লক্ষ্যে যা যা করণীয়, তার সবই করেছি। বিচার বিঘিœত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

শৈলকূপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. লুৎফর রহমান টুলু। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাজী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পরিত্যক্ত অবস্থা থেকে উদ্ধার করা দুইটি পিস্তল ও একটি ওয়ার শুটার গান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী।

খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল তাদের উদ্ধার করা দুইটি পিস্তল, একটি ওয়ার শুটার গান ও তিনটি অব্যহৃত আগ্নেয় অস্ত্রের গুলি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

থানা পুলিশের এই পরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানিক দল এই গ্রামের জনৈক আসাদুর জামানের একটি পাটকাঠির গাদার নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি গুলি, দেশীয় চাকু ও হাসুয়া উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত আগ্নেঅস্ত্র থানায় হস্তান্তর করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত, দুজন গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামে একজন কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল একই গ্রামের মত আলি মোল্লার ছেলে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল কৃষি কাজে সাথে জড়িত ছিলেন। ক্ষেতে কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে তিনিসহ কয়েকজন বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকুল নিহত হন। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে আসলে কয়েক রাউন্ড এলো পাথাড়ি গুলির ছুড়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ নামে আরো দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর গাড়িতে তিনজন দুর্বৃত্ত এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রæত চলে যায়। রফিকুল কৃষি কাজ করলেও স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে কারো সাথে তার কোন দ্ব›দ্ব ছিল না বলে এলাকাবাসী জানান।

এ ঘটনা এলাকায় অংতক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয়রা জানাতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। নিহত রফিকুলের বুকে একটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

ভেড়ামারায় বৃদ্ধার হাত পা বাঁধা লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় আশীতিপর বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এলাকাবাসী তার মরদেহ উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি পুকুরে ভাসতে দেখে তা তুলে কিনারায় আনে। পরবর্তীতে এলাকাবাসী ভেড়ামারা থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। খারুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার একটি ডোবা পুকুরের মাঝখানে তারা একটি মৃতদেহ ভাসতে দেখে। পরবর্তীতে স্থানীয়রা মৃতদেহটিকে কিনারায় আনে। নিহতের গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এছাড়াও তার এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারাতেই পড়েছিল। এলাকাবাসীদের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা জরুরী সেবা ৯৯৯ ও ভেড়ামারা থানায় বিষয়টি জানায়।

স্থানীয়রা আরও জানান, মৃত বৃদ্ধার ৩ ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতন। ছেলের বউদের সাথে মতনৈক্য হলে মাঝে মধ্যেই তিনি অন্যত্র গিয়ে থাকতন।

বৃদ্ধার মেয়ে মোছাঃ ফুলজান খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত ও গলা বাঁধা ছিল। তার লাশ পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কিভাবে সম্ভব হল? কিছুই বুঝতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত চায়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, পুলিশ ৮০ বছরের বৃদ্ধা খায়রুন নেছার মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতাল সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেমের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কলমি তলার ফুল

0

শীতের সকালের কুয়াশার চাঁদর ভেদ করে কলমি লতার বেগুনি ফুল গুলো হেঁসে উঠেছে। তাদের কাছে মধু নিতে ভিড় করেছে প্রজাপ্রতিরা। বৃহস্পতিবার খোকসার হিলালপুর গ্রাম থেকে ছবি গুলো তোলা।

 

খোকসায় জামায়াত প্রার্থীর নির্বাচনী গণ মিছিল ও সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮ কুষ্টিয়া- ৪ আসনের (খোকসা-কুমারখালী) বাংলাদেশ জামায়াতী ইসলামী’র মনোনিত দাড়ি পাল্লা প্রতিকের প্রার্থী আফজাল হোসেনের নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে নির্বাচনী গণ মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খোকসা বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

এ নির্বাচনী সমাবেশে কুষ্টিয়া- ৪ আসনে (খোকসা-কুমারখালী) বাংলাদেশ জামায়াতী ইসলামী’র মনোনিত প্রার্থী মোঃ আফজাল হোসেন বলেন, তার দল সরকার গঠন করলে দেশে বেকার ভাতা চালু করা হবে। নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা শেষ করার সাথে সাথে চাকুরির নিয়োগ পত্র পাবেন শিক্ষিত যুবকরা। ন্যায় ভিত্তিক রাস্ট্র প্রতিষ্ঠার জন্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

এ আসনের দলটির মনোনিত প্রার্থী আফজাল হোসেন আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা বলছেন, ভোট কেন্দ্রে গেলে হাত ভেঙ্গে দেওয়া হবে। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেও হাত দুই খানা। আমাদের কর্মীদের হাত আছে। প্রয়োজনে কেউই বসে থাকবে না। আমাদের কর্মিরাও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবেন। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মত আবাও স্বাধীন করা হবে।

এ সমাবেশে বাংলাদেশ জামায়াতী ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা আলোচনায় অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোঃ নজরুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...