বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬.
Home Blog Page 66

মঞ্চ ৭১ এর অনুষ্ঠানে উত্তেজনা লতিফ সিদ্দিকী পুলিশ হেফাজতে

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে একদল লোকের হট্টগোল আর উত্তেজনার মধ্যে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদেরকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে নিয়ে যাওয়া হয়।

সেখানকার শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের।

সেখানে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন গিয়ে উপস্থিত লোকজনদের ঘেরাও করেন। সেগুনবাগিচা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদেরও সেখানে দেখা যায়। পরে পুলিশ গিয়ে কয়েকজনকে ধরে নিয়ে যায়।

অনুষ্ঠানে আসা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “আমি এখানে প্রোগ্রামে এসেছি। দল মতের হিসাবে নয়, এখানে সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে; তাই এসেছি।

“আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০/২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আমাদের ঘিরে ফেলে।”

লতিফ সিদ্দিকীকে নিয়ে যাওয়ার সময় শাহবাগ থানার এসআই রাশেদ বলেন, “এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।”

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, এডিসি স্যার উপস্থিত ছিলেন। আমার জানা মতে, ৬/৭ জনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, মিলনায়তনের একটি টেবিল ভাঙা। কয়েকজন অংশগ্রহণকারী আছেন। বেশ কিছু লোক হৈ-হুল্লোড় করছেন।

জানতে চাইলে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে; মূলত উনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এখন সিনিয়রদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।”

আব্দুল লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে পান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব। পরে যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ঘরোয়া এক আলোচনায় হজ নিয়ে মন্তব্যের জেরে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার হন। এরপর সংসদ থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৪ আসনে হারলেও ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েই নৌকাকে হারিয়ে দেন তিনি।

আরও পড়ুন – সীমান্ত হত্যাঃ বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে গত ৫ আগস্ট নতুন প্লাটফর্মে আত্মপ্রকাশ ঘটে। মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ প্লাটফর্মের সমন্বয় করছেন গণফোরামের নেতা বীরপ্রতীক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

আরও পড়ুন –  এয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

সীমান্ত হত্যাঃ বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ সদস্যরা কোন পরিস্থিতিতে গুলি ছোড়ার পথ বেছে নিচ্ছে, তার একটি ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী, যার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

দালজিৎ সিং বলছেন, সীমান্তে বিএসএফ সদস্যরা ‘অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের আক্রমণের’ শিকার হচ্ছেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ‘শেষ পদক্ষেপ’ হিসেবে গুলি ছোড়ার মত প্রক্রিয়াকে বেছে নিচ্ছেন তারা।

কিন্তু স¤প্রতি অনেকটা প্রকাশ্য দিবালোকে সীমান্তে একজন অপ্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এর ব্যাখ্যা কী হতে পারে, সেই প্রশ্ন তুলেছেন আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে পিলখানায় বিজিবি সদর দপ্তরের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুই মহাপরিচালক যার যার অবস্থান তুলে ধরেন।

২৫ অগাস্ট শুরু হওয়া চার দিনের এই সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্তে মাদক-জালমুদ্রাসহ অন্যান্য চোরাচালান বন্ধ এবং দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেষ মুহূর্তে আলোচনাটি ‘অনির্ধারিতভাবে অনেকখানি দীর্ঘ হয়’ জানিয়ে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সংবাদ সম্মেলন শুরুর জন্য দুঃখ প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক।

এক প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, সীমান্তে ‘পুশইন’ করা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই। শুধুমাত্র যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন, তাদেরই ‘নিয়ম মেনে’ বাংলাদেশে পাঠানো হচ্ছে।

এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে এবং আরো ২ হাজার ৪০০ ‘কেইস’ যাচাই বাছাইয়ে রয়েছে বলে তথ্য দেন তিনি।

কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিককেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধু বাংলাভাষী হওয়ার কারণে। কিছু রোহিঙ্গাকেও বাংলাদেশে ‘পুশইন’ করা হয়েছে, এগুলো কতখানি বৈধ জানতে চাইলে বিএসএফ মহাপরিচালক বলেন, আইনের মধ্য থেকে ‘যথাযথ চ্যানেলে’ পুশইন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

স¤প্রতি একজন ভারতীয় নাগরিকের মেয়েকে বাংলাদেশে ঠেলে দেওয়ার তথা জানানো হলে বিএসএফ মহাপরিচালক বলেন, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, ‘যথাযথ প্রক্রিয়ায়’ জানানো হলে ভারত তাদের গ্রহণ করবে।

শুধুমাত্র ধর্মীয়, বা ভাষাগত কারণেই কি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করা হচ্ছে? এ প্রশ্নে বিএসএফ মহাপরিচালক বলেন, “সীমান্ত আইন লঙ্ঘনজনিত অপরাধের ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে প্রত্যাবর্তনের (ডিপোর্টেশন) ওয়েল এস্টাবলিস্ট বৈধ চ্যানেল রয়েছে। যার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এদের মধ্যে যদি কেউ ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন, তাহলে তাকে তাৎক্ষণিক গ্রহণ করা হবে।”

সীমান্তে হত্যা বন্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে বিএসএফ ডিজি বলেন, “চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৫ জন বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছেন অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের হামলায়। সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্ক করে, বাধা দেয়। এবং শেষ পদক্ষেপ হিসেবে গুলি ছোড়া হয়।”

তার এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিজিবি মহাপরিচালক বলেন, স¤প্রতি একজন অল্প বয়সী বাংলাদেশি নাগরিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওই শিশুটি সীমান্ত নিরাপত্তার জন্য কতোটুকু ঝুঁকিপূর্ণ ছিলÑ সেই প্রশ্ন ছুঁড়ে দেন বিজিবির ডিজি।

সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বৈঠকে বিজিবি ও বিএসএফ কী ধরনের সিদ্ধান্তে উপনীত হল জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, এ বিষয়ে এবারের সীমান্ত সম্মেলনে ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে’ আলোচনা হয়েছে।

সীমান্তে প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলা টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে।

আরও পড়ুন – এয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

উভয়পক্ষ যৌথভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সামাজিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ, সীমান্তের অলঙ্ঘনীয়তা সম্পর্কে প্রেষণা প্রদান এবং অপরাধীদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম প্রতিরোধের মাধ্যমে এ ধরনের আক্রমণ, নির্যাতন ও হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছে বলে আশরাফুজ্জামান সিদ্দিকী জানান।

আরও পড়ুন – রাস্তায় প্রভাবশালীর দেওয়াল গুড়িয়ে দিলো প্রশাসন

এয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

0

তফসিল ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে নির্বাচন

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলিকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

ইসি রোডম্যাপে জানায়, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, কাছের হেলিপোর্ট, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন – রাস্তায় প্রভাবশালীর দেওয়াল গুড়িয়ে দিলো প্রশাসন

এছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে কাছের টেইক অব ও ল্যান্ডিং স্টেশন নিদিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে যাতায়াতের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।

আরও পড়ুন –আদালতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রাস্তায় প্রভাবশালীর দেওয়াল গুড়িয়ে দিলো প্রশাসন

0

কুষ্টিয়া প্রতিনিধি

২৫ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করতে কুমারখালী বাটিকামারায় সড়ক বিভাগের জমিতে ইটের দেয়াল তোলেন এলাকার প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা ও তার অনুগতরা। ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, হাট বাজার গামী ও শ্রমজীবীরা বাড়ি থেকে বেড়োনো নিয়ে চরম ভোগান্তিতে পড়েন। অবশেষে প্রশাসন সে দেওয়ার গুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে জনভোগান্তি লাঘবে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দেয়ালের আংশিক।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে উপজেলা সদরের বাটিকামাড়ায় শিপলু তেল পাম্প। প্রায় দুই যুগ ঘরে এলাকায় বসবাস করে ২৫টি পরিবার। গড়ে উঠেছে জীবন রক্ষাকারী ওষুধের দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান। হঠাৎ করেই মঙ্গলবার প্রভাবশালীরা এই মহল্লার মানুষের চলাচলের একমাত্র রাস্তা ঘিরে ইটের দেওয়াল তোলে। বালি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তার একাংশ। অনেকটা ঘরবন্ধি হয়ে পরে শিশু ও নারীসহ শতাধিক মানুষ। এক পর্যায়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। ভেঙ্গে দেওয়া হয় অবৈধ দেওয়াল।

স্থানীয় বাসিন্দার শিপলু পোল্ট্রি ফিড ও ফার্মেসীর মালিক মো. বাবুল হোসেন বলেন, ‘আমার জমির উপর দিয়ে এলাকার মানুষের চলাচলের রাস্তা। দীর্ঘদিন ধরে এই পাড়ার বসবাসকারীরা এই রাস্কায় চলাচল করেন। মানুষের জীবন রক্ষাকারী ওষুধের দোকানসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিশ্বাস, রেজাউল, জিয়া উর সহ বেশ কয়েকজন ভূমিখেকো এসে রাস্তা বন্ধ করে প্রাচীর দিয়েছে। বাঁকী জমিতে বালু ফেলে চলাচলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এতে সকলেই চরম ভোগান্তিতে পড়েছি।

এক নারী বলেন, একটাই রাস্তা। সেটিও কয়েকদিন ধরে প্রভাবশালীরা দেওয়াল দিয়ে দখল করে নিয়েছে। বাড়ি থেকে বেড় হওয়ার উপায় নেই। তিনি দ্রæত দেওয়াল ভাঙার দাবি জানান।

তমাল আক্তার পিয়াস বলেন, প্রায় দুই শতকের বেশি জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী আদেশ জারি করেছে। আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালীরা সেই জমি দখলের পায়তারা করছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ। সালিসে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। তবে জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।

আরও পড়ুন – আদালতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

দুপুরে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের চলাচলের পথে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ইটের দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বালুর স্তুপ অপসারণ করা হয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

আদালতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জুলাই আন্দোলন কারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতাকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে আদালতে তোলার সময় তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোন গছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন আসামি ফরহাদ হোসেন পাপ্পু। এ সময় তার সংগঠনটির ৫/৬ জন নেতাকর্মীও তার সাথে স্লোগান দিতে দেখা গেছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান ওই আসামিকে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেন।

গ্রেফতার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে করে আদালতে আনে পুলিশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন পাপ্পু।

এসময় ছাত্রলীগের আরও ৫/৬ নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিতে থাকেন। স্লোগান দিতে দিতে তারা আদালত ভবনে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

আরও পড়ুন – ঝিনাইদহে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

এ বিষয়ে কুষ্টিয়া কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন – কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ

ঝিনাইদহে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভেজাল বিরোধী যৌথ অভিযানে হিরা বেকারী নামের একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা গেছে, হিরা বেকারিতে অভিযান চালিয়ে তাদের উৎপাদিত খাদ্য পন্যে বিভিন্ন টেক্সটাইল রং ও কেমিক্যাল ব্যবহারের প্রমান মিলেছে। এ ছাড়া বাজার জাত করা খাদ্য পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ, বিক্রয়মূল্য ও অন্যান্য তথ্য উল্লেখ না থাকায় ২টি ধারায় চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও পড়ুন – কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ

ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন সাধন সরকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কর্মকর্তারা।

আরও পড়ুন –  ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ

কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ

0
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস আজ বুধবার। ১৯৭৬ সালের আজকের এদিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ উপলক্ষ্যে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ২৪-এর গণ-অভ্যুত্থানের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে এবং উজ্জীবিত করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যুগযুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে তার সাহিত্যকর্ম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সাহিত্য ও সংগীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে।

কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মহান মুক্তিযুদ্ধ এবং গেল বছরের জুলাই গণ-অভ্যুত্থানে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে।

আরও পড়ুন – ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ

জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের প্রধান টেক্সটাইল হাব তিরুপুর, নয়ডা ও সুরাটের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে মার্কিন বাজারে ভারতের রপ্তানি মারাত্মক হুমকিতে পড়েছে বলে জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (এফআইইও)।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস সি রালহান বলেন, টেক্সটাইল ও পোশাকশিল্প এরই মধ্যে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো স্বল্প ব্যয়ের প্রতিদ্ব›দ্বীর কাছে বাজার হারাচ্ছে। এখন ৫০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক কার্যকর হলে ভারতীয় পণ্যের প্রতিযোগিতার ক্ষমতা আরও কমে যাবে।

তিনি সতর্ক করে বলেন, প্রায় ৫৫ শতাংশ যুক্তরাষ্ট্রগামী ভারতীয় রপ্তানি, যার পরিমাণ প্রায় ৪৭-৪৮ বিলিয়ন ডলার, এখন মূল্য অসুবিধার কারণে অপ্রতিযোগিতামূলক হয়ে পড়বে।

এফআইইও সভাপতি আরও জানান, শুধু টেক্সটাইল নয়, চিংড়িসহ ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানিতেও বড় ধাক্কা আসছে। যুক্তরাষ্ট্র প্রায় ৪০ শতাংশ ভারতীয় সামুদ্রিক খাদ্য আমদানি করে। ফলে এই শুল্ক বৃদ্ধি ভারতের সরবরাহ ব্যবস্থা ভেঙে দেবে, চাষিদের সংকটে ফেলবে এবং বিপুল মজুত ঝুঁকিতে পড়বে।

অন্যদিকে, কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিআইটিআই) ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান রাকেশ মেহরা বলেন, ৫০ শতাংশ শুল্ক কার্যকর হলে শুধু রপ্তানি আয় নয়, ভারতে অসংখ্য শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। তাই সরকারের কাছ থেকে কাঁচামাল সরবরাহ, আর্থিক সহায়তা ও নীতি সহায়তা জরুরি।

সিআইটিআই প্রস্তাব করেছে, ঋণের মূলধন ও সুদ প্রদানে এক বছরের জন্য অবকাশ দেওয়া হোক। আর এফআইইও বলেছে, সংকট মোকাবিলায় স্বল্প সুদের ঋণ, রপ্তানি ক্রেডিট সহায়তা ও সুদ ভর্তুকির মতো সুবিধা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রয়োজন।

এফআইইও মনে করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ প্রচারণার মাধ্যমে বৈশ্বিক বাজারে নতুন করে ভারতীয় পণ্যের আকর্ষণ বাড়াতে হবে।

আরও পড়ুন – হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

শিল্প নেতারা সতর্ক করেছেন, যদি দ্রæত কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তবে শুধু টেক্সটাইল নয়, চামড়া, সিরামিক, কেমিক্যাল, হস্তশিল্প ও কার্পেট শিল্পও বড় ক্ষতির মুখে পড়বে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন – প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

হাইকোর্টের নতুন ২৫ বিচারপতি শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ২৫ অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথের আগে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত, গিতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মো. মোয়াজ্জেম হোসেন ২৫ বিচারপতির শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

২৫ জনের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাতজন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথগ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

যাঁরা শপথ নিয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের (সিনিয়র জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজিজ আহমেদ ভুঞা, সু্িরপম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস, এম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. এফ. এম সাইফুল করিম, সু্িরপম কোর্টের আইনজীবী উর্মি রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন – প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের মৃত্যু

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ছেলের পর বাবাও মৃত্যুর কাছে হেরে গেলেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের সাথে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের হামলায় আহত হন তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মোহাম্মদ মিরাজ (১৬)।

হামলায় ঘটনাস্থলেই ছেলে মারা যায় ছেলে মোহাম্মদ মিরাজ (১৬)। আহত পিতা তৈয়ব আলী (৪৫) কুষ্টিয়া নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে মারা যান। নিহতরা আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা। এ ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবু নামের দুই জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন যাবত তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রাজু ও বাবু সম্পর্কে মামাতো ভাই। প্রায় দিনই তাদের সঙ্গে জমি নিয়ে ছোটখাটো দ্ব›দ্ব হতো। মঙ্গলবার সকালে এরই জের ধরে বাবু ও রাজু ধারাল অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ছেলে মোহাম্মদ মিরাজের মৃত্যু হয়ে। রক্তাক্ত অবস্থা বাবা তৈয়ব আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৈয়ব আলীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্য অবস্থার অবনতি হলে আবারো সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন – বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক খালেদুর রহমান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে কোপানোর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য পিতাকে কুষ্টিয়া নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় অভিযুক্ত দুজন বাবু ও রাজুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ঘুমের মধ্যে ট্রেনে কাঁটা পরে মানসিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...

কুকুরে কামড়ে চার শিশু ও প্রতিবন্ধি বৃদ্ধাসহ সাতজন আহত

স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় একগ্রামের চার শিশু, এক মানষিক প্রতিবন্ধি বৃদ্ধা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সহ সাতজনকে পাগলা কুকুরে...