বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 682

খোকসায় জাতীয় শোক দিবস পালিত

0
খোকসায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা অডিটোরিয়াম ও সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীন ।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের ছাদে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। আলোচনায় অংশ নেন, সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ (এম পি), মুজাহিদুল ইসলাম বাবলু, সাহেব আলী, সন্তোষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ধোনি

0
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হলো ধোনি-অধ্যায়। ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কত জল্পনা-কল্পনা হয়েছে এত দিন। সব জল্পনা-কল্পনার ইতি ধোনি নিজেই টানলেন আজ। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, শেষ হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণাঢ্য অধ্যায়টা।

ধোনি সর্বশেষ খেলেছেন গত বিশ্বকাপে। বিশ্বকাপের পর থেকেই একেবারে নিশ্চুপ ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁর অবসর নিয়ে অনেক কথা হলেও এ নিয়ে ধোনির পক্ষ থেকে কোনো কথাই শোনা যায়নি এত দিন। ৩৯ বছর বয়সী ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান অবশেষে মুখ খুলেছেন। আর সেটিই যেন একটা ঢেউয়ের মতো লেগেছে ভারতীয় ক্রিকেটে। আজ সন্ধ্যায় তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নেন।’

বিদায়বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। ভিডিও বার্তায় ফুটে উঠেছে ১৫ বছরের পুরো ক্যারিয়ারটাই। যেটি বর্ণিল হয়ে আছে কত সাফল্যের গল্পে। আছে একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ডও। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা, অনাড়ম্বরে। ধোনির ক্যারিয়ারটাই তো এমন চমকে ভরা! তাঁর এসব চমক আর দেখা যাবে না ভারতের নীল জার্সিতে।

অবসরের ঘোষণা দিলে আসন্ন আইপিএল খেলবেন কি না, সেটি অবশ্য পরিষ্কার করেননি ধোনি।

এক নজরে ধোনির সব অর্জন দেখে নেওয়া যাক:

আন্তর্জাতিক অভিষেক: ২৩ ডিসেম্বর, ২০০৪

শেষ আন্তর্জাতিক ম্যাচ: ১০ জুলাই ২০১৯

অবসর: ১৫ আগস্ট, ২০২০

এক নজরে ধোনির সব অর্জন দেখে নেওয়া যাক:

আন্তর্জাতিক অভিষেক: ২৩ ডিসেম্বর, ২০০৪

শেষ আন্তর্জাতিক ম্যাচ: ১০ জুলাই ২০১৯

অবসর: ১৫ আগস্ট, ২০২০

ব্যাটিং ক্যারিয়ার:

সংস্করণ ম্যাচ  রান গড় সেঞ্চুরি
টেস্ট ৯০ ৪৮৭৬ ৩৮.০৯
ওয়ানডে ৩৫০ ১০৭৭৩ ৫০.৫৭ ১০
টি-টোয়েন্টি ৯৮ ১৬১৭ ৩৭.৬০

কিপিং ক্যারিয়ার:

সংস্করণ ম্যাচ  ক্যাচ স্টাম্পিং
টেস্ট ৯০ ২৫৬ ৩৮
ওয়ানডে ৩৫০ ৩২১ ১২৩
টি-টোয়েন্টি ৯৮ ৫৭ ৩৪

বোলিং ক্যারিয়ার:

সংস্করণ ম্যাচ বল রান উইকেট
টেস্ট ৯০ ৯৬ ৬৭
ওয়ানডে ৩৫০ ৩৬ ৩১
টি-টোয়েন্টি ৯৮

রাজবাড়ীতে বিলের পানিতে চুবিয়ে যুবককে হত্যা

0
স্থানীয়রা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী মুনাইয়ের বিলের পানিতে চুবিয়ে এক যুবক কে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রবিউল বিশ্বাস (৩০) বেতবাড়িয়া গ্রামের মৃত আছিরউদ্দিন বিশ্বাসের ছেলে।

নিহত পরিবারের দাবি, শুক্রবার রাত ২ টার দিকে পুলিশ এবং স্থানীয় রাকিব ,রফিক এবং ইলিয়াস মিলে রবিউল কে খুঁজতে তার বাড়িতে যায় কিন্তু তারা রবিউলকে না পেয়ে ঘরের টিনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোঁপায়।

তবে কয়েকদিন আগের এক মারামারির ঘটনায় কালুখালী থানায় রবিউলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেফতার এড়াতে রবিউল এবং তার ভাই আক্তার বিশ্বাস বাড়ির পাশের মুনাইয়ের বিলে গিয়ে আশ্রয় নেয়। সেখানে পুলিশের উপস্থিতিতে রবিউলকে বিলের পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে তারা জানান।

শনিবার সকালের দিকে পুলিশ লাশ উদ্ধারে গেলে স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে ওঠেন । তাঁরা পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। তাঁরা সে সময় মরদেহ নিতে বাধা দেন। তবে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

কালুখালী থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, বিক্ষুদ্ধ এলাকাবাসী তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা করে। হামলায় আহতদের মধ্যে দুইজন উপ-পরিদর্শক এবং একজন সহকারী উপ পরিদর্শক রয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রবিউলের মরদেহ বিলের মাঝে পাওয়া গিয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন রবিউল হত্যাকান্ডের সাথে যদি পুলিশ জড়িত থাকে তবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া পুলিশের উপর যারা হামলা করেছে পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে মামলা দায়ের করা হবে।

স্বাধীনতা দিবসে চীন-পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন মোদি

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবসের ভাষণে নাম উল্লেখ না করে সীমান্ত দ্বন্ধ নিয়ে চীন এবং পাকিস্তানকে আবারো হুঁশিয়ার করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ভারতের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে তার ভাষাতেই জবাব দেওয়া হবে। এলওসি বা এলএসি-তে বার বার তা প্রমাণ করে দেখিয়েছে ভারতীয় সেনা। জুনে লাদাখে চীন যে ভাষায় কথা বলেছিল তাকে সেই ভাষাতেই বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনারা।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

এছাড়াও ভাষণে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত তার নিরাপত্তা বাড়াতে ও তার সেনাকে আরও শক্তিশালী করতে বদ্ধ পরিকর। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনিভর্রতা বাড়াতে যুদ্ধ সরঞ্জাম তৈরিতে ভারত এখন তৈরি।

জেনে নিন, পাইলস হলে কী করবেন?

0
জেনে নিন, পাইলস হলে কী করবেন?

দ্রোহ অনলাইন ডেস্ক:

বর্তমান সময়ে অনেকে পাইলস রোগে আক্রান্ত হচ্ছেন। এর প্রধান কারণ হচ্ছে– খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনযাত্রা।

পাইলস দুই ধরনের হয়ে থাকে-

অভ্যন্তরীণ পাইলস
অভ্যন্তরীণ পাইলস মলদ্বারের ভেতরে থাকে। এগুলো সাধারণত দেখা যায় না বা অনুভব করা যায় না এবং এগুলো খুব কমই অস্বস্তির কারণ হয়।

বাহ্যিক পাইলস
মলত্যাগের সময় বাইরে চলে আসে আঙুল দিয়ে ঢুকাতে হয়। অন্ত্রের নড়াচড়ার সময় ব্যথাহীন রক্তক্ষরণ ও মলদ্বার ব্যথা এবং জ্বালা হয়।

এ বিষয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ বলেন, পাইলস হলে কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। কারণ এ রোগে কী খাবার খাবেন আর কী খাবেন না তা জানা ও মানা জরুরি।

তিনি বলেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করে এই রোগ খুব সহজে দূর করা যায়। কোষ্ঠকাঠিন্যকে নিরাময় করা গেলেই দূর হবে পাইলস।

আসুন জেনে নিই কী করবেন-

১. পাইলস রোগীদের মসলাযুক্ত খাবার না খাওয়া ভালো। অতিরিক্ত মসলাযুক্ত হজম ক্ষমতাকে দুর্বল করে ও অর্শের ব্যথাও বৃদ্ধি করে।

২. পাইলস থাকলে কফি ও চা জাতীয় পানীয় খাবেন না। এসব পাইলসের সমস্যা বাড়ায়। সুস্থ থাকতে পান করুন গ্রিন টি।

৩. তেলে ভাজা খাবারও ক্ষতিকর। পাইলসের রোগীর ভাজা খাবার খাওয়া ঠিক নয়। এসব খাবার হজম ক্ষমতাকে দুর্বল করে ও পাইলসের সমস্যা বাড়ায়।

৪. কোষ্ঠকাঠিন্য হলেও অর্শের ফলে রক্তক্ষরণ হলে মাংস খাওয়া বন্ধ করুন। বিশেষ করে রেড মিট খাবেন না।

৫. দোকান থেকে কেনা মাংসজাতীয় বিভিন্ন খাবার এড়িয়ে চলুন।

আরও পড়ুন: 

খাবারে শুধুমাত্র ফল খেলে কী সমস্যা ?

সাড়ে তিনশ বছর পর জানা গেল শুক্রাণুর গতি

0
সাড়ে তিনশ বছর পর জানা গেল শুক্রাণুর গতি

দ্রোহ অনলাইন ডেস্ক:

অবশেষে সাড়ে তিনশ বছর পর জানা গেল শুক্রাণুর গতি। এতদিন গবেষকদের ধারণা ছিল মাছের মতো সাঁতার কেটে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় শুক্রাণু। তবে সম্প্রতি এ নিয়ে আবিস্কৃত নতুন এক তথ্যে বিজ্ঞানীদের ভুল ভেঙে দিয়েছে।

দ্য কনভারসেশন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রায় সাড়ে তিনশ বছর ধরে বিজ্ঞানীদের বোকা বানিয়েছে শুক্রাণু। বহুদিন ধরেই গবেষকদের ধারণা ছিল লেজের সাহায্যে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছায় শুক্রাণু। তবে নতুন এক গবেষণায় জানা গেছে, সাঁতরে না এরা মূলত ঘুরতে ঘুরতে সামনের দিকে অগ্রসর হয়। এছাড়াও ত্রি-ডি মাইক্রোস্কোপ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাজ্য এবং মেক্সিকোর বিজ্ঞানীরা দেখেছেন শুক্রাণুর লেজ মূলত দুর্বল।

এ বিষয়ে ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যালান প্যাসি বলেন, শুক্রাণু কীভাবে চলাচল করে সেটি জানতে এই গবেষণা আমাদের অনেক সাহায্য করেছে। আরো কিছু গবেষণা করে আমরা পুরুষদের সন্তান জন্মদানের ক্ষমতার বিষয়ে বিস্তারিত ধারণা পেতে পারি।

উল্লেখ্য, আমাদের গ্রহে প্রতিটি জীবের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে শুক্রাণু। ১৬৭৭ সালের দিকে এটি নিয়ে প্রথম গবেষণা শুরু হয়। ল্যাবে অটোমেটেড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে বিজ্ঞানীরা শুক্রাণুর মুভমেন্টকে দুটি উপাদানে ভাগ করেন। একটি উপাদান মানুষ যখন শরীরের একদিক ব্যবহার করে সাঁতার কাটে এমন দেখায়। আর লেজের আরেকটি অংশ পাক খায়।

আরও পড়ুন: 
নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করুন
টুইটারে মন্তব্য সীমিত করতে হবে

ঝিনাইদহে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

0
ঝিনাইদহে জাতীয় শোক দিবসের র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন।

ঝিনাইদহে জাতীয় শোক দিবসের র‌্যালী

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

এদিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা।

হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

0
হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
আমান উল্লাহ আমান

দ্রোহ অনলাইন ডেস্ক:

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামের এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শুক্রবার বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত একটি লেকে বন্ধু-বান্ধবের সঙ্গে গোসল করতে যান আমান।  গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন।

আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: 
প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের চিরবিদায়
চলে গেলেন শব্দসৈনিক মোতাহার হোসেন

কুমারখালীতে জাতীয় শোক দিবস পালিত

0
জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন নানাকর্মসূচী ঘোষনা করেছে।

সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

পরে সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

বেলা ১১টায় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান খান, সহকারি কমিশনার (ভুমি) এম, এ মুহাইমিন আল জিহান, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

এদিকে শহীদ গোলাম কিররিয়া ফাউন্ডেশন ও কুমারখালী ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শোক দিবস। স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, কবিতা পাঠ, “বঙ্গবন্ধু সার্বজনীন” শীর্ষক রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু আহসান বরুন, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন, নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম ও শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান তারেক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শোক দিবস উদযাপন পরিষদের সমন্বয়ক কবি ও নাট্যকার লিটন আব্বাস। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় প্রার্থনা করা হয়।

ঝিনাইদহে অপারেশনের পর প্রসূতির মৃত্যু

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরের ভাই ভাই ক্লিনিকে রোজিনা খাতুন (২০) নামে এক প্রসূতির অপারেশনের পর মৃত্যু হয়েছে। তবে তার যোমজ দুই সন্তান বেঁচে আছে। ঘটনা ধামাচাপা দিয়ে করোনা উপসর্গ বলে অপপ্রচার চালাচ্ছে ক্লিনিক কর্তৃপক্ষ। মৃত গৃহবধু একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের শিলনের স্ত্রী।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

পারিবারিক সুত্রে জানা গেছে, রোজিনা খাতুন জ্বর নিয়ে ঝিনাইদহ শহরের শামিমা ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। জটিলতা থাকায় ডাঃ শামিমা অপারেশনের ঝুকি না নিয়ে রোগী ফিরিয়ে দেন। এরপর রোজিনা ভর্তি হয় ঝিনাইদহ সদর হাসপাতালে।

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

স্বজনরা শুক্রবার সকাল ৭টায় হরিণাকুন্ডু শহরের ভাই ভাই ক্লিনিকে ভর্তি করেন রোজিনাকে। সেখানে ভর্তির পর ডাঃ জামিনুর রশিদ ও ডাঃ আহসান হাবিব অপারেশন করেন। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরনে রোজিনার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার স্বামী শিলন মিয়া।

আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ

তবে ডাঃ জামিনুর রশিদ জানান, রোজিনার করোনা উপসর্গ ছিল। ছিল প্রচন্ড শ্বাস কষ্ট। অন্যদিকে তার ডেলিভারির সময়ও হয়ে গেছে। এই অবস্থায় তাকে অপারেশন করে দুর্ঘটনা ঘটে বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...