শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 692

দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজট

0
দীর্ঘ যানজট

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পদ্মা ও যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রচন্ড ¯্রােতের কারণে নদীতে ফেরি চলাচল করতে দ্বিগুণের বেশি সময় লাগছে। অপরদিকে ঈদের ছুটি শেষে ঢাকামুখী কর্মজীবি মানুষের উপচে পড়া ভিড় এবং প্রচুরসংখ্যক গাড়ি আটকা পড়েছে এ ঘাটে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ¯্রােতের গতি বেড়ে গেছে। এ কারণেই ফেরি চলাচলে সময় দ্বিগুণ বা তার বেশি লাগছে। তা ছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে এখন ঘাটে যাত্রীবাহী বাস বেশি আসছে। এ কারণে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা হিমশিম খাচ্ছেন। এ নৌপথে বর্তমানে ইউটিলিটি (ছোট) ৭টি, রো রো (বড়) ৯টিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে।

সরেজমিনে দেখা গেছে, নদী পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি অবধি সড়কে থেমে আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। এ ছাড়া পারাপারের অপেক্ষায় গোয়ালন্দ মোড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক থামিয়ে রাখা হয়েছে। এ নৌপথে ছোট ৭টি এবং বড় ১৫টি লঞ্চ চলাচল করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে অনেকেই লঞ্চে না গিয়ে ফেরিতে উঠছেন।

গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ এখন যাত্রীবাহী বাস পারাপারে অগ্রাধিকার দিচ্ছে। তবু বাসগুলোর ফেরি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর পণ্যবাহী ট্রাকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। অনেকে ২৪ ঘণ্টার বেশি অপেক্ষা করলেও ফেরিতে উঠতে পারছে না।

কর্তৃপক্ষ বলছে, উদ্ভূত পরিস্থিতিতে তারা যাত্রীদের দুর্ভোগ কমানোর দিকে নজর দিচ্ছে। এ কারণেই যাত্রীবাসী বাস ও ব্যক্তিগত গাড়ি পারাপারে অগ্রাধিকার দিচ্ছে। তবে বেশি সমস্যা বাধছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট নদীভাঙনের কবলে পড়ার কারণে। এখন প্রায় সব যানবাহনই দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে পারাপারের চেষ্টা করছে।

শৈলকুপা শেখ কামাল’কে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

0
আটককৃত যুবক সুজাত হোসেন মোল্লা

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপায় শেখ কামালের জন্মদিনে ফেইসবুকে তাকে নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক সুজাত হোসেন মোল্লা (২০) উপজেলার বারইপাড়া গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে।

কটুক্তিমুলক ফেইসবুক পোষ্ট

পুলিশ জানায়, “ংধযৎরহ ংঁলধঃ” নামের একটি ফেইসবুক আইডিতে শেখ কামালকে কটুক্তি করে “স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত কামালের জন্ম দিনের শুভেচ্ছা দেশবাসীকে” শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট দেয়। ফেইসবুকের এ পোস্টটি দেখার পর শৈলকুপা উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বাদী হয়ে শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২, তাং ৬-৮-২০২০ইং। ধারা ২৯/৩১ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮।

বৃহস্পতিবার বিকালে পুলিশ অভিযুক্ত সুজাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকসায় জুয়াড়ি স্কুলশিক্ষকসহ ৭ জন আটক

0
আটককৃত জুয়াড়িরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুয়াখেলার সময় দুই শিক্ষকসহ পাঁচ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর বাজার থেকে ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান (৫৮) এবং সহকারি শিক্ষক আবু নাসের হাসান জাহিদ (৫২) নামের দুই শিক্ষক এবং আজইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫), মাহবুবুর রহমান (৪৬), গনেশপুর গ্রামের রহিম সাহ (৬০), সুমন (৩৫) ও আমান বক্সের ছেলে হাশিম রেজা (২২) কে জুয়াখেলা অবস্থায় আটক করেছে পুলিশ।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৪, তারিখ ০৭/০৮/২০২০ ইং। শুক্রবার সকাল দশটায় আটককৃত জুয়াড়িদের কে কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

কবীর সুমনের চোখে আসিফ

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ওপার বাংলার শিল্পী কবীর সুমনের সঙ্গে একের পর এক গানের কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এখনও সেই আসিফ আমি তেমনই একটি গান। এই গানে কবীর সুমন লিখেছেন স্বয়ং আসিফকে নিয়ে। মানে গানের বিষয়বস্তু হিসেবে থাকছেন আসিফ আকবর।

এখনও সেই আসিফ আমি/গানের কসম গানই সব/কথায় সুরে জীবন আমার/অন্য জীবন অসম্ভব/এখনও সেই আসিফ আমি/এক সময়ে ছোট্ট ছেলে/যখন তখন হাসত আবার/ কেঁদেও ফেলত কান্না পেলে- কবীর সুমনের এমন কথা ও সুরে নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ইয়ামিন এলান তৈরি করেছেন এর ভিডিও।

৬ আগস্ট বিকেল ৩টায় গানটি উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে গানটি উপভোগ করা যাচ্ছে দেশীয় স্ট্রিমিং অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্স ও বিডিফ্লিক্স লাইভে। ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে শোনা যাচ্ছে গানটির অডিও।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, শ্রদ্ধেয় কবীর সুমনের লেখা এই গানটি আমার বিশেষ পছন্দের। এখানে তিনি আমার শিল্পীসত্তাকে তুলে ধরেছেন। আমার ওপর নির্মিত ডকুমেন্টরিতেও থাকবে এই গান। আমার মতে, আমার ভক্তদের কাছেও এটি বিশেষ প্রাপ্তি মনে হবে।

মাগুরায় ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে চালক নিহত

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শ্রীপুরে ব্যাটারি চালিত ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান (৪০) নামের ওই চালক নাকোল গ্রামের সুলতান মল্লিকের ছেলে।

জানা গেছে, বুধবার সারাদিন অটো চালিয়ে বাড়িতে ফিরে গাড়ি চার্জে বসিয়ে ঘুমিনেড পড়েন ইমরান। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে অটো থেকে চার্জার খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায় এবং গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল বলেন, এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ না থাকায় আমরা লাশ দাফন করার অনুমতি দিয়েছি।

ঝিনাইদহে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

0
Jenahadah-Dro-7-8-p-2
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে পাঁকা ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় একশ পরিবার বিপাকে পড়েছে।

স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বর্তমানে এলাকার প্রভাবশালী কয়েকজনর পুনরায় বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু করেছে।

অভিযুক্তরা হলেন- উপজেলার সামন্তা গ্রামের হাশেম স্বর্ণকারের ছেলে সানোয়ার হোসেন ও একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে কালাম ও আবুল।

সংশ্লিষ্টরা জানায়, সামন্তা গ্রামের অভিযক্তরা বেআইনিভাবে ৪৫নং সামন্তা গোপালপুর মৌজার ৬৩৮নং দাগের উত্তরে ষাটনলপাড়া সরকারি রেকর্ডভুক্ত একটি রাস্তা দখল করে পাঁকা ঘরবাড়ি নির্মাণ করছে। সরকারি রাস্তায় পাঁকা ঘরবাড়ি নির্মাণ করায় ওই এলাকার লোকজনের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী আলী হোসেন বলেন, বাবলুর রহমান ও নুরুজ্জামান বলেন, রাস্তার উপরে পাঁকা ঘরবাড়ি ও পায়খানা নির্মাণ করায় বর্তমানে তারা বন্দিদশা জীবনযাপন করছেন।

তারা জানান, মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ ঘরবাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু তারা সরকারি আইন উপক্ষো করে বুধবার থেকে পুনরায় একই স্থানে নির্মাণ কাজ শুরু করেছে।

মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুজন সরকার বলেন, দ্রুতই কাজ বন্ধ করার জন্য তাদের কাছে নোটিশ পাঠানো হবে।

কয়েদি উধাও হলো কারাগার থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কাশিমপুর-২ কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোজাঁখুজি করেও রাত সাড়ে ১২টা অবধি কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যায়নি।

কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা কয়েদি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে ফাঁসির আসামি হিসেবে রাজশাহী কেন্দ্রয়ী কারাগার থেকে এসেছিলেন কাশিমপুর-২ কারাগারে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।

কাশিমপুর কারাগারের সূত্রমতে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।

কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা বলেন, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন।

খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শিয়ালের ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকরাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি খোকসার ওসমানপুর গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মুরগির খামারে শিয়ালের জন্য ফাঁদ পাতেন এলাকার আলীমুদ্দিনের ছেলে ইকরাম হোসেন। সেই ফাঁদে কাজ করার সময় বিদ্যুতে শক লাগে ইকরামের। অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকজন তাকে খোকসা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাসপাতালে এসেই মৃত্যুবরণ করেন ইকরাম হোসেন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

তার মৃত্যুর শোকে স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় ইকরামের বাবা-মা।

কুমারখালীতে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

0
নিহত স্কুল ছাত্র তানভীর

কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছে এক স্কুল ছাত্র।

বুধবার রাত ৮টার এ ঘটনা ঘটে কুমারখালী শহরের সেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম তানভীর (১৫)। সে কুমারখালী এম এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। নিহতের পিতা ওবায়দুল ইসলাম বাচ্চ কুমারখালী পৌরসভার অবসর প্রাপ্ত কার্যসহকারি ছিলেন।

এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের সাথে থাকা দুই বন্ধু রেজাউল ইসলামের ছেলে নাঈম (১৫) ও এলঙ্গীপাড়া এলাকার আসিফ ইকবালের ছেলে বাঁধন (১৫) কে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা দুজনই সেরকান্দি পৌরপাড়ার বাসিন্দা। এ ছাড়াও তারেকের ছেলে সুমন (১৪) নিখোঁজ রয়েছে বলে জানাগেছে। নিহত তানভীর ও

প্রত্যক্ষদর্শীরা জানান, তানভীরসহ চার বন্ধু পৌর পুলিশ ফাঁড়ি ও জে,এন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সে সময় সাথে থাকা বন্ধু নাঈমের উপর হঠাৎ রাগান্বিত হয়ে মারমূখী হয়ে ওঠে তানভীর।

এ সময় সঙ্গে থাকা অন্য বন্ধুরা তানভীরের মারমূখী হয়ে ওঠার কারণ বুঝে ওঠার আগেই তানভীরের শরীর অস্বাভাবিক ভাবে কাঁপতে শুরু করে এবং রাস্তার উপরে উপুর হয়ে পড়ে যায়। তাৎক্ষনিক অন্য বন্ধুরা তানভীরকে একটি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্কুল ছাত্র তানভীরের হঠাৎ কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে যাওয়ার ব্যাপারে সাথে থাকা বন্ধুরা জানায়, তানভীরের মৃগীরোগ আছে।

নিহত স্কুল ছাত্রের চাচা জহুরুল ইসলাম বাবু জানান, তানভীর মৃগী রোগী নয়। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ মহশিউল আরেফিন রনি জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এ ঘটনার তদন্ত স্বার্থে নিহত স্কুল ছাত্রের সঙ্গে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত, মোট ৭৮

0
Covid-19-Dro-02-8-p-1
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসাতে একদিনে ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ অবধি উপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জন।

বুধবার কুষ্টিয়ার পিসিআর ল্যাবের ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, উপজেলার মোট ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাস্টার আবু হানিফ ও তার ছেলে কবির হোসেন, জেলখানা মোড় এলাকার খন্দকার আব্দুর রহিম, রিক্তা রাণী মালাকার, তার স্বামী অপূর্ব মালাকার ও ছেলে অভিজিত মালাকার, কমলাপুরের মেরিনা, আতিয়ার এবং তার স্ত্রী নাছিমা আক্তার সহ মেয়ে মিতু।

এ ছাড়াও ফুলবাড়িয়ার মজিবর মাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর ইদ্রিস আলী এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদ এবং আমবাড়িয়ার সুরাইয়াসহ অজ্ঞাত আরেকজন করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ অবধি উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জন। অপর দিকে এ রোগে মৃত্যু হয়েছে ১ জনের। বাকি ৩৭ জন আইসোলেশন রয়েছে। সুস্থ হয়েছেন ৪০ জন।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...