বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 699

ভেড়ামারায় সড়ক দূর্ঘটনা-নিহত ১

0
কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
প্রতিকী ছবি

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে এলাকায় সিএনজি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছে। আরও গুরুতরভাবে আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার এই দূর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই নিহত হয় ১ জন। নিহত হন সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান তুহিন। সে মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের সাহেব নগর গ্রামের মৃত আলী আনছার’র ছেলে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস এর সদস্যরা আহত ৪ জনকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে যানজট’র সৃষ্টি হয়।

আরও দেখুন–লেখেন গান, বাজান পাতার বাঁশি

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানজটমুক্ত করেন। আহত ব্যক্তিরা হলেন আশরাফুল, কামাল, করিম দেওয়ান, আলিম কাজি, বাবু। তাদের প্রত্যেকের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার পাঁচনেয়া গ্রামে।

১ কেজি গাঁজা এবং ৫৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারঃ আটক ৪

0
আটককৃত আসামী এবং মাদকদ্রব্য

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল মাদক অভিযান চালিয়ে ৫৪৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মঙ্গলবার উপজেলার খলিশাকুন্ডি, ভাগজোত এবং হোসেনাবাদ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

দৌলতপুর থানা পুলিশের সূত্র জানায়, দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশের একটি দল কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি এলাকার কাতলামারী পশুহাটের নিকট অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আবু সাইদ (২০) ও রজব আলী (২৪) কে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা পাটখড়ি বোঝাই করা আলমসাধুতে ( গ্রামীন ইঞ্জিন চালিত, তিন চাকার গাড়ি) অভিনব কায়দায় মাদক পাচার করছিল।

আরও দেখুনলেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

অপরদিকে একই দিন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা এলাকার মুনছুর মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী নজিবুল মন্ডলের (৩৬) বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ। তাছাড়াও উপজেলার হোসেনাবাদ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাকন মন্ডল (২৬) কে আটক করেছে পুলিশ।

বিস্ফোরণে কেঁপে উঠলো পল্লবী থানা, আহত ৫

0
পল্লবী থানা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শহর জেগে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানীর মিরপুরের পল্লবী থানা।

এ বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্যসহ একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ। এর মধ্যে রোমিও এবং রিয়াজকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে এ বিস্ফেরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি ওয়ালিদুর রহমান।

তিনি বলেন, ভোরের দিকে পল্লবী এলাকা থেকে এক রাজনৈতিক নেতাকে খুন করবার জন্য ভাড়া করা তিন কিলারকে গ্রেফতার করা হয়। তাদেরকে পল্লবী থানা হেফাজতে রাখা হয়।

আটক ব্যাক্তিদের কাছ থেকে দুইটি অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর মধ্যে ওজন মাপার মেশিন-সদৃৃশ্য একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ডিসি ওয়ালিদুর রহমান আরও বলেন, এ বিস্ফোরণের ঘটনায় মোট চারজন পুলিশ ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মানবিক পুলিশ 

0

নিজস্ব পরিবহন সংকট। তাই ভাড়াই চালিত গন পরিবহন ব্যবহার করে পুলিশ সদস্যরা। লক্কর ঝক্কর গাড়িতে বসে হাকিয়ে বেড়ায় এ গলি-সে গলি। প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তির শিকার হয় গাড়িতে ছোয়াড় পুলিশ সদস্যরা।

মঙ্গলবার দিন গত রাতে বাজার ডিউটিতে থাকা খোকসা থানা পুলিশের দলটির বহণকারী অটো রিকসা বিকল হয়ে যায়। চালক গাড়িটি গন্তব্যে নেওয়ার জন্য ঠেলতে শুরু করে। এ সময় ডিউটি দলের দায়িত্বে থাকা পুলিশের এক এএসআই ও অপর এক সদস্য গাড়ির চালকের প্রতি সহানুভুতিশীল হয়ে চালকের সাথে গাড়ি ঠেলতে আরম্ভ করেন। পুলিশের এই মানবিক আচরণের ঘটনাটি ক্যামেরাবন্দী করেন দ্রোহের ক্যামেরা পার্সন।

৫০০ উইকেটের উচ্চতায় ব্রড

0
স্টুয়ার্ট ব্রড

দ্রোহ বিনোদন ডেস্ক

নিচু হয়ে যাওয়া ডেলিভারি ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটকে ফাঁকি দিয়ে লাগল প্যাডে। আঙুল তুললেন আম্পায়ার। স্টুয়ার্ট ব্রড উঠে গেলেন নতুন উচ্চতায়। এই উইকেট নিয়েই ইংলিশ পেসার পূরণ করলেন ৫০০ টেস্ট উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন শেষে ব্রডের উইকেট সংখ্যা ছিল ৪৯৯। পরের দিনটি ভেসে যায় বৃষ্টিতে। মঙ্গলবার শেষ দিন সকালেও বৃষ্টি বাগড়া দিয়েছে খানিকটা। এরপর আর বেশি দীর্ঘায়িত হয়নি অপেক্ষা। বৃষ্টি বিরতির পর নিজের ষষ্ঠ ডেলিভারিতেই ৩৪ বছর বয়সী পেসার পৌঁছে যান কাতি ঠিকানায়।

৫০০ উইকেটের অভিজাত ক্লাবে ব্রডের আগে ইংল্যান্ডের একমাত্র প্রতিনিধি ছিলেন তার দীর্ঘদিনের বোলিং জুটির সঙ্গী জিমি অ্যান্ডারসন। মাইলফলকে ছোঁয়ার মুহূর্তটিও দুজনের মিলে গেছে একটি জায়গায়। ব্রডের মতো অ্যান্ডারসনের ৫০০তম শিকারও ছিলেন ব্র্যাথওয়েট।

৫০০ উইকেটের স্বাদ পাওয়া বোলার এখন টেস্ট ইতিহাসে ৭ জন। ব্রডকে দিয়ে তালিকায় পেসারদের পাল্লা ভারি হলো, ৪ জন। উইকেট শিকারির তালিকায় শীর্ষ তিনে অবশ্য আছেন ৩ স্পিনার। ম্যাচের হিসেবে এই মাইলফলকে পেঁছতে সবচেয়ে বেশি ম্যাচ লাগল ব্রডেরই, ১৪০ টেস্ট। দ্রুততম ৫০০ উইকেটের রেকর্ড শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের, ৮৭ টেস্টে। পেসারদের মধ্যে দ্রুততম অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, ১১০ টেস্টে। অন্য দুই পেসার অ্যান্ডারসন ও কোর্টনি ওয়ালশের লেগেছিল সমান ১২৯ টেস্ট।

২০০৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে টেস্ট ক্যাপ পেয়েছিলেন ব্রড। অভিষেকে একমাত্র ইনিংসে ৯৫ রান খরচায় তার প্রাপ্তি ছিল লোয়ার অর্ডারে চামিন্দা ভাসের উইকেট। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন ইংল্যান্ডের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

চলতি টেস্টের আগে ক্যারিয়ারে ১৭ বার পেয়েছেন ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট দুইবার। ৫০০তম শিকার দিয়ে এই টেস্টে হয়ে গেছে তার ৯ উইকেট।

জিজ্ঞাসাবাদেও চালাকি করছে প্রতারক সাহেদ

0
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী প্রতারণার জাদুকর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম র‌্যাবের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও গুলির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সে চতুরতার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে র‌্যাব-৬’র একটি নির্ভরযোগ্য সূত্র।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল রওসোনুল ফিরোজ জানান, সোমবার সন্ধ্যায় খুলনা-৬’ এর কার্যালয়ে সাহেদ করিমকে আনার পর থেকেই মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। গতকাল মঙ্গলবারও তাকে কয়েকদফা জিজ্ঞাবাদ করা হয়েছে। তিনি জানান, সোমবার খুলনায় আনার পর সাহেদকে ডাক্তারি পরীক্ষা করা হয়। সে শারীরিকভাবে সুস্থ রয়েছে।

র‌্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ জানান, সাহেদকে গ্রেফতারের সময় জব্দ অস্ত্র ও গুলির তথ্যসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে। এদিকে, র‌্যাব-৬’র একটি সূত্র জানায়, বহুমুখী প্রতারক সাহেদ অত্যন্ত চতুর। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও গুলির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সে বিভিন্নভাবে চতুরতার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে।

জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে আনা হয়। এর আগে গত ২৩জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্সুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করেন। ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

করোনা পরিক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম আত্মগোপন করেছিলেন। এরপর গত ১৫জুলাই ভোরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতি খালের নৌকায় করে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে গ্রেফতার হয় সে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা দায়ের করে র‌্যাব।

জঙ্গিদের বড় হামলার সামর্থ্য নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

0
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে কোরবানির ঈদকে ঘিরে জঙ্গি হামলার যে শঙ্কায় পুলিশ সতর্ক হয়ে উঠলেও, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন বড় ধরনের হামলার আশঙ্কা নেই।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সব সময়ই বলেছি, জঙ্গি আমরা কন্ট্রোলে এনেছি, কিন্তু একদম সমূলে উৎপাটন করতে পারিনি এখনো। “ছোট ছোট ‘স্লিপিং সেল’ এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে রয়েছে। সেগুলোর কার্যকারিতা তেমন কিছু নেই। আমি মনে করি জঙ্গিদের সেই সক্ষমতা বা দক্ষতা নেই। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝাবার জন্য কিছু কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে।”

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম জঙ্গি হামলা হয়েছিল ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে। ওই হামলার কয়েকদিন পরই ৭ জুলাই শোলাকিয়ায় ঈদ জামাতে হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিনেতাদের প্রায় সবাই ধরা পড়েন কিংবা মারা পড়েন। তাতেই জঙ্গিদের মেরুদ- ভেঙে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি।

এবার কোরবানির ঈদ ও আগস্ট মাস সামনে রেখে দেশে জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

এ বিষয়ে মন্ত্রী বলেন, আপনারা যেটা শুনেছেন, মাঝে মাঝে গোয়েন্দারা জানাচ্ছে। সেজন্য নিরাপত্তা বাহিনী যা যা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো করছে। পুলিশ, র‌্যাব সতর্ক অবস্থায় রয়েছে। সব সময় জঙ্গি চিন্তা করে ধর্মীয় অনুষ্ঠানে কিছু করবে, সেখানেও আমাদের নজর রয়েছে।

আসাদুজ্জামান কামাল বলেন, “যারা ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছিল, তারা অনেক সময় দুঃস্বপ্ন দেখে। সেটা নিয়ে তারা অনেক ধরনের জল্পনা-কল্পনা করে, সেগুলোর কিছু অংশ গোয়েন্দা সংস্থা কিছু ইঙ্গিত পেয়ে থাকে। এগুলো তেমন সিরিয়াস কিছু নয়। তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। যে বার্তাগুলো আসছে তা নিছকই জানান দেওয়ার জন্য।

শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে স্টেডিয়ামের পাশে বঙ্গবন্ধু স্কয়ারের কাছে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্টের দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলে কে বা কারা পলিথিন ব্যাগে বোমা রেখে যায়। এর আগেও একই জায়গায় পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনার পেছনে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়ার কথা সে সময় বলেছিলেন তদন্তকারীরা।

তবে আমাদের নির্দেশনা ছিল তথ্যভিত্তিক হতে হবে, কেউ যেন হয়রানির শিকার না হয়। এখন সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে।

শাড়ি পড়া রোবট বিতরণ বিলোচ্ছে স্যানিটাইজার

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারিতে পরিবর্তন এসেছে সবকিছুতে, পরিবর্তন হয়েছে মানুষের জীবনের ধারাবাহিকতায়। তবুও থেমে নেই কাজ কর্ম। করোনার এই ভয়ংকর পরিস্থিতে শাড়ি পরা একটি রোবট মানুষদের কাছে গিয়ে বিলোচ্ছে স্যানিটাইজার।

ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়–র একটি শোরুমে এবং এমনই একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা গেছে, লাল-সবুজ রঙের শাড়ি পরা একটি রোবট গ্রাহকদের কাছে গিয়ে স্যানিটাইজার বিতরণ করছে।

ভারতীয় বন পরিসেবা কর্মকর্তা সুধা রামন ও ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা স্যানিটাইজার সরবরাহকারী রোবটের ফুটেজ শেয়ার করেন।

তারা টুইটারে ভিডিও বার্তায় লিখেন, ‘তামিলনাড়ুর একটি টেক্সটাইল শো-রুমে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।’

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বলেছেন, ‘রোবট কেবল স্যানিটাইজার বিতরণ করেনি, পাশাপাশি শো-রুমের শাড়ি সংগ্রহের মডেল হিসেবেও কাজ করছিল।’

শিক্ষার্থীদের ইন্টারনেট বিনামূল্যে দেয়ার পরিকল্পনা

0
Dipu-Dro-28-7-p-3
শিক্ষামন্ত্রী দিপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই এমন সুখবর পাবে শিক্ষার্থীরা।

সোমবার বিকালে চাঁদপুরে করোনা পরীক্ষাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে যেই ক্লাসগুলো করাচ্ছি সেগুলো বিনামূল্যে করতে পারলে খুবই ভালো। তা না হলে সেগুলো তারা যেন স্বল্পমূল্যে একসেস করতে পারে সেটির জন্য আমরা বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে নেগোশিয়েট করছি। আমি আশা করছি, খুব শীঘ্রই একটা সুখবর পাবো।

চলতি বছরের শিক্ষাবর্ষ নিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, কোনও অসুবিধা নেই। আমাদের তো ক্লাস চলছেই। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেওয়ারও নানারকম ব্যবস্থা করছি। আমার মনে হয় না, আমাদের শিক্ষার্থীদের খুব বেশি পিছিয়ে পড়া বা ক্ষতি হওয়ার আশংকা আছে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)

তিনি আরও বলেন, তবে আমরা এখনও শতকরা একশভাগ সবার কাছে পৌঁছাতে পারছি না- এটি সত্য। যে ৮-১০ ভাগের কাছে আমরা পৌঁছাতে পারিনি তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়- সে চেষ্টাও অব্যাহত রেখেছি। পাশাপাশি যদি একান্তই না পারি সেক্ষেত্রে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে তখন তাদেরকে সে ক্ষতি পুষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

করোনায় বদলে গেলেন সজল

0
অভিনেতা সজল

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে অনেক কিছু বদলে গেছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন নাট্যাভিনেতা আবদুন নূর সজলও।

নিজের অবয়ব বদলে ফেলেছেন। খুব বেশি কাজও করছেন না। নিজের মতো করেই অবসর সময় পার করছেন এ অভিনেতা। এরই ফাঁকে সম্প্রতি একটি ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘জেনারেটর’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন সারিকা। নাটকের গল্পে দেখা যাবে, সজল সুদর্শন যুবক। ভালো চাকরি করছেন। পারিবারিক মর্যাদাও সম্ভ্রান্ত। সব দিক থেকে বিয়ের বাজারে তার চাহিদা আছে। বিয়ের কনে দেখার জন্য যায় সারিকার বাড়িতে।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি
আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)
আরও দেখুন- অনলাইন ক্লাস- তালগাছ (২)
প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে যায়। কিন্তু সারিকা তাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করে। সেই ব্যক্তিগত প্রশ্ন থেকেই বিচিত্র সমস্যার শুরু। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। এ নিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব শেষ। পাগলের মতো ঘুরছেন। একেবারেই এলোমেলো জীবন। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘আমি সবসময়ই ভিন্নমাত্রার গল্পের নাটকে অভিনয় করি। এ নাটকটিও সে রকমই। গল্পের কিছু বিষয় এত ভালো যে দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।’ এটি ছাড়া ঈদে আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। অন্যদিকে তার অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে।

সর্বশেষ সংবাদ

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...