মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 705

নকল মাস্ক সরবরাহের দায়ে শারমিনকে ৩ দিনের রিমান্ড

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের করা মামলায় গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

শনিবার দুপুরে শারমিনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। অন্যদিকে শারমিনের জামিন চেয়ে তার পক্ষে আবেদন করেন তার আইনজীবী।

দুটি আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল ইসলাম জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে আসামি করে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাফফর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

এই মামলায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় থেকে শারমিন জাহানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

অসুস্থ ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

0
Rajbari-Dro-25-7-p-17
ক্যান্সারে আক্রান্ত মিতুল শেখ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের মিতুল শেখের (২০) টিউমার রোগে আক্রান্ত । তার শরীরের বিভিন্ন স্থানে টিউমার দেখা দেয়। টিউমার থেকে তার শরীরে বর্তমানে বাসা বেধেছে ক্যান্সার।

সদর উপজেলার অসহায় মুনির শেখ ও সাহেদা বেগমের একমাত্র বড় ছেলে মিতুল। তার দু’জন বোন রয়েছে। একজনের বিয়ে হয়েছে। ছোট জন পড়ালেখা করছে।

গরীব বাবা-মায়ের একমাত্র স্বপ্ন ছিল মিতুলকে নিয়ে। ছেলে পড়াশুনা করে একদিন মানুষের মত মানুষ হবে। একটা চাকরি করে সংসারের অভাব-অনটন ঘুছাবে। পরিবারের সকলের মুখে হাসি ফোঁটাবে। কিন্তু যাকে ঘিরে এত স্বপ্ন তার পরিবারের, সেই স্বপ্ন আজ দু:স্বপ্নে রুপ নিয়েছে।
মিতুল বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে দিন কাটাচ্ছে।

রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীতে পড়ালেখা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিতুল। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসক বলেন, তার পেটে টিউমার হয়েছে অপারেশন করতে হবে।

ছেলের অপারেশন করাতে গিয়ে মুনির শেখ বাড়ির জমিটুকু ছাড়া যা ছিলো সকল কিছু বিক্রি করে এবং ধার দেনা করে ছেলের অপারেশন করান। টিউমার অপারেশন করতে তার পিতা আজ নিঃস্ব।

মিতুল শেখের মা সাহেদা বেগম বলেন , দিন দিন আমার ছেলের অবস্থা খুবই খারাপ হচ্ছে। প্রতিদিন তার পিছে ২২ হাজার টাকা খরচ হচ্ছে। ছেলের বাবা আগে দর্জির কাজ করে কিছু টাকা আয় করলেও চোখে কম দেখার কারণে সেই কাজ করতে পারছে না। এমন অবস্থায় তার চিকিৎসার ভার বহণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমার ছেলেকে বাচাঁতে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করছি।

মিতুলের প্রতিবেশীরা , অসহায় এই ছেলেটির চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। তারা আরো বলেন , গরিব বাবা মায়ের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা খুই কষ্টকর। ছেলেকে বাঁচাতে বাবা মা মিলে সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে সে বেঁচে যেতে পারে। তারা সকলের প্রতি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

সহায়তা পাঠানোর ঠিকানাঃ চলতি হিসাব নং- ২৭৬৩৮, ইসলামী ব্যাংক লিঃ, রাজবাড়ী শাখা এবং বিকাশ নং-০১৭২৫৫৬০৪৭৩ (জলি)।

রাজবাড়ীতে নতুন করে ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত

0
‰kjKzcvq cÖvwšÍK K…l‡Ki gv‡S DcKiY weZiY Kg©m~wPi D‡Øvab ‰kjKzcv (wSbvB`n) †_‡K: wUcy myjZvb ÔK…wlB mg„×Õ †¯øvMvb‡K mvg‡b †i‡L wSbvB`‡ni ˆkjKzcvq 2019-20 A_© eQ‡i cÖ‡Yv`bv Kg©m~wPi AvIZvq cvwievwiK mewR cywó evMvb ¯’vc‡bi j‡ÿ¨ ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki gv‡S web¨vg~‡j¨ DcKiY weZib Kg©m~wPi D‡Øvab Kiv n‡q‡Q| G Kg©m~wPi D‡Øvab K‡ib ˆkjKzcv Dc‡Rjv fvBm †Pqvig¨vb I Dc‡Rjv K…lKjx‡Mi mfvcwZ Rvwn`ybœex Kvjy| Dc‡Rjv wbev©nx Kg©KZv© †gvnv¤§` mvBdzj Bmjv‡gi mfvcwZ‡Z¡ Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv K…wl Kg©KZv© mÄq Kzgvi KzÛz, Dc‡Rjv mv‡eK fvBm †Pqvig¨vb kvgxg †nv‡mb †gvj¨v, Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ w`bvi wek^vm mn K…wl Awd‡mi Kg©Pvwi ,wewfbœ BDwbq‡bi eøK mycvi fvBRvi I cÖvwšÍK K…l‡Kiv Dcw¯’Z wQ‡jb| Gwel‡q K…wl Kg©KZv© Rvbvb, DcKiY weZiY Kg©m~wPi AvIZvq wewfbœ cÖKvi mewRi exR Dc‡Rjvi 50 Rb cÖvwšÍK K…l‡Ki gv‡S cÖv_wgKchv©‡q weZiY Kiv nq| GQvov Dc‡Rjvi †gvU 416 Rb K…l‡Ki gv‡S G exR weZiY Kiv n‡e e‡jI Rvbvb wZwb|
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৭৪ জন অপরদিকে মৃত্যু হয়েছে ৯ জনের।  শনিবার রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২১ ও ২২ জুলাই ১৪২ টি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। শনিবারের ফলাফল অনুযায়ী নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪২ জন , পাংশা উপজেলার ১০ জন , কালুখালী উপজেলার ৫ জন ও বালিয়াকান্দি উপজেলার ৬ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

তিনি আর বলেন , এখন পর্যন্ত রাজবাড়ীতে ১০৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৫৮৯ জন।

প্রানঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। অন্যদের মধ্যে ২০ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৮৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

বর্ষায় পানিবন্দী থাকে ঝিনাইদহের দুই গ্রামের মানুষ

0
Jhenaidah-Dro-25-7-p-3
জলমগ্ন রাস্তায় মানুষের দূর্ভোগ-দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

বর্ষাকাল আসলেই ঝিনাইদহের দুই গ্রামের মানুষ পানিবন্দী হয়ে মানবতের জীবন যাপন করতে বাধ্য হয়। জলবদ্ধতার কারনে আটকে পড়ে সহ¯্রাধিক গ্রামবাসী। এ দুইটি গ্রাম হচ্ছে সদর উপজেলার গান্না ইউনিয়নের ভাদালীডাঙ্গা ও হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া।

বর্ষা আসার সাথে সাথে গ্রাম দুইটির সমস্ত সামাজিক অনুষ্ঠানসহ বিয়ের অনুষ্ঠানও বন্ধ হয়ে যায়। স্কুলে উপস্থির হার কমে যায় একমাত্র জলবদ্ধতার কারনে। বৃদ্ধা ও রোগীদের কোলে করে উঠাতে হয় পাকা রাস্তায়।

জলমগ্ন ভাদালীডাঙ্গা গ্রামের সাবেক ইউপি মেম্বর আবুল কালাম বলেন, দুর্গাপুর মল্লিক বাড়ির মোড় থেকে বেতাই গ্রাম ভায়া ভাদালীডাঙ্গা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তিনি আরও বলেন, কাদাপানির কারণে এ গ্রামের বিয়ের অনুষ্ঠানও বন্ধ হয়ে যায়। জলমগ্ন হয়ে থাকে পুরো এলাকার গ্রামবাসিরা।

হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা শামীম হোসেন বলেন, প্রচন্ড কাদা-পানির কারণে তাদের গ্রামের আসাদুল ইসলাম নামের এক শিশু অসুস্থ হলে তার মা তাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যান। অন্যভুক্তভোগী বাদশা তার অসুস্থ স্ত্রীকে কোলে তুলে হাসপাতালে নিয়েছিলেন।

নাটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, বর্ষার সময় স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি ৩০ শতাংশ কমে যায়। এলাকাবাসী এই দুটি কাঁচা রাস্তা পাকা করার দাবী জানিয়ে আসছে বহু দিন ধরে। কিন্তু জনপ্রতিনিধিদের দুর্বল তত্বাবধান ও এলজিইডির গাফলতির কারণে ভাদালীডাঙ্গা ও নাটাবাড়িয়া গ্রামের মানুষ এবারের বর্ষাতেও জলমগ্ন জীবন কাটাচ্ছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

নকল মাস্ক সরবরাহে আটক হলেন আওয়ামী লীগ নেত্রী

0
আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহান

দ্রোহ অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে তাঁকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস বলেন, আটকের পর শারমিন জাহানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সাবেক এই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউয়ের প্রক্টর বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এই নকল মাস্কের কারণে কোভিড-১৯ সম্মুখযোদ্ধাদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়েরই প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত তিনি। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোহালকান্দায়। তিনি মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

গ্রেপ্তারের আগে মামলার বিষয়ে জানতে চাইলে শারমিন জাহান বলেন, তিনি নকল মাস্ক সরবরাহ করেননি। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী পরিচালক পণ্যগুলো যাচাই করে গ্রহণ করেছেন। এত দিন পর এসে তাঁরা বলছেন পণ্যে ত্রুটি ছিল। এটা ঠিক নয়।

শারমিনের দাবি, মাস্ক তিনি প্রস্তুত করেন না। অন্য প্রতিষ্ঠান থেকে এনে সরবরাহ করেন। সে ক্ষেত্রে কোনো ত্রুটি যদি থেকেও থাকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বদলে দেওয়ার কথা বলতে পারত। কিন্তু তা না করেই তারা মামলা করে দিল। তিনি এখানে ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশের বিষয়ে শারমিন বলেন, মাস্ক সরবরাহের জন্য তিনি দুঃখ প্রকাশ করেননি। তিনি দুঃখ প্রকাশ করেছেন এমন একটি পরিস্থিতির উদ্ভব হওয়ার জন্য।

কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের সংঘর্ষে নিহত ১

0
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার রাত একটার দিকে দৌলতপুর উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালামের ইটভাটার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হন কুদরত মোল্লা (৫০)। সে মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে।

পুলিশের ভাষ্যমতে, শুক্রবার মধ্যরাতে পুলিশ গোপন খবরে জানতে পারে, ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালামের ইটভাটার কাছে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুরিশ এবং দুইদল মাদকব্যবসায়ীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে মাদক ব্যবসায়ী কুদরত ম-ল (৫০) নিহত হন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে । ঘটনাস্থল থেকে ৪৩ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিনটি গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বলেন, কুদরতের বিরুদ্ধে দৌলতপুর থানায় বিভিন্ন সময়ে ছয়টি মাদকসহ, একটি অস্ত্র আইনে ও একটি মারামারিসংক্রান্ত মামলা রয়েছে।

স্পট পাটুরিয়া ঘাটঃপারাপারের অপেক্ষায় ৬শ’ ট্রাক

0
Untitled-2-samakal-Dro-24-7-p-15
সংগৃহিত ছবি

স্টাফ রিপোর্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পারাপারের অপেক্ষায় আছে ৬শ ট্রাক।

নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে একটু বেশি লাগার কারনে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত তিনদিন ধরে প্রায় ৬শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় পথ চেয়ে আছে।

এ নৌ-রুটে বর্তমানে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ২টি বিকল হয়ে পড়ে থাকার দরুন ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন সূত্রে জানা গেছে।

পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাক চালকদের ২-৩ দিন করে ঘাটেই থাকতে হচ্ছে।

মতিঝিল থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী ট্রাক চালক আরমান শেখ জানান, তিনি বুধবার সকালে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে যানজটের কারণে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরির টিকিট পাননি তিনি।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে ফেরি চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় গত কয়েক দিন ধরে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আসিফ গান গাইলেন এন্ড্রু কিশোর স্মরণে

0
আসিফ

দ্রোহ বিনোদন ডেস্ক

‘ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবো না আর বেশিদিন, জনপ্রিয় গানটির শিল্পী এন্ড্রু কিশোর দয়ালের ডাকে সাড়া দিয়েছেন। আর কোনো গান গাইবেন না সদ্য প্রয়াত এ শিল্পী।

প্রয়াত এই প্লেব্যাক সম্রাটকে উৎসর্গ করে এবার গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বাংলাঢোলের প্রযোজনায় গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে ।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

‘ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান/বুকের মাঝে পুষে রেখে জমা অভিমান/ ও সে গাইবে না আর গান’- তরুন মুন্সীর এমন কথা, সুর ও আহমেদ কিসলুর সংগীত পরিচালনায় ‘সে গাইবেনা আর গান’ শিরোনামের গানটি ২৪ জুলাই বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

গান নিয়ে আসিফ আকবর বলেন, ভাবিনি এন্ড্রু কিশোর দা’কে উৎসর্গ করে কখনো গান গাইতে হবে।

বিল থেকে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি বিল থেকে হত্যা মামলার আসামি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার আইলহাঁস গ্রামের পদ্মবিল থেকে আব্দুল হাকিম (২৬) নামের মামলায় অভিযুক্ত যুবকের লাশ উদ্ধার করা হয়। হাকিম একই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আব্দুল হাকিম বাড়ি হাকিম বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়রা বাড়ির কাছে পদ্মবিলের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, ঘটনাস্থল থেকে পুলিশ নিহত হাকিমের লাশ উদ্ধার করে। হাকিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নিহত হাকিম একই এলাকার হাসিবুল হত্যা মামলার আসামি। কয়েক মাস আগে হাকিম জামিনে মুক্ত হয়ে ঢাকায় অবস্থান করছিলেন এবং কিছুদিন আগে গ্রামে ফেরেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)
আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)
আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই

তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...