ঈশ্বরদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনা ও সহজ শর্তে কৃষিঋন প্রাপ্তির দাবিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঈশরদী উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসের সভাপতিত্ত্বে মত বিনিময় সভায় অংশ নেন,বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ,কৃষক নেতা মাসুদ,মহিদুল ইসলামসহ ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না উপস্থিত ছিলেন।
সভায় ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় পানি বন্দি সাড়ে চার’শ হেক্টর জমির মালিকদের প্রনোদনা ও সহজ শর্তে কৃষি ঋণ,প্রদানের দাবি করা হয়।
বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী(১৬) কে ধর্ষণ করা হয়েছে। উক্ত ঘটনায় অভিযুক্ত ধর্ষক জুয়েল রানা (২২) কে গ্রফতার করেছে পুলিশ।
ঝিনাইদহের শৈলকুপার বালিয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। ধর্ষক একই গ্রামের রশিদ মন্ডলের ছেলে।
এজাহার সুত্রে জানা যায়, বাল্যকাল থেকেই স্কুল ছাত্রী তার নানী বাড়িতে থেকে লেখাপড়া করে আসছে। সে উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। লেখাপড়ার সুবাদে তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই সুত্র ধরে বিয়ের প্রলোভনে ৯/৭/২০ সকালে জুয়েল তার বাড়িতে ডেকে নিয়ে যায় স্কুল ছাত্রীকে। বাড়িতে কেউ না থাকায় ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে জুয়েল ।
একই দিন রাত ৮টার দিকে ধর্ষকের বাবা-মা বাড়িতে ফিরে আসলে ধর্ষক জুয়েল তার পূর্ব পরিচিত সাতগাছি গ্রামে জনৈক মিলন হোসেন নামে একজনের বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে সারারাত ধর্ষণ করে।
পরের দিন সকাল ৭টার দিকে স্কুলছাত্রীকে নিয়ে উপজেলার কাতলাগাড়ী নদীর ঘাটে যায়। ধর্ষক সুকৌশলে তার খালাতো ভাইকে ডাকার অজুহাতে ছাত্রীকে রেখে পালিয়ে যায়। ওই ছাত্রী উপায়ন্তর না দেখে জুয়েলের বাড়িতে ফিরে যায়।
ঘটনার বিস্তারিত ধর্ষকের পরিবারকে খুলে বললে তারা স্কুলছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে স্কুলছাত্রী শৈলকুপা থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত খুলে বলে। তার নানী এ ঘটনার বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ : ১১-৭-২০ ইং।
মামলার পরে এসআই তরিকুল ইসলাম নিজ বাড়ি থেকে ধর্ষককে হাতেনাতে গ্রেফতার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল পড়–য়া ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামী ধর্ষক জুয়েলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের রাসেদ হোসেন (২২)। তিনি ঝিনাইদহ কেসি কলেজের বাংলা বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। একই গ্রামের দিশা খাতুন (২৭) নামে এক গৃহবধূ শনাক্ত হয়েছে। তার বাবাও একজন পজেটিভ রোগী। তিনি তার থেকে সংক্রমিত হয়েছেন। অপরদিকে ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামের আব্দুল লতিফ (৬০) নামে এক সবজি ব্যবসায়ী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের শরীরের জ্বর, কাশি ও গলাব্যথার উপসর্গ রয়েছে। তবে সবাই সুস্থ আছে ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট সংগৃহিত নমুনা ৪৩৪টি, প্রাপ্ত নমুনার সংখ্যা ৩৭৯টি, মোট সুস্থ ১৬ এবং মৃত্যু ৩ ।
আত্মহত্যায় শীর্ষ থাকা এক পরিবারের সন্ধান মিলেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে আত্মহত্যা করেছেন এই পরিবারের ৯ সদস্য।
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এমনি এক পরিবার রয়েছে। সে পরিবারের অনেকেই আবার আত্মহত্যার চেষ্টায় ব্যার্থ হয়ে বেঁচে অআেেছন।
তথ্য সংগ্রহে জানা গেছে, বালিয়াডাঙ্গা গ্রামের আইন উদ্দীন মন্ডল, কিয়ামুদ্দিন মন্ডল ও খয়বর মন্ডল আপন তিন ভাই। সবাই একই বাড়িতে একই সােথ বসবাস করতো।
বছর বিশেক আগে কিয়ামুদ্দিন মন্ডলের স্ত্রী আত্মহত্যা করেন। চাচির দেখাদেখি একই বছরে আইন উদ্দীনের মেয়ে ফরিদা গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। ক’বছর আগে কিয়ামুদ্দিনের ছোট ছেলে আয়ুব আলীর স্ত্রী সাহেরা খাতুন আত্মঘাতী হন। স্ত্রী বিয়োগের পর আয়ুব আলী তার ছোট শ্যালিকা সোনিয়াকে বিয়ে করেন।
কিন্তু দূর্ভাগ্য পিছু ছাড়ে না, বিয়ের দুই বছরের মধ্যে সোনিয়াও আত্মহত্যার পথে পা বাড়ায়। ২/৩ মাস আগে একই পরিবারের আইন উদ্দীন মন্ডলের ছোট মেয়ে মোমেনা খাতুন আত্মহত্যা করেন।
মোমেনা খাতুনের মৃত্যুর রেশ না কাটতেই আইন উদ্দীনের বড় মেয়ে ভুরভুরি খাতুন এবং মায়ের মৃত্যুর পর ভুরভুরি খাতুনের ছেলে চঞ্চলও আত্মহত্যা করেন।
গ্রামবাসিদের ভাষ্যমতে, কিয়ামুদ্দীন মন্ডলও একবার আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন। তবে ২০১৫ সালের ২৭ আগস্ট গলায় রশি দিয়েই তিনি আত্মহত্যা করেন।
গেল বৃহস্পতিবার রাতে আইন উদ্দীন মন্ডলের মেয়ের জামাই সাইফুল ইসলাম পারিবারিক কলহের জেরে বিষপান করেন। স্বামীর দেখাদেখি অভিমানে স্ত্রী সাজু ওরফে লাইলী বিষপান করেন। তবে এ যাত্রায় স্ত্রীর জীবন বাঁচলেও বাঁচেনি জামাই সাইফুল।
বালিয়াডাঙ্গার এই পরিবারটির সদস্যরা একজনের দেখাদেখি অন্যজন আত্মহত্যা করছেন। একের পর এক আত্মহননে এ অবধি ৯ সদস্য জীবন আত্মহুতি দিয়েছেন।
বর্ষা মৌসুম এলেই চারিদিকে পানি আর পানি। হঠাৎ করে দেখলে মনে হবে এটি একটি পুকুর। তবে আসলে এটি একটি স্কুলের মাঠ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলার মাঠ পরিণত হয়েছে জলে ভরা পুকুরে। বছরের বেশির ভাগ সময়ই বিদ্যালয়ের এই খেলার মাঠটি জলে ভরে থাকে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। মাঠের এ অবস্থার জন্য বন্ধ থাকে শিশু-কিশোরদের খেলাধুলা। নিয়মিত খেলতে না পেরে হতাশ প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও মহল্লার খেলোয়াড়রা। জল থৈ থৈ করায় পানি ডিঙ্গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। শুধুমাত্র এই স্কুল মাঠই নয়, এই ইউনিয়ন পরিষদ এলাকার সব কয়টি স্কুল মাঠেরই একই চিত্র।
স্থানীয়রা জানান, প্রতিবছর খেলার মাঠ উন্নয়নের জন্য টাকা বরাদ্দ আসলেও কোনো কাজ হয় না। সব টাকায় দুর্নীতিবাজদের পকেটে ঢুকে যায়। ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
মাঠ শুকনো থাকলে যুবসমাজ ব্যস্ত থাকে খেলাধুলায়। ফলে মাদকের ছোবল থেকে তারা রক্ষা পায়। যত বেশি ক্রীড়াচর্চা হবে ততবেশি যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। কিন্তু এই মাঠের পানি দেখলে মনে হয় এটি একটি পুকুর। এই মাঠটি সংস্কার করা না হলে এলাকার যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে।’ কর্তৃপক্ষের কাছে মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
খেলার মাঠে জলে থৈ থৈ-ছবি দ্রোহ
সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, স্কুল মাঠে মাটি ভরাটের জন্য ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দকৃত ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিলো। কিন্তু সেই টাকার কাজ হয়নি। নামমাত্র কয়েকটি ট্রলি বালু স্কুল মাঠে দিয়ে সব টাকা আত্মসাৎ করেছে জাসদ নেতা জালাল।
এ ব্যাপারে স্থানীয় জাসদ নেতা জালাল বলেন, আমি কিছু কাজ করেছি।
মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন,‘আমি বিষয়টা শুনেছি। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক বলেন, বিদ্যালয়ের খেলার মাঠটি প্রতিবছরই বর্ষার সময় পানিতে ডুবে যায়। ইতিপূর্বে মাঠটি ভরাট করা হয়েছিলো। যা যথেষ্ট না। তবে ভাল করে ভরাট করার প্রয়োজন।
ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন বলেন, বিদ্যালয়টি পানিতে তলিয়ে গেছে। জরুরিভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ^াস জানান, এটা আমার জানা ছিল না। তবে দ্রুত এ জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৩টার দিকে মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় কৃষক বাবলু ঘটনাস্থলে মারা যান। মৃত বাবলু মেঘনা গ্রামের সাবেক মন্ডলের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় কৃষক বাবলুসহ আরও ৭জন মাঠে পাট কাটার কাজ করছিল। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। কিন্তু বাকি সকলেই অক্ষত থাকলেও বাবলু ঘটনা স্থলেই মারা যায়। বাবলু ২সন্তানের জনক। পরিবারের একমাত্র আয়ের মানুষটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি।
চার দিনের তুমুল লড়াই শেষে, যখন ম্যাচ দাঁড়িয়ে থাকে শেষ দিনের রোমাঞ্চে। তখন শঙ্কা-আর সম্ভাবনার হাতছানিতে অধিনায়কের ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। সাউথ্যাম্পটন টেস্টের শেষ দিনের আগের রাতে সেই অভিজ্ঞতা হয়েছে বেন স্টোকসের। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বুঝতে পেরেছেন, নিয়মিত অধিনায়ক জো রুটকে এমন কত নির্ঘুম রাত কাটাতে হয়!
ম্যাচ শেষে স্টোকস বললেন, বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন জো। সে না থাকা মানে আমাদের জন্য অনেক বড় শূন্যতা। পরের সপ্তাহে আমাকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। শুভকামনা জো’এর জন্য।
তিনি আরও বলেন, গত রাতটি ছিল একমাত্র রাত, যখন আমি ঘুমাতেই পারছিলাম না। অনেক ভাবনা মাথায় ঘুরছিল; ম্যাচটি কীভাবে শেষ হবে, কী হতে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কেন জো রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। প্রতি ম্যাচেই তো তাকে এসবের মধ্য দিয়ে যেতে হয়।”
প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়, টসও হয়নি সময় মতো। এরপর টস জিতে কঠিন কন্ডিশনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। মাত্র ২০৪ রানে ইংলিশরা প্রথম ইনিংসে অলআউট হয়।
তবে ব্যাট করার সিদ্ধান্তে নয়, স্টোকস গলদ দেখছেন নিজেদের ব্যাটিংয়ের ধরনে। আগে ব্যাটিং করার সিদ্ধান্তও ঠিক ছিল। আমরা যথেষ্ট দাপুটে ছিলাম না। টেস্ট ক্রিকেটের মূল ব্যাপারই হচ্ছে, প্রথম ইনিংসে বড় রান করা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে । শনিবার এমন খবর দিয়েছে সিএনএন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, জাপান নতুন করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ৬৩টি এফ-৩৫এ যুদ্ধবিমান এবং ৪২টি এফ-৩৫বি বিমান কিনবে । এসব যুদ্ধবিমান কেনার ফলে মার্কিন যুদ্ধবিমান উৎপাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি সম্ভাব্য এ অস্ত্রবিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দরকষাকষির ভিত্তিতে যুদ্ধবিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
জাপান যদি এসব সফলভাবে কিনতে পারে তাহলে দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান থাকবে। এতে করে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি এফ-৩৫ বিমান থাকবে দেশটি। জাপানের পর যুক্তরাজ্যের এসব বিমান সবচেয়ে বেশি হতে পারে। যুক্তরাজ্য ১৩৮টি এফ-৩৫ কেনার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে জাপান এফ-৩৫ কেনার চুক্তি করেছিল ২০১৮ সালে।
বৈশি^ক মহামারী কোভিড-১৯ এর কারণে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বাতিল হয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। পিএসজিকে এপ্রিলের শেষ দিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
মাঠে প্রবেশের সময়ে নেইমার-এমবাপেদের মুখে ছিল পিএসজির লাল, সাদা ও নীল রঙের মাস্ক। জার্সিতে লেখা ছিল স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ধন্যবাদ বার্তাও।
দীর্ঘদিন পর কোনো ম্যাচ খেলতে নামা পিএসজি স্কোয়াডে ছিল ২৪ জন। তারকাসমৃদ্ধ একাদশই নামান কোচ টমাস টুখেল। দ্বিতীয় সারির দল লু হাভ্রকে ৯-০ গোলে উড়িয়ে দেয় ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাস্পিয়নরা। দুটি করে গোল করেন নেইমার, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া।
২৫ হাজার দর্শক ধারণক্ষম লু হাভ্ররের স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পান পাঁচ হাজার দর্শক। সবাইকে মাঠে প্রবেশ করতে হয়েছে মুখে মাস্ক পরে। অবশ্য মাঠে ঢুকে অনেককেই মাস্ক খুলে ফেলতে দেখা গেছে। বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজনদের একসঙ্গে বসতে দেখা যায়; তবে গ্রুপ হয়ে দুরত্ব বজায় রেখে বসে সবাই।
ড্রেনদিয়ে আসা কয়েক মিনিটের বৃষ্টির পানি ¯্রােতে কালীবাড়ি ঘাটে গড়াই নদীর বাম তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার সন্ধ্যায়...
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গবাদিপশু, বসতঘর ও ঘরে থাকা ফসল পুড়ে...
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির মাত্র ৬ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই - ভাতিজাদের মধ্যে দফায় দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের...
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক।
শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে...