সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 734

করোনাতে মস্তিষ্কেরও ক্ষতি হতে পারে

0
corona-Dro-5-p-3-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের এক গবেষণায় এ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন।

করোনা আক্রান্ত রোগীদের অনেকের মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি এবং প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতাও দেখা গেছে।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বুধবার বিজ্ঞানীরা করোনাজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এ সংক্রান্ত গবেষণায় আক্রান্ত ৪৩ রোগীর মস্তিষ্কের অস্থায়ী কর্মহীনতা, স্ট্রোক কিংবা মস্তিষ্কে আরও গুরুতর সমস্যার উপস্থিতি দেখা গেছে।

আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবীতে অবস্থান কর্মসূচী

0
অবস্থান কর্মসূচীর অংশ

ঝিনাইদহ প্রতিনিধি

মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণের দাবীতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে । ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, করোনার কারনে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

বৃহস্পতিবার দেশে আসছে এন্ড্রু কিশোরের ছেলে

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মৃত্যুর পরেও যেন অধীর আগ্রহে ছেলেমেয়েদের জন্য পথ চেয়ে আছেন প্লেব্যাক স¤্রাট এন্ড্রু কিশোর। একনজর বাবাকে দেখতে সন্তানরা ছুটে আসছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে। মহামারী করোনা পরিস্থিতিতে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া খুবই দূরহ ব্যপার । তবুও সদ্য প্রয়াত বাবাকে দেখতে ছুটে আসছেন তারা।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ। শিল্পীর ছেলে সপ্তক ও মেয়ে সঙ্গা দেশে ফিরলে ১৫ জুলাই হবে এন্ড্রু কিশোরের অন্তিমযাত্রা।

রাজশাহীর কালেক্টরেট মাঠে খ্রিষ্টানদের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে। ইতোমধ্যে দেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে রওনা হয়েছেন কিশোরের ছেলে সপ্তক।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

শিল্পীর পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার দুবাই এসে পৌঁছেছেন কিশোরপূত্র সপ্তক। বর্তমানে তিনি দুবাই বিমানবন্দর থেকে দেশে ফেরার ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে পা রাখবেন তিনি।

আরও দেখুন 

https://www.youtube.com/watch?v=dKwnz39g7Cw

তবে কিশোরকণ্যা সঙ্গা এখনো দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেননি। দেশে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনিও। জানা গেছে, তার দেশে ফিরতে আরও চার দিন সময় লাগতে পারে।

পাংশায় করোনা প্রতিষেধক তৈরীর দাবি করে সংবাদ সম্মেলন

0
সংবাদ সন্মেলনে আব্দুল হালিম

মাসুদ রেজা শিশির

মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরীর দাবী করে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর পাংশার এক যুবক।

করোনা প্রতিষেধক তৈরীর দাবী করা যুবকের নাম আব্দুল হালিম ওরফে মজনু মন্ডল (২৮)। তিনি পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। সে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে পারিবারিক দৈন্যতার কারণে লেখাপড়া বন্ধ করে দেয় এবং ক্ষুদ্র ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে।

বুধবার দুপুরে পাংশা উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে যুবক দাবী করেন, আমার এই আবিষ্কার বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের আওতাধীন সকল রাষ্ট্র প্রধানদের উপহার দিতে চাই।

আরও দেখুন–খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, তার আবিষ্কৃত ওষুধে ভাইরাসের লিপিড আবরণ এনভেলপড ধ্বংস করে এবং ভাইরাসের দেহের মূল শক্তি নিউক্লিক এসিডের মূল শক্তি শর্করা এবং সুগার ধ্বংস করে। আমি যা আবিষ্কার করেছি তা পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি বলে দাবি করেন। আমার আবিষ্কৃত ঔষধ ৩টি ভাইরাসের উপর কাজ করবে- করোনা ভাইরাস, এইচআইভি এইডস এবং ইনফ্লুয়েঞ্জা ঐ১ ভাইরাস।

রাজবাড়ির সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে তিনি খবরটি শুনেছেন। মহামারী করোনা রোগের ভ্যাকসিন আবিস্কার খুবই দুঃরহ। এ ব্যাপারে এর বেশী তিনি আর কিছু মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে খোজ খবর নেবেন বলে জানান।

ভাষা সৈনিক দেবপ্রিয় বড়ুয়ার পরলোক গমন

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক ভাষা সৈনিক দেবপ্রিয় বড়ুয়া পরলোক গমন করেছেন।

বুধবার শেষরাতে রাজধানীর মগবাজারের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃৃত্যুর সময় বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী এবং তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়, সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার দুপুরে তার মরদেহ প্রথমে কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও পরে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নেওয়া হয়। শ্রদ্ধা জ্ঞাপন ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আশুলিয়ায় বধি জ্ঞান ভাবনা কেন্দ্রে তার মরদেহ দাহ করা হয়।

খুলনায় কোরবানির পশু কেনাবেচা হবে মোবাইলঅ্যাপের মাধ্যমে

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবার খুলনা মহানগরে কোরবানির পশু কেনবেচা হবে অনলাইনে। সে লক্ষ্যে ‘কোরবানি হাট খুলনা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েচে।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে খুলনা সিটি করপোরেশন ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন অ্যাপটি তৈরি করেছে। Qurbani Hat Khulna ছাড়াও qurbanihatkhulna.com ওয়েবসাইটেও পশু ক্রয়-বিক্রয়ের সুবিধা রয়েছে। খামারিরা অ্যাপটিতে ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি কোরবানির পশু নিবন্ধিত করেছেন।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, করোনাকালীন এই চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর কোনো বিকল্প নেই। সারাবিশ্বে করোনার ফলে একদিকে যেমন অনেক মানুষ কাজ হারাচ্ছে, তেমনি তথ্যপ্রযুক্তি নির্ভর করে নতুন পেশা ও কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। দেশের ক্রান্তীলগ্নে খুলনা জেলা প্রশাসনের এই উদ্ভাবনী উদ্যোগটি প্রশংসনীয়। অনলাইনে কোরবানি পশু বিক্রির এ সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক তরুণ খামারি ন্যায্যমূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক প্রমুখ।

মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্রেতারা কোরবানীর পশু ক্রয় করতে পারবেন এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গবাদি পশুর মূল্য পরিশোধ করতে পারবেন। ক্রয়কৃত গবাদি পশু ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কুষ্টিয়ায় নৌকা ডুবির ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

0
নৌকাডুবির প্রতিকি ছবি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী দলের অভিযান চলাকালে একজনের ও তার কয়েক ঘন্টার ব্যবধানে আরেকজনের মরদেহ ভেসে ওঠে। উদ্ধারকৃতরা হলেন- শরিফুল (৩০) ও জুবায়ের (৩০)।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ পরিচালক সাইফুজ্জামান বলেন, নিখোঁজদের দুই জনের মধ্যে একজনের মরদেহ মিলেছে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে। অন্যজনেরটা পাওয়া গেছে দুই’শ গজ দুরে।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উদ্ধারকৃত দু’জনের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আর অন্য দুইজনের মরদেহ উদ্ধার না হওয়া অবধি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় পদ্মার জেগে থাকা চরে খড় কাটতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছিলেন।

এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা করলো মা

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে এক মা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার কালিচরণপুর এলাকা হনুফা বেগম সুমী নামের এক মাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। হনুফা বেগম একই উপজেলার বার্থা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে বার্থা গ্রামের আলমগীরের হোসেনের সঙ্গে হনুফা বেগমের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন হনুফা।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মঙ্গলবার দুপুরের দিকে হনুফা তার মেয়েকে নিয়ে মুরারীপুর গ্রামে গিয়ে শিশুটিকে একটি পুকুরের পানিতে ফেলে দেন। এ সময় এলাকাবাসী হনুফাকে পুকুর পাড় দিয়ে দৌড়ে চলে যেতে দেখেছেন। এলাকাবাসী ওই পুকুর থেকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই নিহত শিশুটির মা হনুফা পলাতক ছিলেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশু সুমাইয়ার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে স্ত্রী হনুফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পাবনায় বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামী নিহত

0
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

মঙ্গলবার রাতে পাবানার চর শিবরামপুর বেড়িবাধের বটতলার মোড় এলাকায় একাধিক মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত তানজিব জেলার রামচন্দ্রপুর থানার বাবু শেখের ছেলে।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, একাধিক মামলার আসামি তানজিবকে মঙ্গলবার মধ্যরাতে শহরের লাইব্রেরি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তাকেসহ অভিযান পরিচালনার জন্য মধ্যরাতে বেড়িবাধের বটতলার মোড় নামক স্থানে পৌঁছামাত্রই তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে দুস্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গোলাগুলির একপর্যায়ে তানজিব কৌশলে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে দুস্কৃতিকারীরা গুলি করতে করতে রাতের আঁধারে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পুলিশ সুপার বলেন, গোলাগুলি বন্ধ হলে ঘটনাস্থলে আসা স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সদস্যরা তল্লাশি কালে অবৈধ অস্ত্রধারী অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী তানজিবকে গুলিবিদ্ধ ও আশংকাজনক অবস্থায় উদ্ধার করে। এরপর দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তানজিবকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ চার রাউন্ডগুলিসহ ১টি পিস্তল, একটি রিভলবার, দুই রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড কার্তুজের খোসা, চার জোড়া পুরাতন সেন্ডেল উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় উঠে গেল লকডাউন, শহরে বাড়ছে রোগীর সংখ্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা শহরসহ প্রতিটা উপজেলাতেই দিন দিন প্রাণঘাতী করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কুষ্টিয়া জেলা শহরের লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

দীর্ঘ ১৫ দিনের লকডাউন শেষে বুধবার থেকে শহরের সমস্ত দোকানপাট-বিপনী বিতান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অব্দি খোলা থাকবে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, বুধবার থেকে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাটে স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। এছাড়া যেসব বাড়িতে করোনা রোগী রয়েছে শুধুমাত্র সেসব বাড়ি আগের মতই লকডাউন থাকবে বলে জানান তিনি।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তবে কুষ্টিয়ার সুশীলসমাজ মনে করছেন, রেডজোনের তালিকাভুক্ত হবার পর থেকে দীর্ঘ ১৫ দিন ধরে চলা এ লকডাউন কার্যত ব্যর্থ হয়েছে। কারণ লকডাউন চলাকালে করোনা রোগী কমার চেয়ে বেড়েছে জ্যামিতিক হারে।

২৫ জুন থেকে ৭ জুলাই অব্দি কুষ্টিয়া শহরে ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ড এখন রোগিতে ঠাসা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ওয়ার্ডে আর মাত্র ৩টি শয্যা খালি আছে। যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তাতে আগামীতে তাদের চিকিৎসা দেওয়ায় মুসকিল হয়ে পড়বে বলেও জানা কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...