মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 328

খোকসায় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় পরিসংখ্যান ও স্থানীয় সরকার দিবস উপলে পৃথক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুম এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার শাহিনা বেগম, খোকসা থানা ওসি তদন্ত আব্দুল গফুর, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান উম্মে কুলসুম ও শাজাহান আলী প্রমুখ।

এ ছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়। এ উপলক্ষে পৃথক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। একই অতিথিরা স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

সংরক্ষিত ৫০ নারী আসনের এমপির গেজেট প্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে বিজয়ীদের চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণার গেজেট প্রকাশ করে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার জানান, দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৮ ফেব্রæয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ/জোটের মনোনীত ৪৮ জন এবং জাতীয় পার্টি মনোনীত দুইজন অর্থাৎ মোট ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন।

তিনি আরও জানান, দাখিল করা মনোনয়নপত্রসমূহ পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক ৫০ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় ২৫ ফেরুয়ারির মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে জাতীয় সংসদ (সংরতি নারী আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

সংরতি নারী আসনে আওয়ামী লীগের এমপিরা হলেন-

১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
২. দ্রোপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও)
৩. আশিকা সুলতানা (নীলফামারী)
৪. রোকেয়া সুলতানা (জয়পুরহাট) – আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক
৫. কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর)
৬. জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)
৭. রুনু রেজা (খুলনা)
৮. ফরিদা আক্তার বানু (বাগেরহাট)
৯. ফারজানা সুমি (বরগুনা)
১০. খালেদা বাহার বিউটি (ভোলা)
১১. ফরিদা ইয়াসমিন (নরসিংদী)
১২. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)
১৩. নাদিরা বিনতে আমির (নেত্রকোনা)
১৪. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)
১৫. পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ) – আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
১৬. আরমা দত্ত (কুমিল্লা)
১৭. লায়লা পারভীন (সাতীরা)
১৮. মুন্নুজান সুফিয়ান (খুলনা) – সদ্য সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
১৯. বেদৌড়া আহমেদ সালাম (গোপালগঞ্জ)
২০. শবনম জাহান (ঢাকা)
২১. পারুল আক্তার (ঢাকা)
২২. সাবেরা বেগম (ঢাকা)
২৩. শাম্মী আহমেদ (বরিশাল) – আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক
২৪. নাহিদ ইজহার খান (ঢাকা)
২৫. ঝর্ণা আহসান (ফরিদপুর)
২৬. ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ) – সদ্য সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী
২৭. সাহেদা তারেক দিপ্তী (ঢাকা)
২৮. অনিমা মুক্তি গোমেজ (ঢাকা)
২৯. শেখ আনার কলি পুতুল (ঢাকা)
৩০. মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী)
৩১. তারানা হালিম (টাঙ্গাইল) – আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য
৩২. শামসুন নাহার (টাঙ্গাইল) – আওয়ামী লীগের শিা সম্পাদক
৩৩. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)- নির্বাচনে পরাজিত
৩৪. অপরাজিতা হক (টাঙ্গাইল)
৩৫. হাসিনা বারী চৌধুরী (ঢাকা)
৩৬.নাজমা আক্তার (গোপালগঞ্জ)
৩৭. ফরিদুন্নাহার লাইলী (লীপুর) – আওয়ামী লীগের কৃষি সম্পাদক
৩৮. আশরাফুন নেছা (লীপুর)
৩৯. কানন আরা বেগম (নোয়াখালী)
৪০. শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম)
৪১. ফরিদা খানম (নোয়াখালী)
৪২. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)
৪৩. ডরথি তঞ্চঙ্গা (রাঙামাটি)
৪৪. সানজিদা খানম (ঢাকা) – আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, নির্বাচনে পরাজিত
৪৫. নাছিমা জামান ববি (রংপুর)
৪৬. নাজনীন নাহার রোশা (পটুয়াখালী)
৪৭. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম) – আওয়ামী লীগের অর্থ সম্পাদক
৪৮. রুমা চক্রবর্তী (সিলেট)

অন্যদিকে জাতীয় পার্টি থেকে আগেরবারের সংসদ সদস্য ৪৯, সালমা ইসলাম ও দলের ভাইস চেয়ারম্যান ৫০, নুরুন নাহার এমপি নির্বাচিত হয়েছেন।

খোকসায় জাল নোট প্রচলন রোধে ওয়ার্কশপ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে গণসচেতনা মূলক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল কুষ্টিয়া সোনালী ব্যাংক পিএলসি শাখা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখা সহকারী পরিচালক শাহিনুর আলম, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার শাহিনা বেগম, খোকসা থানার ওসি তদন্ত আব্দুল গফুর প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার প্রসাদ বিশ্বাস।

কুমারখালীতে স্থানীয় সরকার দিবস পালিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মো.আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার রাইসুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন, পৌর সভার কাউন্সিলর এস এম রফিকুল ইসলাম।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

যুবককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৪

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে আসিকুজ্জামান শুভ (৩৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে আহত যুবকের মা মোছা: আফরোজা সুলতানা বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় ২১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামী করা হয়েছে।

সোমবার সকালে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ।

গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামী সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে লাট্টু খাঁ (৬৫), একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩০), মৃত আঃ গফুর মন্ডলের ছেলে কামাল মন্ডল (৪৫) ও মৃত মসলেম উদ্দিন মোল্লার ছেলে আজাদুর রহমান(৫২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে আসিকুজ্জামান শুভ একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে মটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রাজ্জাক মোড়ে পৌছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া প্রতিপওে লোকজন তার মটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই প্রধান আসামী লাট্টু খাঁর নেতৃতত্বে ২০ থেকে ৩০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটর সাইকেল ভাঙচুরসহ ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবিরের দ্ব›দ্ধ চলে আসছিল। এই সামাজিক দ্ব›দ্ধকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় আসামী হয়েছেন দুই পরে সমর্থকরা।

হামলায় আহত আসিকুজ্জামান শুভ সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সামাজিক দ্ব›দ্ধ নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। আহত যুবকের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে আসিকুজ্জামান শুভ (৩৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা রাজ্জাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুভ একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনের দ্ব›দ্ধ চলে আসছিল। এই দ্ব›দ্ধকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় আসামী করা হয়েছে দুই পরে সমর্থকদের।

হামলায় আহত আসিকুজ্জামান শুভ জানান, একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে একাই মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাজ্জাক মোড়ে পৌছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার লোকজন তার মটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ১৫-২০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটর সাইকেল ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, আহত যুবকের হাত ও পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাছাড়া শরীরে আরো আঘাতের চিহৃ রয়ছে। অতিরিক্ত রক্তরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

একপরে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটন জানান, এই হামলার নেতৃত্ব দিয়েছে ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ও চরমপন্থী সন্ত্রাসী লাট্টু। তারাই এলাকায় অশান্তি সৃষ্টি করছে।

অভিযোগ অস্বীকার করে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা দাবি করেন এই হামলার ঘটনার সাথে তার কোন কর্মী- সমর্থক জড়িত নন।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, প্রতিপরে হামলায় এক যুবক আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্মমতা

0

ফল দোকানের ক্যাশ থেকে টাকা চুরির ঘটনায সন্দেহ জনক ভাবে ধরাপরা আলাল নামের এক ব্যক্তিকে লোহার পাইপের সাথে বেঁধে পেটানো হলো। সমবেত অনেকেই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে অপরাধিকে আইনে সপর্দের পরামশ্য দেন। তিন্তু শোনেনি নির্যাতন কারীরা। নির্যাতন বন্ধ হলো না। অবশেষে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। শনিবার দিনগত রাত ১০টা ২০ মিনিটের দিকে পুলিশ ওই নির্যাতিত আলালকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু মধ্যযোগীয় নির্মম নির্যাতন কারীরা পার পেয়ে গেলো।

ফলের দোকানে যৌন উত্তেজনার ওষুধ রাখায় জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে ফলের দোকানে যৌন উত্তেজক সিরাপ রাখার অপরাধে একজন ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকার লামিয়া কনফেকশনারী এন্ড ফল ভান্ডারের মালিক রিমন হোসেন (২৪) কে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়াও ৩০ বোতল নিষিদ্ধ ওষুধ ধ্বংস করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। এসময় ভূমি কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।

এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামিয়া কনফেকশনারী এন্ড ফল ভান্ডারের অভিযান চালানো হয়। অভিযানে ফলের দোকানে নিষিদ্ধ যৌন উত্তেজনা সৃষ্টিকারী রাখার অপরাধে ফল ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা এবং জব্দকৃত ৩০ বোতল নিষিদ্ধ ওষুধ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খোকসায় চোর সন্দেহে আটক ব্যক্তির উপর নির্যাতন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারের ফল দোকানের ক্যাশ থেকে টাকা চুরির ঘটনায সন্দেহ জনক ভাবে ধরাপরা ব্যক্তিকে লোহার পাইপের সাথে বেঁধে পেটানো হয়।

জনতার হাতে ধরাপরা ও নির্যাতনের শিকার ব্যক্তির নাম আলাল। সে নিজেকে জেলার মিরপুর থানার পোড়াদহ গ্রামের বাসিন্দার বলে জানান।

জানা গেছে, শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে উপজেলা সদরের পৌর বাজারের প্রধান সড়কের ফুটপাতের ফল ব্যবসায়ী রাব্বি পাশের দোকানে আদায়তে যায়। এই সুযোগে চোরচক্র তার দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা আলাল নামের একজনকে ধরে ফেলে। এরপরে ধরাপরা আলালকে বাজারের একটি দোকানের সামনের লোহার পাইপের সাথে বেঁধে বেধরক মারপিট করা হয়। এ দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভীড় করে। চোরকে না মেরে পুলিশে সপর্দ করার জন্য তাদের অনেক পথচারীকে অনুরোধ করতে দেখা যায়। পরে রাত ১০ টা ২০ মিনিটের দিকে থানা পুলিশ নির্যাতনের শিকার আলালকে উদ্ধার করে নিয়ে যায়।

নির্যাতনের ফাঁকে আলাল দাবি করেন সে চোর না। চুরি করেন নি। সে এর বেশী কথা বলতে পারছিল না।

প্রত্যক্ষদর্শী ফুটপাতের অপর এক ব্যবসায়ী জানান, জনতার হাতে ধরাপরা ব্যক্তিসহ তিনজন ৩ জন লোক ফলের দোকানের ক্যাশ থেকে টাকা হাতিয়ে নেয়। চুরি যাওয়া টাকার কিছু ওই ধরাপরা ব্যক্তির কাছে পাওয়া গেছে। তবে তিনিও চোরকে না মেরে পুলিশে দেওয়ার পক্ষেমত দেন।

ফল ব্যবসায়ী রাব্বি দাবি জানান, তিনি দোকান ছেড়ে আদায়তে গেলে চোররা তার দোকানের ক্যাশ থেকে সারা দিনের বিক্রিও টাকা হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আলালকে জনতা ধরে ফেলে। ধরাপরা ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া টাকা পাওয়া গেছে। তবে পরিমান জানাননি ।

রুদ্ধদ্বার বৈঠক শেষে বিএনপি নেতারা বললেন ‘কিছুই বলার নেই’

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দলের সাথে বিএনপির নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

শনিবার বিকালে গুলশানের একটি হোটেলে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ‘কিছু বলার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সফররত যুক্তরাষ্ট্রের দণি ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন।

বৈঠকের পর আমীর খসরুর কাছে সাংবাদিকরা জানতে চান কী বিষয়ে কথা হলো। আমীর খসরু বলেন, উনারা আমাদের ইনভাইট করেছেন, আমরা এসেছি। কথা-বার্তা বলেছি। এতটুকু বলতে পারবো। এর বেশি কিছু বলার নেই।

আপনারা কী বলেছেন- এমন প্রশ্নের জবাবেও আমীর খসরু বলেন, ‘কিছু বলার নেই।’

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘একটাই উত্তর হবে- কিছু বলার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন এ বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে কিনা- জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আপনারা যত প্রশ্ন করবেন, আমার উত্তর হচ্ছে- কিছু বলার নেই।’

এদিকে বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর প থেকেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...