বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 351

কুমারখালীতে আপন দুই ভাই গুলিবিদ্ধ

0

কুমারখালী প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় অংশ হিসেবে প্রতিপ আপন দুই ভাইয়ের উপর গুলি চালিয়েছ বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধ দুই ভাই ওই এলাকার মৃত কেঁদো শেখের ছেলে জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)। তাঁরা বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনই পেশায় মৎস্যজীবি।

গুলাগুলির বিষয় অস্বীকার করে পুলিশ বলছে, নির্বাচনী নয়, সামাজিক দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার। তিনি জানান, ছররা গুলিবিদ্ধ হয়ে দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালেকের সাথে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছে। পদ্মা নদীতে মাছ ধরা, যেকোন নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায়ই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ধারাবাহিকতায় শুক্রবার সকালে বের কালোয়ারা মোড়ে দু’পক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুরিবৃদ্ধ আহতদের ছোট ভাই ইয়ারুল আলী অভিযোগ করেন, সাবেক মেম্বার খালেক ও তার দুই ছেলে রিপন এবং লিটনের সন্ত্রাসী বাহিনী আছে। তারা নিয়মিত পদ্মা নদীতে মাছ ধরতে আসা মৎস্যজীবিদের কাছে চাঁদা দাবি করে। এসব নিয়ে ১০ থেকে ১৫ বছর ধরে ওই গ্রুপের সাথে তাঁদের বিরোধ চলছে। বিরোধের জেরে বিভিন্ন অজুহাতে প্রায় প্রতিপ তাদের উপর হামলা চালায়। শুক্রবার সকালেও তারা দুই ভাইকে গুলি করে আহত করেছে।

তার ভাষ্য, নৌকায় ভোট দেওয়ার কারণেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেছে প্রতিপক্ষ। অতীতের ঘটনায় কয়েকটি মামলা চলমান রয়েছে।

অভিযোগ অস্বীকার করে খালেক মেম্বরের ছেলে রিপন আলী জানান, প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করেছিল। সেজন্য তারাও প্রতিপক্ষকে পাল্টা ধাওয়া দিয়েছিলেন। সেসময় কয়েকজনকে মারধর করা হয়েছে। তবে গুলাগুলির কোনো ঘটনা ঘটেনি।

নাম প্রকাশ না করা শর্তে এলাকাবাসীরা জানান, সকালে গুলাগুলির শব্দ শুনেছেন তারা। অতীতেও কয়েকবার সেখানে গুলাগুলির ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, পূর্বশতত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুনরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে তাদের অভিষেক হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। এর আগে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ পূর্ণ মন্ত্রীরা হলেন;

আ ক ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদেরকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়, আনিসুল হককে আইন মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়, আবদুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয়, মো. ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দকে ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আবদুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মো. আবদুস শহীদকে কৃষি মন্ত্রণালয়, ইয়াফেস ওসমানকে (টেকনোক্র্যাট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সামন্ত লাল সেনকে (টেকনোক্র্যাট) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, মো. জিল্লুল হাকিমকে রেলপথ মন্ত্রণালয়, ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়, নাজমুল হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরীকে শিা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়া ১১ প্রতিমন্ত্রীরা হলেন;

নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদকে ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুককে পানিসম্পদ মন্ত্রণালয়,সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, মহিববুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রুমানা আলীকে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মতাসীন দল আওয়ামী লীগ এবারও নিরঙ্কুশ জয়লাভ করে। আওয়ামী লীগ ২২২টি আসন এবং স্বতন্ত্র ৬২টি আসন, জাতীয় পার্টি ১১টি আসন, শরিকজোট ২টি আসন, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসন পায়।

মাইকে ঘোষণা দিয়ে হামলার ঘটনায় মামলা, আটক -৪

0

স্টাফ রিপোর্টার

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পাঁচ টি বাড়ি ভাংচুর, গরু ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাসহ গত চার দিনে থানায় তিনটি মামলা রেকড় হয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে।

কুষ্টিয়ার-৪ আসনের খোকসার জয়ন্তী হাজরা, আমবাড়িয়া, জানিপুর ইউনিয়নসহ ৯ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নির্বাচন আগে ও পরে কমপক্ষে ২৫টি সহিংসতার ঘটনা ঘটেছে। তবে নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ও আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ এর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা বৃদ্ধে পেছে। প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে আধিপত্য বিস্তার ও টিকে থাকার যুদ্ধের বলি হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ।

জয়ন্তী হাজারা ইউনিয়নের চেয়ারম্যান ও নৌকার সমর্থক সকিব খান টিপু এবং সদ্য বিজয়ী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আরিফুল ইসলাম নয়ন গ্রæপ নির্বাচনের দিন থেকে কমপক্ষে পাঁচ বার হামলা পাল্টা হামলা জড়িয়েছে। এসময়ে থানায় ৩টি মামলাও রেকর্ড হয়েছে।

বুধবার দিনগত রাত ৮টার দিকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে পাল্টা পাল্টি হামলা করা হয়। বিবাদমান নৌকা সমর্থক টিপু ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থক আরিফুল ইসলাম নয়ন গ্রæপের লোকেরা। ট্রাক প্রতীকের সমর্থকরা প্রতিপক্ষের সম্ভব্য হামলা প্রতিহত করার জন্য মহিষবাথান মসজিদের মাইক থেকে ঘোষনা দেয়। এ সময় নৌকার সমর্থকরা প্রতিপক্ষের হামলা প্রতিহত করতে রাধানগর সমজিদের মাইক থেকে পাল্টা ঘোষনা দেয়। ইতোমধ্যে প্রতিপক্ষের লোকেরা উথলী গ্রামে নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাকের বাড়িসহ নৌকার অপর সমর্থক সাবেক ইউপি সদস্য বদিয়ার রহমান, মস্তোফা, সালাম ও কুতুবের বাড়িতে ভাচুর ও লুটতরাজ করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ হামলা ও মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ। তিনি জানান, রাধানগর ও উথলী গ্রামে পরপর কয়েকটি ঘটনায় তিনটি মামলা হয়েছে। বুধাবার রাত পর্যন্ত চার জন কে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাধানগর ও উথলী গ্রামে সরেজমিন গিয়ে হামলা ক্ষতি গ্রস্তদের সাথে কথা বলা হয়। এসব গ্রামের কেউ ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়ন নি। গোয়ালের গরু ছাগল নগদ টাকা লুট হয়ে যাওয়ায শোকে অসুস্থ হয়ে পরেছেন মেম্বর আব্দুর রাজ্জাক। তাকে ঘিরে পরিবার ও গ্রামের মহিলারা ব্যস্ত। উঠোনে রসিয়ে তার মাথায় পানি দেওয়া হচ্ছে। কেউ বুকে তেল মাখিয়ে দিচ্ছেন।

স্বামীর সেবার ফাঁকে হামলার বর্ণনা দেন শেফালি বেগম। তখনও রাতের খাবার শেষ হয়নি। এমন সময় হঠাৎ মাইকে ঘোষণা শুনতে পান। এর কয়েক মুহুত্যের মধ্যে তার বাড়ির আঙ্গিনায় ট্রাকের লোকেরা শ্লোগান দিয়ে ৪/৫ রাউন্ড গুলি চালায়। এসময় তিনি সন্তানদের নিয়ে বাড়ির পাশের আখ ক্ষেতে আশ্রয় নেন। রাতে পুলিশ আসলে তিনি সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আর কিছুই অক্ষত পাননি। সোনার গহনা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে প্রতিক্ষের হামলাকারীরা।

জয়ন্তী হাজরা ইউনিয়নের মেম্বর আব্দুর রাজ্জাক জানান, মাইকে ঘোষনা দিয়ে ট্রাকের সমর্থকরা হামলা করেছে। তিনি এ সময় বাড়ি ছিলেন না। এ হামলার পর থেকে তিনি ও তার লোকেরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছেন। তিনি বাদি হয়ে থানায় মামলা করেছেন। তিনি হামলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

ট্রাকের সমর্থক মিজানুর রহমান মিজান ডাক্তারের সাথে কথা বলা হলে তিনি জানান, প্রতিপক্ষ নৌকার সমর্থকরা তার বাড়িতে হামলার জন্য মসজিদের মাইক থেকে ঘোষনা দেয়। তার বাড়ির মহিলারা হামলাকারীদের প্রতিহত করতে পাল্টা অক্রমন চালালে নৌকার সমর্থকরা কয়েক রাউরন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

ইউপি চেয়ারম্যান ও নৌকার সমর্থক সকিব খান টিপু ও ট্রাক প্রতীকের সমর্থক আরিফ’ল ইসলাম নয়নের সাথে দেখা করার চেষ্টা করা হয়। তাদেও পাওয়া যায়নি। পরে মুঠো ফোনে কথা বলার জন্য কল করা হয়। কিন্তু তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ বলেন, বুধবার রাতের হামলার ঘটনায় নতুন একটি মামলা রেকর্ড হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক কা হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়ান। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, পরে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

মন্ত্রিসভায় স্থান পাওয়া পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন—আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, ফারুখ খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান ও ড. সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, আলী আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম।

খোকসায় মাইকে ঘোষনা দিয়ে হামলা পাল্টা হামলা

0
বুধবার রাতে উথলী গ্রামে হামলায় ক্ষতি গ্রস্থ নৌকা সমর্থকের বাড়ির অংশ

স্টাফ রিপোর্টার

রাতের আঁধারে মাইকে ঘোষনা দিয়ে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের বাড়িতে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষের প্রায় সাতটি বাড়ি ভাংচুর লুট তরাজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বুধবার দিনগত রাত ৮টার দিকে খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের উথলী ও রাধানগর গ্রামে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নৌকার সমর্থক ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে একাধিক বার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার রাতে ট্রাক প্রতীকের সমর্থকরা প্রতিপক্ষের সম্ভব্য হামলা প্রতিহত করার জন্য মহিষবাথান মসজিদের মাইক থেকে ঘোষা দেয়। এ সময় নৌকার সমর্থকরা প্রতিপক্ষের হামলা প্রতিহত করতে রাধানগর সমজিদের মাইক পাল্টা ঘোষনা দেয়। ইতোমধ্যে প্রতিপক্ষের লোকেরা উথলী গ্রামে নৌকা সমর্থক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুর রাজ্জাকের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা করে। এ সময় রাধানগর গ্রামের ট্রাকের সমর্থক মিজান ডাক্তার ও তার অনুসারীদের বাড়িতে হামল ভাংচুর ও লুট করে প্রতিপক্ষ। পরে পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। রাত সাড়ে ১০টার পর রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনা স্থলে ছিল বলে জানা গেছে।

জয়ন্তী হাজরা ইউনিয়নের মেম্বর আব্দুর রাজ্জাকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মাইকে ঘোষনা দিয়ে ট্রাকের সমর্থকরা হামলা করে। এসময় প্রতিটি বাড়িতে রাতের খাবারের জোগার চলছিল। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার বাড়ি ছাড়াও নৌকার সমর্থক কুতুব উদ্দিন, মোস্তফা, সালামের বাড়ি সহ ৫টি বাড়ি ভাংচুর ও লুট পাট চালিয়েছে। পুলিশের সাথে থাকায় তিনি কথা বলতে পারছেন বলে জানান।

প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত ট্রাকের সমর্থক মিজানুর রহমান মিজান ডাক্তারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান তার ও তার লোকদের বেশ কয়েকটি ভাংচুর ও লুটতরাজ করেছে প্রতিপক্ষ। হামলার পর তিনি অসুস্থ হয়ে পরেছে। সকালে কথা বলবেন।

এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানার জন্য চেষ্টা করা হয়। তবে বক্তব্য পাওয়া যায়নি।

নতুন মন্ত্রিসভায় যাঁরা মন্ত্রী – প্রতিমন্ত্রী হচ্ছেন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ সরকার গঠন করছে। নতুন এ সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন। এর মধ্যে সংসদ সদস্য নন (টেকনোক্র্যাট) এমন দুজন রয়েছেন। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী হচ্ছেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা আগামীকাল বৃহস্পতিবার শপথের পর জানা যাবে।

আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ৩৭।

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্র্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) এবং সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬)।

খোকসায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালাউদ্দিন মাহমুদ বাটু বিশ্বাস, সহকারী প্রকৌশলী সুজন আলী প্রমুখ।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র তারিকুল ইসলাম।

নিজ কার্যালয় দালালমুক্ত রাখতে এ্যাসিল্যান্ডের নানা উদ্যোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কার্যালয়ের সেবা সহজলভ্য, গতিশীল ও দালালমুক্ত রাখতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

জানা গেছে, সম্প্রতি কুমারখালীতে সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে যোগদান করেন আমিরুল আরাফাত। যোগদানের পরে তিনি সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ল্েয ‘ আপনার জমি আপনার সম্পদ নিশ্চিন্তে থাকুক নিরাপদ ‘ এই শ্লোগানে জমি ক্রয়, নামজারি আবেদন, মুসলিম ফারায়েজ ও হিন্দু উত্তরাধিকার বিষয়ে ৪৫টি গুরুত্বপূর্ণ নিয়ম সংবলিত দিনপঞ্জিকা বিতরণ, দালালমুক্ত করতে কার্যালয়ের বাইরে সেবার জন্য সরকার নির্ধারিত ফি ও বিভিন্ন নির্দেশনা লেখা সাইনবোর্ড টাঙানো ও লিফলেট বিতরণ, হেল্পডেস্ক বসান।

এছাড়াও শুনাণীতে অভিযোগকারী ব্যতিত অন্যান্যদের প্রবেশ নিষেধ ও অপোরত ব্যক্তিদের জন্য কার্যালয়ের বাইরে বসার স্থান ও ফ্যানের ব্যবস্থা করেছেন তিনি। তাঁর প্রবেশকে ঢুকতে নেওয়া লাগেনা অনুমতি। হয়রানি ও ঘুষ লেনদেন মুক্ত করতে ইউনিয়ন কার্যালয়ে নামজারিসহ বিভিন্ন আবেদন বন্ধ করা হয়েছে। ভুক্তোভোগী ইচ্ছে মতো স্থানে করতে পারবেন আবেদন। এসব নানামুখী উদ্যোগে খুশি সেবা প্রত্যাশীরা।

বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে বিভিন্ন সাইনবোর্ড টাঙানো। কয়েকজন সেবা প্রত্যাশী চেয়ারে বসে আছে। আর করে ভিতরে শুনাণী করছেন এসিল্যান্ড।

এসময় তিনি জানান, ভূমি কার্যালয়ে দালালের উৎপাত ছিল। সেজন্য অভিযোগকারী ব্যতিত অন্যদের প্রবেশ নিষেধ করা হয়েছে। সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতায় ‘ আপনার জমি আপনার সম্পদ, নিশ্চিন্তে থাকুক নিরাপদ ‘এই শ্লোগানে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খোকসায় লাইব্রেরিয়ানকে কান ধরে উঠবসের ঘটনায় আটক ১

0
আটক রবিউল (লাল কালিতে স্টোক করা)

স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪(খোকসা- কুমারখালী) আসনের নৌকার কর্মী ও কলেজের লাইব্রেরিয়ানকে জনসমুখ্যে কান ধরে উঠবোস করানোর ঘটনার জড়িত একজনকে পুলিশ আটক করেছে।

কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকরাকোল কলেজ মোড়ে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই লাইব্রেরিয়ান কে কান ধরে উঠবস করানোর নেতৃত্ব দেয় সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউলের নেতৃত্বের ক্যাডার বাহিনী।

ভুক্তভোগী ধোকড়াকোল ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল জানান, তিনি সেদিন (মঙ্গলবার) যথা সময়ে কলেজে আসেন। কাজও শুরু করেন। সকাল ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম তার মুঠো ফোনে কল করেন। তিনি (জাহাঙ্গীর) ফোন রিসিভ করেন। তাকে কলেজে মড়ে দেখার করার আদেশ দেওয়া হয়। তিনি অনেকটা নিরুপায় হয়ে ঘটনা স্থলে হাজির হন। এ সময় রবিউল তার উপর চড়াও হয়। তার বাহিনীর অন্য সদস্যরা তাকে লাঠি ও হাতুর দিয়ে বেধরক পিটায়। এবার তাকে জনসমুখ্যে সাতবার কানধরে উঠবস করার আদেশ দেয় রবিউল। তিনি জীবন রক্ষায় সব ভুলে তাদের সিদ্ধান্ত মত কান ধরে উঠবস করতে বাধ্য হন।

পরিস্থিতির শিকার লাইব্রেরিয়ান ও নৌকার কর্মী জাহাঙ্গীর আলম আলাল ঘটনার দিন রাতে নিজে বাদী হয়ে খোকসা থানায় মামলা করেন। এ মামলার আসামী রবিউল ইসলাম (৫০)কে সে রাতেই পুলিশ আটক করেছে। রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।

বুধবার সকালে পরাজিত নৌকার প্রার্থীর কর্মীকে মধ্যযুগিয় কায়দায় নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ।

মামলার বাদী শিক জাহাঙ্গীর আলম আলাল এর বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা ও সন্মানের বিষয় বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরবর্তীতে বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।

এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার বলেন,এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আননুর জায়েদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এই আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।

নতুন মন্ত্রীসভায় চমক থাকতে পারে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরুঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিবেন বুধবার। পরদিন বৃহস্পতিবার শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে দায়িত্ব শীল নেতারা মুখ খুলছেন না। সবাই বলছেন এটি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির এখতিয়ার। আবার কেউ কেউ বাদ পড়া, যুক্ত হওয়া নিয়ে কথা বললেও নিজের নাম প্রকাশ করতে চান না।

মন্ত্রিসভার নতুন মুখ কারা হতে পারেন এ বিষয়ে বিভিন্ন সূত্র বলছে, এবারের সংসদ নির্বাচনে বেশ কয়েকজন ব্যক্তিকে বাছাই করে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তাদের মধ্যে নির্বাচিত হয়ে আসাদের সুনির্দিষ্ট সেক্টরে কাজে লাগাতে পারেন। এর মধ্যে আলোচানায় উঠে এসেছে সাবেক আমলা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, আইইবিরর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জ্বালানি বিশেষজ্ঞ ও আইনের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, বিমানের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেটরতœ মাশরাফি বিন মর্তুজা নাম।

এছাড়া আঞ্চলিক নেতা হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, ল²ীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নও আলোচনায় আছেন।

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রুমানা আলী, ময়েজ উদ্দিন শরীফ রুয়েলসহ অনেকেই আলোচনায় আছেন।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, কুজেন্দ্র লাল ত্রিপুরাও আসতে পারেন এবারের মন্ত্রিসভায়।

পুরোনোদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ অনেকে থাকছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে অনেকের দপ্তর পরিবর্তন হতে পারে।

পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।

তবে অনিশ্চিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বনমন্ত্রী শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বন উপমন্ত্রী হাবিবুন নাহারের ভাগ্য।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়নেই বাদ পড়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া মনোনয়ন পেয়েও নির্বাচিত হয়ে আসতে পারেননি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এই ছয়জন নতুন মন্ত্রিসভায় আসছেন না এমনটা মোটামুটি নিশ্চিত।

এর মধ্যে বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নেও চমক দেখিয়েছিল আওয়ামী লীগ। এনেছিল ৯২ নতুন মুখ। বাদ দিয়েছিল প্রায় ৬৯ এমপিকে। দীর্ঘমেয়াদি নেতৃত্বের বিবেচনায় তরুণ এবং কাজের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে।

নতুন মন্ত্রিসভার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার কাছে তথ্য নেই। নেত্রী বলতে পারবেন বিষয়টি। আমি কিছু জানি না।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা প্রত্যাশা করি একটা ভালো মন্ত্রিসভা হবে। তরুণ-প্রবীণের সমন্বয় হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের কারিগর থাকবে এই মন্ত্রিসভায়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...