বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 353

কুষ্টিয়ায় জিতলেন হানিফ, হারলেন নৌকা প্রতীকের তিন প্রার্থী

0
বেসরকারী ভারে সদ্য নির্বাচিত সংসদ সদস্যের ছাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বেসরকারি ভাবে নৌকা জিতেছে একটিতে, বাঁকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৫৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের বর্তমান সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি পেয়েছেন ১ ল ২৮ হাজার ৫৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাকে সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সাংসদ সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।

উল্লেখ্য, কুষ্টিয়ার চারটি আসনে ভোটার ছিল ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৪টি আসনের মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগের মনোনয় পাওয়া নৌকা প্রতিকের প্রার্থীরা। একটিতে বিজয়ী হয়েছিলেন ১৪ দলের শরিক জাসদ নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া – ৩ (সদর) আসন রক্ষা পেয়েছে।

কুষ্টিয়া ৪ আসনে বেসরকারী ফলাফলে আব্দুর রউফ নির্বাচিত

0
আব্দুর রউফ ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়-৪ ( খোকসা-কুমারখালী) আসনের অনেকটা শান্তিপূর্ন ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শেষে বেসরকারী ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ।

খোকসা ও কুমারখালীর সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষিত ৭৮ কুষ্টিয়া ৪ সংসদীয় আসনের মোট ১৪৮টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক মার্কা প্রতীক ৯৮,০৪১ ভোট পেয়েছে। তার নিকট প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ ৮০,১১১ ভোট পেয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে খোকসা উপজেলার ৫০ কেন্দ্রে ভোট গ্রহন শুরুহয়। দুই একটি কেন্দ্রে ছোট-খাটো গোলযোগ ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৫৩,৪৩৫ জন ভোটার ভোট দিয়েছেন। এ সব কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক মার্কা প্রতীক পেয়েছে ২৬,৮৭২টি ভোট। তার নিকট প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ২৪,১৪২ ভোট। কেন্দ্র গুলোতে ১,১৮৬টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। প্রায় ৪৭ শতাংশ ভোটার উপস্থিত হয়েছেন। উপজেলায় নারী-পুরুষ মিলে প্রায় ১১৩৯৫৩ জন ভোটার রয়েছেন।

পূনাঙ্গ ফলাফল আসছে ………………

নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি কথা বলেন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে তিনি প্রার্থীদের উদ্দেশে বলেছেন, শক্ত ও অনুগত পোলিং এজেন্ট না থাকলে সম্ভাব্য ভোট কারচুপি প্রতিরোধ করা সম্ভব না-ও হতে পারে।

কোনো প্রার্থী বা প্রার্থীর পে নির্বাচনে কারচুপির প্রমাণ পেলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন বিষয়ক আইন ও বিধিবিধান সংশ্লিষ্ট সবাইকে পর্যাপ্ত প্রশিণ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রসমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলাসহ, প্রার্থী, ভোটার ও নির্বাচনী কর্মকর্তাসহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। কোনো প্রার্থী বা প্রার্থীর পে জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশীশক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ বিষয়ে তিনি আরও বলেন, এ ধরনের কোনো তথ্য-প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎণিক বাতিল করা হবে। প্রয়োজনে কেন্দ্র বা নির্বাচনী এলাকার ভোটগ্রহণ সামগ্রিকভাবে বন্ধ করে দেওয়া হবে।

ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকারের নির্বাচনী অনিয়ম-অনাচার প্রতিহত করার উদাত্ত আহ্বান জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ, নিরপে, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাক্সিক্ষত অনুকূল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। কিন্তু অনস্বীকার্য যে, নির্বাচন প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে। মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা কাম্য নয়। কিন্তু পরিতাপের বিষয়, নাশকতা ও সহিংসতা একেবারেই হচ্ছে না, তা বলা যাচ্ছে না। রাষ্ট্রীয় ধন-সম্পদের তিসাধনের পাশাপাশি মানুষ আহত-নিহত হচ্ছে। নির্দোষ, নিরীহ ও নিষ্পাপ শিশু-নারী-পুরুষের মর্মান্তিক ও মর্মন্তুদ মৃত্যুও ঘটছে। চলমান এহেন পরিস্থিতির স্থায়ী সমাধান ও অবসান প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্বকে এ বিষয়ে আন্তুরিকভাবে উদ্যোগী হতে হবে, আজকে না হলেও ভবিষ্যতের জন্য।

তিনি বলেন, আমরা সবসময় বিশ্বাস করি আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীতি হয়ে যে কোনো রাজনৈতিক সংকটের নিরসন সম্ভব। নির্বাচন বর্জনকারী দলসমূহ সহিংস পন্থা পরিহার করে কেবল শান্তিপূর্ণ পন্থায় জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাবে বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেছে। এতে জনগণের আস্থা সঞ্চারিত হয়েছিল। ঘোষিত হরতাল কর্মসূচির মধ্যে সহিংসতা ও নাশকতার ঘটনা দৃৃশ্যমান হচ্ছে। ট্রেন, যানবাহন ও নির্বাচন কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। কারা দায়ী সেটি আমাদের বিবেচ্য নয়। তবে নাশকতা ও সহিংসতার কতিপয় সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। ২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটক ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯। এছাড়া সারাদেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন। আগামীকাল রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টা পর্যন্ত।

নাশকতাকারীদের তথ্য দিলে পুরস্কার

0
দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্থ ভোট কেন্দ্র- ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট ঘিরে নাশকতাকারীদের ব্যাপারে ‘সুনির্দিষ্ট’ তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার কথা জানানো হয়।

আগামী রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর এক দিন আগে শুক্রবার ভোরে ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর চারটি ভোট কেন্দ্রেও আগুন দেওয়া হয়।
ঢাকায় গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর থেকে বিএনপির হরতাল-অবরোধের কর্মসূচির মধ্যে সারা দেশে প্রায় তিনশ যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এবার ভোটগ্রহণের আগে কেন্দ্রগুলোতেও আগুন দেওয়ার খবর আসছে।

ভোট ঘিরে শনিবার ও রবিবার হরতাল ডেকেছে বিএনপি। নির্বাচন আর হরতালের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীও।

এসব নাশকতা ও সহিংসতার ঘটনা ঠেকাতেই জড়িতদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নাশকতাকারীদের ব্যাপারে তথ্যদাতাদের পরিচয়ও গোপন রাখা হবে বলে জানিয়েছে এ বাহিনী।

নির্বাচন ঘিরে মাঠে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেমেছে সশস্ত্র বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী।

বেনাপোল এক্সপ্রেসে আগুনে নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এখন পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে কমলাপুর রেল ষ্টেশনে পৌছানোর আগে গোপীবাগে পৌচ্ছালে ট্রেনে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাত পৌনে ১১টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত চারটি মরাদেহ উদ্ধার হয়েছে। কে বা কারা এটা করেছে, সেটা উদঘাটনের চেষ্টা হচ্ছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন জানিয়েছেন, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। ট্রেন থেকে উদ্ধার করা নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে আগুন, পুড়লো ৪ বগি

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনে চারটি বগি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আগুনে হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে, আশঙ্কা করা হচ্ছে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিশ্চিত করেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তিনি জানান, গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।

শুক্রবার রাত ১২টার পর মোটরসাইকেল চলাচল বন্ধ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা চলবে সোমবার রাত ১২টা পর্যন্ত। এ সময় কেউ মোটরসাইকেল চালানোর চেষ্টা করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এর আগে যানবাহন চলাচলের ওপর বেশকিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ৭২ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে সাংবাদিক, পর্যবেক বা জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচল করতে পারবে।

এদিকে শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২ পর্যন্তু অর্থাৎ ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আরো কিছু যানবাহন। এসবের মধ্যে রয়েছে, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ অন্যান্য যানবাহন।

তবে এবার ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচল করতে পারবে।

শেষ হয়েছে প্রচারাভিযান, ভোটের অপেক্ষা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। শুক্রবার সকাল ৮টায় প্রচারণা শেষ হয়। হিসাব অনুযায়ী প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পেয়েছেন প্রার্থীরা। এখন অপো ভোটগ্রহণের।

আগামী রবিবার (৭ জানুয়ারি) সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এক হাজার ৯৭০ জন প্রতিদ্ব›দ্বীতা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে দলীয় প্রতীক ও স্বতন্ত্র থেকে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রর্থীরাও প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সারাদেশে মোট ৯০ জন নারী প্রার্থী ভোটে অংশ নিয়েছেন। অন্যদিকে, দেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে ৭৯ জন ুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থী ভোটে লড়াই করছেন। নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে মোট ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন কমিশন জানায়, এবার সবচেয়ে বেশি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, এরপরই রয়েছে জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোট ৪২ জন, কৃষক শ্রমিক জনতা-লীগের ৩০ জন, গণফোরাম ৯জন, গণ-ফ্রন্টের ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, বিকল্পধারা বাংলাদেশের দশজন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির পাঁচজন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) পাঁচজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৪৫ জন, বাংলাদেশ মুসলিম লীগের চারজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৬৩ জন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির ২৬ জন, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেনিনবাদী) ৪জন, গণতন্ত্রী পার্টির ১০জন। ২৮টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৫৩৪ জন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪৩৬ জন। মোট প্রার্থীর মধ্যে ৭৫ জন হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। এর মধ্যে ১০ হাজার ৩০০টি ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) বলে ইসি থেকে জানা গেছে। ইসি জানায়, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

মহেশপুরে স্বামীর মুক্তির দাবিতে স্কুল ছাত্রীর অনশন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের গ্রামে বাবার দায়ের করা মিথ্যা অপহরণ মামলা থেকে স্বামীর মুক্তির দাবিতে এক স্কুল ছাত্রী নববধূ অনশন শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাগমারী গ্রামের কারাবন্দি মাসুদ রানার বাড়িতে এ কর্মসূচী পালন করছে তার স্কুল পরুয়া স্ত্রী নন্দিনী।

জানা গেছে, ঝিনাইদহের একটি আদালতে দশম শ্রেণির ছাত্রী নন্দিনী ও মাসুদ রানার বিয়ে হয়। কিন্তু ছাত্রীর বাবা আনিছুর রহমান এ বিয়ে মেনে নিতে পারেনি। ইতোমধ্যে নন্দিনী বাবার বাড়ি ছেড়ে স্বামী মাসুদের বাড়ি চলে আসেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা থানায় অপহরণের মামলা করেন। এ মামলায় স্কুল ছাত্রীর স্বামী মাসুদ হাজতে রয়েছেন। বৃহস্পতিবার সকালে নন্দিনী আবার স্বামীর বাড়ি চলে আসেন। এবং সেখানে অনশন পালন করতে শুরু করেছে।

নন্দিনী অভিযোগ করেন, যতবারই তিনি স্বামীর বাড়ি চলে এসেছেন, ততবারই তার বাবা তাকে বেদম মারধর করে নিয়ে গেছে। তার স্বামী নির্দোষ ও তাকে কেউ অপহরণ করেনি। কিন্তু তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি এ মামলার প্রতিবাদে অনশন শুরু করেছে। স্বামীর মুক্তি না মেলা পর্যন্ত সে আর কিছু পান করবেন না।

তিনি আরো অভিযোগ করেন, সর্বশেষ বুধবার মহেশপুর থানায় একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে নন্দিনী তার স্বামীর বাড়িতে আসতে চায়, কিন্তু বাধ সাধেন তার পিতা আনিছুর রহমান। অবশেষে মিথ্যা অপহরণ মামলায় মাসুদ রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

হরিণাকুন্ডুতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে অসুস্থ শিশুটিকে ভর্তি করা হয়।

জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরছিলো। পথ থেকে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের রমজান আলী। পাশবিক নির্যাতন চালিয়ে শিশুটির হাতে কিছু সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা জানান, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করে রা পেয়ে গেছে। সে খুব খারাপ লোক। তাকে গ্রেফতার করে কঠোর শস্তির দাবী করেন তিনি।

হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু পাশবিক ানর্যাতনের শিকার হয়েছে বলে খবর পেয়েছেন। তবে পরিবারের প থেকে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে ধর্ষককে গ্রেফতার করা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...