বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 342

খোকসার ব্যবসায়ী আব্দুর রউফের জানাযা সোমবার সকালে

0
প্রয়াত ব্যবসায়ী আব্দুর রউফ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারের প্রয়াত ব্যবসায়ী আব্দুর রউফ (৬৫) এর জানাযার নামাজ সোমবার সকালে অনুষ্ঠিত হবে।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আব্দুর রউফ সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল ও পরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় সেখানে তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না…রাজউন)। সোমবার সকাল ১০টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পর খোকসার যামিনী-কামিনী কবর স্থানে তার দাফন অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে একপুত্র এককন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের যানাযার নামজ অনুষ্ঠানে সর্বস্তরের জনগনকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ব্যবসায়ী আব্দুর রউফের অকাল প্রয়াণে খোকসা বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ মানুষ শোকাহুত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দ্বাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ মঙ্গলবার

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। একাদশ সংসদের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে দলটি।

সংসদ সচিবালয় জানায়, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা শপথ নেবেন।

জিএম কাদের সংসদে বিরোধীদলীয় নেতা হলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে।

রবিবার স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১)(ট) অনুযায়ী বিরোধীদলের নেতা এবং ‘বিরোধীদলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করলেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৬২টি আসন স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। অন্যান্য দল পেয়েছে আরও ৩টি আসন। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনো বাকি আছে।

এক মামলায় অব্যাহতি পেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলা করা হয়েছিল রাজধানীর কলাবাগান থানায়।

রবিবার ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১৪ মাস কারাগারে থাকার পর গত ২০ নভেম্বর কারামুক্ত হন খাদিজা।

খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদী পুলিশ।

আদালত সূত্র জানায়, খাদিজার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ একই হওয়ায় কলাবাগান থানায় করা মামলা থেকে তাকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া নিউমার্কেট থানায় করা মামলাটির আদেশের তারিখ আগামী ২৯ ফেরুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

এসএসসি পরীক্ষা ঘিরে যেসব সিদ্ধান্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেরুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। এতে ১১টি শিাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী। এবছর ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। রবিবার বিকালে মন্ত্রণালয়ের সভাকে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেগুলো হলো- পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষে আগামী ১৩ ফেরুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন।

অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহণ কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। তাছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করা হবে।

ট্যাগ অফিসার ট্রেজারি, থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবসহ প্রশ্ন বের করে পুলিশ পাহারায় সব সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন।

পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বারে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে।

প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পরীা চলাকালীন পরীা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে; এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীার প্রস্ততি সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহের প্রয়োজন হলে আন্তঃবোর্ডের সমন্বয়ক শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা জাহিদ হোসেনের মাধ্যমে গণমাধ্যমে সরবরাহ করতে হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চশিা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, আইনশৃঙ্খলা এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়েশে বাগরা

0

মৃদু শৈত্য প্রবাহের ফলে সকালে তাপ মাত্র নেমে এসেছিল ৯ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষকদের উপস্থিত থাকা বাধ্যতামুলক। এলোমেলো চেয়ার গুলোতে রোদে পিট দিয়ে তারা একটু আয়েশ করে বসে ছিলেন। হঠাৎ করে বিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পরেন এক পদস্ত কর্মকর্তা। শুরু করেন শিশুদের শিখনের নানা বিষয় নিয়ে কথা-বার্তা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রবিবার সকাল ১০টা ৩৭ মিনিট এ ছবিটি তোলা।

দলীয় নেতাকর্মীদের ৩০ জানুয়ারি সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের দলীয় নেতাকর্মীদের আগামী ৩০ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের দিন সারাদেশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি ৩০ তারিখ আবারও কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে। সেদিন আপনারা লাল-সবুজ পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন সমাবেশ করবেন। সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।

শনিবার বিকালে রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের খেলা শেষ, এখন খেলা হবে রাজনীতির খেলা।সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে হরতাল, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

তিনি বলেন, কোথায় অক্টোবরের ২৮ তারিখ? এতদিন কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? বলেছিলেন, অলিগলি খুঁজে পাবো না, কে পালিয়েছে? কুড়াল মাছ খেয়ে পালিয়েছিলো কে? অলিগলি খুঁজে পাননি, যাবেন কোথায়? দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? এই বছর না ওই বছর? রোজার আগে না রোজার পর।

আন্দোলন করে বিএনপি ভুয়া হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতাল ডাকে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।

তিনি বলেন, বিদেশিদের ভয় দেখায়। ৪১.৮ পার্সেন্ট ভোটারের ভোটে শেখ হাসিনা সরকার নির্বাচিত করেছে। এটা জনগণের সরকার। কোনো বিদেশিদের সরকার না। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তারা কালো পতাকা মিছিল করে। কালো পতাকা মানে কী, শোকের মিছিল। কালো পতাকা ভুয়া।

নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, আটক নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী মঙ্গলবার মহানগর, থানা, জেলা ও পৌরসভায় কালো পতাকা মিছিল করবে বিএনপি।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার জনগণের নয়। তারা ভারত, চীন, রাশিয়ার সরকার। তাই আমরা এই সরকারকে মানতে বাধ্য নই।

বেলা দুইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসেন দলটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল কালো পতাকা, ব্যানার, ফেস্টুন। জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা ¯েøাগান দেন।

দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন ইউনিট এসব মিছিল নিয়ে আসে। এ সময় নেতাকর্মীদের  স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নয়াপল্টন এলাকা।

বাবা ছেলের মৃতদেহ একই রশিতে ঝুলেছিল

0
নিহত বাবা ছেলে - সংগৃহীত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে পিতা ও তার সাত বছর বয়সী শিশু পুত্রের ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
মৃতরা হলেন- কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া এলাকার ভাড়াটিয়া মধু (৪২) এবং তার একমাত্র ছেলে মুগ্ধ (৭)। মধু শহরের আলফার মোড়ে স্বর্ণকারের কাজ করতেন। মধুর বাবার বাড়ি পশ্চিম মজমপুর গ্রামে।

পুলিশ বলছে ধর্মান্তরিত হওয়ার পর রেজাউল করিম মধু তার এনআইডি কার্ড সংশোধনী নিয়ে বেশ জটিলতায় ভুগছিলেন। যার জন্য সে তার ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারেনি। সেই ােভ থেকেও এই পথ বেছে নিতে পারে। রেজাউল করিম মধু শহরের আলফা মোড় এলাকার বিষ্ণুপদ রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে তিনি ধর্মান্তরিত হয়ে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল মন্ডলের মেয়ে শেফালি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল মধুসুদন রায়। স্ত্রী অসুস্থ থাকায় বেশকিছু দিন রেজাউল আলফা মোড়ের ভাড়া বাড়িতে অবস্থান করছিল।

পুলিশ ও স্বজনরা জানান, মধু শনিবার বেলা ১২ টার দিকে ছেলে মুগ্ধকে নিয়ে হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানকে নিয়ে ফিরে না আসায় মা শেফালি পাশেই তাদের ভাড়া বাসায় আসেন। এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। এরপর কোনো সাড়া না পেয়ে জানালার ছিদ্র দিয়ে দেখতে পায় তাঁর স্বামী ও সন্তান ঘরের মধ্যে একই রশিতে ঝুলে আছে। তাঁর আত্ম চিৎকার প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায়।

স্বজনের আহাজারী

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ভাড়া বাড়ির আশে পাশে উৎসুক মানুষের ভীড়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছে। সেখানে একটি অটোরিক্সার মধ্যে রেজাউলের স্ত্রী শেফালী খাতুন জ্ঞান হারিয়েছেন। স্বজনরা তার জ্ঞান ফেরাবার চেষ্টা করছেন।

মধুর স্ত্রী শেফালী খাতুন জানান, সকালে আমার বাবার বাড়ি থেকে ছেলে মুগ্ধকে স্কুলে ভর্তি করার কথা বলে আমার কাছ থেকে নিয়ে আসেন স্বামী রেজাউল। এরপর দুপুরে অনেকবার কল করলেও সে রিসিভ করেনি। পরে বিকালের দিকে বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় এসে দেখি দরজা জানালা বন্ধ। পরে স্থানীয়রা জানালা ভেঙে দেখে দুজনের মরদেহ ঝুলছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানি না।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলেকে হত্যার পর মধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।

সংরক্ষণ

0

মাছ মাংস তরি তরকারি হিমায়িত পদ্ধতিকে সংরক্ষন করা হয়। তবে বালু মাটিতে হাত দিয়ে কিছুটা গর্ত করে সেখানে ৬ থেকে ৮ ঘন্টা কাঁচা মাছ সংরক্ষন পদ্ধতি অনেকের কাছে গল্পের মত। শীত গ্রীষ্মে এভাবেই মাটির গর্তে মাছ সংরক্ষন করেন গড়াই নদীর ছোট ছোট মাছ শিকারীরা।

টানা শৈত প্রবাহের পর সূর্য উকি দিলেও কুয়াশার ঘোর কাটেনি। তবুও মৎস্য জীবিরা জীবিকার তাগিদে গড়াই নদীতে মাছ ধরতে নেমে পরেছে । টানা (মই) জাল কাঁধে নিয়ে চর বেয়ে চলেছে এক মৎস্য শিকারী। কুষ্টিয়ার খোকসার হিজলাবট এলাকা থেকে শুক্রবার ছবিটি তোলা।

 

 

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...