বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 437

ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আলমগীর নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস না হলে দেড়শ আসনে এ যন্ত্র ব্যবহার করা সম্ভব নয় বলেছিলেন, এখন আপনাদের কী অবস্থান- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো বলেছিলাম সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো। এটা একজ্যাক্ট বলা যায়নি কারণ কতটা ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে পারবো।

তিনি আরও বলেন, ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে। তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন; সবকিছু মিলিয়েই আমরা বলেছি জানুয়ারির মধ্যে না হলে দেড়শ আসনে করা সম্ভব না। এখনও আমরা সেই অবস্থানেই আছি। কারণ এটা তো একটা হিউজ কাজ। নানা রকম ব্যাকআপ সার্ভিস তৈরি করার জন্য অনেক সময় লাগবে।

নির্বাচন কমিশনার বলেন, প্রজেক্ট এখনও অনুমোদন পায়নি। তবে লেটেস্ট কী অবস্থায় আছে তা এখনও পরিকল্পনা কমিশন থেকে জানায়নি। তবে আমরা আগামী রবিবার কমিশন সভায় এটা নিয়ে আলোচনা করতে পারি। যদিও এজেন্ডাভুক্ত নয়, তবু আলোচনা হতে পারে। আলোচনা হলে একটা সিদ্ধান্ত হতে পারে।

আলমগীর বলেন, প্রজেক্টের কর্মকর্তা যারা আছেন, তাদের বক্তব্য বৈঠকে শোনা হবে। এরপর নির্বাচন অধিশাখার কর্মকর্তা এবং টেকনিক্যাল কর্মকর্তার বক্তব্য শুনতে হবে। তারপর বলা যাবে, কতদিনের মধ্যে কতটা পেলে কত আসনে ভোট করতে পারবো ইভিএমে।

তিনি আরও বলেন, দুই লাখ না হয়ে আরও কম হতে পারে। হয়তো একলাখ হতে পারে। কমও তো হতে পারে। তবে পরিকল্পনা কমিশন থেকে এখনও ইয়েস বা নো কোনোটাই তো বলেন নাই তারা। যেহেতু ইয়েস, নো কোনোটাই বলেন নাই, সেহেতু চূড়ান্তভাবে তারা কিছু বললে আমরাও বলতে পারবো।

সাবেক এ ইসি সচিব আরও বলেন, ১৫ তারিখ বলা মানেই তো ১৫ তারিখ নয়। দুই-এক দিন এদিক-সেদিকও হতে পারে। পরিকল্পনা কমিশন যদিও এ মাসেও দেয় এতটুকু পারবো, তাহলে আমরা আপনাদের চূড়ান্তভাবে বলতে পারবো।

এ মাসের মধ্যে পাশ না হলে, দেড়শ আসন তখন করা কঠিন হবে আমাদের তখন জানিয়েছিলেন। এ জন্যই আগামী সভায় প্রাথমিক আলোচনায় হয়তো নির্ধারণ হতে পারে শেষ টাইম কবে হবে।

শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আরও বিস্তৃত হয়েছে। এটি অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, রংপুর, রাজশাহী জেলাসহ ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজবাড়ীতে সন্তানদের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

0
মায়ের শোকে পাথর বনে গেছে মিম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ছেলে-মেয়ের সামনেই স্ত্রী বিউটি বেগমকে (২৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছেন স্বামী আব্দুল লতিফ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিউটি ও লতিফ দম্পতির মিম (১১) ও মুসা (৪) নামে ২টি সন্তান রয়েছে। মিম পঞ্চম শ্রেণিতে পড়ে।

মিম বলে, রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে দেখি বাবা মাকে চাপাটি দিয়ে কোপাচ্ছে। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে ছোট চাচাকে ডাকি। আমাদের চিৎকার শুনে আশপাশের সবাই ছুটে এলে বাবা পালিয়ে যায়।

নিহত বিউটির বাবা বিল্লাল মোল্লা বলেন, বাড়ির পাশেই তার মেয়ে বিউটি স্বামী সন্তানদের নিয়ে বসবাস করে। গতরাতে আমার নাতনি মিমের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি ঘরের মেঝেতে আমার মেয়ে বিউটির রক্তাক্ত দেহ পড়ে আছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও নিহত বিউটির আপন চাচা আব্দুস সালাম জানান, ১২ বছর আগে পারিবারিকভাবে ওদের বিয়ে হয়। গত কয়েক বছর ধরে ওদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দিনই ঝগড়াবিবাদ লেগে থাকতো। অনেকবার বুঝালেও সমাধান হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে লতিফ কাজী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক লতিফ কাজীকে গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

কলেজ ছাত্র হত্যার দায়ে ৬ আ.লীগ নেতার যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্র আব্দল্লাহ আল মঞ্জুকে (১৭) কুপিয়ে হত্যার দায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক ইউপি সদস্যসহ সবাই আওয়ামী লীগ নেতা-কর্মী। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দন্ড প্রাপ্তরা হলেন- জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলী ছেলে আব্দুল্লাহ, একই গ্রামের বাদশা আলীর ছেলে রুবেল, মৃত মকছেদ আলীর ছেলে কাশেম, মৃত ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। সাজাপ্রাপ্তদের মধ্যে রুহুল আমিন পান্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। দন্ডপ্রাপ্ত আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী।

রায় ঘোষণার সময় রুবেল ছাড়া দন্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত এই মামলার ২৯ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ এপ্রিল সকাল ৮ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে পান্টি গ্রামের চেয়ারম্যান পাড়ার আব্দুর রাজ্জাকের কলেজ পড়–য়া ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত মঞ্জুর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ এপ্রিলে পুলিশের এস আই নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের সংর্ঘষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়ি ঘর ভাংচুর ও লুট তরাজ করেছে।

সোমবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নুন্দিরগাতী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহত পল্লী চিকিৎসক নির্মল কুমার জানান, দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের দুটি গ্রুপের মধ্যে কোন্দল বিরাজ করছে। এ ঘটনার জের ধরে তার উপর হামলা করে প্রতিপক্ষ। নির্মল কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর তার কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে হামলার শিকার হন। হামলাকারীরা তার বাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বিপ্লব কুমার, সঞ্জয় কুমার, বাধন কুমার, নির্মল কুমার, স্মৃতি রাণী, সুবাস কুমার ও বিশ্বজিৎ কুমার আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি লিখিত এজাহার দাখিল করেছে পল্লী চিকিৎসক নির্মল কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খোকসায় কৃষকের উপর হামলা

0
আহত কৃষক রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি থেকে চাষ করা ঘাস কাটার প্রতিবাদ করায় কৃষক রফিকুল ইসলামের উপর প্রতিপক্ষ হামলা চালিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার সিংঘড়িয়া মাঠে রফিকুল ইসলাম (৪২) এর উপর প্রতিপক্ষ এ হামলা চালায়। ওই কৃষক তার নিজের জমিতে রাসায়নিক সার বুনতে গিয়ে হামলার শিকার হন। স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কৃষক রফিকুল ইসলাম শমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামের বশির প্রামনিকের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধিন কৃষক রফিকুল ইসলাম জানান, গরুর খাবারের জন্য তার নিজের জমিতে ঘাস লাগিয়েছেন। সিংঘড়িয়া গ্রামের শহীদের ছেলে সুরুজকে সেখান থেকে ঘাস কাটতে দেখে তিনি প্রতিবাদ করে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতান্ডা হয়। এক পর্যায়ে সুরুজের লোকেরা কৃষক রফিকুলের উপর হামলা করে বেধরক মারপিট করেন। তিনি হামলাকারীদের শাস্তির দাবি করেন।

আহত কৃষকের স্ত্রী সুফিয়া খাতুন বলেন, হামলা কারীরা আগেও তার জমি থেকে ঘাস কেটে নিয়েছে। এ দিন তার স্বামী প্রতিবাদ করায় তার উপর হামলা করা হয়েছে। রোগী চিকিৎসার পর তিনি মামলা করতে পারেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান জানান, রোগীর বাম হাতে আঘাত টি গুরুত্বর। হাতটির হাড় ভেঙ্গি যাওয়ার আশঙ্কা করছেন তিনি। চিকিৎসা ও পরীক্ষা-নিক্ষার জন্য আহত কৃষক রফিকুলকে ভর্তি করে রাখা হয়।

কুমারখালীতে ডিবি পরিচয়ে গরু ব্যবসায়ীর টাকা লুট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে টাকা লুট করে পালানোর সময় একজনকে জনতা আটক করেছে। আটক ডাকাত মনিরুল ইসলাম (৪০) এর কাছে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে।

সোমবার সকালে ডাকাত মনিরুলকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। মনিরুল পাবনা সদর থানার খোদাইপুর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি সাদা মাইক্রোবাস আসা ব্যক্তিরা গরু ব্যবসায়ী আরোপ আলী (২৯) এর বাড়িতে ঢোকেন। তারা নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে আরোপ আলীকে ডেকে তোলেন। এক পর্যায়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা-পয়সা আনতে বলেন। ভয়ে আরোপ আলী ঘরে থাকা নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এনে দেন।

এক পর্যায়ে ডিবি পরিচয়ে আসা ডাকাতদের এলাকাবাসী ধাওয়া করে। এ সময় ডিবি পরিচয় দেওয়া মনিরুল ইসলামকে ফেলে রেখে তারা মাইক্রোবাস নিয়ে দ্রæত পালিয়ে যায়। গ্রামবাসী ডাকাত মনিরুলকে আটক করে। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করে। সোমবার সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গরু ব্যবসায়ী আরোপ আলী বলেন, রাত ২টার দিকে ডিবির পোশাক পরে অস্ত্রসহ ৯ জন আমার বাড়িতে আসে। অস্ত্র ঠেকিয়ে ঘর থেকে টাকা এনে দিতে বাধ্য করে। টাকা পাওয়ার পর তারা দ্রæত চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ছুটে এলে ডাকাতরা তাদের সহযোগী মনিরুলকে ফেলে রেখেই দ্রæত পালিয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, খেলনা পিস্তলসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

রবিবার বেলা ১০টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা জোবায়ের হাসান। আরবি, উর্দু ও বাংলা মিলিয়ে তিনি ২০ মিনিটে মোনাজাত শেষ করেন।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশের বিশেষ মোনাজাত মঞ্চ থেকে মোনাজাত পরিচালনা করা হয়। এই মোনাজাত টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়।

এর আগে ফজরের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল ইসলাম। আর ভারতের আব্দুর রহমান হেদায়তি। হেদায়তি বয়ানের পরপরই শুরু হয় আখেরি মোনাজাত।

প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ নেয় কয়েক লাখ মানুষ। তাদের মধ্যে তাবলিগ জামাতের বিদেশি অনুসারী থাকেন ৩০ থেকে ৪০ হাজার। তাবলিগ জামাতের নিয়মিত অনুসারী নন, এমন অনেকও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শামিল থাকতে চান।

গত শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্বে অংশ নেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।

শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে থাকে শনিবার থেকেই। বাস, ট্রাক, কার, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চে করে এসে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন।

বন্ধুত্ব দৃঢ় করতে ঢাকায় এসেছি : ডোনাল্ড লু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশও তার হাত স¤প্রসারণ করেছে।’ দুই দেশের সম্পর্ক উন্নয়নে একই বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয় দুই কর্মকর্তা। তাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।
মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু। আমরা সামনের ৫০ বছর কীভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটি নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, গত বছরের মতো এবারও আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে, আমরা একটি সময়সূচি ধরে চলমান মেকানিজমের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো।
ডোনাল্ড লু বলেন, আমি এখানে এসেছি দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে; যখন বর্তমান বিশ্ব শান্তি ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে চলেছে।

ডোনাল্ড লু গতকাল শনিবার ভারত থেকে ঢাকায় আসেন। গত বছরের মার্চে আন্ডার-সেক্রেটারি নুল্যান্ডের সফরসঙ্গী হিসেবে প্রথমবার ঢাকায় এসেছিলেন তিনি। এর আগে এই অঞ্চলে একাধিক দেশ সফর করলেও ঢাকায় এটিই তার প্রথম একক সফর।

নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা

২০২১-এর ডিসেম্বরে এলিট ফোর্স র‌্যাব ও সংস্থাটির ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, র‌্যাবের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। আপনারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি লক্ষ করলে দেখবেন বিচারবহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র‌্যাবের অসাধারণ অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে। আমরাও এই অগ্রগতির বিষয়টি স্বীকার করি। এটি একটি অসাধারণ কাজ। এতে প্রমাণ হয় যে মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে।

জিএসপি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশাধিকারের ক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, জিএসপি পুনর্বহালে কংগ্রেস যদি কোনও সিদ্ধান্ত নেয়, তবে প্রথম তালিকায় বাংলাদেশ থাকবে।

গঠনমূলক পরামর্শ নেবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র যদি গঠনমূলক পরামর্শ দেয় তবে সেটি গ্রহণ করবে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে যদি কোনও কিছু নিয়ে প্রশ্ন থাকে, তবে আমরা আলোচনা করে সমাধান করবো। যদি গঠনমূলক পরামর্শ আসে, আমরা অবশ্যই সেটি গ্রহণ করবো। এর নমুনা আমরা দেখিয়েছি। আমাদের যদি কোনও দুর্বলতা থাকে, সেটি আমরা দূর করবো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, আমরাও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমার দল আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। ব্যালটের মাধ্যমে সরকারে এসেছে, বুলেটের মাধ্যমে নয়। আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে, যোগ করেন মন্ত্রী।

ডোনাল্ড লু বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের মধ্যে সৎ আলোচনা হয়েছে। আমরা গণতন্ত্র ও মানবাধিকারে প্রতিশ্রæতিবদ্ধ। আমরা যদি কোনও সমস্যা দেখি, তখন আমরা বিষয়টি উত্থাপন করি এবং আমরা পরামর্শ দিতে পারি। আমরা মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাস করি এবং বাংলাদেশের মতো অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করি।

আইপিএস প্রসঙ্গ

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে আইপিএস নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিয়ে আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, আইপিএস নিয়ে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। এটি কোনও ক্লাব নয়, বরং একটি কৌশল।

শৈলকুপায় পেঁয়াজ চাষিদের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল পেঁয়াজ বীজ কিনে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিরা প্রতারক বীজ ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপুরনের দাবিতে বিক্ষোভ করেছে।

রবিবার দুপুরে শৈলকুপা থানা ও উপজেলা কৃষি অফিসের সামনে ক্ষতিগ্রস্ত শতাধিক চাষি বিক্ষোভ করে। তাদের অভিযোগ অসাধু বীজ ব্যবসায়ীরা উচ্চফলনশীল বলে ভেজাল পেঁয়াজ বীজ বিক্রি করেছেন। প্রতি কেজি পেঁয়াজ বীজ চার হাজার টাকা থেকে ৭ হাজার টাকা দরে তারা কিনেছেন। ভেজাল ও নি¤œমানের বীজ কিনে কৃষকরা চারা তৈরি করে ক্ষেতে লাগানোর পর চারা মরে গেছে। এতে চাষিদের বিঘা প্রতি ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করে ক্ষতি হয়েছে।

শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের কৃষক বিজন বিশ^াস বলেন, তিনি ৭ হাজার টাকা কেজি করে ১২ কেজি বীজ কিনেছি। তাকে বলা হয়েছে ভারতীয় লালতীর জাতের পেয়াজ। কিন্তু পেঁয়াজ লাগানোর পর চারা মরে গেছে। তিনি ক্ষতিগ্রস্থ হয়েছেন। ধাওড়া গ্রামের মোকাদ্দেস আলী, পাইকপাড়া গ্রামের আশরাফ মাস্টার, জাহাঙ্গীর হোসেন, রাজু আহম্মেদসহ কয়েকশ কৃষকের সাথে তারণা করেছে এক ব্যবসায়ী।

কৃষক মোকাদ্দেস আলী বলেন, চাষের সময় পার হয়ে গেছে। এখন নতুন করে চারা তৈরি করে চাষ সম্ভব নয়। প্রতারক বীজ ব্যসায়ীরা পালিয়ে বেড়াচ্ছে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান খান বলেন, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রতারণার বিষয় সঠিক হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...