শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের সংর্ঘষ

0
256

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়ি ঘর ভাংচুর ও লুট তরাজ করেছে।

সোমবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নুন্দিরগাতী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহত পল্লী চিকিৎসক নির্মল কুমার জানান, দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের দুটি গ্রুপের মধ্যে কোন্দল বিরাজ করছে। এ ঘটনার জের ধরে তার উপর হামলা করে প্রতিপক্ষ। নির্মল কুমার বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর তার কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে হামলার শিকার হন। হামলাকারীরা তার বাড়ি ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণলংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বিপ্লব কুমার, সঞ্জয় কুমার, বাধন কুমার, নির্মল কুমার, স্মৃতি রাণী, সুবাস কুমার ও বিশ্বজিৎ কুমার আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় একটি লিখিত এজাহার দাখিল করেছে পল্লী চিকিৎসক নির্মল কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card