মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 548

কুষ্টিয়া হাসপাতালকে অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন এমপি হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় একদিকে যেমন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর লাইন দীর্ঘ হচ্ছে অন্যদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় রীতিমত হিমশিশ খেতে হচ্ছে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের। হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় আবারও করোনা আক্রান্ত রোগী এবং জেলা স্বাস্থ্য বিভাগের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। এই সংসদ সদস্য এবার ব্যক্তিগত উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ১শ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে যেন অক্সিজেনের সংকট দেখা না দেয় সেজন্য মাহাবুব উল আলম হানিফ এমপি তাঁর ব্যক্তিগত উদ্যোগে রবিবার ৫০ টি এবং সোমবার ৫০ টি দুদফায় ১শ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

তিনি আরো জানান, শুধু অক্সিজেন সিলিন্ডার নয় এর আগে গত বছরের মে-জুন মাসে মাহবুব উল আলম হানিফ এমপি হাসপাতালকে ৩ টি হাই ফো নেজাল কেনোলা মেশিন উপহার দিয়েছিলেন।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় তাঁর সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। জেলার সার্বিক উন্নয়নসহ যে কোন ধরণের সমস্যা মোকাবেলায় তাঁর দুয়ার উন্মুক্ত। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

কুষ্টিয়ায় করোনা রোগী ভর্তির চাপ বেড়েছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। তবে শেষ ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত শুধু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। যেখানে করোনা ইউনিটে বেড সংখ্যা মাত্র ১শ টি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:তাপস কুমার সরকার জানান, সকাল ৮ থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত আগে যেখানে ৭ থেকে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে তাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো জানান, সোমবার রাতের মধ্যেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হতে পারে।

এদিকে করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার কুষ্টিয়া জেলা জুড়ে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টা এক মিনিট থেকে আগামী ২৭ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ২০৫টি নমুনা পরীা করে ৯৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে জেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম গনমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তদে মধ্যে ৪৩ জন ঝিনাইদহ সদরের, ১৯ জন শৈলকুপার, ১৬ জন কালীগঞ্জের, ৯ জন মহেশপুর, সাত জন হরিণাকুন্ডু ও কোটচাঁদপুরে ১জন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন তিন হাজার ৪৯১ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৮৭৬ জন ও মারা গেছেন ৭০ জন।

খোকসায় করোনায় আরো এক জনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে আরো এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। দুই দিনে এক কলেজ শিক্ষকসহ মারা যাওয়া ৩ জন সহ উপজেলায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ১০ জনে। ইতোমধ্যে জেলা প্রশাসন ঘোষিত লক ডাউন শুরু হয়েছে।

সোমবার সকালে উপজেলা সদরের স্কুল পাড়ায় নিজের বাড়িতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক বিজিবি সদস্য আব্দুর রহিম। তিনি হিজলাবট গ্রামের মৃত রতন মোল্লার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আব্দুর রহিম প্রায় সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন আগে সাবেক এই বিজিবি সদস্যের শারীরিক অবস্থার অবনতি হলে একজন পল্লী চিকিৎসককে ডাকা হয়। তার পরামর্শেয় বৃহস্পতিবার আব্দুর রহিমের করোনা পরীক্ষা করানো হয়। এ রিপোর্টে আব্দুর রহিমের করোনা পজেটিভ ধরা পরে। এর পর থেকে তিনি হোম আইসুলেশনে ছিলেন। সোমবার সকালে নিজের বাড়িতে তার মৃত্যুহয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, বৃহস্পতিবার রহিমের করোনা পজেটিভ ধরা পরে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ মাসে এ উপজেলায় কনো আক্রান্ত হয়েছেন ২৫৭ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯৭ জন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১০ জনসহ ৫২ জন করোনা পজেটিভ নিয়ে আইসুলেশনে রয়েছেন।

কুষ্টিয়া জেলায় ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা জুড়ে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০ জুন রাত ১২ টা এক মিনিট থেকে আগামী ২৭ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। রবিবার রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় লকডাউন চলাকালে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, দোকানপাট, শপিংমল, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় (মুদি) পণ্যেও দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে আন্ত:জেলা ও দুরপাল্লার সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক/থ্রিহুইলারসহ সকল যান্ত্রিক যানবাহন বিধি নিষেধ আরোপকালীন সময়ে বন্ধ থাকবে। সকল ধরণের সাপ্তাহিক হাট/গরুর হাট বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। জরুরি প্রয়োজনে চলাচলকারী সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিষেবার আওতাভূক্ত হবে এবং তাদের কর্মচারী ও যানবাহন নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। এর আগে বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় প্রধান অতিথি ছিলেন করোনার কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সুলতানা আফরোজ। এছাড়াও পুলিশ সুপার মো: খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম, এনএসআই’র যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতির অবণতি ঘটায় এর আগে গত ১১ জুন থেকে দু’দফায় শুধুমাত্র কুষ্টিয়া পৌর এলাকায় জেলা প্রশাসন থেকে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। এদিকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ জন এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরো এক জনের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলায় ২৫৬ টি নমুনা পরীক্ষায় আরো ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে করোনা পরিস্থিতির অবণতির কারণে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রুপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

খোকসায় জমি ও ঘর পেলো ৩২ গৃহহীন পরিবার

0

স্টাফ রিপোর্টার

মুজিববর্ষ উপলে খোকসার ৩২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের দ্বিতীয় দফায় ঘর প্রদান অনুষ্ঠানে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে মাথাগোজার ঠাই আধাপাকা ঘর প্রদান করা হয়।

খোকসা ডিগ্রী কলেজ অডিটরিয়াম থেকে ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলার ৩২ ভূমিহীন পরিবারের মাধ্যে ২ শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় উপকারভোগী ৩২ পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

খোকসায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ভ্যানচালকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে পাখি ভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ভ্যান চালক জাহিদ হোসেন (২৬) নিজের ভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়। সে ওই গ্রামের বসির মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনে মত রবিবার বিকালে বাড়ি ফিরে জাহিদ নিজের পাখি ভ্যানের ব্যাটারী চার্জ দিতে যায়। বৃষ্টির পানিতে তার ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মুহুত্যে সে (জাহিদ) মাটিতে লুটিয়ে পরে। আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শনিবারের গান

0

খোকসায় শিশু ধর্ষনের ঘটনায় যুবক আটক

0

স্টাফ রিপোর্টার

খোকসায় ৫ বছরের শিশু ধর্ষনের অভিযোগে এক যুবকে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম সাইদুল ইসলাম (২০), সে সন্তোষপুর গ্রামে পিদান মন্ডল ছেলে। সে পেশায় একটি কসমেটিকের দোকানের বিক্রয় প্রতিনিথি।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশী যুবক সাইদুল নিজের মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেয়। এক পর্যায়ে সে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকেরা ঘর থেকে শিশুটি কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। পরে ওই শিশুসহ পরিবারের লোকেরা থানায় নিয়ে যায়।

থানায় উপস্থিত ধর্ষীত শিশুর মা জানান, শিশুর উপর পাষবিক নির্যাতন কারী স্বম্পর্কে শিশুটির চাচা। তিনি আটক যুবক সাইদুলের বিচারের দাবি করেন।

এসআই রফিকুল শিশু ধর্ষনের অভিযোগের ভিত্তিতে যুবক সাইদুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধর্ষক নিজে শিশুটিকে যৌন নীপিরনের কথা স্বীকার করেছে। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় তিনি ধর্ষকের ছবি ও বিস্তারিত জানাতে অপারগতা জানান।

খোকসায় করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু

0
আলফাজ শেখ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে নিহত ওই শিক্ষককের নাম আলফাজ শেখ। তিনি কুারখালী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের শুকুর আলীর ছেলে।

গত কয়েকদিন ধরে কলেজ শিক্ষক আলফাজ শেখ করোনা আক্রান্ত হয়ে নিজের বাড়ি মালিগ্রামে হোমকোয়ারেন্টাইনে ছিলেন। রবিবার সকালে তিনি বেশী অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা প্রয়াত কলেজ শিক্ষক আফজাল শেখ কে মালিগ্রাম কবরস্থানে দাফন করে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...