মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 319

অগ্রণী ব্যাংক থেকে ২ লাখ টাকা নিয়ে চম্পট দুই প্রতারক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় নকল রেমিট্যান্স পেমেন্ট ¯িøপ (রিয়া) তৈরি করে অগ্রণী ব্যাংকের শাখা থেকে কৌশলে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এসময় দুই প্রতারক পালিয়ে যায়। তবে তিন প্রতারককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২ টায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মাদারীপুর জেলার মো. মামুন (৪৯) মিরাজ (২০), সাইমন (৪০)।

জানা গেছে, পাঁচ সদস্যের প্রতারক চক্র সংশ্লিষ্ট অফিসারের স্বাক্ষর ও সিল নকল করে দুটি জাল রেমিট্যান্স পেমেন্ট ¯িøপের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের বোকা বানিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০টাকা উত্তোলন করে নিয়ে পালিয়ে যায়। চক্রের আরেকটি অংশ আবারও একটি ¯িøপ জমা দিলে ক্যাশিয়ারের সন্দেহ হয়। পরে জাল হিসাবে ধরা পরে। এসময় ধাওয়া করে প্রতারক চক্রের ৩ জনকে আটক করা হয়।

ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রেমিট্যান্স পেমেন্ট ভাউচার নকল বানিয়ে দুইটা ভাউচার দিয়ে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করে। এসময় ওই চক্রের সদস্যরা পুনরায় টাকা উত্তোলন করতে আসলে ক্যাশিয়ারের সন্দেহ হয়। তখন আমাকে দেখালে এটি জাল পেমেন্ট ভাউচার ও এরা প্রতারক বুঝতে পেরে তাদের ধরতে ধাওয়া করা হয়। পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা তাদের মধ্যে তিন জনকে আটক করে। তবে দুইজন আগেই টাকা উত্তোলন করে পালিয়ে যায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, গোলাপনগর অগ্রণী ব্যাংক শাখায় নকল রেমিট্যান্স পেমেন্ট ¯িøপ তৈরি করে ক্যাশ কাউন্টার থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন এ প্রতারক চক্রটি। তাদের মধ্যে তিনজনকে উপস্থিত জনতা আটক করে। পুলিশ গিয়ে তাদেরকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী জানান, নকল রেমিট্যান্স পেমেন্ট ¯িøপ তৈরি ক্যাশ কাউন্টার থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যায়। আবার জমা দিলে তখন সন্দেহ হয় ও ধরা পড়ে। পাঁচ সদস্যের প্রতারক চক্রের মধ্যে ৩ জনকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

যুবকের মুখে জোর করে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

শ্বশুর বাড়ির লোকেরা মোবাইল ফোনে ডেকে নিয়ে গোলাম রাব্বী (২৫)র মুখের মধ্যে জোর করে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করে। বিষক্রিয়ায় অসুস্থ্য ছেলের শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন বৃদ্ধ পিতা আতিয়ার শেখ।

হাসপাতালে ভর্তি বিষক্রিয়ায় অসুস্থ গোলাম রাব্বী খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়িয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রী। থাকেন ঢাকায়। গত বুধবার রাত ২টার পর বিষক্রিয়ায অসুস্থ্য রাব্বীকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাকে রাতেই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, গত দুই বছর আগে পারিবারিক ভাবে পাংশা ও খোকসা উপজেলার সেনগ্রামের লোকমান মোল্লার মেয়ে ময়না (২০) কে রাব্বী বিয়ে করে। শুরু থেকে স্বামীর পরিবারের সাথে ময়নার বনীবনা নেই। ১৭ দিন আগে ময়নার ৭মাসের শিশু সন্তান মারা যাওয়। এর পর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে ৭দিন আগে ময়নার বাবা ভাই মেয়েকে নিয়ে যায়। বুধবার স্ত্রী ময়নার ফোন পেয়ে রাত ৯টার দিকে শ্বশুর বাড়ি সেন গ্রামে যায় রাব্বী। এর ঘন্টা খানেক পর বিষক্রিয়া সে (রাব্বী) অসুস্থ্য হয়ে পরে। এক পর্যায়ে গ্রাম্য ডাঃ আজিজকে ডাকা হয়। সে রোগীর চিকিৎসা শুরু করে। পরে রাব্বীর পরিবার তাকে শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

হাসপাতালে চিকিৎসাধিন গোলাম রাব্বী জানান, স্ত্রীর ফোন পেয়ে তিনি শ্বশুর বাড়ি যান। একটি ঘরে তার থাকার ব্যবস্থাও করা হয়। কিছু সময় পর স্ত্রী ময়নার বড় ভাই রেজাউল ও অন্যরা তাকে বিছানায় আটকায়। এক পর্যায়ে তারাই তার মুখে জোর পূর্বক বিষ ঢেলে দিয়ে আটকে রাখে। পরে প্রতিবেশীদের পরামর্শে গ্রাম্য ডাক্তার আনা হয়। সেখানে কথিত ডাক্তার তার ওয়াশ করে। পরে খবর পেয়ে বাবা ভাই তাকে উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সের কড়িডোরে দাঁড়িয়ে বৃদ্ধ আতিয়ার শেখ অভিযোগ করে বলেন, ফোনে তার ছেরে কে ডেকে নিয়ে বিষ খাওয়ার নাটক সাজিয়েছে। প্রকৃত পক্ষে ছেলের শ্বশুর বাড়ির লোকেরা তার ছেলে হত্যা করতে চেয়েছিল। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

গৃহবধূ ময়নার ভাই রেজাউল বলেন, রাতে তারা সবাই গ্রামের মসজিদে তারাবি পড়তে গিয়েছিলেন। এ সময় তার বোনের জামাই রাব্বীর বিষ পানের খবর পান। তারা গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা শুরু করিয়েছিলেন। পরে ছেরে পরিবারকে খবর দিয়ে তাদের কাছে রাব্বীকে বুঝে দেওয়া হয়।

পল্লী চিকিৎসক আব্দুল আজিজ জানান, তিনি যখন রোগীর কাছে যান তখন তার মুখ দিয়ে লালা ঝড়ছিল। তিনি দ্রæত ওয়াস দেন। প্রচুর বিষ ওঠে। ওই যুবক তরল বিষ পান করেছিল। ওয়াসের সময় প্রচন্ড দুগন্ধ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম জানান, রোগী আগের থেকে ভালো আছে। সুস্থ্য হতে সময় লাগবে।

পাবর্ত জেলায় ১৬ ঘন্টার ব্যবধানে তিন ব্যাংকে ডাকাতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবর্ত জেলার থানচি উপজেলা সদরের বাজারে দিনের বেলায় কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ ঘটনার ১৬ ঘন্টা আগে একই জেলার রুমা বাজারের সোনালী ব্যাংকে হানা দিয়ে অস্ত্র লুট করে নিয়ে যায় কেএনএফ এর স্বশস্ত্র সদস্যরা। তারা ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়।

বুধবার বেলা ১টার দিকে থানচির কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক দুটিতে একযোগে হামলা করে সন্ত্রাসীরা। পাশাপাশি ব্যাংক দুটি লাগোয়া থানচি থানা। উপজেলা পরিষদর বাজারের কাছেই।

থানচি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হ্লা সুই থোয়াই বলেন, তাঁদের ব্যাংক থেকে ২ লাখ ৩০ হাজার ২৭০ টাকা লুটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ইউনিফর্ম পরা সাত-আটজন ডাকাত ঢুকে টাকার পাশাপাশি গ্রাহকদের মুঠোফোনও কেড়ে নিয়ে যায়। এ সময় তাদের কয়েকজনের হাতে থাকা ওয়াকিটকিতে টাকা লুট করার জন্য বাংলায় নির্দেশ আসছিল।

একই সময়ে হামলাকারীরা সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা নিয়ে যায় বলে জানান থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন। থানার পাশে এভাবে ডাকাতির ঘটনা কীভাবে ঘটল, জানতে চাইলে ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা পজিশন নিয়েছিলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই সময়ে ডাকাতদের দুটি দল দুটি ব্যাংকে ঢোকে। এর আগে তারা প্রায় ৪০ জন ২টি গাড়িতে করে বাজারে আসে। ভেতরে চার থেকে আটজন ঢুকলেও বাকিরা বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় তারা কয়েকটি ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। টাকা নিয়ে বের হওয়ার পর তারা পুনরায় গাড়িতে উঠে গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

বাজারের পাশে টিলার ওপর বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের একটি কার্যালয় রয়েছে। ওই কার্যালয়ের কর্মকর্তা হ্যান্ডি ত্রিপুরা ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ঘটনার সময় বাসস্ট্যান্ড, শাহজাহানপাড়া, স্টেশন বাজার সব দিক থেকে গুলি হচ্ছিল। লোকজন ছোটাছুটি করতে শুরু করে। আমরা অফিসে তিনজন ছিলাম। তিনজনই ভয়ে মেঝেতে শুয়ে পড়ি। গুলি বন্ধ হলে আস্তে আস্তে উঠে বসি। তখনো আমরা ভয়ে জড়সড়।

আজ থানচির সাপ্তাহিক হাটবার। তাই আজ সকালে বাজারে লোকজন ভর্তি ছিল। দুপুর হতে হতে তা কমে আসে। এ সময় কেনাকাটা করছিলেন রেমাক্রি ইউনিয়নের সদস্য জন ত্রিপুরা। তিনি বলেন, গুলির শব্দে মানুষ ছোটাছুটি শুরু করে। আমি একটা দোকানে ঢুকে পড়ি। ভেতর থেকে দোকানটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর গুলি থামে। প্রায় আধা ঘণ্টা পর আমরা দোকান থেকে বের হই। তখন শুনি ব্যাংকে ডাকাতি হয়েছে।

থানচি বাজার কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ঘটনার সময় যে যেভাবে পেরেছেন, দোকান বন্ধ করে পালিয়েছেন। এখনো নিরাপত্তাহীন সবাই।

ব্যাংক ডাকাতির পর কেএনএফ সদস্যদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে দুই গাড়িচালক পুনরায় বাজারে আসেন। তখন কথা হয় তাঁদের সঙ্গে। দুই চালকের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে থানচি বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরের তংকং পাড়া থেকে একজন ফোন করে দুটি গাড়ি লাগবে বলে জানান। দুই গাড়ি ভুসি নিয়ে থানচি বাজারে আসবে বলে গাড়িচালককে বলা হয়। সে অনুযায়ী দুটি গাড়ি তংকং পাড়ায় যায়।

দুই চালকের একজন বলেন, তংকং পাড়ায় পৌঁছে কেএনএফ সদস্যদের পোশাক পরিহিত অবস্থায় দেখতে পান। তখন আর ফিরে আসার উপায় ছিল না তাঁদের। ওই ২ গাড়িতে করে প্রায় ৪০ জন বাজারে আসে বেলা ১টা বাজার ৫ মিনিট আগে। ডাকাতেরা দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি ব্যাংকে ঢোকে। ব্যাংক থেকে বের হয়ে আগের দুটির পাশাপাশি আরও একটি গাড়ি বাজার থেকে নিয়ে তারা তংকং পাড়ায় পৌঁছায়। যাওয়ার পথে ছান্দাকপাড়ার সামনে গুলি ছোড়ে। পৌঁছে দেওয়ার পর তাঁদের কোনো গাড়িভাড়া দেওয়া হয়নি বলে তাঁরা জানান।

কেএনএফ ২০২২ সালের মাঝামাঝি সময়ে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিল।

সেই আস্তানায় গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও কেএনএফের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করে।

কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার নেতৃত্বে ‘শান্তি প্রতিষ্ঠা’ কমিটি গঠন করা হয় গত বছরের মে মাসে। ওই কমিটির সঙ্গে গত ৫ মার্চ দ্বিতীয় দফা বৈঠক হয় বেথেলপাড়ায়।

কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে চুরি

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় হানা দেয়। পুলিশ চুরির ঘটনাটিকে রহস্যজনক বলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে এজেন্ট ব্যাংকিং শাখা ইনচার্জ শামসুল আলম নিশ্চিত করেছেন।

শামসুল আলম আরও বলেন, বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ব্যাংকে আসেন। তালা খুলে দেখতে পান, একটি জানালার গ্রিল কাটা ও ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। আলমারি এলোমেলে। সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাঁর দাবি, রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আকিবুল ইসলাম বলেন, চুরির ঘটনাটিকে রহস্যজনক মনে হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, একটি জানালার গ্রিল কাটা দেখা গেছে। ভল্টের তালা ভাঙা ও আলমারি অগোছালো ছিল। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিছরির বেহাল দশা

0

বাঙ্গালীর কোমল পানিয় বলি আর শরবত বলি – তা তৈরীর প্রধান উপকরণ মিছরি। অনাদিকাল থেকে ক্লান্তি দূর করতে বা রোগের চিকিৎসায় মিছরির জুড়ি নেই। কিন্তু কারখানা থেকে দোকান পর্যন্ত পৌঁছানো হয় অস্বাস্থ্যকর অবস্থায়। রিকসা ভ্যানে থরে থরে সাজানো মিছরির পাটার উপর এক শিশুকে বসিয়ে নেওয়া হচ্ছে। কুষ্টিয়ার খোকসার কালীবাড়ি সড়ক থেকে বুধবার বিকাল ৫টায় ছবিটি তোলা।

খোকসায় অগ্নিদগ্ধ হয়ে দুই ছাগলের মৃত্যু, পুড়ে গেছে গৃহীনির সব

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিদ্যুতের সকর্টসার্কিটের আগুনে গৃহবধূর বসবাসের একমাত্র ঘরসহ সব পুড়ে গেছে। অগ্নিদগ্ধ গৃহবধূর দুই ছাগল মারা গেছে।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিম পাড়ার সাবিনা খাতুনের বসত বাড়ির একমাত্র বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুনে পুড়ে যায় গৃহবধূর ঘরের আসবাবপত্র, খাবারের চাউল, শিশুদের পাঠ্যবইসহ সবকিছু। এ সময় গৃহবধূ ঘরের বাইরে প্রতিবেশীদের সাথে কথা বলছিলেন।

জানিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর হাজী আব্দুল লথিপ লায়ন জানান, গৃহবধূ সাবিনা রাতে তার নিজের শোবার ঘরের সাথের ছাগলের থাকার রুমের মধ্যে মশার কয়েল জ্বেলে দিয়ে বাইরে এসে দাড়ায়। এর মধ্যে তার ঘরে আগুন জ্বরে ওঠে। ফায়ার সাভিসকে ফোন দেওয়া হয়। কিন্তু তার ঘটনা স্থলে পৌছানের আগেই গৃহবধূর বসবাসের এক মাত্র ঘরটি ভষ্মে পরিণত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার টিকে কতদিন যে গাছ তলায় বাসবাস করতে হবে তার কোন হদিস নেই।

নিজের বসবাসের ঘরসহ সব পুড়ে যাওয়ায় পর সাবিনা খাতুন বাকরুদ্দ হয়ে গেছেন। ঘরে রাখা খাবারের চাউল, শিশুদের পড়ার বই পুড়ে গেছে। নিজের চোখের সামনে দুটি প্রাণির পুড়ে (ছাগলের) করুন মৃত্যু তাকে বেশী ব্যথিত করেছে।

খোকসা ফায়ার সাভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, তিনি নিজে গাড়ি নিয়ে ঘটনা স্থলে রওনা হয়েছিলেন। কিন্তু পথেরমধ্যে গিয়ে খবর পান গৃহবধূর সব পুড়ে আগুন নিভে গেছে।

হাতপাখার ফেরিওয়ালা

0

তাপদাহের সাথে তাল পাতার হাতপাখার চাহিদা বেড়েছে। গ্রামের হাট বাজারের প্রতিটি পাখা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো মানের তালের ডান্টির পাখার দাম ৫০ টাকা ছাড়িয়েছে। তাল পাতার সাধারণ হাত পাখা গাড়ির সামনে সাজিয়ে মাইকে ডেকে ফেরি করে বিক্রি করছে হাসেন আলী। কুষ্টিয়ার খোকসা বাজারের প্রধান সড়ক থেকে সোমবার দুপুরে ছবিটি তোলা।

ভোটের প্রার্থী আশিক নিজের শুভেচ্ছা পোস্টার সেটে চলেছে

0

স্টাফ রিপোর্টার

নিজের ওয়ার্ড বাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে কয়েশ পোষ্টার ছেপেছেন আশিক মোল্লা। ব্যাগে পোষ্টার হাতে আঠার (ডেকচি) পাত্র। উপজেলার সদরের গুরুত্বপূর্ন স্থানে পোষ্টার সেটে বেড়াচ্ছেন নিজে। সাথে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হবেন বলে প্রচার করছেন। তার এই অভিলাশের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

কুষ্টিয়ার খোকসায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী, প্রায় এক ডজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদের তিনজন প্রার্থী প্রচার প্রচারণায় রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আছেন, আছেন এবি পাটির এক জেলা নেতা। এদের সাথে যুক্ত হয়েছেন আশিক মোল্লা।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত ও ওসমানপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম ডাবলু রয়েছেন। ইউপি চেয়ারম্যান ডাবলু’র আওয়ামী লীগের পদ-পদবী নেই। তবে আওয়ামী লীগ ঘরানার।

উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারনা ও গনসংযোগে রয়েছেন বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুটকা, ছাত্রলীগ নেতা সাইমন আহম্মেদ, রেজাউল ইসলাম মাষ্টার, মনিরুল ইসলাম, আফজাল হোসেন, মিজানুর রহমান মিজান মাস্টার রয়েছেন। এসব প্রার্থীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের উপদলীয় কন্দোলে জড়িয়ে পরা এসব নেতারা বিভিন্ন অংশের রাজনীতির সাথেও জড়িত।

ক্রিয়াবিদ আসাদুজ্জামান লিটন ভাইস চেয়ারম্যানদের প্রার্থী হিসেবে গনসংযোগ করে চলেছেন। ক্রিয়া ব্যক্তিত্বসহ সব শ্রেণির খেলোয়ারদের সাথে যোগাযোগও চালিয়ে যাচ্ছেন।

ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নজরুল ইসলাম। সাংগঠনিক সিদ্ধান্তে তিনি প্রার্থী হচ্ছেন বলে দাবি করেন দলটির পৌর কমিটির উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক।

এবি পাটির জেলা আমীর আবু বক্কর সিদ্দিক জানান, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তাদের পাটি থেকে মওলানা আবু সাঈদকে প্রার্থী করা হয়েছে। তাদের প্রার্থী প্রচারণায় রয়েছেন।

এই পদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পী বিশ্বাস রাজু। রবিবার নিজের ফেজবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হচ্ছেন ৩ বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইসমরাত জাহান পুনম। নির্বাচন বর্জনকারী বিএনপি পরিবারের পুত্রবধূ তিনি। এ পদের অপর প্রার্থীরা হলেন সাবেক জেলা পরিষদের সদস্য রোজি সুলতানা ও ছন্দা খান।

ভাইস চেয়ারম্যান পদের কথিত প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন আশিক মোল্লা। উপজেলার খোকসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসিমপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে। শারীরিক ভাবে অনেকটা স্তুলকায়ী। ভবঘুরে আশিক উপজেলা আওয়ামী লীগের একাশের নেতাদের ফাই-ফরমায়েস খাটেন। টেনে টুনে পঞ্চম শ্রেণিতে উঠেছিলেন। ইতোমধ্যে ভোটার হয়েছেন। বিয়েও করেছেন। এবার জনসেবার করার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াবেন।

এলাকার মাদ্রাসা স্কুল কবর স্থান মসজিদসহ নানা উন্নয়নের ইশতেহার সামনে নিয়ে ভোটে দাঁড়াবেন বলে মনস্থির করেছেন আশিক। জামানতের ৭৫ হাজার টাকাসহ নির্বাচনের সব ব্যয় করবেন তার বাবা মিরাজ উদ্দিন। নিজের ওয়ার্ডের লোকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পোষ্টার ছাপানোর টাকাও তার বাবা দিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলা সদরের গুরুত্ব পূর্নস্থানে পোষ্টা সাটার সময় আশিক মোল্লার সাথে দেখা করা হয়। অপসেট প্রেস থেকে ছাপা পোষ্টারের ব্যাগ ও আঠার পাত্র নিয়ে নিজে পোষ্টার সেটে বেড়াচ্ছিলেন। পরনের লুঙ্গিটি শতেক ছেড়া। নিজের মাথার চুল থেকে সবই তার এলামেলো।

আশিক মোল্লার শুভেচ্ছা পোস্টারের উপরের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ জেলা-উপজেলা পর্যায়ের প্রধান নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে।

স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে বসে আশিক মোল্লা বলেন, অনেক দিন ধরে সে ও তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাখে জড়িত। দলীয় নেতাদের সাথে কথা না বলে সে ভোটে দাড়ানোর প্রচার করছেন। প্রথম বারেই সে নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলাম বলেন, সবে তফশিল ঘোষনা হয়েছে। প্রার্থীতা চুড়ান্ত হয়ার পর দলীয় ভাবে নির্দেশনা আসবে। সেখানে প্রার্থীদের পোষ্টারে জাতির জনক বঙ্গবন্ধুসহ দলীয় প্রধান ও নেতাদের ছবি ব্যবহারের বিষয়ে চুড়ান্ত করা হতে পারে। এখন যে কেউই পোষ্টারে ছবি ব্যবহার করছে।

তিনি আরও জানান, সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম ডাবলু আওয়ামী লীগের ইউনিয়ন বা থানা পর্যায়ের সাধারণ সদস্য পদও নেই।

খোকসায় পানিতে ঢুবে দুই বোনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে দাদার কিনে দেওয়া বিস্কুট নিয়ে বাড়ি ফেরার পথে কৌতুহল বসত পুকুরে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোমরভোগ গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো রতন শেখের মেয়ে ৪ বছর বয়সী মুসলিমা খাতুন ও শয়ন শেখের মেয়ে আড়াই বছর বয়সী জান্নাতী খাতুন। নিহতর সম্পর্কে চাচতো বোন।

ওসমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর জাবেদ আলী, তার ওয়ার্ডের শিশুদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, একটু ভুলের জন্য দুইটি শিশুর মৃত্যুহলো। এ মৃত গ্রামবাসীদের শোকাহত করেছে। শিশুরা হয়ত কৌতুহল বসত পুকুরে নেমেছিল। গ্রামের মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধর উদ্যোগ নেওয়া দরকার। প্রতিবছরই তার এলাকায় গড়াই নদী ও পুকুরের পানিতে অনেক শিশুর মৃত্যু হয়।

জানা গেছে, সকালে বাড়িতে সবাই ব্যস্ত। তখন দাদা মানিক শেখ দুই নাতনী মুসলিমা ও জান্নাতীকে নিয়ে বাড়ির পাশের সৈয়দ আলীর মোড়ের একটি দোকানে যান। শিশুদের বিস্কুট কিনে বাড়ির পথে রওনা করে দেন। পথমধ্যে শিশুরা লুৎফর আলীর দোকানে পাশে পরনের প্যান্ট ও বিস্কুট রেখে সবার অলক্ষে প্রতিশেীর পুকুরে নেমে যায়।

দীর্ঘ সময়র পর বাড়ি লোকেরা শিশুদের সন্ধানে বের হন। এক পর্যাযে দোকানে পাশে শিশুদের প্যান্ট ও বিস্কুট দেখে গ্রামবাসী সন্দেহ হলে তারা পাশের পুকুরে গিয়ে জান্নাতীকে পানিতে ভাসতে দেখেন। পরে পুকুর থেকে শিশুদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুই বোনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃতদের একনজর দেখার জন্য অসংখ্য নারী-পুরুষের জড়ো হয়।

নিজের ভুলের জন্য এক সাথে দুই নাতিনের মৃত্যুর ঘটনায় দাদা মানিক শেখ হতবম্ভ হয়ে পরেছেন। কারো সাথে কথা বলছেন না। গোটা এলাকা জুড়েই শোকের মাতম চলছে।

সালিশে গলায় বস্ত্র নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হল গৃহবধূসহ পরিবার

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

গরু জবাই করেছে দালালরা। তারা মাংশ বিক্রি করে চলেও গেছে। কিন্তু সমাজপতিদের চাপে ঘরের বউ দিনমুজুর ছেলেসহ পরিবারের লোকদের প্রকাশ্য সালিশে গলায় বস্ত্র নিয়ে ক্ষমা চাইতে হলো। এরপর আবার ব্রাহ্মণ নির্দ্ধারণ করবেন ধর্মীয় বিধান মাফিক দন্ড। গরুর মৃত্যুতে আর্থিক ও সমাজিক ভাবে ক্ষতিগ্রস্ত ছেলের মুখের দিকে তাকাতে পারছে না সাবেক ইউপি সদস্য শিশির সরকার। আবার সমাজের ভয় কাজ করছে তার মধ্যে।

জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দশকাহুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শিশির সরকারের ছেলে দিনমুজুর শিপু সরকার। গত সপ্তাহে দালালের মাধ্যমে ৯৬ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় গরু খরিদ করেন। উদ্দেশ্য ছিল মোটাতাজা করে কোরবানির ঈদের আগে বিক্রি করবে। কিন্তু বাড়িতে আনার তিন দিনের মাথায় গরুটি অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে দালালদের ডেকে গরুটি ফেরৎ দেওয়া হয়। দালালরা ওই দিনমুজুর শিপু সরকারের বাড়ির গোয়াল ঘরে অসুস্থ গরুটি জবাই করে মাংশ বিক্রি করে চলে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সমাজপতিরা ওই দিনমুজুর সনাতান ধর্মের বিধান লঙ্ঘন করে গো-হত্যা করেছে অভিযোগ তুলে সামাজিক ভাবে তার পরিবারকে বয়কোটের ঘোষনা দেয়।

এ খবরে দিশেহারা সাবেক ইউপি সদস্য শিশির সরকারের পরিবার। বাধ্য হয়ে সমাজপতিদের বাড়ি বাড়ি ধর্নাদিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। তাতে ক্ষো মেটেনা সমাজপতিদের। এক পর্যায়ে শনিবার দুপুরে ভুক্তভোগী দিনমুজুরের বাবা শিশির এর বাড়িতে বিশাল সালিশ বসায় সমাজপতিরা। সন্ধ্যা পর্যন্ত চলে এ সালিশ।

স্থানীয় শৈলডাঙ্গী মহাশ্মশানে কমিটির সাধারণ সম্পাদক নিরাপদ বিশ্বাসের সভাপতিত্বে দিনমুজুর শিপু সরকারের স্ত্রী (অঞ্জনা সরকার) ও তার শ্বশুরকে গলায় বস্ত্র নিয়ে সমাজ পতিদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। একই সাথে একজন ব্রাহ্মণের নির্দ্ধারণ করা বিধান মাফিক দন্ড করার রায় ঘোষনা করা হয়।

প্রকাশ্য মজলিশে ওই গৃহবধূ সহ পরিবারের সদস্যরা ক্ষমা চেয়ে নেন। এ ছাড়া ধর্মীয় বিধান রক্ষায় ব্র‏াহ্মণের পরামর্শ নেওয়ার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২৪ ঘন্টার মধ্যে গো-হত্যায় ধর্মীয় দন্ড নির্দ্ধারণ করে তা বাস্তবায়ন করবে।

সালিশের পর শিশির সরকারের সাথে ফোনে কথা বলা হয়। তিনি নিজের মনের কষ্টের কথা জানান এ প্রতিবেদকে। তিনি বলেন, একদিকে ছেলের লাখ টাকার গরু মারা গেলো। অন্য দিকে আবার সমাজ রক্ষার কথা বলে তার গোটা পরিবারকে বিপদে ফেলা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থ ছেলের মুখের দিকে তাকাতে পারছেন।

কথিত সামাজিক সালিশের সভপতি ও শৈলডাঙ্গী মহাশশ্মানের সাধারণ সম্পাদক নিরাপদ বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে ব্রাহ্মণের সাথে পরামর্শের দায়িত্বে থাকা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানালেন, ভুল টা করেছে দালালরা। এর খেসারত দিতে হবে গোটা সমাজের লোকের।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...