বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 412

ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পরেছে – ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেশের তারা হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারছে না। হিরো আলম ভোটকেন্দ্রে গেলে আওয়ামী লীগের নেতাকর্মী তাকে মাটিতে ফেলে মারধর করেছে। বাংলাদেশে করুণ তামাশার চিত্র তৈরি করেছে।

সোমবার বিকালে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, শুধু ভোটের অধিকার নয়; দেশ ও সার্বভৌমত্ব রার জন্যই তারা যুদ্ধ করছেন। এ যুদ্ধেরই একটা অংশ তারুণ্যের সমাবেশ। আওয়ামী লীগকে মতা থেকে না সরালে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না।

সরকারের পদত্যাগ দাবিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়। দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মী জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে এবং গেঞ্জি-ক্যাপ পরে জড়ো হয়। তারা গান, কবিতার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির ¯েøাগানে মাতিয়ে রাখে সমাবেশ। আসার পথে ডুমুরিয়া, রূপসাসহ কয়েকটি স্থানে বাস আটকে দেওয়া হয়েছে বলে দলটি অভিযোগ করেছে।

মির্জা ফখরুল বলেন, দেশটাকে তারা বাবার সম্পত্তি মনে করে। শুধ বিএনপি নয়; ৩৬টি দল মিলে একসঙ্গে বলেছি আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। পরিষ্কার কথা- নিরপে সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। আমরা শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে যাব না। ন্যাড়া বারবার বেল তলায় যায় না। শিয়ালের কাছে কেউ মুরগি বর্গা দেয় না।

তিনি আরো বলেন, ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। অথচ মানুষকে বিপদে রেখে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার মেয়র ফজলে নূর তাপস বিদেশ সফর করছেন। দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

তিনি বলেন, আগে তারা লুটের টাকা বিদেশে পাচার করত। আর এখন সেই টাকা ফিরিয়ে আনলে তাদেরকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মূল্য ২ থেকে ১০ গুণ বেড়েছে; সেদিকে তাদের খেয়াল নেই। তাদের খেয়াল লুটপাটে। সরকার দেশের সব পাটকল বন্ধ করে দিয়েছে।

সমাবেশের প্রধান বক্তা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আগামী দিনের আন্দোলনে রাজপথে থাকার জন্য তরুণদের শপথ পাঠ করান।

ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান প্রমুখ।

হরিণাকুন্ডুতে এক বাড়িতে ডাকাতি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুর গ্রামে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ও হাত-পা বেঁধে রেখে নগদ এবং স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামে রবিবার দিনগত রাতে নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার মন্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দেলোয়ার মন্ডল জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এক ঘরে আটক করে। ডাকাতরা বিভিন্ন ঘরের আলমারী ও গোপন স্থান গুলোতে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণের গহনা, প্রায় ১ল নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযানে করছে পুলিশ।

কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিদনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মুলের কার্যকর উপায়” প্রতিপাদ্যে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল ও এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করে। দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল, উপজেলা মাধ্যমিক শিা অফিসার কাজী এজাজ কায়সার।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। বিচারকের দায়িত্ব পালন করেন, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সরকারী কলেজের প্রভাষক মালা পাল, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জিএম মাহবুব।

সংপ্তি আলোচনা সভা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

কাঙ্গাল হরিনাথের ছাপা খানার মুদ্রণ যন্ত্রটি হস্তান্তরের চুক্তি সম্পন্ন

0
ঐতিহাসিক এমএন প্রেসের মুদ্রণ যন্ত্র।

কুষ্টিয়া প্রতিনিধি

গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন প্রেসের মুদ্রন যন্ত্রটি জাতীয় জাদুঘর কর্তৃপরে কাছে হস্তান্তর চুক্তির স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এ স্বর্ত হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী শ্রীমতি গীতা মজুমদার। আর জাতীয় জাদুঘরের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান।

চুক্তি পত্রে ১ নাম্বার সারিতে সাক্ষর করেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার এবং দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষর করেন সাংবাদিক কে এম আর শাহীন। প্রেসটির মুদ্রণ যন্ত্রটি আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তুভিটা থেকে কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে নিয়ে আসা হবে।

রবিবার মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুজ্জামান। তিনি জানান, গত শনিবার বেলা ১১ টায় ঢাকা শাহবাগের জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিনামা স্বাক্ষর করা হয়।

এম এন প্রেসের মুদ্রন যন্ত্রটি জাতীয় জাদুঘর কর্তৃপরে কাছে হস্তান্তর চুক্তির স্বার সম্পন্ন

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক।

তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসটির মুদ্রন যন্ত্রটি জাদুঘরে হস্তান্তর করা হবে। কিন্তু বিনিময়ের বিষয়টি তিনি পরিবার থেকে জেনে নেওয়ার কথা জানিয়েছেন।

কাঙ্গাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার জানান, ২০ লাখ টাকার চেক ও পরিবারের দুই সদস্যের চাকুরি দেওয়ার শর্তে তাঁর মা মুদ্রণ যন্ত্রটি হস্তান্তর চুক্তিনামায় স্বাক্ষর করেছেন। চেকটি তাঁরা হাতে পেয়েছেন। এই বিনিময়ে তিনি খুব খুশি।

জানতে চাইলে চুক্তিনামার দ্বিতীয় স্বাক্ষী সাংবাদিক কে এম আর শাহীন বলেন, দু’পক্ষের সমন্বয়হীনতার অভাবে দীর্ঘদিন ঝুলে থাকা কাজটি সম্পন্ন হয়েছে। ২০ লাখ টাকা ও বংশধরদের দুইজনের চাকুরির বিনিময়ে ঐতিহাসিক চুক্তিপত্রে স্বাক্ষর করতে পেরে তিনি গর্বিত।

কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ বলেন, ২০১৭ সালে স্মৃতিজাদুঘরটি চালু হলেও প্রেসের মুদ্রণ যন্ত্রটি এখনো কাঙ্গাল হরিনাথের বাস্তুভিটায়। দর্শনার্থীরা এসেই আগে প্রেসটির মুদ্রণ যন্ত্রটি দেখতে চান।

ভেড়ামারায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারার একটি মাঠ থেকে রাশেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে ভেড়ামারা হোসেনপুর-দলুয়া গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি
পার্শ্ববতী দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে। সে ভেড়ামারার একটি বসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, কে বা কাহারা শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ মাঠে ফেলে রেখে যায়। তদন্ত চলছে।

খোকসার এক বিধবার সব স্বপ্ন বিষে মলিন

0

স্টাফ রিপোর্টার

বিধবার শেষ সম্বল দুটি গরু বিষ ক্রিয়ায় হঠাৎ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খোকসা উপজেলা কাদিরপুর গ্রামে বিধবা আসমা খাতুনের একটি গাভী ও ষাঁড় গরু বিষ ক্রিয়ায় নিজের গোয়াল ঘরে হঠাৎ মার গেছে। কৃষাণীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা পশু সম্পদ কর্মকর্তার অফিসের একজন কর্মকর্তা ওই বিধবাকে জানিয়েছেন তার গরু দুটি বিষ ক্রিয়ায় মারা যেতে পারে।

আসমা খাতুনের ছোট ছেলে আকাশ খা জানান, প্রতিদিনেরমত শনিবার সন্ধ্যায় নিজেদের একই গোয়াল ঘরে ৪টি গরু বেঁধে খেতে দিয়েছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফিরে গোয়াল ঘরে গিয়ে দুটি গরু চরম অসুস্থ্য অবস্থায় দেখতে পান। উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ের একজন চিকিৎসকে ডাকা হয়। তিনি গিয়ে গরু দুটিকে মৃতবলে ঘোষনা করেন। ওই চিকিৎসক তাদের জানিয়েছে গরুটিকে বিষ ক্রিয়ায় মারা যেতে পারে।

আসমা খাতুন জানান, তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ছেলের কান্না শুনে ঘুম ভেঙ্গে দেখতে পান তার দুটি গরু মারা গেছে। তিনি আরো জানান, সারা দিন তার ৪টি গরু একই জায়গায় খেয়েছে। কিন্তু বিষ ক্রিয়ায় মারা গেলো দুটি। গরুর মৃত্যু নিয়ে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি থানা পুলিশ করবেন না। বিচার দিয়েছেন উপরে।

উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তার দপ্তরের এসএএআই আব্দুস সালম জানান, তিনি ঘটনা স্থলে গিয়েছিলেন। বিষ দেওয়া ঘাস খাওয়ার কারনে গরু দুটির মৃত্যু হয়েছে বলে মনে করছেন।

কৈফিয়ত

0

সন্মানীত পাঠক,

ইলোকট্রো ডিভাইজে সমস্যার ফলে শনিবার রাত থেকে আমাদের ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। ফলে ১৪ ও ১৫ জুলাই ইং তারিখে আপডেট করা সংবাদ সমুহ পেজে প্রদর্শীত হচ্ছে না। এ জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। ওয়েবসাইটটি আপটডেট করা হচ্ছে।

– সম্পাদক

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে উদ্যোক্তা ম্যাপসের দ্বার উন্মোচন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি, তাঁদের তৈরী পণ্য এবং কার্যক্রম প্রচার ও প্রসার, সামাজিকভাবে মর্যাদালাভ ও স্বীকৃতির ল্েয উদ্যোক্তা ম্যাপসের দ্বার উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে এ ম্যাপসের দ্বার উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিন প্রমুখ।

খোকসায় চোর সন্দেহে কিশোরকে পেটালো গ্রামবাসী

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে চুরির অপবাদে দুই টোকাই কিশোরকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামে বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরদের নির্যাতনের ঘটনা ঘটে। জনতার হাতে আটক শিপন (১৮) জেলা সদরের কুঠিপাড়ার আফজাল শেখের ছেলে। অপর জন মেহেদী (১৮) আমলা পাড়ার মানু শেখের ছেলে।

এলাকাবাসীদের দাবী, বহিরাগত ওই দুই কিশোর ব্যটারী চালিত পাখি ভ্যান নিয়ে গ্রামে ঢোকে। তারা বিভিন্ন কৃষকের ঘর গৃহস্থালীর কাজে ব্যহৃত হাড়ি পাতিল, পানি রাখার পাত্র ও গরুর খাবার দেওয়া সিলভারের বড়বড় গামলা চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা ওই টোকাই কিশোরেদের আটক করে। জনতার হাতে ধরাপরা টোকাই কিশোরদে মধ্যে থেকে শিপন নামের এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসী তাকে ধাওয়া করে দ্বিতীয় দফায় আটক করে। এ সময় গ্রামবাসী তাদের মারধোর করে। তবে পরে কিশোরদের মুক্তি দেওয়া হয়।

শিপন জানায়, তারা চুরি করতে আসেনি। ভাঙ্গারী মাল খুটতে এসেছিল। কিন্তু গ্রামবাসী তাদের ধরে মারপিট করেছে। এক পর্যায়ে সে প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীর হাতে দ্বিতীয় দফায় ধরা পরে। এ সময় কিছু লোক তাকে রাস্তায় ফেলে পিটেছে।

খোকসা থানা পুলিশের এএসআই মেহেদী জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই গ্রামবাসী ওই নির্যাতিত যুবকরে ছেড়ে দিয়েছিল।

শ্লীলতাহানির সাথে জড়িতদের বিচারের দাবি নিহত ছাত্রীর বাবার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় কৌশলে ছাত্রীর শ্লীলতাহানি করে বখাটে রাসেল। এই অপমান সইতে না পেরে দশম শ্রেণীর ওই মেধাবী ছাত্রী আত্মহত্যা করে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি করছেন নিহত ছাত্রীর পরিবার।

আত্মহত্যার পথ বেছে নেওয়া ওই ছাত্রী উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ত। ফেসবুকের মাধ্যমে রাসেল নামের এক যুবকের সাথে পরিচয় হয়। প্রেম প্রস্তাবে সাড়া না পেয়ে বখাটে রাসেল ক্ষিপ্ত হয়ে ওঠে। ছাত্রীর এক বান্ধবীকে টোপ হিসেবে ব্যবহার করে মেধাবী ছাত্রীকে অপহরণের ছক আটে বখাটে রাসেল। সে উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

ঈদের পর ১ জুলাই ওই ছাত্রীর বান্ধবী সুমাইয়া মুঠো ফোনে কল করে তাকে জোহান পার্কে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে উপস্থিত রাসেলের কাছে ছাত্রীকে ছেড়ে দিয়ে বন্ধবী পালিয়ে যায়। পার্কের একটি নির্জন স্থানে নিয়ে ছাত্রীর শ্লিলতাহানীর ঘটনা ঘটায়। সমভ্রম হারানোর যন্ত্রনা ভুলতে না পেরে ঘটনার দিনই সে বিষপাণ করে আত্মহত্যার চেষ্টা চালায়। টানা এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে ৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী শ্লীলতাহানীর ঘটনা সম্পর্কে একটি চিরকুট লেখে রেখে গেছে বলে পরিবার দাবি করছে। এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় বখাটে রাসেল ও তার বান্ধবী সুমাইয়ার বিরুদ্ধে মামলা করেছেন।

রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ভাবে ডেকে নিয়ে একজন মেধবী ছাত্রীর সম্মানহানী ঘটনা খুবই দুঃখজনক। তিনি আত্মহত্যা প্ররোচনাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

মামলার বাদী জানান, সুমাইয়ার কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে। সে ডেকে নিয়ে বখাটের হাতে তুলে দিয়েছে। এখন একটি মহল সুমাইয়াকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি বখাটে রাসলে ও সুমাইয়ার গ্রেফতারের দাবী করেন।

হরিণাকুন্ডু থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা অনিষ মন্ডল জানান, মামলা রেকর্ডের পর আসামীদের গ্রেফতারে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা করা যায় খুব দ্রæতই বখাটে রাসেল ও সুমাইয়াকে গ্রেফতার করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...