বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 415

বজ্রপাতে দুই কৃষক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় রেজাউল (৫০) নামের অপর এক কৃষক আহত হয়েছেন।

শনিবার দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহুর আলী এই গ্রামের করিম সওদাগরের ছেলে। অপর নিহত ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে। বজ্রপাতে আহত রেজাউলকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও জানান, হতাহতরা সবাই পেশায় কৃষক। শনিবার দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টির সঙ্গে খুব জোরে বজ্রপাত শুরু হয়। বৃষ্টি এবং বজ্রপাতের কারণে তারা মাঠের কাজ রেখে আইলচারা ইউনিয়নের সিঁদুরঘাট এলাকার তালতলা বাজারের চায়ের দোকানের পাশে একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, আহত রেজাউল বর্তমানে শঙ্কামুক্ত।

কাঁচা মরিচের কেজিতে বেড়েছে ৪০০ টাকা

0

স্টাফ রিপোর্টার

খোকসায় এক রাতের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা বার্তিতে ৬০০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে।

শুক্রবার সকালে উপজেলা সদরের কাচা মালের আড়ৎ গুলোতে কাঁচা মরিচের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। সকালে আড়ৎদার ও মধ্যস্বত্বা ভোগীরা কৃষকদের আমদানি করা কাঁচা মরিচ কৌশলে কিনে নেন। কৃত্রিম সংকট ঘনিভুত হয়। মহাজনরা কিনে রাখা কৃষকের মরিচ পাইকারী ৫০০ টাকা কেজিদরে বিক্রি শুরু করেন। সাথে কেজি প্রতি ২০ টাকা আড়ৎদারী। এই মরিচ তখনই খুচরা ৬০০ টাকা কেজিদরে বিক্রি করতে দেখা যায়। আগের দিন বৃহস্পতিবার উপজেলা সদরের এ বাজারসহ আশে পাশের হাট-বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ খুচরা ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে।

রাধুনী রোকেয়া খাতুন বলেন, ঈদের দিন নিজের বাড়ির জন্য ২শ টাকা দরে কাঁচা মরিচ কিনেছিলেন। রাতের ব্যবধানে সেই মরিচ ৬শ টাকা দরে বিক্রি হচ্ছে। এতো দামে মরিচ কিনে মেসের লোকদের কি বোঝাবেন। এনিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন।

কাঁচা মালের খুচরা ব্যবসায়ী উৎপল সাহা জানান, ঈদের দিন ২০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। আজ সকালে এসেই ৫২০ টাকা কেজি কিনেছেন। এখন ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি করছেন। যেমন কেনা, তেমন বিক্রি।

কাঁচা মালের আড়ৎদার আব্দুর রাজ্জাক কলেন, খড়ার জন্য মরিচের উৎপাদন কম হয়েছে। ঈদের জন্য মোকাম থেকে মরিচ আসেনি। তিনি ছেলে দিয়ে মোটর সাইকেলে করে ফরিদপুর থেকে ৫০ কেজির এক বস্তা মরিচ আনিয়ে বিক্রি করছেন। তিনি কেজি প্রতি ২০ টাকা আড়ৎ দারি নিয়েছেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, পত্র পত্রিকায় মরিচের বিভিন্ন দাম দেখছি। খোকসাতে দাম বেড়েছে জানলেন, এখনই খোজ নেবেন।

খোকসায় নাতনীর লাঠির আঘাতে বৃদ্ধা আহত

0

স্টাফ রিপোর্টার

ঈদের দিন বাড়ির রাস্তায় নসিমন গাড়ি ধোয়ার পানি ফেলা কেন্দ্র করে দুই ছেলে মারামারি ঠেকাতে গিয়ে নাতনীর লাঠির আঘাতে বৃদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধার দুই ছেলে আহত হয়েছেন।

ঈদের দিন বৃহস্পতিবার সকালে খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমলাপুর গ্রামে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃদ্ধা আলেয়া বেগম (৬০), তার ছেলে মোক্তার শেখ (৪২) ও আব্দুল গফুর (৪৫) আহত হয়েছেন। আহতদের স্বামী ও বাবার নাম আকব্বর শেখ। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঈদের দিন সকালে আব্দুল গফুর শেখের বাড়ি থেকে রাস্তায় ওঠার পথের উপর তারই ছোট ভাই মোক্তার শেখ তার নসিমন গাড়ি ধোয়ার কাজ করে। এই পানি দেখে গফুরের স্ত্রী খাদিজা প্রতিবাদ করে। দুই পক্ষের মধ্যে ঝগড়া থেকে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত মা ও দুই ছেলেকে ভর্তি করা হয়।

খদিজা জানান, সকালে তার বাড়ির সামনে দেবর মোক্তার গাড়ি ধুয়ে পানি ফেলে। পানি তার বাড়ি ঢোকার দেউড়ি (গেট)’র মধ্যে এসে কাদার সৃষ্টি হয়েছে। এ কথা বলার পর দেবরের পক্ষ নেওয়া শ্বশুর ও অন্যরা তাদের উপর হামলা। তার পুত্র সন্তান নেই, এই সুযোগে তাকে বাড়ি ছাড়া করার জন্য সুযোগ সৃষ্টির চেষ্টা করছে। তিনি আহত স্বামীর চিকিৎসার পর মামলা করবেন বলে জানান।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা আলেয়া খাতুন জানান, ঈদের দিন সামান্য পানি ফেলা কেন্দ্র করে তার দুই ছেলে মারা মারি করছিল। এ সময় তিনি তাদের শান্ত করার চেষ্টা করেন। হঠাৎ তার বড় ছেলে আব্দুল গফুরের কলেজ পড়ুয়া মেয়ে এসে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পরেন। প্রতিবেশীরা তাকে ও হামলায় জড়িয়ে পরা ছেলেদেরর হাসপাতালে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মীতা জানান, বৃদ্ধার মাথার আঘাতটা বেশ গুরুতর। তবে তিনি ভালো আছেন।

খোকসা পৌরসভার সিসি ক্যামেরা বিকল: নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে

0

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার প্রধান বাজারের ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামোর লাগানো হয়। কিন্তু বছর যেতে না যেতে সে গুলো কার্যত অচল হয়ে পরেছে। ফলে পৌরবাসী কাক্সিক্ষত নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, উপজেলা সদরে ডাকাতি রাহাজানিসহ সহিংশতা রোধে পৌরসভার নিজস্ব টাকায় ২১ সালের শুরুতে ঘটা করে ১৪টি সিসি ক্যামেরা বসানো হয়। ফাইবার ক্যাবলের মাধ্যমে পৌরভবনে নিয়ন্ত্রন কক্ষের সাথে সংযোগ করা হয়। প্রথম দিকে ভ্যান রিকসা চুরি থেকে শুরু করে অপরাধি সংনাক্ত ও কথ্য নিতে স্থানীয়রা পৌরসভায় ছুটে আসতেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতে ক্যামেরা গুলো অকেজ হয়ে যায়। প্রথম দিকে দুই একবার ক্যামেরা গুলো সংস্কার করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে সে গুলো পরে আর সংস্কারের উদ্যোগ নেয়নি পৌরসভা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৌরসভার প্রধান বাজারের একধিক পয়েন্ট, মুক্তিযোদ্ধা সংসদ চত্বর, হাই স্কুল মোড়, কালীবাড়ি গেট, বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ন স্থাপনা ও সড়কের মোড়ে সিসি ক্যামেরা বসানো আছে। সেটাপ বক্স গুলের মধ্যে পাখি বাসা বেঁধেছে। একটি ক্যামেরার সাথেও নিয়ন্ত্রন কেন্দ্রের সংযোগের ফাইবার ক্যাবল নাই।

পাখি ভ্যান চালক রহমত আলী জানান, প্রথম যখন ক্যামেরা লাগানো হয় তখন তার এক আত্মীয়ের পাখি ভ্যান চুরি হয়। পৌরসভার ক্যামেরায় তা ধরা পরে। মানুষের জন্য উপকার হচ্ছিল। ক্যামেরা বন্ধ রাখায় এখন চোরদের সুবিধা হচ্ছে। তিনি বাজার এলাকার সিসি ক্যামেরা চালু করার দাবি জানা।

সৈয়দ আলী আহসন বরেন, প্রধান বাজার স্কুলমোড়সহ বিভিন্ন স্থানে ক্যামেরা থাকায় ছোট খাটো চুরি, ইফটিজিং এর মতো অপরাধ কমেছিল। প্রকল্পটি বাস্তবানের সময় জননিরাপত্তার বৃহৎ বিষয়টি মাথায় রাখা হয়নি। ওই বিষটি গুরুত্ব দিলে এতো অল্প সময়ের মধ্যে ক্যামেরা গুলো বিকল হতো না। সব জায়গাতেই হরিলুট হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম তরুন বলেন, দুই তিন কিলোমিটারের মধ্যে সড়ক বা গলিতে বিশৃঙ্খলা হলে সিসি ম্যামেরার মাধ্যমে সহজে অপরাধি চেনা যাচ্ছিল। ক্যামেরা গুলো বন্ধ হয়ে রয়েছে। এ গুলো সংস্কার করা বা আরো ভালো ক্যামেরা বসানোর জন্য তিনি মেয়রকে বলেছিলেন কিন্তু সে গুলো আর ঠিক হয়নি।

সিসি ক্যামেরা স্থাপন কারী প্রতিষ্ঠানের প্রধান ফজলুর রহমান জানান, পল্লী বিদ্যুতের খুটির সাথে সিসি ক্যামারা গুলো বসানো হয়। কাজও করছিল। হঠাৎ করে বাজারের বিভন্ন স্থানে বৈদতিক খুটি পরিবর্তন করায় ফাইবার ক্যাবলের ব্যপক ক্ষতি হয়। সিসি ক্যামেরা গুলো স্বচল আছে। কিন্তু সংযোগ না থাকায় তা কাজ করছে না।

পৌর মেয়র তারিকুল ইসলাম বলেন, পৌর এলাকার আইন শৃক্সক্ষলা স্বভাবিক রাখতে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ন ভুমিকা রাখছিল। বারবার ক্যাবল নষ্ট হওয়ায় ক্যামেরা গুলো স্বচল রাখা যাচ্ছে না। তবে নতুন করে ক্যামেরা গুলো বসানোর উদ্যোগ নিয়েছেন।

অখিল পোদ্দারের মায়ের শেষকৃত্য বুধবার সন্ধ্যায়

0

স্টাফ রিপোর্টার

একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দারের মা কমলা পোদ্দার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। বুধবার সন্ধ্যায় স্থানীয় ব্যাঙগাড়িয়া মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সদ্য প্রয়াত কমলা পোদ্দারের বড় ছেলে অসীম পোদ্দার জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০ টায় খোকসার বরইচারা গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। তিনি বেশ কিছুদিন ধরে নানান রোগে ভুগছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন মাহতাব স্বপ্নীলের চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

তিনি আরো জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় স্থানীয় ব্যাঙগাড়িয়া মহাশ্মশানে তাঁর মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর ২ ছেলে ও ২ মেয়ে রয়েছেন।

তাঁর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, আমেরিকা বাংলাদেশ প্রেস কাব, খোকসা প্রেস কাব, স্কুল অফ হিউম্যানিজম, সাধক আমদ আলী সাঁইজী সেবা সংঘ শোক জানিয়েছে। আত্মার শান্তি কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ডা. মামুন মাহতাব স্বপ্নীল। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। শোক জানিয়েছে শিল্পকলা একাডেমী- নিউ ইয়র্ক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ-কুষ্টিয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকার ভালানন্দগিরি আশ্রম ট্রাস্ট, সৃজনশীল লেখক সংঘ, সাপ্তাহিক দ্রোহ পত্রিকার সম্পাদক তাসলিমা খাতুন তমা মুনসীসহ অন্যরা।

সঙ্গবদ্ধ হত্যাকারী এবং ডাকাত চক্রের পাঁচ জন সক্রিয় সদস্য গ্রেফতার

0

কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না – পুলিশ সুপার খাইরুল আলম

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলাকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে একটি সঙ্গবদ্ধ চক্র । এই চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি ও খুন সহ নানান অপকর্মের সাথে জড়িত। অবশেষে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় এবং কুষ্টিয়া জেলা পুলিশ ও খোকসা থানা পুলিশের সন্মিত অভিযানে সঙ্গবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

বুধবার দুপুর ২টার সময় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার খাইরুল আলম।

গ্রেফতারকৃত হলেন, কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসমানপুর ইউনিয়নের কলপাড়া এলাকার মজিদ শেখ’র পুত্র সাহস শেখ (২১), এই ইউনিয়নের খানপুর এলাকার জাহিদুল ইসলাম’র পুত্র রয়েল হোসেন এবং জানিপুর ইউনিয়নের বসোয়া পূর্বপাড়া’র দুলাল প্রমানিক এর পুত্র শুকাই আলী (২৫), রাজবাড়ী জেলার পাংশা থানার বসা এলাকার মনছের মন্ডলের পুত্র মতিয়ার মন্ডল (৪৭), একই থানার বসা এলাকার মতিয়ার মন্ডলের পুত্র শান্ত মন্ডল (২০)।

জানা গেছে, সঙ্গবদ্ধ চক্রটি দীর্ঘ দিন ধরে খোকসা ও আশে পাশের এলাকায় ডাকাতি, হত্যা এবং লুটপাট সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পাঁচ জনকে আটকের মাধ্যমে চাঞ্চল্যকর সব অজানা তথ্যের উদঘাটন করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। এই ডাকাত দলের সদস্যরা নিজের মধ্যে ডাকতির মালামাল ভাগবাটোরা নিয়ে দ্ব›েদ্বর জেরে গত ১৮ ই জুন ২০২৩, রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় নিজ ডাকাত দলের দুই জন সদস্যকে জবাই করে হত্যা ও গড়াই নদীর খানপুর মৌজার দ্বিপচরে বালির নীচে তাদের লাশ পুতে রাখে এবং একই দিন খোকসা পৌর এলাকায় পৌরসভার পাশেই অসীম পালের বাড়ীতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ডাকাতি করে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট সতেরল পঞ্চান্ন হাজার টাকার মালামাল লুট করে।

এদিকে খুন ও ডাকাতির ঘটনায় খোকসা থানায় দুইটি পৃথক মামলা হয়। খুন এর ঘটনায় ২১ জুন ২০০২৩ ইং তারিখে পেনাল কোড’র ৩০২/২০১/৩৪ ধারায় মামল হয়। যার মামলা নং ৮ এবং ডাকাতির ঘটানয় ১৮ জুন ২০২৩ ইং তারিখে পেনাল কোড’র ৩৯৫/৩৯৭ ধারায় মামল হয়। যার মামলা নং ৬ ।

দুই জনকে হত্যার বিষয়ে পুলিশ সুপর খাইরুল আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ১৭ জুন ২০২৩ ইং তারিখে অসীম পালের বাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাত দলের সদস্যরা প্রথমে তার বাড়ীতে রেকি করে । ডাকাতি করার কয়েক ঘন্টা আগে ডাকাত দলের ১৭ থেকে ১৮ জন সদস্য খোকসা থানাধীন হিজলাবটের আইয়ুব এর ঘাটে পূর্ব পরিকল্পনা মোতাবেক একত্রিত হয়। পরবর্তিতে ডাকাত দলের সদস্য ঘাট পার হয়ে খানপুর চরে আসে এবং তাদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতখান এলাকার হুরমত আলী’র পুত্র সামাদ (৩৩) এবং ময়মনসিংহ জেলার জামালপুর থানার বিপ্লব মৃধা’র পুত্র ফারুক (২৮) সাথে ডাকাত দলের অন্য সদস্যদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ডাকাত দলের অন্য সদস্যরা সামাদ ও ফারুক’কে হত্যা করে বালির নীচে লাশ পুতে রাখে এবং ডাকাতির উদ্দেশ্যে অসীম পালের বাড়ীর দিকে রওনা হয়।

ডাকাতির বিষয়ে পুলিশ সুপার খাইরুল আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, অসীম পাল প্রতিদিনের ন্যায় তার প্রত্যাহিক কাজ শেষে রাত আনুমানিক ১০ টার সময় পরিবারের অন্য সদস্যদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তিতে ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ডাকাত দলের সদস্যরা অসীম পালের বাড়ীর প্রাচীর টপকিয়ে অসীম পালের বসতবাড়ীর ভিতর প্রবেশ করে। এর পর বাড়ীর মেইন গেটেরে দুইটি তালা এবং বাড়ীর কেচি গেটের দুইটি তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশের পরে অস্ত্রের মুখে ভয় ভীতি প্রদর্শন করে। এছাড়াও ডাকত সদস্যরা পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার ভয় দেখিয়ে স্বর্ণের একটি চিকহার, স্বর্ণের এক জোড়া কানের দুল, স্বর্ণের চারটি আংটি, স্বর্ণের একজোড়া শাখা বাধানো চুড়ি লুটকরে। যার সর্বমোট ওজন সাত ভরি এবং আনুমানিক মূল্য ছয় লক্ষ ত্রিশ হাড়জার টাকা।

সংবাদ সম্মেলনে পলিশ সুপার খাইরুল আলম আরো জানান, অসীম পালের বাড়ীতে ডাকাতি শেষে ডাকাত দলের সদস্যরা অসীম পালের বড় ভাই অশোক পালের বাড়ী থেকে নগদ দুই লক্ষ টাকা, সাত ভরি স্বণালঙ্কার লুট করে। যাহার আনুমানিক মূল্য ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা। এছাড়াও অশোক পালের পাশের ঘর থেকে ৩,১৫০ প্যাকেট ডার্বি সেগারেট যাহার মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা, অশোক পালের ভাতিজা অর্পিতা পালের ব্যবহৃত এইচপি ব্রান্ডের একটি ল্যাপটপ যাহার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা, ঘরের বিভিন্ন কক্ষ থেকে পরিবারের সদস্যদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোন যাহার আনুমানিক মূল্য পঁচাত্তর হাজার টাকা। রাতে ডাকাত দল ১৫,০৫০০০/-(পনেরল পাঁচ হাজার) টাকা মূল্যের মালামাল এবং নগদ ২,৫০,০০০ (দুই ল পঞ্চাশ হাজার) টাকা লুট করে।

এই ঘটনা কুষ্টিয়া জেলা সহ সমগ্র বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে। ঘটনার সাথে সাথেই কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও খোকসা থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকালে খোকসা থানা পুলিশ স্থানীয় বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তাদের সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্তকরণ, গ্রেফতারও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল এর তত্বাবধানে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্তে¡ সাইবার ক্রাইম ইউনিট ও খোকসা থানার চৌকস টিম নিয়ে রাজবাড়ী জেলা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ঘটনার সাথে জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করে।

আসামীদের গ্রেফতারের সময় মতিয়ার মন্ডলের নিকট থেকে নগদ দুই হাজার তিন শত বিশ টাকা এবং ২৭ প্যাকেট ডার্বি সিগারেট, শান্ত মন্ডলের নিকট থেকে এইচপি ব্যান্ডের একটি ল্যাপটপ, সাহস এর নিকট থেকে নগদ পনের শত চল্লিশ টাকা এবং ২০ প্যাকেট ডার্বি সিগারেট, রয়েল এর নিকট থেকে সাতাইশ শত পঞ্চাশ টাকা এবং ১৫ প্যাকেট ডার্বি সিগারেট, শুকাই এর নিকট থেকে ছাব্বিশ শত ত্রিশ টাকা এবং ২৫ প্যাকেট ডার্বি সিগারেট উদ্ধার করা হয়। সর্বমোট নয় হাজার দুই শত চল্লিশ টাকা, ৮৭ প্যাকেট ডার্বি সিগারেট এবং এইচপি ব্যান্ডের একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের বাড়ীতে অভিযান চালিয়ে দুই ভরি স্বার্ণালোঙ্কার ও ডাকাতির জন্য ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ছয় রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

ডাকাতির সেই রাতে ঘটনার বর্ননা দিতে গিয়ে অসীম পাল সাংবাদিকদের সামনে চোখের পানি মুছতে মুছতে বলেন, রাত দুইটা ১৫ মিনিটের দিকে আমি ঘুমের ঘরে হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শোনর পর আমি ঘরের দরজা খুলতে যাওয়ার সময় দেখি তারা আমাদের গেটের ও ঘরের কেচি গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করেছে। প্রথমে তারা আমার ভাস্তের রুমে ঢুকে। তাদের কাছে (ডাকাতদের কাছে) লোহার শক্ত রড ছিলো। যেটা দিয়ে তারা দরজার ফাঁকে ঢুকিয়ে চাপ দিয়ে দরজা খুলে ফেলে। ভাস্তের রুমে ঢুকে তার ভাস্তেকে বেঁধে ফেলে। এরপর চার পাঁচ জন আমার দরজার উপর এসে ঝাঁপাই পড়ে। সেই সময় তারা শার্টারগান দেখিয়ে আমাকে ভয় দেখায়। সবার মুখ বাঁধা থাকার কারণে আমি কাউকে চিনতে পারি নাই।

পুলিশের ভূমিকা নিয়ে অসীম পাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা দ্রæত ও ব্যাপক চেষ্টা এবং পরিশ্রম করে জেলার একটা সঙ্গবদ্ধ ডাকাত দলকে ধরতে পেরেছে এই জন্য আমি পুলিশ সুপার এর কাছে কৃতজ্ঞ ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশ কুষ্টিয়া জনগনের জীবন ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তা না হলে চাঞ্চল্যকর এই ডাকাতি ও হত্যা মামলার আসামীরা এত দ্রæত গ্রেফতার হতো না।

পুলিশ সুপার খাইরুল আলম আরো বলেন, ডাকাত দলের পলাতক অনান্য সদস্যদের দ্রæত গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত আছে। তাদের দ্রæত গ্রেফতারের স্বার্থে ঘটনা সংশ্লিষ্ট আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

খোকসায় নিহত ভ্যান চালকের পরিচয় মিলেছে

0
নিহত ভ্যান চালক নাসিরুল শাহ স্ত্রী তানিয়া।

পুলিশের সংবাদ সম্মেলনঃ ডাকাতি ও হত্যার আসামী আটক

স্টাফ রিপোর্টার

গড়াই নদীর শহর রক্ষা বাঁধ থেকে উদ্ধার করা রক্তাক্ত ভ্যান চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সপ্তাহ ব্যবধানে একাধিক ডাকাতি ও খুনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ডাকাতি ও খুনের আসামী আটক ও মালামাল উদ্ধারের কথা জানানো হয়েছে।

সোমবার দিনগত গভীর রাতে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের গড়াই নদীর শহর রক্ষাবাঁধ থেকে উদ্ধার হওয়া ভ্যান চালকের পরিচয় নিশ্চিত করেছে তার পরিবার। তার নাম নাসিরুল শাহ (২৩)। তিনি জানিপুর পুরাতন বাজার এলাকার আব্দুল খালেক শাহ’র ছেলে। তিনি বিল্ডিং এর পাইলিং কাজের মিস্ত্রী। অবসর সময়ে ভ্যান চালাতেন। তার চার বছরের একটি পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে।

সপ্তাহ ব্যবধানে গড়াই নদীর দ্বিপচর থেকে হাত বাঁধা জবাই করে হত্যা করা দুটি মৃতদেহ একই জায়গা থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষনিক ভাবে মৃত ব্যক্তিদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। প্রথম হত্যাকান্ডের স্থান থেকে ১০০ মিটার ভাটিতে সোমবার রাতে শহর রক্ষা বাঁধের উপর ভ্যান চালককে শ্বাসরোধ করে ও মাথা থেতলে হত্যা করা হয়। রাতেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

সম্প্রতি থানা থেকে ৩০০ গজের মধ্যে প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিসহ ৩ মাসের ব্যবধানে ৭টির বেশী ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সন্ধার আঁধার নামার সাথে সাথে প্রধান বাজারসহ উপজেলা সর্বত্র দোকান পাট বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীরা। নিজেদের জানমাল রক্ষায় গ্রামবাসীরা রাত জেগে গ্রাম পাহারা দিতে শুরু করেছে।

পুলিশের সংবাদ সম্মেলনে হাজির করা ডাকাত দলের ৫ সদস্য।

গতকাল মঙ্গলবার দুপুরের পুলিশ লাইনন্সে সংবাদ সম্মেলন করে সম্প্রতি ঘটা ডাকাতি ও হত্যা মামলার কয়েকজন আসামীকে আটকসহ প্রচুর মালামাল উদ্ধার কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়া জিনিস পত্রের মধ্যে সিটি গোল্ডের অলংকার, সিগারেট ও ল্যাবটপ প্রদশন করা হয়। এ ছাড়া ডাকাত দলের সদস্য খোকসার ওসমানপুর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে সাহস, একই গ্রামের জাহিদুলের ছেলে রয়েল, জানিপুর ইউনিয়নের দুলাল প্রামানিকের ছেলে শুকাই, পাংশা থানার বসা গ্রামের মতিয়ার ও শান্ত মন্ডলকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। তাদের আদালতের মাধ্যমে রিমান্ড নেওয়ার আবেদন করা হয়েছে।।

চরে এক কিলোমিটারের মধ্যে বাবার হত্যাকান্ডের ঘটনার পর ওসমানপুর ইউনিয়নের খানপুর ও মোড়াগাছা দ্বিপচর, খোকসা ইউনিয়নের হেলালপুর ও মোড়াগাছ হেলিপ্যাডের আশ্রয়ন প্রকল্পে বসবাস কারী প্রায় ৩ শতাধিক পরিবারসহ নদী তীরের কয়েক হাজার বাসিন্দারেরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

মঙ্গলবার সকালে গড়াই নদীর দ্বিপচর এলাকায় সরজমিন গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রধান মন্ত্রীর বিশেষ অনুদানের হেলিপ্যাডের আশ্রয়ন প্রকল্পে ৩৮টি পরিবারের জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। এই হত্যা কান্ডের পর আত্মভয়ে আশ্রয়ন প্রকল্পের ১০ জন বসতি ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।

নিহত ভ্যান চালক নসিরুলের মা নাছিমা খাতুন জানান, রাত ৮টার দিকে একটা ফোন আসে। ফোন পেয়ে কালীবাড়ি এলাকায় ভাড়ায় যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। রাতে বাড়ি ফেরেনি। অনেক বার ফোনে কল করা হয় কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরো জানান, সকালে নাসিরুলের বাবা চাউলকলে কাজে বের হন। পথে ভ্যান চালকের কাছে আর এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধারের খবর শুনে থানায় যান। সেখানে গিয়ে নিজের ছেলেন মৃতদেহ দেখতে পান।

নিহত ভ্যান চালকের স্ত্রী এক পুত্র সন্তানের মা তানিয়া বেগম স্বামীর হত্যা কারীদের বিচারের দাবিতে বিলাপ করছে। মাঝে মাঝে সজ্ঞা হারিয়ে যাচ্ছে।

দ্বিপচর গুচ্ছগ্রাম প্রকল্পের আব্দুস ছাত্তার জানান, শুধু হেলিপ্যাডের আশ্রয়নের মানুষ নয়। সব আশ্রয়ন থেকে মানুষ পালিয়ে যাচ্ছে। একই চরে সপ্তাহ ব্যবধানে দুটি মৃতদেহ উদ্ধার হলো কিন্তু পরিচয় বা হত্যার কারণ জানা গেলো। এ নিয়ে চরের দুই পারের মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।

খোকসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর নাছিম হোসেন জানান, তার পাশের ওয়ার্ডে ধারা বাহিক হত্যাকান্ডে পর থেকে সন্ধ্যা হলেই মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। সবাই নিজেকে “সেভে” রাখার চেষ্টা করছেন। কয়েকদিন আগে থেকে তার গ্রামে ভিলেজ ডিফেন্স পাটি করে পালাক্রমে পাহাড়া দেওয়া হচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, ডাকাতি ও হত্যা মামলার আসামীদের সনাক্ত ও আটক করা হয়েছে। গড়াই নদী থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের দু’জন ডাকাতির ঘটনায় জড়িত। নিজেরাই এ হত্যা কান্ড ঘটিয়েছে বলে আটকরা স্বীকার উক্তি দিয়েছে। আটকদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

খোকসায় রক্তাক্ত অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার

গড়াই নদীর শহড় রক্ষা বাঁধের মাথা থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ভ্যান চালক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহের পাশে ব্যাটারী চালিত একটি পাখি ভ্যান পাওয়া গেছে।

সোমবার দিনগত রাত ১০ টার পরে খোকসা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধ পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের শহড় রক্ষা বাঁধের মাথায় এ হত্যাকান্ড ঘটে। নিহত ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। সঙ্গবদ্ধ চক্র পাখি ভ্যান চুরির জন্য এই হত্যাকান্ড ঘটাতে পারে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ন’টার দিকে একজন বোরকা পরা যাত্রী নিয়ে ওই পাখি ভ্যান চালক বাঁধের মাথার দিয়ে যায়। এর কিছু সময় পর বোরকা পরা ব্যক্তি দ্রæতপায়ে আবার ফিরে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বোরকা পরা ব্যক্তিকে ধাওয়া করে। কিন্তু রাতের আঁধারের সাথে সে হারিয়ে যায়। পরে তার আবার ঘটনা স্থলে ফিরে মধ্যবয়সী এক ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনা স্থলে পৌচ্ছায়। এ রিপোট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভ্যান চালকের পরনে চেক লুঙ্গি আছে। তার গায়ে কালো ছাপার সার্ট রয়েছে।

বাঁধ পাড়ার গৃহিনী নাদিয়া ও জোৎসনা জানান, বোরকা পরা ওই ব্যক্তির চলে যাওয়া দেখে বাঁধের লোক জনের সন্দেহ হয়। তারা পিছু নেয়। কিন্তু ধরতে পারেনি। ওই ব্যক্তিকে ধরতে পারলে হত্যার রহস্য জানা যেতো।

রাত সাড়ে ১২ টার সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ মৃতদেহ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনা স্থলে পুলিশ রয়েছে। এখনো মৃতদেহ সনাক্ত করা যায়নি।

ভিজিএফ এর চাউল নিয়ে ফেরা হলো না লক্ষী রানীর

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ এর চাউল নিয়ে বাড়ি ফেরা হলো না লক্ষী রানী (৫০) এর। পথে ট্রাকের ধাক্কায় মারা গেলেন তিনি। এসময় আরও ৩ নারী গুরুতর আহত হন।

সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী। আহত অপর তিন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাউল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি যাচ্ছিলেন। ঘটনা স্থলে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চার নারী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত লী রানী দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহত তিন নারী হাসপাতালে ভর্তি রয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্র্যাকটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

খোকসায় চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর চাউল আত্মাতের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থ্যদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দের ভিজিএফ এর চাউল আত্মাতের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, আসন্ন কোরবানীর ঈদ উপলেক্ষে শিমুলিয়া ইউনিয়নে ৫৪৫টি দুস্থ্য পরিবারের জন্য প্রায় ৫৪৫০ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়। সোমবার সকাল পরিষদে এ চাউল বিতরণ শুরু করা হয়। এর আগে দুস্তদের মধ্যে চেয়ারম্যান আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত স্লিপ গ্রাম পুলিশের মাধ্যমে পৗচ্ছে দেওয়া হয়। বেলা ১১ টার পর প্রায় শতাধিক ¯িøপধারী বাঁকী থাকতেই চাউল বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভুক্তভোগী স্লিপধারীরা অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তার দপ্তরে হাজির হন। এক পর্যায়ে তিনি ওই স্লিপধারীদের চাউল দেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

বৃদ্ধা আকলিমা খাতুন জানান, সোমবার সকালে পরিষদের চৌকিদার হাছেন আলী তার বাড়িতে গিয়ে চাউলের স্লিপ দিয়ে আসেন। পরিষদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। অবশেষে চাউল না পেয়ে উপজেলায় আসেন। তিনি ৪ নং ওয়ার্ডের আলতাফ হোসেনের স্ত্রী।

২ নম্বর ওয়ার্ডের পলান শেখের ছেলে বয়বৃদ্ধা আকো শেখের বাড়িতে চাউলের ¯িøপ দিয়ে এসেছিল গ্রাম পুলিশ শ্যামল সরদার। স্লিপ নিয়ে তিনিও দীর্ঘক্ষন লাইনে অপেক্ষা করেছেন। কিন্তু তার ভাগ্যে চাউল মেলেনি।

শিমুলিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান জানেন না কতটি পরিবারের মধ্যে ঈদের বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করা হবে। তার জানা নেই, এ চাউল ভিজিডি না ভিজিএফ এর। তবে চাউল বিতরণের প্রথম দিকে কিছু সময় তিনি ছিলেন বলে দাবি করেন।

২ নম্বর ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলাম বলেন, তিনি ২৫ জনকে ¯িøপ দিয়েছিলেন। তারা সবাই চাউল পেয়েছেন। তার ওয়ার্ডের কোন স্লিপধারী বাদ আছে কি না তা তার জানা নেই।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, দেশের মানুষ খুব অভাবে আছে। যে সব স্লিপধারী ১১ টার মধ্যে এসেছিল তারা চাউল পেয়েছে। এর পর সব চাউল গরিব লোকের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে। যারা পরে এসেছে তারা চাউল পাবে না। তা বিরুদ্ধের অভিযোগ বানোয়াট বলেও তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, যাদের স্লিপ আছে তারা সবাই চাউল পাবেন। চেয়ারম্যানকে চাউল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে কোথায় পাবে দেখার না। এ ছাড়া এ বিষয়ে একটা তদন্ত কমিটি করা হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...