শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 809

দ্বিতীয়বার করোনা আক্রান্ত নারী মা হলেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের চৌগাছার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এক নরী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে এক নারী জ্বর, কাশি ও গলাব্যথা সহ করোনা উপসর্গ তার গত ২২ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২৮ বছর বয়সী ওই নারী করোনা সংক্রামিত কি না তা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পাঠানো হয়। তিনি ভয়ে ২৪ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পালিয়ে যান। পরদিন ২৫ এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।

বাড়িতে আইসোলেশনে রেখে তার প্রাথমিক চিকিৎসা চলছিল। কিন্তু আবার দুই দফা পরীক্ষা করে তাঁর প্রতিবেদন নেগেটিভ আসায় ৯ মে তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হয়। সেদিন দুপুরে সিভিল সার্জন শেখ আবু শাহীন ওই নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপরই তাঁকে যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান প্রসব করানোর কথা ছিল। কিন্তু দ্বিতীয় দফায় ওই নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় সোমবার পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষা জন্য পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার প্রতিবেদন জানানো হয়, তিনি পুনরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইতোমধ্যে যশোর শহরের বেসরকারি হাসপাতেলে দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত অন্তোঃসত্বা নারীর শরীরে অস্ত্রপচার করা হয়। ওই নারী কন্যা সন্তানের জন্মদিয়েছে। অস্ত্রোপচার করেন গাইনি চিকিৎসক নিলুফার ইয়াসমিন এমিলি।
চিকিৎসক এমিলি জানান, সব প্রস্তুুতি ও নিরাপত্তা নিয়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা হয়নি। মা ও বাচ্চা দু’জনই সুস্থ আছেন।

বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত সঠিক হয়েছে – কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাধারণ ছুটি চলাকালীন কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সিদ্ধান্ত সঠিক হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল তাদের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইল।

বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। সরকার এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। দেশের সবকটি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং ১ কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। কিন্তু কিছু চক্রান্তকারী মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি দেশবাসীকে আহবান জানান। তিনি আরো বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।

শিল্পীদের আর্থিক সহায়তা দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতি করোনার বিস্তার রোধকল্পে দেশব্যাপী চলছে অঘোষিত লক ডাউন। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে শিল্পীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

কর্মহীন শিল্পীদের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সারাদেশের প্রায় পাঁচহাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে তালিকা।

ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের দেওয়া তালিকা অনুযায়ী অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিকর্মীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

৩০ মে পর্যন্ত ছুটি বাড়ছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়ছে। এবার ঈদের ছুটিতে সবাইকে স্বস্ব অবস্থানে থাকতে হবে। যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার সন্ধ্যায় ছুটি বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন বলেন, তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত পেয়েছেন। ছুটিতে ঈদের আগের চার দিন ও পরের দুদিন অর্থাৎ সাত দিন সাধারণ পরিবহন চলাচলে খুব কঠোরতা থাকবে। লরি, কাভার্ড ভ্যানের মতো অতিজরুরি পরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচলে কঠোরতম অবস্থানে থাকবে প্রশাসন।

করোনার বিস্তার রোধ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফায় বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বশেষ এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। আবার নতুন করে ছুটির সিদ্ধান্ত হলো।

কর্মহীন শ্রমিকদের আপদকালীন প্রণোদনা প্রদানের দাবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের দুর্দশা লাগবে ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে আপদকালীন প্রণোদনা হিসেবে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের এ শ্রমিক সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন করোনা যোদ্ধা গণমাধ্যমকর্মীদেরকে উল্লেখযোগ্য প্রণোদনা প্রদান, অসহায় হয়ে যাওয়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেয়াসহ সরকারি খরচে বেকার হয়ে যাওয়া প্রবাসী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া প্রস্তাব গুলোর মধ্যে রয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সরকারের পক্ষ থেকে ২৫ রমাজানের মধ্যে সকল শ্রেণির কর্মহীন শ্রমিকদেরকে ১৫ হাজার টাকা করে সাহায্য প্রদানের দাবি উপস্থাপন করা হয়।

মিরপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

0

হুমায়ূন কবির

কুষ্টিয়ার মিরপুরে পিকাপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩৩০ বোতল ফেন্সিডিল ও গাঁজ উদ্ধার করেছে। এ সময় পিকাপ চালককে আটক করেছে।

বুধবার সকালে স্থানীয় মালিহাদ ক্যাম্পের পুলিশের একটি দল ঝুটিয়াডাঙ্গা ব্রিজ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেখানে একটি পিকাপ ভ্যান আটক করে তল্লাশি করার সময় ৩৩০বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধর করে। এ ঘটনায় পিকাপ চালক রিমন শেখকে আটক করা হয়।

আটক রিমন (১৫) রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার লালন শেখের ছেলে।

মিরপুরের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদকের চালানসহ একজনকে আটকের কথা নিশ্চিত করেন। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ১৬২ জন। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন।

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক (দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে একটি কন্যাশিশু রয়েছে। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।

মঙ্গলবার মারা গিয়েছিলেন ১১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৬৯ জন। তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৭ হাজার ৮২২ জন শনাক্ত হলেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

মোবাইলে ৫০ লাখ পরিবার অর্থ সহায়তা পাবে

0

দ্রোহ অণলাইন ডেস্ক

করোনার প্রাদুর্ভাবে চলমান অচলাবস্থায় সারাদেশের ক্ষতিগ্রস্থ ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার করে টাকা দেবে সরকার। ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদুল ফিতরের আগে পৌঁছে দেয়া হবে।

সরকারের এ কাজে সহযোগিতা করবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে সেবাদানকারী চার প্রতিষ্ঠান। এগুলো হলো-বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’, ব্র্যাংক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’, ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শিওরক্যাশ।

করোনার প্রার্দুভাবের ফলে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেয়া হবে। বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথমদিন ১০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। এর পরবর্তী চারদিন ৪০ লাখ পরিবারকে দেয়া হবে।

ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ৬২৭ কোটি এবং বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকাসহ মোট এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করা হয়েছে। এসব টাকা সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক হিসাবে পাঠাতে সেবা মাশুল বাবদ আরও ৭০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ আউটে (অর্থ উত্তোলন) প্রতি হাজারে সাড়ে ১৮ টাকা পর্যন্ত চার্জ কাটে। কিন্তু সহায়তার এ অর্থ ৫০ লাখ পরিবারকে পৌঁছে দিতে কোনো চার্জ নেয়া হবে না। অর্থাৎ বিনা খরচে সুবিধাভোগীরা পুরো আড়াই হাজার টাকা উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে সরকার টাকা পৌঁছানোর জন্য এমএফএস প্রতিষ্ঠানগুলো ভর্তুকি বাবদ প্রতি হাজারে মাত্র ৬ টাকা দেবে। ৫০ লাখ পরিবারের মধ্যে বিকাশ ১৫ লাখ পরিবারের কাছে টাকা পৌঁছে দেবে। সবচেয়ে বেশি দেবে নগদ-১৭ লাখ পরিবারকে। রকেট দেবে ১০ লাখ এবং ৮ লাখ পরিবারের টাকা পৌঁছে দেবে শিওরক্যাশ।

রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খন্দকার আতাউর রহমান বলেন, ‘৫০ লাখ পরিবারের মধ্যে ৮ লাখ পরিবারের অর্থ আমাদের পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে। আমরা শিওরক্যাশের মাধ্যমে ঈদের আগেই এ অর্থ সুবিধাভোগীদের কাছে বিনা খরচে পৌঁছে দেব।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিকাশে ক্যাশআউটে খরচ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা। সরকার আমাদের প্রতি হাজারে ৬ টাকা দেবে। বাকি ১২ টাকা ৫০ পয়সা আমরা ভর্তুকি দিয়ে সম্পূর্ণ বিনা খরচে সহায়তার অর্থ পৌঁছে দেব।’

উদ্যোগটির সঙ্গে জড়িত রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। পরিবার চিহ্নিত করা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সাহায্যে। তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মানশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, হকার, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক ও নানা পেশার মানুষকে রাখা হয়েছে।

কুষ্টিয়ায় পুলিশ দম্পতির করোনা শনাক্ত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দৌলতপুরে ঢাকাফেরত পুলিশ দম্পতির করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

আক্রান্ত পুালিশ সদস্য রমজান (৫০) ঢাকায় ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত বলে জানা গেছে। তার স্ত্রী বিলকিচ (৪০) এর শরীরে করোনার আক্রমন শনাক্ত হয়েছে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম ঢাকাফেরত এই পুলিশ দম্পতির করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতেই উপজেলা প্রশাসন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছেন। আক্রান্ত ওই দম্পতি বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত পুলিশ সদস্য রমজানের বাড়ি দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ি গ্রামে। সোমবার ঢাকা থেকে স্ত্রী সন্তানসহ নিজের গ্রামের বাড়ি ফিরেছেন। বাড়িতে ফেরার পর স্বাস্থ্যকর্মীরা পুলিশ দম্পতি ও তার এক সন্তানের নমুনা সংগ্রহ করেন। একই সাথে কুষ্টিয়া পিসিআর ল্যাবে মঙ্গলবার ৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে এই পুলিশ দম্পতির করোনা পজিটিভ এসেছে। বাকি ৪৮ টি নেগেটিভ।

গত ১০ এপ্রিল দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের কাঘাটি গ্রামের ঢাকাফেরত কাউসার ও সোনিয়া নামের আরও এক দম্পতির করোনা শনাক্ত হয়। এদিকে এ উপজেলায় একের পর এক ঢাকাফেরত দম্পতির করোনা আক্রান্তের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে দিয়েছে।

সর্বশেষ পুলিশ দম্পতিসহ কুষ্টিয়া জেলায় ২২ জনের কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ৯ এর মধ্যে ঢাকাফেরত দম্পতির সংখ্যা তিন জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ১, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন (ঢাকা ফেরত) আক্রান্ত রোগী রয়েছেন।

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদে গ্রাম ছাড়া পরিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করে সন্ত্রাসী হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে একটি অসহায় পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের ৮ম শ্রেণির এই স্কুল ছাত্রীকে একই এলাকার কতিপয় উচ্ছিংক্ষল যুবক উত্যক্ত করে আসছিল। ভুক্তভুগি ছাত্রীর বাবা ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে যুবকরা। পরিবারটির উপর শুরু করে নির্যাতন। এক পর্যায়ে বাধ্য হয়ে পরিবারটি গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বিচার প্রত্যাশিত অসহায় বাবা ঘুড়ছেন দ্বারে দ্বারে ।

যুবকদের উচ্ছ্রিক্সক্ষতার শিকার ছাত্রী বাবা জানান, গ্রামের আলা হুজুরের ছেলে আসিফ, কালামের ছেলে শামীম, মোস্তর ছেলে সোহান ও মোতালেব এর ছেলে ইমন তার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে। গত বৃহস্পতিবার সন্ধায় তার স্ত্রী বাড়ীর পাশে ১টি বাড়ী থেকে পানি আনতে গেলে লম্পটরা বাড়ীতে ঢুকে তার মেয়েকে অপহরণ করার চেষ্টআ চালায়। পরিবারের লোক দেখে ফেলায় তারা পালিয়ে যায়।

এ বিষয়ে আলা হুজুর ,কালাম মোতালেবের কাছে অভিযোগ করতে গিয়ে পরেছে আরো বিপদে। এইসব অভিভাবকরা বাড়ীঘর পুড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকী দেয়। এ ঘটনার পর থেকে তিনি স্বপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, এ বিষয়ে তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক হামের প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকাও। হাম ও এই রোগের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোগটি...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং গড়ে তুলছে সরকার : আইজিপি

দ্রোহ অনলাইন ডেস্ক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। জনগণের দোরগোড়ায়...

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী, কৃষক দরদি – নিতাই রায় চৌধুরী

কুষ্টিয়া প্রতিনিধি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মাবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়ীতে তিনদিনের আনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় । শুক্রবার বিকালে অনুষ্ঠানের উদ্বোধন...

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...