বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 318

কালবৈশাখীতে ৯ জনের মৃত্যু, দুই জেলে নিখোঁজ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছয় জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও দুই জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘটে যাওয়া কালবৈশাখী ও বজ্রপাতে নিহতদের মধ্যে খুলনায় একজন, পটুয়াখালীতে দুইজন, ঝালকাঠিতে তিনজন, বাগেরহাটে একজন, পিরোজপুরে একজন ও নেত্রকোণায় একজনের মৃত্যু হয়েছে। তবে বাউফলে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

খুলনায় বজ্রপাতে নিজের ঘরে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওবায়দুল্লাহ গাজীর (৩৫) বাড়ি ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামে।

গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বজ্রপাতের সময় ওবায়দুল তার ঘরে ছিলেন। ঘরের চাল ভেদ করে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার একটি গরু মারা যায়।

পটুয়াখালীর বাউফলে কালবৈশাখী ঝড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও তেতুলিয়া নদীতে নিখোঁজ রয়েছে দুই জেলে। লন্ডভন্ড হয়েগেছে শতাধিক ঘরবাড়ি। বজ্রপাতে মারা গেছে ১০টি গরু। গাছপালা উপড়ে বিভিন্ন এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।

নিহত মোহাম্মদ রাতুল শিকদার (১৫) বাউফলের নাজিরপুর গ্রামের জহির সিকদারের ছেলে। বজ্রপাতে এবং দাসপাড়া ইউনিয়নের চর আলগি এলাকার বৃদ্ধ সাফিয়া বেগম (৮০) গাছ চাপা পড়ে মারা যান।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তেতুলিয়া নদীতে ইব্রাহিম ফরাজী (৪৩) ও ইসমাইল রাঢ়ী (৪০) নিখোঁজ হয়েছেন। তারা দুজনেই চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেলের বাসিন্দা।

রবিবার সকালে ঝালকাঠিতে বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ ৩ নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) এবং পোনাবালিয়া গ্রামের মাহিয়া আক্তার এসানা (১১)।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গবাদি পশু ফিরিয়ে আনতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে তারা মারা যান।

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গরু আনতে গিয়ে বজ্রপাতে কচুয়া উপজেলা চরসোনাকুড় গ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিলবোর্ড ভেঙে যাত্রীবাহী বাসের চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

এ দিন সকাল সাড়ে ৯টার দিকে ঝড়ে শরণখোলা, মোড়েলগঞ্জ, রামপাল, কচুয়া ও বাগেরহাট সদর উপজেলায় বহু গাছ উপড়ে গেছে। সেই সঙ্গে বিধ্বস্ত হয়েছে কয়েকশ কাঁচা ও আধা পাকা বাড়ি। ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

পিরোজপুরে আকস্মিক ঝড়ে এক নারী নিহত ও বেশ কয়েকজন শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। রবিবার সকালে পিরোজপুর সদর উপজেলায় কালবৈশাখী আঘাত হানে।

নিহত রুবি বেগম (২২) উপজেলার দক্ষিণ মারিচল গ্রামের মিরাজ সরদারের স্ত্রী। মাত্র ১৫ মিনিট স্থায়ী এই ঝড়ে প্রায় একশ ঘরবাড়ি ও কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে।

নেত্রকোণায় খালিয়াজুরীর হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে উপেজলার রাজঘাট হাওরে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শহীদ মিয়া (৫২) উপজেলার মেন্দীপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

খালিয়াজুরী থানার ওসি উত্তম কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শহীদ মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিমুল তুলা

0

প্রকৃতিতে শিমুল গাছ কমতে শুরু করেছে। ফলে শিমুল তুলার উৎপাদনও কমগেছে। চৈত্রে আর শিমুল তুলার উড়া উড়ি চোখে পরে না। খুচরা পর্যায়ে শিমুল তুলা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাহজহাদ ও পান্নার দম্পতি নিজের গাছ থেকে পারা তুলা কুড়িয়ে নিচ্ছে। কুষ্টিয়ার খোকসার জাগলবার গ্রাম থেকে রবিবার দুপুর পৌনে ২টার দিকে ছবিটি ােলা। এই দম্পতির তিনটি শিমুল গাছ ছিল। ছিল ২৫ থেকে ৩০ কেজি তুলা পেতেন। কিন্তু বিদ্যুতের লাইন তৈরীর সময় ২টি গাছ কেটে ফেলা হয়।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি চুয়াডাঙ্গায়

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। আজ শনিবার থেকে তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটেখাওয়া মানুষ।

শনিবার (৬ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (৫ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, শনিবার দুপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের এবং চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি আরও জানান, এপ্রিলের শুরু থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রচুর ঘাম ঝরছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আগামী কয়েকদিন এমন থাকতে পারে। ধারণা করা হচ্ছে, জেলায় এ মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা যদি ৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০-৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তা হয় তীব্র তাপপ্রবাহ। আর ৪২ ডিগ্র সেলসিয়াস তাপমাত্রা হলে তা হয় চরম বা অতি তীব্র তাপপ্রবাহ।

শখের তুলা লাখ টাকা

0

শখের তোলা (পরিমাপের একক) লাখ টাকা। নিরব, দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শখ হয়েছে এক জোড়া স্কেটিং সু কেনার। কিন্তু দরিদ্র বাবার সামর্থ নেই। তাই নিজের চামরার স্যান্ডেলের সাথে সাইকেলের পরিত্যাক্ত বেয়ারিং লাগিয়ে নিয়েছে। পদ্ধতিগত ত্রæটির কারনে সে বাব বার পরে যাচ্ছে। আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। শনিবার বিকালে খোকসা কালীবাড়ি থেকে শিশুটির শখ মেটানোর চেষ্টার ছবি গুলো তোলা হয়েছে।

খোকসায় ভিজিএফ এর চাউল বিতরণ

0

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফ এর চাউল বিতারণ শুরু করা হয়েছে।

শনিবার সকালে খোকসা পৌর কার্যালয়ে পৌরসভার প্রায় ১৫৪০ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল তুলে দেওয়া হয়। এ ছাড়া উপজেলার ৯টি ইউনিয়নে প্রায় সাড়ে ৮ হাজার দুস্থ পরিবার এই বিশেষ ভিজিএফ সুবিধা পাবে।

খোকসা পৌরসভা ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মহব্বত আলী ফকর, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী, খোকসা পৌরসভার অফিস সহকারী আশরাফুল আলম টিটো প্রমুখ।

খোকসায় ফ্রিল্যান্সিং কমিউনিটির ইফতার অনুষ্ঠিত

0

স্টাফ রিপের্টার

কুষ্টিয়ার খোকসায় ফ্রিল্যান্সিং কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে খোকসা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী গ্রুপের চেয়ারম্যান মাহাবুব আলম মিশন।

রেমিট্যান্স যোদ্ধারা দেশের মাটিতে বসে দেশকে সমৃদ্ধ করছে। তারা দক্ষতা দিয়ে বিশ্ব বাজারে দেশের ভাবমুর্তি উজ্জল করছে। রেমিট্যান্স যোদ্ধাদের নানা সুবিধা অসুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন রাশেদ হাসান রাশেদ, মাজেদুল ইসলাম, মাহাবুব উল ইসলাম অভি, সায়েম হোসেন সুজন প্রমুখ।

খোকসা উপজেলা মডেল মসজিদের ইমাম চাঁদ আলী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিব।

অনুষ্ঠানে প্রায় শতাধিক ফ্রিল্যান্সার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উপজেলার প্রায় ১ হাজারের বেশী যুবক যুবতী ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিভাগে নিজেকে যুক্ত রেখেছেন।

আজ পবিত্র লাইলাতুল কদর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন।

মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন।

পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। মুসলমানরা নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন।

এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পবিত্র এ শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। শবে কদর উপলক্ষে রবিবার সরকারি ছুটি থাকবে।

ছবিতে ইফতার

0

সিয়াম সাধনার মাস। বিশ্ব ব্যাপী মুসলিম নারী পুরুষের কাছে মাসটি পবিত্র ও মহিমান্বিত। ধনী গরিব ভেদে রোজা রাখা থেকে শুরু করে দান-খয়রাত করেন মন খুলে। মাস জুড়েই ইফতারির থাকে নানা আয়োজন। দিন শেষে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন নিয়ে মেতে ওঠের ইফতার নিয়ে। ইফতারির ছবি গুলো শুক্রবার ধারণ করা।

অনাহারে গাজায় ৩১ শিশুর মৃত্যু, অঙ্গ হারানো শিশুর সংখ্যা কয়েক হাজার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে গাজায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। সেখানে অনাহার এবং পানিশূন্যতায় বহু শিশু প্রাণ হারিয়েছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় অনাহার এবং পানিশূন্যতায় এখন পর্যন্ত ৩১ মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিসৎকরা ওষুধ স্বল্পতার মধ্যেও তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা সতর্কবার্তা দিচ্ছেন কারণ সেখানকার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি বা দুই পা-ই হারিয়েছে গাজার এক হাজার শিশু।

জাতিসংঘ বলছে, গাজায় ৫০ হাজারেরও বেশি শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ৩০ শতাংশ শিশু তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। এদিকে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছে দুই হাজারের বেশি শিশু।

প্রায় ৬ মাস ধরে গাজায় তান্ডব চালাচ্ছে ইসরায়েল। সেখানকার বাড়ি-ঘর, মসজিদ, হাসপাতালসহ কোনো স্থাপনাই ইসরায়েলি হামলা থেকে বাদ পড়েনি। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ৩৩ হাজার ৩৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ৬৬৮ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের হামলায় প্রতিদিনই সেখানে শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে।

এদিকে গাজায় অব্যাহত হামলার কারণে সেখানে ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি গাজায় ইসরায়েলি সৈন্যদের হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন সাহায্য কর্মী নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়া হিসেবে সংস্থাটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে অনেক ফিলিস্তিনিই এখন আশঙ্কায় আছেন যে, তারা কীভাবে তাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবেন।

কুষ্টিয়ায় দুদকের মামলায় সস্ত্রীক জামিন পেলেন উপজেলা চেয়ারম্যান

0
সংগৃহীত ছবি

আদালত প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তাঁর স্ত্রী শিক্ষক শাম্মী আক্তার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে হাজির হয়ে আবেদন করলে তাদের অন্তর্র্বতীকালীন জামিন দেন বিচারক রুহুল আমিন।

দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু বলেন, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন মামলার আসামি সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তাঁর স্ত্রী শাম্মী আক্তার আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাদের জামিন দেন।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ তাদের পক্ষে জামিন শুনানী করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, শুনানি শেষে বিচারক দু’জনকে জামিন দিয়েছেন। আদালতে প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।

গত ১২ মার্চ ৬৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার স্ত্রী শাম্মী আক্তারের নামে মামলা করে দুদক। একই মামলায় অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার দায়ে আসামি হন আতা।

দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে মামলাটি করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...