রবিবার, নভেম্বর ২২, ২০২৬.
Home Blog Page 46

ড্রাম ট্রাক-বাস সংঘর্ষে দুই ছাত্র-ছাত্রীসহ চারজন নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের খোকসায় বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ও অপর একস্কুল ছাত্রীসহ চার বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরে কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

এ দুর্ঘটনা নিহতরা হলেন, কলেজ ছাত্র নাবিল (১৬)। সে ফরিদপুর সদর উপজেলার জুনায়েদ হোসেনের ছেলে। অপর নিহত ছাত্রী রাফিয়া (১৭), সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগড় মন্ডল পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে। আমজদ মল্লিক (৬০) রাজবাড়ীর কালুখালি উপজেলার কাশাদহ গ্রামের আজিজল মল্লিকের ছেলে। অপর নিহত রফিকুল ইসলাম (৪৫) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বোয়ালিয়া গ্রামের রাফাল মালিথার ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাদের আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুইজন ও খোকসা হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনকে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১১টা দিকে খোকসার শিমুলিয়া কুঠিপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় বাস ও ড্রাম ট্রাকের মুখমুখি সংঘর্ষ হয়। কুষ্টিয়া গামী যাত্রীবাহী লোকালবাস রাজবাড়ী ব – ১৩ -০০৯৩ নম্বর গাড়িটি সড়কের পাশের খাদে পরে যায়। স্থানীয়রা বাসের ২৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পাঠায়। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসকরা আহত দুই যাত্রীকে মৃত বলে ঘোষনা করেন। একছাত্রী মারা যায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আর এক বৃদ্ধের মৃত্যু হয়। বাসটির বিপরিত দিক থেকে আসা বালু ভর্তি বগুড়া – ড- ১১- ২৭০৩ নম্বর ড্রাম ট্রাকটি সড়কের বাম পাশে মাটিতে আটকে যায়।

দুর্ঘনা স্থলে উপস্থিত মাজেদুল নামের এক পথচারী জানান, বালু ভর্তি ট্রাকটি খুর গতিতে আসছিলো। ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিতে সপাটে আঘাত করে। এসময় বাসটি সড়কের পাশে খাদে পরে যায়। স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আলতাব হোসেন জানান, খোকসা হাসপাতালে পর্যন্ত দুইজন আহত পুরুষ মারা গেছেন। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক তিন জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে আনা নিহদের নাম পরিচয় সংগ্রহের কাজ চলছে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকরাম হোসেন বলেন, তার হাসপাতে মৃত অবস্থায় এক স্কুল ছাত্রীকে আনা হয়। তিন জন আহত পুরুষ ও এক নারী কে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মিজান জানান, পরিবারের সদ্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করার পর আইনি পক্রিয়া শেষে চারটি মৃতদেহ হস্তান্তর করা হয়। ঘাটত ট্রাক ও দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে।

শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ঘোষণা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষকদের অসন্তোষ ও সমালোচনার মুখে অবশেষে শনিবার (২৩ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরুর ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফলে বৃহস্পতিবারের (২১ মে) পর প্রাথমিক বিদ্যালয়ে আর কোনো কর্মদিবস থাকছে না। রবিবার (২৪ মে) ছুটি শুরুর আগে শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) ছুটি পাচ্ছে প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মে) রাত পৌনে ৯টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। অর্থাৎ, শুক্রবার (২২ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা এক আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মের স্মারক মোতাবেক ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার অফিসগুলো খোলা থাকবে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা শনিবার স্কুল খোলা রাখার নির্দেশনা দেন। কোনো কোনো জেলা থেকে এটি শুধু অফিসের জন্য কার্যকর উল্লেখ করে বিদ্যালয় খোলা না রাখার কথা জানান।

এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরাও অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে শনিবারও ছুটি ঘোষণা করলো মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী— দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৯টি। এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। বিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে কোমলমতি প্রায় এক কোটি শিক্ষার্থী।

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ থানার সামনে অবস্থান নিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন।

এর আগে দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এনসিপির এই নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদের পেছন দিক কিছু যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনার পর বিক্ষোভ করে এনসিপি।

পরে হামলার ঘটনায় লিখিত অভিযোগ করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা থানার বাইরে অবস্থান নেন।

হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩-৪ জন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাইবো। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইন-শৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মামলা গ্রহণে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সার্ভার ডাউন রয়েছে। যে কারণে এখনো অভিযোগ নেওয়া সম্ভব হয়নি। তবে যেহেতু আমলযোগ্য অপরাধ বিষয়ে অভিযোগ, কাজেই অভিযোগপত্র না নেওয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হলেই আমরা অভিযোগ অনলাইনে এন্ট্রি করবো।’

হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাত করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

শনিবার ব্যাংক খোলা থাকবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ শনিবার ব্যাংক খোলা থাকবে। এদিন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। লেনদেনের সময়ও স্বাভাবিক থাকবে। রবিবারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। ফলে ঈদের ছুটির আগে আরও দুই দিন ব্যাংক খোলা থাকবে।

এরপর ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এরপর সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হবে। এর ফলে শনিবার ও রবিবার গ্রাহকেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন।

২৮ মে ঈদুল আজহা উদ্যাপিত হবে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকও সরকারি-বেসরকারি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটির নির্দেশনা জারি করেছে।

এদিকে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প-সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকদের লেনদেন চলবে বেলা একটা পর্যন্ত।

সারাদেশে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন এমপি আমির হামজা

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে আট বছরের মেয়ে শিশু ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি ও সংসদে আয়াতের আইন কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।

বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমপি আমির হামজা সম্পর্কে অনলাইনে প্রচারে থাকা ‘তানভির টিভি-২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে বক্তব্যটি পোষ্ট করা হয়েছে।

বক্তৃতায় আমির হামজা বলেন,”দেশের যে আইন আছে সেই আইনে রামিসা, আছিয়া, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যিই ধর্ষণের বিচার করা লাগে তাহলে কুরআনে সূরা আন-নূরের আয়াতের আলোকে বিচার করা লাগবে।”

তিনি বলেন,”এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন। তাহলে বাংলাদেশের যুবকদের ধর্ষণতো দূরের কথা স্বপ্নদোষও বন্ধ হয়ে যাবে।”

আমির হামজা বলেন,”এটা কোন ওয়াজ মাহফিল, তাফসিরুল মাহফিল না। সংসদে গলাবাজি করা না। কোন মঞ্চ বক্তব্য, বিবৃতি কিংবা মানববন্ধন করা না। ধর্ষণ জীবনেও বন্ধ হবে না, যদি শরিয়তের আইন বাংলাদেশে কায়েম না করা যায়।”

আমির হামজা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী একজন সংসদ সদস্য হিসেবে সংসদের নেতা। আপনারও একটা মেয়ে আছে। এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো। তাহলে বাংলাদেশে কি অবস্থা হয়ে যেত এতক্ষণ। আমার মনে হয় ধর্ষক যেখানেই থাকুক তাকে ধরে নিয়ে এসে ১৪ টুকরা করে ফেলতেন।”

আমির হামজা বলেন, আমিও বাবা। আমারও তিনটা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজো মেয়ের কথা মনে হচ্ছে। তিনি ধর্ষককে উদ্দেশ্য করে বলেন, “মানুষ এতো নিচে নামে কি করে। আপনি কোন রুচিতে পাঁচ-ছয় বছরের মেয়েকে ধর্ষণ করলেন। আবার মেরে ফেললেন।” এ সময় আমির হামজা বলেন,”মানুষ নামের এই জানোয়ারগুলোর বিচার শুধুমাত্র জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না। এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে।”

পুরস্কার বিতরণ

0

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আলাউদ্দিন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার খোকসার

২৬ মণের ‘রাজাবাবু’ দাম ৮ লাখ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কোরবানির ঈদ এলেই দেশের পশুর বাজারে বড় গরু নিয়ে শুরু হয় আলোচনা। কোথাও বিশাল আকৃতির ষাঁড়, কোথাও লাখ টাকার দাম হাঁকা গরু-সবকিছু নিয়েই চলে মানুষের আগ্রহ।

কোরবানির ঈদকে সামনে রেখে এবার কুষ্টিয়া জেলার প্রান্তিক খামারিরা তাদের পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। তবে এবারের কোরবানির বাজারে আলোড়ন তুলেছে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর ল²ীপুর গ্রামের গ্রায় ২৬ মণ ওজনের ‘রাজাবাবু’। যার দাম হাঁকছেন ৮ লাখ টাকা।

ধবধবে সাদা ও কালো রঙের গরুটির বয়স তিন বছর। এ গরুটি এখন চার দাঁতের। বিশাল আকারের ‘রাজাবাবু’কে দেখতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে আসছে দর্শনার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, তার নিজ বাড়ির গাভী গরুর বাছুর এ গরুটিকে নিজ সন্তানের মতো লালন পালন করছেন মো. মোতালেব হোসেন মন্ডল। ভালোবেসে গরুটির নাম দিয়েছিলেন ‘রাজাবাবু’। গম, ছোলা, চালের গুড়া, আলু ও ঘাস খাইয়ে দেশিয় পদ্ধতিতে পালন করা হয়েছে গরুটি।

সরেজমিনে মো. মোতালেব হোসেন মন্ডলের খামারে গিয়ে দেখা যায় প্রায় ২৬ মণ ওজনের গরুটির যতœ নিচ্ছেন তার সহধর্মিনী।

তিনি বলেন, ‘প্রায় ১০ বছর যাবত আমাদের গরুর খামার আছে এবং ৩ বছর এই গরুটা আমারা সখ করে লালন-পালন করছি। এই গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়, আমরা কোন প্রকার ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করিনি। গরুর খাওয়া বাবদ প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ হচ্ছে, গরুটির ওজন ২৬ মণ, দাম ৮ লাখ টাকা।’

রাজাবাবুর মালিক মোতালেব হোসেন মন্ডল বলেন, আমার বাড়ির গাভীর পেট থেকে রাজাবাবুর জন্ম। জন্মের পর থেকে তাকে আমি লালনপালন করছি। গরুটি খুবই শান্ত প্রকৃতির। এইজন্যই তার নাম রেখেছি রাজাবাবু। আমার নিজস্ব চাষ করা ঘাস, খড়, ভুষি খাইয়েছি। বাইরের কোনো খাবার খাওয়াইনি। আমি অসুস্থতা থাকার কারণে গরুটি এবার হাটে তুলতে পারছি না। যদি কেউ কিনতে চাই তাহলে আমার এই ০১৭২০৬০৪২০২ নাম্বারে যোগাযোগ করলে হবে।

‘রাজাবাবু’ নামের গরুটির মালিক মোতালেব হোসেন জানান, ব্যাপারীরা এ পর্যন্ত রাজাবাবুর দাম ৬ লাখ টাকা বলেছেন। কিন্তু তিনি ৮ লাখ টাকায় গরুটি বেঁচতে চান। এই দুই দিনের মধ্যে যদি কাঙ্খিত দামে ‘রাজাবাবু’ বিক্রি না হয় তাহলে তিনি শনিবার পশুটিকে নিয়ে গাবতলীর হাটে যাবেন।
মোতালেব হোসেনে আরও বলেন, এবার যদি ‘ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে লাভবান হবেন খামারিরা। গো-খাদ্যের দাম অনেক বৃদ্ধি তাই সরকারের কাছে দাবি জানাই যেন গরু আমদানি করা না হয়।’

রুমী সেতুর ইজারা বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল বন্ধের দাবিতে ঘোষিত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

তবে সেতুর ইজারা বাতিল চেয়ে ইউএনওর কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন তারা। বৃহস্পতিবার ( ২১ মে) দুপুর ২টার দিকে আন্দোলন স্থগিত করে স্মারকলিপি দেন তারা।

এ সময় কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সেতুর টোলপ্লাজা এলাকা তাঁরা টোল বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করে। সেখানে তাঁদের ওপর ঠিকাদের লোকজন হামলা করলে বিকাল ৫টা ২০ মিনিট থেকে কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দেড়ঘণ্টা সড়ক বন্ধ থাকায় দীর্ঘদিন যানজট সৃষ্টি হয়।

পরে বৃহস্পতিবার বেলা ১২টায় ইউএনও কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়ে অবরোধ তুলে নিয়েছিলেন।

স্মারকলিপিতে তারা জানান, গত ২০০৪ সালে পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে সৈয়দ মাছ-উদ-রুমী সেতুটি নির্মাণ হয়। তারপর ২০২৪ সাল পর্যান্ত প্রায় ১৫০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সেতুটি নির্মাণ ব্যয়ের কয়েক গুণ টাকা উঠার পরেও টোল অব্যাহত থাকায় এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই।

সূত্র জানায়, ২০২৪ সালের ৬ আগষ্ট ছাত্র দজনতার আন্দোলনের মুখে টোল উত্তোলন বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রায় ২১ মাস টোল আদায় বন্ধ রয়েছে। বিভিন্ন সময় সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক কয়েকবার দরপত্র আহবান করলেও ছাত্রজনতার আন্দোলনের মুখে তা পন্ড হয়ে যায়।

কিন্তু এবার অতি সংগোপনে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে দরপত্র কাজ সম্পন্ন করে সওজ। কিন্তু আন্দোলনের মুখে নির্দিষ্ট সময়ে তারা টোল আদায় করতে পারেনি। পরে প্রশাসন থেকে অনির্দিষ্টকালের জন্য টোল আদায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও কি কারণে ১৮ মে রাত থেকে পুনরায় টোল আদায় শুরু করা হলো। টোল আদায় শুরু হওয়ার পর থেকে এলাকাবাসী ফুঁসে উঠেছে।’

তারা স্মারকলিপিতে আরও জানায়, বুধবার বিকালে সর্বস্তরের জনগন অবস্থান কর্মসুচী পালনকালে ইজারাদারের গোন্ডা বাহিনী বে-আইনি অস্ত্র প্রদর্শন করে জনগনকে স্থান ত্যাগের হুমকি প্রদান করে। আন্দোলকারীরা অবস্থা বেগতিক দেখে স্থান ত্যাগ করে কুমারখালী বাসস্ট্যান্ডে এসে অবস্থান নেন। এতে সড়কে চরম ভোগান্তি সৃষ্টি হয়। নতুন করে আন্দোলন করলে সড়কে ভোগান্তির সৃষ্টি হবে। তাই আন্দোলন স্থগিত করে টোল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি দেওয়া হলো।

সওজ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর ওপর সেতুটি নির্মাণ করে সওজ। ২০২৪ সালের ৫ আগস্ট টোল আদায় বন্ধের দাবিতে টোল্লাজায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এর কয়েকদিন পর (১৩ আগষ্ট) সওজ কর্তৃপক্ষ টোল আদায় করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতা বাধা দেয়। এরপর থেকে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। এতে সেতু থেকে গত ২১ মাসে অন্তত ১৮ কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার।

আবার টোল চালু করতে গত ১০ মার্চ নতুন করে দরপত্র আহবান করে সওজ। এতে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় সেতুতে টোল আদায়ের ঠিকাদারি পেয়েছে কুষ্টিয়ার প্রতিষ্ঠান থ্রি স্টার এগ্রো ইন্ডাস্ট্রিজ। গত সোমবার রাত থেকে দুই-তিন চাকার যানবহন বাদ রেখে টোল আদায় শুরু করেন ঠিকাদারের লোকজন।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আলী বলেন, ‘ আন্দোলন করলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সেজন্য তা স্থগিত করে আইনগতভাবে টোলের ইজারা বন্ধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রশাসনের কর্তারা জনস্বার্থে পদক্ষেপ না নিলে আদালতে যাওয়া হবে।’

ইউএনও ফারজানা আখতার বলেন, সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল ও ইজারা বন্ধ চেয়ে আন্দোলনকারীরা স্মারকলিপি দিয়েছেন। যথাযত প্রক্রিয়ায় স্মারকলিপির কপি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। বর্তমানে এলাকায় আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। তবে সাংস্কৃতিক বিষয়ের প্রতিযোগী অনু্িষ্ঠত হয় খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি হলরুমে। প্রতিযোগীতার উদ্বোধস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোহম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।

উপজেলা একটি পৌরসভা ও ৯ ইউনিয়ন পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা ১৯টি ইভেন্টের প্রতিযোগীতায় অংশ নেয়। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ পাবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...