স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। তবে সাংস্কৃতিক বিষয়ের প্রতিযোগী অনু্িষ্ঠত হয় খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি হলরুমে। প্রতিযোগীতার উদ্বোধস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মোহম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।
উপজেলা একটি পৌরসভা ও ৯ ইউনিয়ন পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা ১৯টি ইভেন্টের প্রতিযোগীতায় অংশ নেয়। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ পাবে।






