বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 409

খোকসায় আওয়ামী লীগের পৃথক সমাবেশ

0

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে

স্টাফ রিপোর্টার

সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্য, হত্যা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে খোকসায় আওয়ামী লীগ পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার বিকালে খোকসা রেল স্টেশন ও খোকসা পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ পৃথক দু’টি প্রতিবাদ সভা করেছে।

খোকসা রেল ষ্টেশন এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া- ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মন্ডল।

প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। এ ছাড়া বক্তব্য রাখেন এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, তাঁতী লীগের কেন্দ্র কমিটির সহ সভাপতি নিজামুল হক চুন্নু, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক প্রমুখ।

একই সময়ে খোকসা পৌরসভা চত্বর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।

বিকালে পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভপতি শিমুল খান প্রমুখ।

খোকসায় দেবরের হামলায় বৃদ্ধা নিহত

0

খোকসার ভিডিও

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা অনিশ্চিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রম মুখ থুবরে পরেছে। জমি অধিগ্রহণ হলেও আমলাতান্ত্রিক জটিলতা কাটছে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। প্রায় আট বছর আগে সমঝোতা স্মারক সই হওয়ার পর ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা এবং চর প্রাগপর মৌজায় প্রায় ৫০৬ একর জমি অধিগ্রহণও করা হয়। কিন্তু দৃশ্যমান অগ্রগতি হয়নি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার অগ্রগতি।

সংশ্লিষ্টরা মনে করছেন কুষ্টিয়ায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে এখানকার অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বিপুল সংখ্যক মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীর ভাগ্য বদলের নিয়ামক হয়ে উঠবে বলেও বলে মনে করেন তারা।

সূত্র জানায়, রেলওয়ে এবং সরকারের অব্যবহৃত জমি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভেড়ামারা উপজেলার চরমোকারিমপুর, আরাজিসারা এবং চর প্রাগপুরে মৌজাকে বেছে নেয়া হয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য। ২০১৭ সালে ১০ জুন স্থানীয় জেলা প্রশাসন ৩১২ একর খাস জমির দলিল প্রকল্প কর্তৃপরে কাছে হস্তান্তর করে। তবে এরপর থেকে এ প্রকল্পের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। এখনো দফায় দফায় স্থান পরিদর্শনের মধ্যেই রয়ে গেছে কার্যক্রম। সর্বশেষ ২০২১ সালের ১৮ ফেব্রæয়ারি কুষ্টিয়া ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ল্েয সংশিষ্ট মন্ত্রনালয়ের সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপরে (বেজা) কর্মকর্তারা মোকারিমপুর ইউনিয়ন গোলাপনগর বন্দোবস্তকৃত জমি পরিদর্শন ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আহসান, যুগ্ম সচিব ও বেজার বিনিয়োগ উন্নয়নের মহাব্যবস্থাপক মনিরুজ্জামান, উপসচিব ও বিনিয়োগ উনয়ন-১ এর ব্যবস্থাপক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল এবং সোশ্যাল কনসালটেন্ট আব্দুল কাদের খান প্রমুখ।

বিশেষজ্ঞরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস সহজলভ্যতার জন্য দেশের ২২টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সবচেয়ে উপযোগী স্থান হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাকে বিবেচনা করে ভারত সরকার এবং সে দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। তারা মনে করেন, ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলে এ এলাকায় তথা কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সূত্র জানায়, ভারতের টাটাসহ চীন ও জাপানের একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠান এরই মধ্যে এখানে বড় ধরণের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের এমপি, সাবেক তথ্য মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন- আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ভেড়ামারা এলাকায় একটি অর্থনৈতিক জোন স্থাপন করা। সে ল্েয ভেড়ামারা লালন শাহ সেতুর উত্তর পাড় রেলওয়ের জায়াগাও নির্ধারণ করা হয়েছে। কিন্তু এর বেশি কোন কার্যক্রম নজরে আসছে না। দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তিকে আরো গতিশীল করতে অতি শীঘ্রই সরকার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন বলেন, ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ল্েয বন্দোবস্তকৃত জমি সংশ্লিষ্ট কর্তৃপ পরিদর্শন করে গেছেন অনেক আগেই। সেখানে বসবাসরত অধিবাসীদের সাথে মতবিনিময় করা হয়। অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ল্েয অনেক আগেই প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে বেজা’র নামে রেজিষ্ট্রি করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এর বেশি কোন অগ্রগতির খবর জানা নেই।

স্থানীয় বাসিন্দা, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সভাপতি এ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম বলেন, রেলওয়ে বিভাগের থেকে জমি ক্রয় করা হয়ে গেছে অনেক আগেই। এখন বেজার অধিগ্রহণকৃত এই জমি। কিন্তু দুঃখেরর বিষয় দীর্ঘদিন ধরে এ জায়গায় কাজের কোন অগ্রগতি নেই।

ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ বলেন, জমি অধিগ্রহণের পর কিছু দিন ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের তোড়জোড় ছিল। কিন্তু আওয়ামী লীগ ও জাসদের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এটি বাস্তবায়ন মুখ থুবড়ে পেড়েছে।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা বলেন, ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে উদ্যোগ এটা সম্পূর্ণ সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জানান, ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ল্েয অনেক আগেই জমি বেজার নামে দিয়ে দেয়া হয়েছে। তবে বাস্তবায়নের েেত্র এখন পর্যন্ত তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।

শনিবার কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ডিএমপি

0
ছকব সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার রাজধানী ঢাকার প্রবেশ মুখে রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজধানী ঢাকার প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ডিএমপির কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় রেখে সব রাজনৈতিক দলের শনিবারের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির প থেকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, মহাসমাবেশের পর এবার শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতেও মাঠে থাকবে আওয়ামী লীগ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দণি শাখা ইতোমধ্যে এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও থাকবে ঢাকার প্রবেশমুখে।

শনিবার রাজধানীর প্রবেশমুখে যুবলীগ সমাবেশ করবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ রাজধানীর প্রবেশমুখগুলোতে শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল্লাহপুর, গাবতলী, টঙ্গী ব্রীজ, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, শনিরআখড়া ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করবে যুবলীগ।

যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে শনিবার যুবলীগ শান্তি সমাবেশ করবে।

এর আগে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির এক দফার মহাসমাবেশ অনুষ্ঠিত

0

শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান

দ্রোহ অনলাইন ডেস্ক

নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দফাও এক, দাবিও এক, শেখ হাসিনার পদত্যাগ।

শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে আগামীকাল শনিবার রাজধানীর ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, এই সরকার সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। এদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।

তিনি আরো বলেন, আজকে আমরা একা নই, বিদেশি রাষ্ট্রগুলো বলছে- এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মহাসমাবেশকে কেন্দ্র করে গত দুই দিনে কয়েক হাজার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গ্রেপ্তার করে কি সমাবেশে আটকাতে পেরেছেন, পারেননি।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিওতে বক্তব্য প্রদান করেন। তারেক রহমানের এ বক্তব্য ছিল কয়েক মিনিটের।

খোকসার কোন বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ পাশ নেই

0

স্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষার ফলাফলে খোকসায় পাশের হারে এগিয়ে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। জিপিএ -৫ বেশী পেয়েছে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। একটি বিদ্যালয়েও শতভাগ পাশ নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার একটি মাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয়সহ ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে জেনারেল ও ভোকেশনাল শাখা থেকে প্রায় ১৬৩৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এদের মধ্যে জেনারেল শাখায় ১১১ জন জিপিএ- ৫ সহ গড় পাশ করেছে ৮১ শতাংশ। ভোকেশনাল শাখায় ৩০ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৭ শতাংশ।

বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় পাশের হারে এগিয়ে আছে। এ বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন, তাদের পাশ করেছে ৯৬.৯৭ শতাংশ। ৩ জন জিপিএ -৫ পেয়েছেন।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। তাদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন। এ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশের হার ৮৮.৬২ শতাংশ।

উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশের হার ৪৩.৯০। কিন্তু জিপিএ -৫ নেই একটিও। জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৫০ শতাংশ কিন্তু জিপিএ -০ ৫ শুন্য। ৭৫ শতাংশ পাশ করেছে বনগ্রাম বালিকা বিদ্যায়ের পরীক্ষার্থীরা, বশোয়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ করেছে ৮০.৯৫ শতাংশ কিন্তু এ দুটি বিদ্যালয় থেকে কেউই জিপিএ -৫ পায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুলে হক বলেন, জিপিএ -৫সহ পাশের হার সন্তষ জনক। তবে ফলাফল আরো ভালো করার জন্য শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করা হবে।

ঝিনাইদহে জাল সনদ কান্ড

0

আরো দুই শিক্ষকের বেতন বন্ধের সুপারিশ, ফেরত দিতে হবে ৪০ লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি

এইচএসসি পাস করে রাতারাতি সহকারী শিক্ষক (কৃষি) বনে যান বাবুল হোসেন। পরে অবশ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএজিএড কোর্স সম্পন্ন করেও শেষ রা হয়নি তার। সনদ ছাড়া ১৮ বছর চাকরীর বিষয়টি ধরা পড়লেও এখনো বহাল তবিয়তে চাকরী করে যাচ্ছেন।

শৈলকুপা উপজেলার নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক বাবুল হোসেন ও প্রধান শিক্ষক যোগাযোসের মাধ্যমে সাটিফিকেট ছাড়াই চাকুরি করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীা বিভাগের কর্মকর্তা মোহাম্মাদ মনকিউল হাসানাত সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেন। আর এ সময় শিক্ষক বাবুল হোসেনের শিক্ষা সনদ ছাড়াই চাকরী করার প্রমান মেলে।

জানা গেছে, শৈলকুপার মকরমপুর গ্রামের বাবুল হোসেন ২০০৫ সালে সনদপত্র ছাড়াই অবৈধভাবে নিয়োগ লাভ করে সহকারী শিক্ষক (কৃষি) পদে যোগদান করেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়। পরবর্তী সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি খন্দকার গোলাম আকবর হ্যাপী ঝিনাইদহের বিজ্ঞ আদালতে বাবুল হোসেনের অবৈধ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এক পর্যায়ে শিা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের পরিদর্শক মোহাম্মাদ মনকিউল হাসানাত নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে ওই শিক্ষকের সনদ জালিয়াতির তথ্য পান। এরপর ওই শিক্ষকের বেতন ভাতা হিসেবেক উত্তোলন করা ১৫ লাখ ৭২ হাজার ৫’শ ১০ টাকা সরকারি কোষাগারে ফেরতসহ চলমান বেতন ভাতা স্থগিতের সুপারিশ করেন।

একই স্কুলের সহকারি শিক কম্পিউটার পদে নিলুফা ইয়াসমিন ২০০৩ সালে যোগদান করে ৩৪০০ টাকার স্কেলে এমপিওভুক্ত হন। তার কম্পিউটার সনদটি জাল/ভূয়া প্রমানিত হওয়ায় নিয়োগ বিধিসম্মত হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে উঠে আসে। নিলুফা ইয়াসমিনের উত্তোলন করা বেতন ভাতার ২৪ লাখ ৪৭ হাজার ৭২৭ টাকা সরকারি কোষাগারে ফেরতযোগ্য বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।

বিদ্যালয়টির একাধিক শিক্ষক অভিযোগ করেন, প্রধান শিক্ষক মুকুল হোসেনের সাথে সহকারি কৃষি শিক্ষকের নিবিড় সম্পর্ক থাকার কারণে পরিদর্শক প্রতিবেদন দাখিল করলেও প্রধান শিক্ষক ব্রডশীটের কিছু তথ্য গোপন করে তা দাখিল করেন। এখন এই জালিয়াতির বিষয়টি ধামাচাপা দিতে সব ধরনের নেপথ্য সহযোগিতা করে যাচ্ছেন প্রধান শিক।

প্রধান শিক মুকুল হোসেন জানান, পরিদর্শন প্রতিবেদনের আলোকে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ব্রডশীটে জবাব পাঠানো হয়েছে, সেখানে কোন তথ্য গোপন করা হয়নি।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম বলেন, নাগিরাট মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের সনদ জালিয়াতিসহ প্রতিবেদনে চাহিত প্রয়োজনীয় তথ্য গোপন করে পুর্নাঙ্গ ক্রডশিট না দেওয়ার কারনে প্রধান শিক্ষকের নিকট ফেরত পাঠানো হয়েছে।

ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে ধর্মঘট

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দুই ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।

বুধবার সকাল থেকে জেলা শহরের নতুন হাটখোলা বাজারের ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করেছেন। এতে ভোগান্তির শিকার হয় সাধারন মানুষ।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ও জেলা ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা নতুন হাটখোলায় অভিযান চালায়। দুটি দোকানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। সে সময় আশপাশের ব্যবসায়ীরা বিচারকদের অবরুদ্ধ করে। ঘটনা স্থলে পুলিশ আসার পর ব্যবসায়ীরা চলে যান। এ ঘটনায় রাতে ওষুধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল থেকে ব্যবসায়ীীরা ধর্মঘট শুরু করেছেন। ব্যবসায়ীদের ধর্মঘটে চরম বিপাকে পড়েছে বাজারে আসা সব শ্রেণির মানুষ।

শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা বশির উদ্দীন জানান, বাসায় অতিথি এসেছে। এখন বাজার করতে এসে কিছুই তো পেলাম না। সব দোকান বন্ধ।

নতুন হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বিনা কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাই ব্যবসায়ীরা গ্রেফতার এড়াতে বাজারে আসেনি। সমস্যার সমাধান করলে ব্যবসায়ীরা আবারো দোকান খুলবে।

মামলার বাদি জেলা ওষুধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরার সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তিনি ফোন রিসিভ করেন নি।

খোকসায় আওয়ামী লীগের একাংশের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0

তিনি মানুষ না হয়ে, জানোয়ার হয়েছেন – সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

গোলাম কিবরিয়ার হত্যাকারীর এক কু-পুত্রকে আমরা মানুষ বানিয়ে ছিলাম। কিন্তু তিনি মানুষ না হয়ে, জানোয়ার হয়েছেন বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।

মঙ্গলবার বিকালে খোকসার ধোকড়াকোল কলেজ মাঠে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই নেতাকে উদ্দেশ করে সদর উদ্দিন খান আরো বলেন, এখন সে যেখানে সেখানে ঢুস মারছেন। ঢুস মারতে মারতে এখন আর মাথা টাতা ঠিক নাই। এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী।

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে সদর উদ্দিন খান বলেন, আগামী নির্বাচনে কোষ্টি পাথরে যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। ভ্যানিটি ব্যাগের তালিকায় আর মনোনয়ন হবে না। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বিএনপিকে উদ্দেশ করে বলেন, মুসলিম লীগ যেমন এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারা (জামাত-বিএনপি) এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। আপনারা বিদেশী প্রভূদের কাঁধে ভর করে মতায় আসার স্বপ্ন দেখছেন। আপনাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স্বপন কুমার ঘোষ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, এ্যাডঃ আহসানুল হক হাসু, গোলাম মোস্তফা, জাকারিয়া খান জেমস, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান প্রমুখ।

জয়ন্তী হাজরা ও আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের পক্ষ থেকে ধোকড়াকোল কলেজ মাঠে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জয়ন্তী হাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সমর্থিত অংশ কেন্দ্র ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি শুরু করেন। পরে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের এমপি সেলিম আলতাফ জজের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষনা করেন। এ ঘটনায় আওয়ামী লীরেগর দুই অংশের নেতাকর্মীদের মধ্যে উত্তেজন ছড়িয়ে পরেছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...