নয়াপল্টনে বিএনপির এক দফার মহাসমাবেশ অনুষ্ঠিত

0
172

শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান

দ্রোহ অনলাইন ডেস্ক

নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দফাও এক, দাবিও এক, শেখ হাসিনার পদত্যাগ।

শুক্রবার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে আগামীকাল শনিবার রাজধানীর ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, এই সরকার সব কিছু ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে। এদের অধীনে আর কোনো নির্বাচন হবে না। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।

তিনি আরো বলেন, আজকে আমরা একা নই, বিদেশি রাষ্ট্রগুলো বলছে- এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মহাসমাবেশকে কেন্দ্র করে গত দুই দিনে কয়েক হাজার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গ্রেপ্তার করে কি সমাবেশে আটকাতে পেরেছেন, পারেননি।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিওতে বক্তব্য প্রদান করেন। তারেক রহমানের এ বক্তব্য ছিল কয়েক মিনিটের।

Share this news as a Photo Card