বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 413

দৌলতপুর স্বেচ্ছাসেবকলীগের সভাপতির সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্ব›েদ্ব দলের ভিতরে কোন্দল দেখা দিয়েছে। সম্প্রতি নতুন এই কমিটি ঘোষণার তিনদিন পর কমিটির সভাপতি জহুরুল আলমের বিরুদ্ধে অপপ্রচারে মাঠে নেমেছে প্রতিপ গ্রæপ। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার কুষ্টিয়া প্রেসকাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন কমিটির সভাপতি জহুরুল আলম। তিনি বলেন, স্বেচ্ছাসেবকলীগের রাজনীতি করতে এসে হামলা-মামলার শিকার হতে হয়েছে। জেল হাজতে থাকতে হয়েছে বার বার। তিনি বলেন, দৌলতপুরের একটি সুনামধন্য পরিবারে তার জন্ম। এলাকার শিা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা আমাদের বাবা ও দাদার দেওয়া। দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাকে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমাদের দেশে একই পরিবারের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার নজির নতুন নয়। তার পরিবারের কোন সদস্য আওয়ামী রাজনীতির বাইরে অন্য কোন মতাদর্শে বিশ্বাসী হতেই পারে। তিনি কোন অপকর্ম করলে তার দায় একান্তই তার। ‘এর দায় কি আমার? আপনাদের কাছে আমার এটা বিনীত জিজ্ঞাসা।’

তিনি বলেন, ২০০৪ সালে আমি আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমি দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের ওপর অবিচল আস্থা রেখে রাজনীতির ময়দানে কাজ করে চলেছি। এটা দৌলতপুরের আপামর জনসধারণ জানেন। আমার ধারণা আমার রাজনৈতিক সুনাম ুন্ন করতে একটি মহল আমার বিরদ্ধে অপপ্রচারে নেমেছে।’ তার দাবি ওই চক্রটি অসত্য তথ্য দিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভ্রান্তু করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন এই কমিটির সাধারণ সম্পাদক রকিবুল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক মোল্লা চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (১০ জুলাই) কুষ্টিয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক সেলিম রেজার স্বারিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

খোকসার মাদ্রাসার নৈশ্যপ্রহরী নিখোঁজ

0
নিখোজ নৈশ প্রহরী

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকা ফেরত আনতে গিয়ে জিয়াউল হক জিয়া নামে মাদ্রাসার এক নৈশ প্রহরী গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগীর ছেলে জিহাদ হোসেন।

নিখোজ জিয়া খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের শোমসপুর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং হুসনুল উলুম আলিম মাদ্রাসার নৈশ্যপ্রহরী। তিনি গত বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

নিখোজের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা ফেরত চাওয়ায় জাতীয় পরিচয়পত্র ( এনআইডি) জালিয়াতি চক্রের বাঁধন হোসেন (২৭) ও রানা হোসেন (২৬) জিয়াকে গুম করেছে। বাঁধন কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। রানা খোকসা উপজেলার চরপাড়া এলাকার ফরিদের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে শেরকান্দি গ্রামে বাঁধনের খোঁজে তাঁর বাড়িতে সরেজমিনে গিয়ে জানা যায়, বাঁধন কয়েক দিন হলো বাড়িতে নেই। তাঁর ফোনটিও বন্ধ। এসময় তাঁর মা জহুরা খাতুন বলেন, বাঁধন তাঁর অসুস্থ চাচীকে নিয়ে কয়েকদিন আগে ঢাকা গেছে। ফোনের বিষয় তিনি কিছু জানেনা। তিনি আরো বলেন, সেদিন ওই লোক (জিয়া) তাঁর বাড়িতে এসে বকাবকি করেছিল। তাঁর ছেলে কাউকে গুম করিনি।

নৈশ্যপ্রহরী জিয়ার ছেলে জিহাদ বলেন, তাঁর মায়ের এনআইডি কার্ডে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভুল আছে। লিজা কম্পিউটারের স্বত্বাধিকারী রানা তাঁর বন্ধু বাঁধনকে দিয়ে ঠিকঠাক করার প্রতিশ্রæতি দেন। এজন্য রানা শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দির খানের হাত দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকা নেন। কিন্তু আট মাসেও কার্ডের ভুল ঠিক না হওয়ায় ৬ জুলাই (বৃহস্পতিবার) তাঁর বাবা বাঁধনের বাড়িতে টাকা ফেরত আনতে গিয়েছিল। এরপর আর তাঁর বাবা ফিরেনি।

তাঁর ভাষ্য, রানা ও বাঁধন এনআইডি জালিয়াতির কাজ করে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ওরাই (রানা ও বাঁধন) তাঁর বাবাকে গুম করেছে বা হত্যা করেছে।

বৃহস্পতিবার ফের এবিষয়ে জানতে চাইলে জালিয়াতি চক্রের আরেক সদস্য রানা হোসেন বলেন, তিনি বর্তমানে এলাকার বাইরে আছেন। এসব নিয়ে তিনি আর কথা বলতে চাইনা বলে ফোনটি কেটে দেন। পরে বারবার কল দিলেও তিনি ধরেননি।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান ফোনে বলেন, তিনি শুধু মাত্র টাকা লেনদের স্বাী। কিন্তু তিনি কোনো চক্রের সাথে জড়িত নয়।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) নুরন নবী বলেন, তিনি সংগীয় ফোর্স নিয়ে ঘটনার গভীর তদন্ত করছেন। কিন্তু নিখোঁজ ব্যক্তি কোনো মোবাইল ফোন ব্যবহার করেনা। সেজন্য তাকে খুঁজে পেতে বিলম্ব হচ্ছে। অভিযুক্ত বাঁধন পলাতক রয়েছে। তাঁর ব্যবহৃত ফোনটিও বন্ধ রয়েছে।

খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার বলেন, এনআইডি জালিয়াতির টাকা – পয়সা নিয়ে একজন নৈশ্যপ্রহরী নিখোঁজের খবর তিনি শুনেছেন। এরসাথে কোনো দলীয় নেতা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

খোকসায় ডেঙ্গুজ্বর আক্রান্ত যুবক ভয়ে হাসপাতাল ছাড়লো

0

স্টাফ রিপোর্টার

সুচিকিৎসা না পেয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত যুবকের হাসপাতাল ছাড়া নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। অসুস্থ্য যুবক পালিয়েছে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার বলছে ভালো চিকিৎসা না মেলায় তাকে জেলা সদরের হাসপাতালে ভর্তি হয়েছে।

খোকসা উপজেলা শোমসপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের সুমন (২২) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বুধবার বেলা পৌনে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি রাজধানী ঢাকায় একটি ওষুধ কম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তার বাবার নাম সাদেক আলী। সু-চিকিৎসা না পেয়ে বৃহস্পতিবার সকালে ডেঙ্গু আত্রান্ত সুমন পরিবারের পরামর্শে হাসপাতাল ছাড়েন। সকাল ১০ টার পর ডাক্তারের নিয়োমিত রাউন্ডের সময় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। তারা আর রোগীর খবর জানার চেষ্টা করেনি। টিটমেন্ট কার্ডের ওপরে রোগী পালিয়েছে বলে লেখে দেন।

চলতি মৌসুমে হাসপাতালে ভর্তি প্রথম ডেঙ্গুরোগীর শারীরিক অবস্থার খবর জানতে হাসপাতালে গেলে একজন প্রশিক্ষনার্থী সেবিকা জানান ওই রোগী ভয়ে হাসপাতাল থেকে পালিয়েছে। ইতোমধ্যে রোগীর বিছানা পত্র গুছিয়ে ফেলা হয়েছে। এর থেকে বেশী আর কোন তথ্য দিতে পারেনি ওই সেবিকা। নিজের নামও জানাতে অস্বীকার করেন তিনি।

ডেঙ্গুজ্বর আক্রান্ত সুমনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে তার বাড়ি উত্তর শ্যামপুরে সরেজমিন যাওয়া হয়। সে বাড়িতেও ফেরেনি। পরিবারের লোকেরা জানায়, ১৮ ঘন্টায় রোগী সুমনের জ্বর না কমায় এবং চিকিৎসক – সেবিকারা বারবার ভয় দেখানোতে সুমনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে জরুরী বিভাগের ওয়ার্ডের ৫ নম্বর বিছানায় ভর্তি রয়েছেন।

স্ত্রী আরজিনা খাতুন জানান, ডেঙ্গুজ্বর বিষয়ে নিশ্চিত হয়েছে মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্রামে ফেরেন সুমন। পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়। ডাক্তারা আগের দিনই তার স্বামীকে কুষ্টিয়ার নেওয়ার জন্য বলেছিল বলে তিনি দাবি করেন।

সাদেক আলী অসুস্থ্য ছেলেকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন বলে নিশ্চিত করেন। মুঠোফোনে কথা বলা হলে তিনি আরো জানান, নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। জ্বরের মাত্রাও কমতে শুরু করেছে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের ভয় দেখানোতে তিনি অসুস্থ্য ছেলেকে কুষ্টিয়া নিয়ে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রেমাংশু বিশ্বাস বলেন, রোগীর পালিয়ে যাওয়ার ঘটনাটি আসলেই দুঃখ জনক। আগের দিন ভর্তিও পর থেকে রোগীকে মসারি টাঙ্গিয়ে রাখা হচ্ছিল। নিয়ম মাফিক ওষুধও দেওয়া হচ্ছিল। ভালো পরীক্ষা নিরীক্ষা করার জন্য রোগীকে কুষ্টিয়া নিতে বলা হয়েছিল বলেও তিনি স্বীকার করেন।

শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, আমাদেরও এক দফা : কাদের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, আমাদেরও এক দফা বলে ঘোষনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি শেখ হাসিনার কাছে আবার পরাজিত হবে, ভেসে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চায় না।

তিনি বলেন, বিএনপির দফা একটি- শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা- শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসেন।

বুধবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দণি গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে আওয়ামী লীগ প্রতিহত করবে। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না। যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আপস বা সংলাপ নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যেই নেত্রীর (শেখ হাসিনা) সততাকে পছন্দ করে। তিনি সারারাত জেগে জেগে জনগণের কথা ভাবেন। আমরা এমন নেত্রীকে হারাতে চাই না।

বিএনপি শেখ হাসিনার কাছে আবারো পরাজিত হবে, ভেসে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চা না। উন্নয়ন যাদের পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে চায় না। তার অপরাধ তিনি উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আজকেও অনেক লোক আনার চেষ্টা করেছে। স্বপ্ন দেখেছে। আগেও স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্ন গভীর রাতে গরুর হাটে মারা গেছে। এখনকার এক দফার স্বপ্নও নয়াপল্টনের কাদা-পানিতে আটকে গেছে।

দলীয় নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘মাঠে আছেন, থাকবেন। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধান সম্মত নির্বাচন।’

ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ঢাকা দণি সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

বিএনপির ১ দফা ঘোষণা করলেন ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ বিলুপ্তি, তত্ত¡াবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা ঘোষণা করেছে বিএনপি।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ এক দফার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী এই সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, জনগণের অর্থনৈতিক মুক্তির এক দফা ঘোষণা করছি।

তিনি বলেন, এ দাবি আদায়ে আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একইভাবে এদিন মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি করা হবে। পরদিন ১৯ জুলাই ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করা হবে।

বিএনপির মহাসচিব বলেন, এ এক দফা আন্দোলনের ঘোষণা ব্যক্তি মির্জা ফখরুলের নয়, তরুণ প্রজন্মের তরুণ্যের নেতা তারেক রহমানের প থেকে ঘোষণা। দেশের ১৮ কোটি মানুষ, যারা গণতন্ত্রের জন্য তাকিয়ে আছেন, তাদের জন্য ঘোষণা।’

বর্তমান সরকারের আমলে নেতাকর্মীদের খুন-গুম, মামলা-হামলার শিকার হতে হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ সরকার আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। সরকারের পেটোয়া বাহিনীর নির্যাতনে অনেকে পঙ্গু হয়ে বিছানায় কাতরাচ্ছেন।

তিনি বলেন, সমাবেশে চারদিকে তরুণ-যুবকের মুখ। তাদের প্রত্যাশা- একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। এ প্রত্যাশা নিয়ে সবাই এখানে এসেছেন। তারা পরিবর্তন চান। তারা গুম হওয়া মানুষগুলো ফেরত চান। সরকারকে বলবো- দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। বহু ঋণ হয়ে গেছে, সব শোধ করতে হবে’ যোগ করেন মির্জা ফখরুল।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, ‘চালের দাম এখন ৮০-৯০ টাকা। অথচ তারা (আওয়ামী লীগ) কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। ঘরে ঘরে চাকরি দেবেন। চাকরি ঠিকই দিয়েছে, সেটা তাদের নিজেদের লোকদের। যদিও তাদের কাছ থেকেও ১০ লাখ, ১৫ লাখ টাকা ঘুস নিয়েছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজার মুক্তি চেয়ে মির্জা ফখরুল বলেন, তার (খাদিজা) অপরাধ, সে একটি ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করেছিল। যেখানে বক্তারা কিছু কথা বলেছিলেন। সেই কারণে তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে। তার জামিনের জন্য হাইকোর্ট-সুপ্রিম কোর্টে গিয়েও মুক্তি মেলেনি। জামিন দিয়েও তা বাতিল করা হয়েছে। একটা নাবালক মেয়েকে দিনের পর দিন, মাসের পর মাস কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হচ্ছে। তার মা বলছেন, আমার মেয়ের কী অপরাধ, তা তারা জানেন না।

সরকার শুধু দেশের নির্বাচনব্যবস্থা নয়, অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা সব ধ্বংস করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ব্যাংকগুলো সব ফাঁকা হয়ে গেছে। দেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় রাখছিলেন, আমেরিকা যেই স্যাংশনস দিয়েছে, সেখান থেকে অন্য দেশে সরাচ্ছেন। সেই টাকা দেশে ফেরাতে আবার প্রণোদনাও দেওয়া হচ্ছে। কালো টাকা দেশে আনতেও প্রণোদনা দিতে হচ্ছে।

শৈলকুপায় ধর্ষককে আটকের দাবিতে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় প্রথম শ্রেণীর এক শিশু শিার্থীকে ধর্ষণের ঘটনার এক মাত্র আসামী শাহমত খাঁ (৬০) কে আটক ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিশুর পরিবার।

বুধবার দুপুরে শৈলকুপা প্রেসকাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শিশুর পিতা দাবি করেন, গত ৩ জুলাই দুপুরে গড়াই নদীর তীরে গোসাইডাঙ্গা গ্রামে শিশুটিকে ধর্ষন করে একই গ্রামের শাহমত খা।

এ ঘটনার দুইদিন পর শিশুটির ভাই বাদী হয়ে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৪। মামলা দায়েরের ৭দিন পার হলেও পুলিশ এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। সংবাদ সম্মেলনে গোসাইডাঙ্গা গ্রামের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে পাঁচ দিন ধরে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

0
নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্র পাঁচ দিন আগে নিখোজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার কুমারখালী থানায় এ বিষয়ে দুই অভিভাবক সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। গত শুক্রবার বিকালে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে তারা আর ফিরেনি।

নিখোঁজ ছাত্ররা হলো – সাব্বির শেখ (১৩)। সে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দণি ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখেরছেলে। অপর জন সামিউল ইসলাম। সে বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাদ্রাসা থেকে প্রায় তিনশো মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল মাদ্রাসার কিছু ছাত্র। সবাই ফিরে আসে। কিন্তু সাব্বির ও সামিউল নামের দুই ছাত্র আর ফিরেনি। পরে মাদ্রাসা কর্তৃপ নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়।

নিখোজ ছাত্রদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার হুজুর তাঁদের ফোন করে জানায় বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরপর তাঁরা আত্মীয় – স্বজনদের বাড়িতে বাচ্চাদের খোঁজাখুঁজি করেন। তবুও পাঁচ দিনেও খোঁজ ে মেলেনি।

মাদ্রাসার শিক মাওলানা শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি। তাৎণিক তিনি অভিভাবক ও মাদ্রাসার পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি।

থানার ওসি আকিবুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিখোঁজের ঘটনায় দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাঁদের উদ্ধারে কাজ করছে।

ঝিনাইদহে ইউপি মেম্বরের রহস্যজনক মৃত্যু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও ইউনিয়ন পরিষদের মেম্বর আনোয়ার হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে নিজ ঘরে তার রক্তাক্ত দেহ গলাকাটা অবস্থায় পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলা মালিয়াট ইনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ওই গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি এক সময় সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ইউপি সদস্য আনোয়ার হোসেনের মৃত্যু নিয়ে পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা প্রথম দিকে পরস্পর বিরোধী বক্তব্য দিলেও পরে সবাই এক হয়ে যায়।

প্রতিবেশি জাহাঙ্গীর হোসেন মনির বলেন, কয়েক মাস আগে স্ট্রোক করার পর থেকে তিনি অসুস্থ্য ছিল। মঙ্গলবারও যশোর সিএম এইচ থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়। বুধবার দুপুরে ঘরের মধ্যে পড়ে গিয়ে শোকেসের গøাস ভেঙ্গে গলা কেটে গেলে অতিরিক্ত রক্তরণে তার মৃত্যু ঘটে।

মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল রহমান খান জানান, প্রথমে আমরা শুনছিলাম স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে নিজের গলাই নিজে ধারালো কিছু ব্যবহার করে আত্মহত্যা করেন আনোয়ার। পরে পরিবার ও প্রতিবেশির কাছ থেকে জানলাম শোকেসের উপর পড়ে গলায় গøাস ফুটে মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, ইউপি মেম্বর আনোয়ার হোসেন চার মাস আগে স্ট্রোক করে যাশোর সিএমএইচ এ চিকিৎসাধিন ছিলেন। গতকাল রাতে অসুস্থ্যতার কারণে ঘুম না হওয়ায় আরো বেশি অসুস্থ্য হয়ে পড়েন। দুপরে ঘরে ভিতরে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে সোকেসের গøাসের উপর পড়ে যায়। এতে গøাস ভেঙ্গে কাঁচের টুকরো গলাই ঢুকে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কুমারখালীতে মোটর সাইকেলের দুই আরহী নিহত

0
নসিমন গাড়ির নিচে দুর্ঘটনায় পতিত মোটর সাইকেলটি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুই জনই মোটর সাইকেলের আরহী।

বুধবার সকালে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছেন।

নিহত একজনের নাম শাহিন মিয়া (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে। আরেকজনের নাম ইকরামুল (২২)। তিনি দর্শনা থানার নান্তিপুর গ্রামের ছালামের ছেলে।

স্থানীয়রা জানান, তৃতীয় কোনো একটি গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটতে পারে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বুখতিয়ার উদ্দিন জানান, মোটরসাইকেলর সাথে স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হয়েছেন। কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে অপর জন মারা যান। নিহতদের পকেটে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় মিলেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত প্রকাশ বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ কাজ করছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তাপস কুমার পাল বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।

কুমারখালীতে সুরকার গগন হরকর’র ম্যুরাল উন্মোচন

0

কুমারখালী প্রতিনিধি

জাতীয় সংগীতের ‘ আমার সোনার বাংলা….’ ‘আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে…, এর সুরকার এবং বাউলশিল্পী, গীতিকার গগন হরকার’র স্মৃতি সংরণে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির অদুরে বেলগাছি মোড়ে দৃষ্টিনন্দন এই ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে ম্যুরালের ফলোক উন্মোচন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও ম্যুরালের পরিকল্পনাকারী কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ গগন হরকরা ছিলেন একজন নেতৃত্বদানকারী মনিষী। একাধারে বাউলশিল্পী, গীতিকার ও সুরকার। অনেক দেরিতে হলেও আমরা এই গুণীজনের সম্মান জানাতে পেরেছি। অবহেলিত গগণ হরকরাকে জাতীয়ভাবে সম্মানিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ উপল্েয ম্যুরাল চত্বরে গগন হরকরার ‘ আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যেরে’ গানটি পরিবেশন করেন কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...