বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬.
Home Blog Page 416

হাওড় নদী মৃত্যু মুখেঃ দায়ী ভুল পরিকল্পনায়

0
ভড়া বর্ষায় পানি শুন্য হাওড় নদী।

স্টাফ রিপোর্টার

প্রসস্ততা কমিয়ে ভুল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে খোকসার সিরাজপুর হাওড় নদীর মৃত খালে পরিনত হয়েছে। ভরা বর্ষা মৌশুমেও নদিতে পানি নেই। নদীর দুই তীরের কয়েক হাজার বিঘা কৃষি জমিতে সেচ সুবিধা দেওয়ার প্রকল্প আলো মুখ দেখেনি। মৎস্য চাষের প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ খননের পর এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজে মাছ চাষ করা জন্য নদীতে এপার ওপার করে বাঁধ দিয়ে দখল করেছেন।

নদীর উৎস্য মুখ ও ভাটিতে নদীর মিলন স্থলে সুইচ গেট নির্মান করায় নদীর প্রাকৃতিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসূম শুরু হলেও নদীটির কোথাও পানি নেই। নদীটিকে ঘিরে সরকারের নেওয়া আধুনিক চাষ আবাদের জন্য সেচ প্রকল্প প্রায় দুই যুগেও আলোমুখ দেখেনি। সমিতির মাধ্যমে নদীতে মাছ চাষ প্রকল্পটিও মুখ থুবরে পরেছে।

জেলার এক মাত্র হাওড় নদী খোকসার সিরাজপুর মৌজায় গড়াই নদী থেকে উৎপত্তি। ২১ কিলোমিটার ভাটিতে মাগুড়া জেলার শ্রীপুরের আলমসা ইউনিয়নে গিয়ে আবার গড়াই নদীতে মিশেছে। চার দশক আগে বর্ষা মৌসুমে হাওড় নদীতে ইলিশ মাছ ধরার বাইণ পড়ত। বাইরে থেকে জেলেরা নৌকা নিয়ে আসত। ৯১ সালের পরবর্তী সময়ে নদী দুই তীরের হাজার হাজার বিঘা আবাদি জমিতে সেচের প্রকল্প গ্রহণ করা হয়। এ ছাড়া হাওড়ে মৎস্য সমিতির মাধ্যমে আধুনিক পদ্ধতির মাছ চাষের প্রকল্প নেওয়া হয়। ওই সময়ের কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ১৫০ মিটার প্রসস্ত নদী ৩৫ মিটার প্রসস্ত করা হয়। নদীর স্বভাবিক পানির প্রবাহ ঠেকাতে নদীর উৎস্য মুখ ও ভাটির মিলন স্থলে একাধিক সুইচ গেট তৈরী করা হয়। ফলে উৎস্য নদী গড়াই থেকে বিচ্ছিন্ন হয়ে হাওড় নদী শুকিয়ে মৃত খালে পরিনত হয়।

সবেজমিন গিয়ে দেখা গেছে, কুষ্টিয়া, রাজবাড়ী ও মাগুড়া জেলার প্রায় ৩০টি গ্রাম স্পর্শ করে গেছে হাওড় নদী। এসব গ্রাম ও মাঠের পানি নিস্কাষনের ৩০টি খাল এসে মিলেছে হাওড়ে। দুই পাড়ের হাজার হাজার একর সরকারী জমি প্রভাবশালীদের দখলে করে নিয়েছে। কেউ ঘর বাড়ি তৈরী করে বসবাস করছে। আবার ফসল আবাদ করে দখল পোক্ত করেছে।

এই সুইচ গেট মরণ ফাঁদ হাওড় নদীর জন্য।

খোকসা অংশে জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ নিজে মাছ চাষের জন্য একতারপুর ব্রিজের পশ্চিম পাশ দিয়ে মাটি ফেলে চওড়া বাঁধ দিয়ে নদীটিকে দুই ভাগে বিভক্ত করেছেন। ফলে আসন্ন বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। নদীতে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন তারা।

জানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যাান হবিবর রহমান হবি বলেন, নদীর চওড়া কমিয়ে খাল বানানো হয়েছে। প্রকৃতিক পানি প্রবাহ ঠিক থাকলে নদী তীরের লাখ লাখ বিঘা জমিতে সেচ সুবিধা দেওয়া যেতে। প্রচুরপরিমানের প্রাকৃতিকমাছ উৎপাদন হত। নদীর প্রবাহ ঠিক রেখে পরিকল্পিত ভাবে নদী খনন করা হলে নদীটি মারা যেতনা। বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মজিবর রহমান মজিদ বাঁধ দিয়ে নদী দখল করে নিয়েছে।

হাওড় নদীর জলকর ইজারাদার আব্দুল মান্নান বলেন, তিনি গত বছর ইজারা নিয়ে নদীতে মাছ চাষ করেছিলেন। বেতবাড়িয়া মোড় থেকে চর দশকাহুনিয়া পর্যন্ত কিছু জায়গায় ৭ মাস পানি থাকে। কিন্তু এবারে নদী খননের নামে খাল তৈরী করা হয়েছে। এখানে মাছ চাষ করা যাবে না।

রবিউল ইসলাম বলেন, নৌকায় নদীর ঘাট পার হয়ে তারা স্কুলে যেতেন। পালতোলা নৌকা চলত। বর্ষায় নদীর বাঁকে বাঁকে ইলিশ মাছ ধরারা নৌকা নিয়ে মাঝিড়া আসতো। নদীতে নৌকা বাইচ খেলা হতো। অর্থ লোভি কিছু মানুষের জন্য নদী প্রাণ হারিয়েছে।
হাওড় নদীর পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক অনিতা বিশ্বাস বলেন, শুনেছেন নদী কাটা হচ্ছে। এখন দেখি নদী নয়, খাল কাটা হচ্ছে। এটা খুবই খারাপ হয়েছে।

পানি ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দ্বীবাকর সরকার বলেন, নদীর প্রাণ ফেরাতে হলে আগে নদীর প্রাকৃতিক প্রবাহ ঠিক রাখার ব্যবস্থা নিতে হবে। আর এ জন্য সর্ব প্রথম উৎস্য মুখ ভাটির সুইচ গেট গুলো অপসারণ করতে হবে। সেটা কেউ করবে না।

চেয়ারম্যান মজিবর রহমান মজিদ বলেন, ছোট বেলায় তারাও এই হাওড়ে নৌকা চলতে দেখেছে। বর্ষায় নৌকায় এ নদী দিয়ে হাটুরেরা বিভিন্ন হাটে যেতো। তার বিরুদ্ধে যে নদী দখলের অভিযোগ উঠেছে তা ঠিক নয় বলেও দাবি করেন। নদী খনেন প্রয়োজনে নদীতে বাঁধ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ বলেন, প্রতিবার পানি ব্যবস্থাপনা কমিটির তদারকিতে হাওড় খনন হয়েছে। নতুন নতুন পরিকল্পনা করায় নদী শরু হয়ে গেছে।

কুমারখালীতে সাবেক এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

0

কুাষ্টয়া প্রতিনিধি

খোকসা -কুমারখালী আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফের ব্যবহৃত টয়োটা প্রাডো গাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুমারখালী উপজেলার বাঁশগ্রামে সাংসদের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সাবেক এই এমপির দাবি, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপরা ষড়যন্ত্র করে একাজ করেছেন। তাঁর গাড়িতে কোনো গোপন ডিভাইস বা বিস্ফোরক দ্রব্য রেখে যেতে পারে শত্রুরা। গাড়িটি পরীা করাবেন তিনি।

অপরদিকে এ ঘটনার বিষয়টি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া -০৪ আসনের ( খোকসা-কুমারখালী)। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোয়ন প্রত্যাশী।
এ বিষয়ে সাবেক এই এমপির ভাই আলতাফ মাহমুদ বলেন, তাঁর ভাই খুব জনপ্রিয় নেতা। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাঁর ভাষ্য, প্রতিপরা ষড়যন্ত্র করে গ্যারেজের তালা ভেঙে গাড়ির ছাদ কেটে গাড়ির ভেতরে ঢোকে। গাড়ির ভিতরে কোনো গোপন ডিভাইস বা তিকর কিছু রাখতে পারে।

জানতে চাইলে সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, তাঁর টয়োটা প্রাডো (ঢাকা মেট্রো – ১৭ – ২৫৯২) গাড়ির তালা খুলতে না পেরে গাড়ির ছাদের অটো সিস্টেমে আটকানো ঢাকনা ভেঙে ভিতরে ঢুকেছিল দুর্বৃত্তরা।
তাঁর ভাষ্য, নির্বাচনকে সামনে রেখে প্রতিপরা শত্রুতা করে কোথাও কোন ডিভাইস অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে যেতে পারে।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ঝিনাইদহে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলে শুক্রবার সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ, জীবন কুমার বিশ^াস, নজরুল ইসলাম, এ্যাড ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ সনজু, আসাদুজ্জামান, সালমা ইসলাম, বিকাশ ঘোষ, আব্দুল মালেক, খাইরুল ইসলাম, রানা হামিদ ও আল ইমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খোকসায় বিদ্যুতের খুটি পোতা নিয়ে হামলায় ৫ জন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে বিদ্যুতের খুটি পোতা কেন্দ্র করে মামাতো ও ফুপাতো ভাইদের মধ্যে হামলায় দুই ৫ জন গুরুতর আহত হয়েছে।

উপজেলার জয়ন্তী হাজরা ইনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পূর্ব গোপালপুরে শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব গোপালপুর মাঠে আলম সরদার তার নিজের স্যালো মেশিনে বিদ্যুতের সংযোগের জন্য টাকা জমা দেয়। শুক্রবার পল্লী বিদ্যুতের ঠিকাদার নতুন সংযোগের জন্য একটি খুটি পুততে গ্রামে আসে। এ সময় একই মাঠের অপর স্যালো মেশিনের মালিক আয়ুব আলীর লোকেরা তাদের বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হামলায় দুই পক্ষের প্রধানসহ ৫ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কম্পক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আয়ুব আলী (৫৫) ও কলম সরদার (৪০) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া জামাল সরদার (৫০), আলম সরদার (৩৯) ও প্রতিপক্ষের আজাদ (৪৩) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলম সরদার দাবি করেন, তার নিজের জমিতে স্যালো মেশিন আছে। সেখানে বিদ্যুতের লাইনের জন্য টাকা জমা দিয়েছেন। প্রতিপক্ষ তার মেশিন চালাতে দেবে না। এ জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ায় বাঁধ দিয়েছে। তাদের উপর হামলা করেছে। তিনি মামলা করবেন।

আহত আয়ুব আলী দাবি করেন, ৩০ বছর আগে নিজের জমিতে স্যালো পুতে কৃষকদের মাঠে পানি দিচ্ছে। ৫/৭ মাস আগে স্যালো পুতে তারা মাঠ দখলের চেষ্টা করছেন। তিনি সুস্থ হয়ে ফিরে মামলা করবেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবির হোসেন সোহাগ জানান, দুই জনের আঘাত গুরুতর। তাই তাদেও রেফার্ড করা হয়েছে। আহতদেও সবার শরীরে ধারালো অস্ত্রেও আঘাত রয়েছে।

সাহসী ছাত্রী মিনু নির্যাতিতদের পাশে দাঁড়াতে চায়

0
সাহসী ছাত্রী মিনু

স্টাফ রিপোর্টার

জোর করে বাল্য বিয়ে দেওয়ার প্রতিবাদে থানায় যাওয়া সাহসী ছাত্রী মিনু খাতুন লোক লজ্জার ভয়ে নানার বাড়িতে আশ্রয় নিয়েছে। কাসের বই পড়ে সে শিখেছে বিপদে নিজেকে রক্ষা করার কৌশল। তার মত নির্যাতিতদের পাশে দাঁড়াতেই সে উচ্চ শিক্ষা নিতে চায়।

খোকসার শোমসপুর ইউনিয়নের বুজরুখ মির্জাপুর গ্রামের নবম শ্রেণির মিনু খাতুনকে বুধবার বাড়ি থেকে জোরজুলুম করে নিয়ে গিয়ে বাল্য বিয়েতে বাধ্য করা হয়। এ বিয়েতে সে (মিনু) কালমা পড়েনি। কোবুল বলেনি। কোন কাবিন হয়নি। কাজী ও ছিল না। ঘটক নিজে কথিত এ বিয়ে পড়িয়েছে।

ইট ভাটার শ্রমিক সোহেল হোসেন মোল্লা ও নাজমা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে মিনু বড়। যে বাবা তার মেয়েকে জোর করে বিয়ে দিয়েছেন। সেই বাবার বাড়িতে টিন আর পাট কাটির তৈরী খুপড়ী ঘরে বসবাস করেন তিনি। বড় মেয়ে মিনু বিলাজানি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণির মানবিক শাখায় পড়ে।

এই কথিত বিয়ের ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে গ্রামের মহিলারা ভিড় করছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতে মিনুকে তার নানা বাড়ি মালিগ্রামে পাঠানো হয়েছে।

মালিগ্রামে নানাবাড়িতে আশ্রয়ে থাকা মিনু জানায়, বুধবার তার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। রাতে তারই প্রস্তুতি নিয়েছে। সকালে তার ঘুম ভাঙ্গে তারই বিয়ে নিয়ে দাদা আর মায়ের মধ্যে তুমুল ঝড়গা শুনে। এ সবের মধ্যে সে পরীক্ষার দিতে মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেল। এ সময় তাদের খুপরি ঘরের দরজায় এসে বাঁধাদেন দাদা। হাতে ঘাস কাটা কাঁচি। ঘর থেকে নামলেই তার পা দু’খানা কেটে ফেলবেন বলে হুমকী দিচ্ছিলেন। এ সময় তার মা আত্মহত্যা করবে বলে বিলাপ করছেন। তার বাবা সোহেল সেদিন ইটের গাড়ির সাথে ঢাকায় ছিলো। পরণের আটপৌরে পোশাকেই সকাল সাড়ে নয়টার দিকে তাকে টেনে হিচরে ঘর থেকে বেড় করে নিয়ে যায় দাদা দাদি। সে জানেনা কোথায় যাচ্ছে? আর বিয়েই হবে কার সাথে? পথে গিয়ে ঘটকের পরামশ্যে তাকে কুমারখালীর ঘাসখাল গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কথিত বিয়ে দেওয়া হয়।

বাল্য বিয়ে ২ ঘন্টা পরই ছাত্রী মিনুকে নিজের বাবার বাড়ি খোকসার গ্রামে ফিরিয়ে আনেন দাদা দাদি। বর নূর হোসেন ও ঘটক রমজান আলী শেখ সাথে আসেন। এই সুযোগ হাত ছাড়া করেনি মিনু। নিজের বুদ্ধিমত সন্ধ্যার আঁধার নামার আগেই সাথী নামের এক মামীসহ থানার বড় দারোগার কাছে গিয়ে হাজির হয়। জোরজুলুম করে বাল্য বিয়েতে বাধ্য করার বিষয় খুলে বলে।

আইনী সহয়তা এগিয়ে আসে স্থানীয় প্রশাসন। কথিত বর নূর হোসেন ও ঘটককে বাল্য বিয়ে নিরোধ আইনে কারাদন্ড দেয়। কিন্তু এখন লোক লজ্জার ভয়ে নিজের বাড়ি ছেড়ে পাশের মালিগ্রাম মধ্যপাড়ায় নানা আজম আলী ওরফে আজোর বাড়িতে আশ্রয় নিয়েছে। মাদ্রাসায় যাওয়া তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া কথিত বর যদি এসে স্ত্রী হিসেবে দাবি করে এ নিয়ে নানা দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।

পাঁচ জনের সংসার দিনমুজুর বাবার কাছে বোঝা হয়ে দাঁড়িয়ে। এ জেনেও সে লেখা পড়া করতে চায়। কথিত বিয়ে তার জীবনের একটি কলঙ্কিত অধ্যায় বলে সে মনে করে। নিজের পায়ে দাঁড়ানো ও তার মত নির্যাতিতদের পাশে দাঁড়াতে লেখা পড়ার বিকল্প নাই বলে সে মনে করে।

মাদ্রাসা ছাত্রীর সহযোগীতায় এগিয়ে আসা সাথী খাতুন বলেন, মিনুর বাবা মা মেয়েকে পড়াতে চান। কিন্তু দাদা দাদি এসব করেছে। শিশুদের জীবন নিয়ে সিনিমিনি খেলার সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি।

ছাত্রীর নানী সকিনা খাতুন বলেন, ছোট বেলা থেকে মিনুর পড়া লেখার মাথা ভালো। তাইতো সবাই চেষ্টা করে মেয়েটাকে পড়ানো হচ্ছে। কিন্তু ওর দাদার মাথায় কি ঢুকেছে তা তিনি বুঝছেন না। এবার আর নাতিনকে তিনি ছাড়ছেন না। নিজের কাছে রেখে পড়া লেখা করাবেন।

ছাত্রী মা নাজমা খাতুন জানান, কখন ব্যাটারা (বর পক্ষ) এসে তার মেয়েকে আবার বউ বলে দাবি করে। এ নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। এ ছাড়া পাড়ার বউ-ঝিড়া নানা কথা বলছে। তাই মেয়েকে নানা বাড়ি পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপেন কুমার বিশ্বাস জানান, ছাত্রীটি পড়া লেখা করতে চাইলে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে সহায়তা করবেন। কোন সুযোগ আসলে এই দড়িদ্র পরিবারটির সহায়তা দেওয়া হবে।

কুষ্টিয়ায় আদালতে চত্বরে সাংবাদিকের ওপর হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেয় হামলাকারীরা।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

হামলায় অভিযুক্তরা হলেন- দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামের জালাল খাঁর ছেলে মাসুদ খাঁ (৩০), একই গ্রামের আক্কাস শেখের ছেলে সামাদ (৬০), নৈমুদ্দিন সিকদারের ছেলে আবু তালেব (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের রফিকুল সিকদারে ছেলে বকুলসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন। তারা চিলমারী হত্যাকান্ড মামলার আসামিদের পরিবারের লোকজন ও স্বজন।

এ ঘটনায় বুধবার রাতে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাজু আহমেদ। আদালতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিক রাজু আহমেদ জানান, দৌলতপুর উপজেলার চিলমারী গ্রামে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলায় ৪০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ খবর পেয়ে বিকেল ৫ টার দিকে আমি কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংবাদ সংগ্রহে গিয়েছিলাম। এর আগে চিলমারী গ্রামে তিনজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ঢাকা পোস্টে বেশ কয়েকটি প্রতিবেদন করেছি। এ কারণে আসামিপরে ২০ থেকে ২৫ জন আমার ওপর প্তি হয়ে হত্যার উদ্দ্যেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা করে। এ সময় তারা আমাকে হত্যার হুমকিও দেন। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি। আমার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়াসহ প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল-মামুন সাগর বলেন, আদালতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সামনে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজু আহমেদ। এটা আসলেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেে দোষীদের শাস্তি চাই।

এ বিষয়ে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুটবল খেলার মাঠে বজ্রপাতে কলেজ ছাত্রসহ দুজন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম (৩৫) এবং শাকিল আহম্মেদ (১৮) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নাইম হোসেন (১৬) নামের আরো একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে জেলার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস ছাত্তারের ছেলে কলেজ ছাত্র শাকিল আহম্মেদ (১৮)। এ ঘটনায় দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে নাইম হোসেন (১৬) আহত হয়েছেন।

প্রত্যদর্শীরা জানান, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের ন্যায় এলাকার ছেলেরা ফুটবল খেলছিলো। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে বজ্রপাতে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রæত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেকের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে আশংকাজনক অবস্থায় শাকিল ও নাইম নামের দুইজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়া তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মেদর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আহত নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে আহত শাকিল আহম্মেদের মৃত্যু হয়।

খোকসায় বাল্য বিয়ে রক্ষা পেলো ছাত্রী মিনু, দুই জনের কারাদন্ড

0
দন্ডপ্রাপ্ত কথিত বর ও বিয়ের দালাল

স্টাফ রিপোর্টার

জোর করে বাল্য বিয়ে দেওয়ার প্রতিবাদে থানায় অভিযোগ নিয়ে গেলো নবম শ্রেণির ছাত্রী। ভ্রাম্যমান আদালত দালালসহ কথিত বরকে কারাদন্ড দিয়েছে।

কুষ্টিয়ার খোকসার শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুজরুখ মির্জাপুর গ্রামের নবম শ্রেণির মিনুকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার (ছাত্রী) দাদা ও দাদির বিরুদ্ধে।

ছাত্রীটির অভিযোগ বুধবার সকালে তাকে জোর করে কুমারখালী উপজেলার ঘাসখাল গ্রামে নিয়ে গিয়ে বাল্য বিয়েতে বসতে বাধ্য করা হয়। ওই ছাত্রীর বাবার নাম সোহেল হোসেন। তিনি পেশায় একজন ইট ভাটার শ্রমিক। সে বিলাজানি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী।

বিয়ের পর বুধবার বিকালে কথিত নতুন বর নূর হোসেন (২৫), বিয়ের দালাল রমজান আলী শেখসহ ছাত্রীটিকে তার বাবার বাড়ি ফিরে নিয়ে আসেন বিয়ের প্রধান আয়োজক দাদা আলাউদ্দিন ওরফে জান ও দাদি রেশমা খাতুন। এক পর্যায়ে সন্ধায় ছাত্রীটি প্রতিবেশী মামীকে সাথে করে থানায় গিয়ে হাজির হয়। রাতেই থানা পুলিশ ছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে নূর হোসেন ও দালল রমজানকে আটক করে। এ সময় ছাত্রীর দাদি ও দাদা আত্মগোপন করে।

মায়ের পাশে নবম শ্রেণির ছাত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থলে মোবাইল কোর্ট ঘোষনা করে কথিত বর নূর হোসেনকে দুই সপ্তাহ ও দালাল রমজানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। বৃহস্পতিবার সকালে দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

দন্ডাদেশ প্রাপ্ত নূর হোসেন কুমারখালী উপজেলার নন্দিগ্রাম-ঘাসখাল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। দালাল রমজান একই উপজেলার গোপালপুর গ্রামের জামাল শেখের ছেলে।

সাহসী ওই ছাত্রী মিনু জানায়, বাবা মা’র ইচ্ছার বিরুদ্ধে দাদা দাদি তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে। বিয়ের দুই ঘন্টা পর বাড়ি ফিরিয়ে আনা হয়। এই সুযোগে সন্ধ্যায় সে থানায় গিয়ে হাজির হয়। সরাসরি বড় দারোগার কাছে গিয়ে অভিযোগ করে। ন্যায় বিচার পাওয়ায় সে খুশি।

সে “কালো” এই অভিযোগে দাদা দাদি তার বিয়ে নামের কলঙ্ক চাপিয়ে দিয়েছে। সে পড়া লেখা চালিয়ে যাওয়ার জন্য বদ্ধ পরিকার। এক বেলা পর এক বেলা খেয়ে হলেও সে উচ্চ শিক্ষা নেবে।

ছাত্রীর মা নাজমা খাতুন বলেন, দালালের খপ্পরে পরে তার শ্বশুর শ্বাশুরী জোর করে মেয়েকে নিয়ে গিয়ে খুতো করেছে। মেয়ে পড়তে চায়। বাবাও মেয়েকে পড়াতে চায়। নিজের কোন জমি নেই। স্বামী কাজ করেন তাই সংসার চলে। মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর শ্বাশুরী তাদের বিপদে ফেলেছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিুল্লাহ জানান, ছাত্রীটি তার কাছে আসার সাথে সাথে তিনি ব্যবস্থা গ্রহন করেন। ছাত্রীটি ও ছেলে পক্ষের কথা শুনে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপেন কুমার বিশ্বাস জানান, ছাত্রীটির বাবা মা বিয়েতে রাজি না। কিন্তু দাদা দাদি আর দালালে কাজটি করেছে। ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষের কথা শুনে বাল্যবিয়ে নিরোধ আইনে সাজা দেওয়া হয়েছে।

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপ।

বুধবার দিনগত রাত ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বাটুলের উপর প্রতি পক্ষের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, অতিরিক্ত ররণের ফলেই তার মৃত্যু হয়েছে।

বাগেয়ান গ্রামের বাসিন্দা মাসুদ জানান, স্থানীয় নেতৃত্ব নিয়েই মূলত তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত ইউপি নির্বাচনে মেম্বর পদেও নির্বাচনে মোস্তাকের ভাই হাসিব এর কাছে বেল্টু পরাজিত হয়েছিল। নির্বাচনের পর থেকেই মূলত তাদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এ নিয়ে দুই পরে লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মামলা হয়েছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, বেল্টুর সাথে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। খবর পেয়েই তিনিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

চিংড়িমাছে জেল মেশানোয় মাছ ব্যবসায়ীকে জরিমানা

0

কুষ্টিয়া প্রতিতনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে চিংড়িমাছের সাথে তিকারক জেল মিশিয়ে বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুমারখালী পৌরসভার তহবাজারে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।

জানা গেছে, একজন সরকারি কর্মকর্তা সকালে পৌরসভার তহবাজারের মাছ বিক্রেতা মোস্তফা কামালের কাছ থেকে ৭০০ টাকা কেজি দরে আধাঁকেজির চিংড়িমাছ ক্রয় করেন। মাছ গুলো বাড়িতে নিয়ে কুটার সময় তাঁর স্ত্রী টের পান মাছে জেল মিশানো। সাথে সাথে তিনি উপজেলা সহকারী কমিশনারের ( ভূমি) কাছে অভিযোগ করেন।

পরে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়াই ভোক্তা অধিকার ও সংরণ আইনে ওই মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার। এছাড়াও জেল মিশানো জব্দকৃত তিন কেজি মাছ ধ্বংস কওে দেন।

উপজেলা সহকারী কমিশার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, জেল মিশিয়ে চিংড়িমাছ বিক্রি হচ্ছে – এমন অভিযোগের ভিত্তিতে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামের এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন কেজি মাছ ধ্বংস করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...