কুমারখালীতে সাবেক এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

0
203

কুাষ্টয়া প্রতিনিধি

খোকসা -কুমারখালী আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফের ব্যবহৃত টয়োটা প্রাডো গাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুমারখালী উপজেলার বাঁশগ্রামে সাংসদের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সাবেক এই এমপির দাবি, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপরা ষড়যন্ত্র করে একাজ করেছেন। তাঁর গাড়িতে কোনো গোপন ডিভাইস বা বিস্ফোরক দ্রব্য রেখে যেতে পারে শত্রুরা। গাড়িটি পরীা করাবেন তিনি।

অপরদিকে এ ঘটনার বিষয়টি স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া -০৪ আসনের ( খোকসা-কুমারখালী)। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোয়ন প্রত্যাশী।
এ বিষয়ে সাবেক এই এমপির ভাই আলতাফ মাহমুদ বলেন, তাঁর ভাই খুব জনপ্রিয় নেতা। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাঁর ভাষ্য, প্রতিপরা ষড়যন্ত্র করে গ্যারেজের তালা ভেঙে গাড়ির ছাদ কেটে গাড়ির ভেতরে ঢোকে। গাড়ির ভিতরে কোনো গোপন ডিভাইস বা তিকর কিছু রাখতে পারে।

জানতে চাইলে সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, তাঁর টয়োটা প্রাডো (ঢাকা মেট্রো – ১৭ – ২৫৯২) গাড়ির তালা খুলতে না পেরে গাড়ির ছাদের অটো সিস্টেমে আটকানো ঢাকনা ভেঙে ভিতরে ঢুকেছিল দুর্বৃত্তরা।
তাঁর ভাষ্য, নির্বাচনকে সামনে রেখে প্রতিপরা শত্রুতা করে কোথাও কোন ডিভাইস অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে যেতে পারে।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Share this news as a Photo Card