শুক্রবার, মে ১৫, ২০২৬.
Home Blog Page 774

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
Photo-19-06-20-715x400-compressed
বিনামুল্যে চিকিৎসা সেবা

ঝিনাইদহ প্রতিনিধি

স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা অব্দি শহরের উজির আলী স্কুলে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা ঔষধ প্রশাসন এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি।

শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে ও ২ জন অনলাইনে আগতদের সেবা প্রদাণ করেন।

আরও পড়ুন

খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

0

নাজমুল হাসান

করোনা প্রার্দুভাবে ঘরবন্দী আশ্রয়ণ প্রকল্পের প্রায় দেড়’শ শিশু ও বিধবাদের মধ্যে একদিনের দুপুরের খাবার বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন।

Khoksa-Dro-19-p-2-compressed
দুঃস্থ শিশুদের মধ্যে খাবার পরিবেশন

করোনা প্রার্দুভাব শুরুর থেকে স্থানীয় জোনাকির আলো ও স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন নামের সংগঠন দুটি ঘরবন্দী মানুষের জন্য ত্রান সামগ্রী আবার কখনো রান্না করা খাবার পৌঁছে দিয়ে আসছে। এরই রাধাবাহিকতায় শুক্রবার দুপুরে খোকসার হিজলাকর আশ্রয়ণ প্রকল্পের হত দরিদ্র শিশু ও বিধবাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে তাদের বসানো হয়। এ দিনের খাবারে মধ্যে ছিল খিচুরি ভাত সাথে রান্না করা ডিম। খাবার পরিবেশন করা হয় একবার ব্যবহার যোগ্য প্লেট ও গ্লাসে।

জোনাকী আলো ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুঃস্থ শিশুদের খাবার পরিবেশনা

এ সময় সংগঠন দুটির কর্মকর্তা শাহারিয়ার মামুন, শাহিন হাসান, আদিত্য অনিক নাজমুল, ফারজানা সেতু, আল-আহসান মামুন, শাহারিয়ার নাজিম, শুভ, রুমানা, দিপঙ্কর, সাইদুল, শান্ত, সুমন, রাব্বী, মনা, রাকিব, নিশান, ভুমিহীন নেতা মজনু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

শাক কুড়ানি শিশুকাল

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের

0
Obaidul-Dro-19-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সেতুমন্ত্রী শুক্রবার এক ব্রিফিংকালে বলেন করোনা ভাইরাস নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না। করোনার আয়ুষ্কাল নিয়ে ‘অদূরদর্শী ও কান্ডজ্ঞানহীন ‘ বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলেও তিনি মনে করেন।

শুক্রবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কান্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে এবং এমন ধরনের সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ থেকে করোনা ভাইরাস সহসাই যাচ্ছে না। এটি আরও ২-৩ বছর থাকতে পারে।

তিনি আরও বলেন, জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষার জন্য সরকারকে কাজ করতে হবে। বিভিন্ন দেশ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞের অভিজ্ঞতা অনুসারে করোন ভাইরাসের প্রাদুর্ভাব এক, দুই বা তিন মাসের মধ্যেই শেষ হবে না। এটি দুই থেকে তিন বছর বা তার বেশি সময় ধরে চলবে। তবে সংক্রমণের হার এত বেশি নাও হতে পারে।

শুক্রবার ব্রিফিংয়ে সেতু মন্ত্রী বলেন, করোনার এই মহাসংকটে সম্মুখভাগে থেকে যারা যুদ্ধ করছেন তারা অনেকেই দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ অব্দি ৪২ জন চিকিৎসক ও ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স ও সাংবাদিক প্রাণ দিয়েছেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

মহামারী করোনার চলমান পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা করা হয়ছে যা ভিষন দুঃখজনক । তিনি এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সেতুমন্ত্রী আরও বলেন, জোনভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পরপরই দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়। যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।

সাহারা খাতুন আছেন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে

0
sahara-Dro-19-p-3-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসকরা মেডিকেল বোর্ড গঠন করে এসডিইউতে নেওয়া হয় সাহারা খাতুন।

এর আগে সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিবাগত রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক দফায় করোনা পরীক্ষা করা হলেও তার রির্পোট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

খোকসায় তিন জনের করোনা জয়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

0
Rajbari-Dro-19-p-2-compressed

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর সদর উপজলোর প্রকাশ্যে একজন কে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায়।

শুক্রবার বাড়ি ফেরার পথে ইট ভাটার মালিক শহীদ শেখ (৫৫) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা । নিহত একই উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।

স্থানীয়রা বলেন, খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নিহত শহীদ শেখ। সে কাজীপাড়া এলাকায় পৌছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলইে নিহত হন তিনি।

আরও পড়ুন

চাকরি না পাবার হতাশায় যুবকের আত্মহত্যা

রাজবাড়ী সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরর্দিশন করেছেন। তবে কী কারণে শহীদ শেখকে হত্যা করা হয়েছে তা এ রিপোর্ট লেখাকালীণ সময় অব্দি জানা যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

আগামী ৪দিনে ৮ঘন্টা কম বিদ্যুৎ পাবে কুষ্টিয়াবাসী

0
Load-Shedding-Dro

কুষ্টিয়া প্রতিনিধি

শুক্রবার ১৯জুন ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। এমন অবস্থা থাকবে জুনের ২০, ২৬ ও ২৭ তারিখ অব্দি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী ’র নির্বাহী প্রকৌশলী প্রনব দেবনাথ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন বিদ্যুৎ বিভ্রাট নয় বিদ্যুৎ সেক্টরকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষ্যেই এই উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এই উন্নয়ন কাজ ত্বরান্বিত হলে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা শুন্যের কোঠায় চলে আসবে। তবে মহামারি করোনার চিকিৎসার স্বার্থে কুষ্টিয়া পিসিআর ল্যাব ও হাসপাতাল এই বিদ্যুৎ বন্ধের আওতার বাইরে থাকবে বলেও তিনি জানান। বিদ্যুৎ বন্ধে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে।

চাকরি না পাবার হতাশায় যুবকের আত্মহত্যা

0
Pabna-dro-19-p-1-compressed
সংগৃহিত ছবি

পাবনা প্রতিনিধি

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করার পরেও, চাকরি না পাবার হতাশায় অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন পাবনার সাঁথিয়া উপজেলার এনামুল হক সুইট (৩৫) নামের এক যুবক। আত্মঘাতী সুইট আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতাহার মিলিটারির ছেলে।

শুক্রবার সকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আত্মঘাতী সুইটের তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের মামা বাশার মোল্লা বলেন, সুইট লেখাপড়াতে ভিষন ভালো ছিল। সে ইংরেজি বিষয়ে মাস্টার্স শেষ করেছে । সুইট গ্রামের বাড়িতে মা-বাবার সঙ্গে থাকলেও তার স্ত্রী ঢাকায় চাকরি করতো। তার মা বছর দুয়েক আগে ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী।

স্থানীয়রা বলেন, সুইট দীর্ঘদিনেও কোনো চাকরি না পাবার কারনে হতাশাগ্রস্ত ছিল। সে মাঝে কিছুদিন একটি কিন্ডার গার্টেনেও চাকরি করেন। সরকারি বা বেসরকারি ভালো চাকরি না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত ও মানসিক অস্থিরতায় ছিলেন।

আত্মঘাতীর বাবা আতাহার আলী বলেন, রাতে খাবার খেয়ে সুইট নিজ ঘরে ঘুমাতে যায়। গভীর রাতে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পায় সুইট দরজা আটকানো ঘরে গলায় ফাঁস দিয়েছে। সকালে পুলিশ এসে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

খোকসার ১জন সহ কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত

আতাইকুলা থানা পুলিশের উপপরিদর্শক সুভাস কুমার বলেন, শুক্রবার সকাল ৭টায় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তিনি নিহত সুইটের মরদেহ উদ্ধার করেন। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

সুশান্তের মৃত্যু রহস্য উৎঘাটনে জেরার মুখে প্রেমিকা

0
Sushanto-Dro-18-p-18-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু না আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? মুম্বাই পুলিশ হন্নে হয়ে খুঁজছে এ প্রশ্নের উত্তর । সুশান্ত ভক্তদের দাবী পারতপক্ষে এটি আত্মহত্যা হলেও এর পেছনে বিশেষ কোন কারণ ছিলো । ভক্তদের দাবীর সত্যতা বের করার চেষ্টা করছেন মুম্বাই পুলিশ।

মৃত্যুর ঠিক একদিন পর থেকেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে ঘিরে ভিন্ন ভিন্ন মত ঘুরে বেড়াচ্ছে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের মনে। দিনে দিনে বাড়ছে জটিলতা ।

আত্মহত্যার পিছনে প্রেম ঘটিত কোন বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাই পুলিশ সবার প্রথমেই প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকেই নজর দিচ্ছেন । রিয়াকে থানায় ডেকে পাঠানো হয়। তদন্তের স্বার্থে রিয়ার জবানবন্ধী খুব জরুরী বলেই মন্তব্য করছে তারা।

বৃহস্পতিবার মুম্বাই পুলিশ রিয়া চক্রবর্তীর জবানবন্ধী রেকর্ড করার জন্য তাকে ডেকে পাঠান। সে দিন সকালে রিয়া সাদা পোশাকে মুখে মাস্ক পরে থানায় হাজির হন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে থানায় রিয়াকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চলে।

খোকসার ১জন সহ কুষ্টিয়ায় সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত

0
Kushtia-Dro-18-p-15-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

খোকসার ১জন সহ কুষ্টিয়া জেলায় একদিনে সর্বোচ্চ ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড এটি।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১৪৪টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৪টি পজেটিভ। এ অব্দি কুষ্টিয়া জেলায় করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০৭ জন।

খোকসায় করোনা আক্রান্ত ফয়সাল (২৫)  শোমসপুরের ভাড়া বাড়িতে বাস করেন। তার পিতার নাম ডাঃ আশরাফুল ইসলাম।

কুষ্টিয়া সদর উপজেলায় ২৬ জন, কুমারখালী উপজেলায় ৩ জন, দৌলতপুর উপজেলায় ২ জন  রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয় জন ব্যাংক কর্মকর্তা, দুজন পুলিশ সদস্য, একজন কুমারখালী পৌরসভার কাউন্সিলর ও এক জন নার্স রয়েছেন।

কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত বহিরাগত বাদে ৩০৭ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে দৌলতপুর ৪২, ভেড়ামারা ৪০, মিরপুর ২৩, সদর ১৪৭,কুমারখালী ৪১ এবং খোকসা উপজেলায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ২৩৫, এবং নারী ৭২ জন। সুুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২১৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। সর্বশেষ ১৭ জুন দৌলতপুর উপজেলার ফিলিপনগরের ৮৫ বছর বয়স্ক একজন পুরুষ রোগী খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৩ জুন তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল।

আরও দেখুন

শাক কুড়ানি শিশুকাল

সর্বশেষ সংবাদ

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪...

খাল খনন প্রকল্পের দুটি এক্সকাভেটার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার রাতের আঁধারে সরকারী খাল খনন প্রকল্পের মাটিকাটার কাজের সময় দুটি এক্সকাভেটার মেশিন পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। একই সাথে একটি মোটরসাইকেল, দুটি...

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...