শুক্রবার, মে ৮, ২০২৬.
Home Blog Page 3

পীর শামীম হত্যা মামলায় স্কুল ছাত্র গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীমের (৬৫) আস্তানায় হামলা ও হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেওয়া হয় বলে দাবি করেছে তার পরিবার। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তার শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?’

এর আগে, গত রবিবার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান ও পীর আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ে ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি বেসরকারী হাসপাতালে অস্ত্রোপচারের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগের পর তাসনিয়া আফরিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাত আটটার দিকে শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকায় অবস্থিত একতা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। তাসনিয়া আফরিন কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার চাপে অস্ত্রোপচারের সময় উপস্থিত দ্ইু চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, চার-পাঁচ দিন আগে বাড়ির সিঁড়ি থেকে পড়ে তাসনিয়ার বাঁ হাত ভেঙে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার বিকালে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া শহরের একতা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

হাতের অস্ত্রোপচারের জন্য সন্ধ্যা সাতটার দিকে তাসনিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক আবদুল হাদী এবং অ্যানেসথেসিয়া প্রয়োগের জন্য তাহেরুল আল আমীন উপস্থিত ছিলেন।

পরিবারের অভিযোগ, অ্যানেসথেসিয়া প্রয়োগের কয়েক মিনিটের মধ্যেই তাসনিয়ার মৃত্যু হয়। এ খবর অপারেশন থিয়েটারের বাইরে থাকা স্বজনদের কাছে পৌঁছালে তারা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালান। এ সময় স্থানীয় লোকজনও ভাঙচুরে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই অবরুদ্ধ দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

শিশুটির খালু আতিয়ার রহমান বলেন, অ্যানেসথেসিয়া প্রয়োগে চিকিৎসকদের অবহেলার কারণেই তাসনিয়ার মৃত্যু হয়েছে। এর কঠিন বিচার চান তিনি।

ঘটনার রাতে চিকিৎসক তাহেরুল আল আমীন সাংবাদিকদের বলেন, তাসনিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় সব ঠিক ছিল। জেনারেল অ্যানেসথেসিয়া দেওয়ার পর সে মৃত্যুবরণ করে। হয়তো হার্ট অ্যাটাকের কারণে মেয়েটির মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, এটাকে আমরা হাইপার সেনসিটিভ কেস বলে থাকি। যেটা সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট। অনেক সময় মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

নিহতের পরিবার সম্ভবত ময়নাতদন্ত করতে চাচ্ছেন না। তবে ময়নাতদন্ত রির্পোট পেলে বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে।

একতা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম বলেন, শিশুটিকে অজ্ঞান (অচেতন করা) করানোর পরপরই তার মৃত্যু হয়। অ্যানেসথেসিস্ট বেশ কয়েক বছর ধরে সেখানে এসে কাজ করেন। অ্যানেসথেসিয়া কীভাবে প্রয়োগ হয়েছে বা কতটুকু প্রয়োগ হয়েছে, সেটা চিকিৎসকই ভালো বলতে পারবেন।

জানতে চাইলে কুষ্টিয়ার সিভিল সার্জন এস এম কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কোন গাফলতির প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এমন অভিযোগে এর আগেও তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা দেওয়া হয়নি। রাতেই দুই চিকিৎসককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। লাশের কাছে পরিবারের সদস্যরা না থাকায় এখনও সুরতহাল রির্পোট করা সম্ভব হয়নি।

কবে দুধ খেয়েছেন মনে নেই গড়াই মন্ডলের, আছে কিস্তির চাপ

0

স্টাফ রিপোর্টার

“ ভালো নেই বাপ, সেদিন ল-পেসার ( ব্লাড প্রেসার কমে) হয়ে রাস্তায় পরে ছিলাম। একটু দুধ ডিম খাওয়ার উপয়নেই, কিস্তি ওয়ালেদের চাপ আছে।” নদীতে বড়শি দিয়ে সারাদিন ৪শ টাকার মাছ ধরে ছিলেন। কিস্তির ৩শ টাকা রেখে একশ টাকা দিয়ে আলু পটল লবন সাথে নাতিপুতির জন্য ১টা কলা কিনে বাড়ি ফিরছেন বৃদ্ধ গড়াই মন্ডল (৭৫)। এই বয়সে স্বামী-স্ত্রী দুজনেই কাজ করেন তার পরেও কতদিন আগে দুধ খেয়েছেন তার মনে নেই।

কুষ্টিয়ার খোকসার হিলালপুর আদিবাসি পল্লীর বাসিন্দার গড়াই মন্ডল ও শান্তি মন্ডল দম্পতি। পেশায় মৎস্য জীবী। ক্ষুদ্র নৃগোষ্ঠি ভুক্ত গড়াই মন্ডল সারদিন নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করেন। স্ত্রী শান্তি মন্ডল একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাসায়নিকের খালি টিন ধোয়ার কাজ করেন। দুই জনের আয় দিয়ে কোন রকম খেয়ে পড়ে চলে যাচ্ছিলো। কিন্তু বড় ছেলের থাকার ঘর তৈরীর জন্য ২০ হাজার টাকার কিস্তি তুলে ১২ খানা টিনের ছাপড়া ঘর বানিয়ে বিপদে আছে। প্রতি সপ্তাহে ৫৫০ টাকার কিস্তি পরিশোধ করতে হয়। অন্যদিকে বাজারে নিত্যপন্যের উদ্ধগতি ফলে সংসার চালিয়ে কিস্তি পরিশোদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। একটু দুধ তো দূরের কথা পেট ভরে দুই বেলা খাবার জোঠানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

হিলালপুর আদিবাসী পল্লীতে ‘বিন্দি সম্প্রদায়ের’ প্রায় ৫০টি পরিবার বসবাস করে। বংশ পরম্পরায় তাদের মূল পেশা নদী খাল বিলসহ মুক্ত জলাশয়ে মাছ ধরা। কেউ কেউ কৃষি শ্রমিক হিসাবেও কাজ করেন। মুক্ত জলাশয় কমে যাওয়া তারা মূল পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। এই পল্লীর প্রায় ২০ জন বৃদ্ধ নারী ভিক্ষাবৃত্তি পেশা বেছে নিয়েছে। গড়াই মন্ডলের মত যারা পৈত্রিক পেশা ধরে আছেন তারা অনাহারে অর্ধাহারে মনবেতর জীবন কাটাচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ডাক বাংলা রোডের মাথায় দাঁড়িয় গড়াই মন্ডল তার নিজের ও প্রতিবেশীদের সমস্য তুলে ধরে বলেন, স্বামী স্ত্রী দু’জনেই কাজ করেন। প্রতিদিন যা আয় করেন তা দিয়ে দুই বেলা দুই মুঠো ভাতই হচ্ছে না। মাসে এক পোয়া দুধও কিনতে পারেন না। সুস্থ থাকার জন্য ভালো-মন্দো খাবেন কি দিয়ে।

তিনি আরও বলেন, সারা দিনে নদী সাতরে ৪ শ টাকার মাছ ধরে ছিলেন। ৯ জনের সংসারের জন্য এক কেজি আলু, পটল লবন আর নাতিপুতির জন্য ৫টাকা দামের একটা কলা কিনেছেন। দিনের আয়ের অবশিষ্ট ৩শ টাকা কিস্তির জন্য নিয়ে যাচ্ছে।

আদিবাসিদের নেতা অভিমান্য মন্ডল বলেন, হিলালপুর আদিবাসি পল্লীর সবাই মাছ ধরার উপর নির্ভরশীল। কিন্তু জলাশয় কমে যাওয়ায় প্রত্যেকের আয় কমে গেছে। অন্যদিকে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে তাদের সবাই মানবেতর জীবন কাটাচ্ছেন।

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ছেলে ও মেয়েদের একাদশের ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের একাদশে ১-০ গোলে আমবাড়িয়া ও মেয়েদের একাদশে ২-০ গোলের ব্যবধানে জাগলবা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ চাম্পিয়ন হয়েছে।

সোমবার বিকালে উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গোল্ডকাপ টুনামেন্টের ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ফাইনাল খেলায় জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জয়ন্তী হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্দ্ধারিত ৩০ মিনিটের খেলায় ২-০ গোলের ব্যবধানে জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল চাম্পিয়ন হয়।

একই মাঠে দ্বিতীয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় আমবাড়িয়া ও বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের একাদশের মধ্যে। খেলা শুরুর পরপরই প্রতিপক্ষের জালে বল পৌচ্ছেদেয় আমবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশের খেলোয়াড়েরা। এই গোলের সুবাদে দলটি চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাফিজ আহম্মেদ রাজু, উপজেলা জামায়াতে ইসলামির আমির নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।

উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের একাদশ ও জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একাদশ জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাট টুর্নামেন্টে অংশ গ্রহন কারার সুযোগ পেলো।

দৌলতপুরে পীর হত্যাকান্ড ও ভাঙচুরের মামলায় দুইজন গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনার প্রায় ১৫ দিন পর দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনার প্রায় দু’সপ্তাহ পর এই প্রথম কোন আসামিকে গ্রেফতার করলো পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান দুই আসামী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের বিশেষ অভিযানে এই দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার দিন ধারণ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীম ওরফে জাহাঙ্গীরের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং একপর্যায়ে দরবার প্রধান পীর শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মায়ের কোল থেকে নেমেই মৃত্যুর কোলে ঢলে পরলো শিশু

0

স্টাফ রিপোর্টার

মায়ের কোল থেকে নেমেই দৌড়ে রাস্তা পার হওয়ার সময় পাখি ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্লে-গ্রুপের শিশু শিক্ষার্থী ইহসান আব্দুল্লাহ মার গেছে।

সোমবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুরে ইহসান আব্দুল্লাহ (৫) নিহত হয়। সে তামিম ইসলামিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার প্লে-গ্রæপের ছাত্র ছিলো। নিহত শিশুটি গোপগ্রাম ইউনিয়নের বড়ই চারা গ্রামের রাজিব হোসেনের ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিশুটিকে নিয়ে তার মা আসমা খাতুন একটি পাখিভ্যানে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুরে ওই মাদ্রাসার সামনে পৌঁচ্ছান। এ সময় মা তার শিশুপুত্রকে কোল থেকে নামিয়ে ভ্যান চালকের ভাড়া পরিশোধ করতে যায়। মুহুত্যের মধ্যে শিশু ইহসান আব্দুল্লাহ মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় অপর একটি দ্রæতগতির পাখিভ্যান চালক নিয়ন্ত্রন হারিয়ে শিশুটিকে চাপা দেয়। আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। ইতোমধ্যে ঘাতক পাখি ভ্যানের চালক পালিয়ে যায়।

নিজের কোল থেকে নামিয়ে দেওয়ার পাঁচ সেকেন্ডের মধ্যে শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুতে বাক রুদ্ধ হয়ে গেছেন মা আসমা খাতুন। বাবা রাজিব হোসেন পুত্র শোকে ঢুকরে কাঁদছেন। তাকে থামানো যাচ্ছে না। হাসপাতাল কমপ্লেক্স জুড়ে তখন শোকের মাতম চলছিলো। মৃত নাতিকে বুকে জড়িয়ে ধরে ঢুকরে কাঁদছেন দাদা আকরাম হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তাদের হেফাজতে রাখার চেষ্টা করছেন। সব বাঁধা উপেক্ষা করে মৃত নাতি ইহসান আব্দুল্লাকে ভ্যানে নিয়ে বাড়ি ফিরে যান তিনি।

তামিম ইসলামিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার মালিক আশরাফুল ইসলাম বলেন, শিশুটিকে প্রতিদিন তার বাবা রাজিব হোসেন নিয়ে আসতেন। দুর্ঘটনার দিন শিশুটিকে তার মা নিয়ে আসেন। তিনি ভ্যানের ভাড়া পরিশোধ কারার সময় শিশুটি রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এসময় দ্রæতগতির একটি ভ্যান তার বুকের উপর দিয়ে উঠে যায়। তারা সাথে সাথে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। দুর্ঘটনায় নিহত শিশুটি শান্ত প্রকৃতির ছিলো।

আমজাদ হোসেন বাবালু নাতির মৃত্যুকে কোন ভাবেই মেনে নিতে পারছেন না। বাবাবার মুসরা যাচ্ছেন। তবে এর মধ্যে বলছেন, তার মত আর কারো যেনো বুক খালি না হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যু নিশ্চিত হয়ে পরিবারের লোকেরা তাকে নিয়ে গেছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। পরিবারের দাবি, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

হাম : এক দিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত এক দিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু।

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগে ৪৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২১৬ জন মারা গেছে বলে রবিবার নিয়মিতে বুলেটিনে বলা হয়েছে।

নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তারপরেই আছে বরিশাল, সেখানে মারা গেছে পাঁচজন।

অন্যদিকে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০২ জন ঢাকায় মারা গেছে; রাজশাহী বিভাগে মারা গেছে ৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ১ হাজার ৪২১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন। সবচেয়ে বেশি ৪০৪ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৮ জন ভর্তি হয়েছে রংপুরে।

সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ২৮। এদের মধ্যে ৪ হাজার ৬০৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে গেল ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। যার মাধ্যমে দেশের ৮ বিভাগে এ পর্যন্ত ৭৩ লাখ ৭৬ হাজার ৯৯৫ জন শিশু টিকা পেয়েছে। এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশনে ১১ লাখ ৩৫ হাজার ১৭২ জন শিশু টিকা পেয়েছে।

বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদক ও চোরাচালানী পণ্য আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা।

একই দিন কাজীপুর বিওপির একটি দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, জব্দকৃত এসব চোরাচালান পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৭ লক্ষ ৪০ হাজার ২০০ টাকা। তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে আসছে।

দেশের যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে আমাদের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে।

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের মেয়ে একাদশের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চাম্পিয়ন ১০টি স্কুলের মেয়ে শিশুদের দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

রবিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা সদরের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুনামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কন্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল অংশ নেয়। খেলাটি ট্রাইবেকারের মাধ্যম নিস্পত্তি হয়। উদ্বোধনী খেলায় ২-১ গোলের ব্যবধানে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ জয়লাভ করে। এ দিন সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে ১০টি স্কুলের মেয়েদের দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর জয়ন্তী হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল ফাইনালে উত্তিন্ন হয়েছে।

এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাছমিন জাহান। উপস্থিত ছিলেন খোকসা থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।

আগামীকাল সোমবার সকালে একই মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের একাদশের খেলা আনুষ্ঠিত হবে। এ দিন বিকালে ছেলে ও মেয়েদের একাদশের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে – মিয়া গোলাম পরওয়ার

0

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরি করছে।

তিনি বলেন, বগুড়ার সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন জামায়াতের ওপর নাকি স্বৈরাচারের আত্মা ভর করেছে। আমরা বলতে চাই, বিএনপি সরকারকে আসলে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াত আয়োজিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলনে’
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, আমরা আর রক্ত দিতে চাই না। আজ যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে গালি দেয়, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। জনগণ জানে আসল গুপ্ত কারা।

অধ্যাপক পরওয়ার অভিযোগ করে বলেন, দেশবাসী ভেবেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সরকার গঠন করবে। সারা দেশে দাঁড়িপাল্লার ¯েøাগানে মুখরিত হয়েছিল। কিন্তু ভোট গণনার পর রেজাল্টশিট তৈরি ও ফলাফল ঘোষণায় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি ১০টি পয়েন্টে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিরোধিতা করেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি এখন গণভোটের রায় বাতিল করতে চায়। সংবিধানের দোহাই দিয়ে তারা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

ঝিনাইদহ জেলা জামায়াতের এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৭ দিন ছুটি পাচ্ছেন

দ্রোহ অনলাইন ডেস্ক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২৫ মে- (সোমবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে শিলাইদহে সাজ সাজ রব

কুষ্টিয়া প্রতিনিধি শুক্রবার ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে তিনদিনব্যাপী বার্ণাঢ্য অনুষ্ঠানমালার...

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির...

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...