বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 521

দৌলতপুরে গাদন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামে গাদন খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলে উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের স্থানীয় যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিউর রহমান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাক্কির আহমেদ, হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মহি, আল সালে পাবলিক ওয়েলফেয়ারের পরিচালক মামুন রেজা, তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক মাহবুবুর রহমান সবুর প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনালে সাদিপুর একশন কাব ও দৌলতপুর অনির্বাণ কাব অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত হওয়ায় উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে পুরস্কৃত করা হয়।

কুমারখালী মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিা অফিসার আব্দুর রশিদের(৫৬) বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপুর্ণ প্রায় ৩৪ লাখ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

সোমাবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার প থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নীল কমল পাল বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণীতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রশিদ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন এবং দখলে রাখার তথ্য এড়িয়ে যান।

জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে মামলাটি করেছেন। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিক ভাবে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শিা কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়ে উর্ধতন কর্মকর্তাসহ সং¯িøষ্ট আদালতে মামলার নথি পাঠানো হয়েছে। এখন পূর্নাঙ্গ তদন্ত হবে। এতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রামানিত হলে স্পেশাল আদালতে তার বিচার কাজ শুরু হবে।

শারদীয় দুর্গোৎসব শুরু

0
খোকসা কালীবাড়ি থেকে ছবিটি তোলা

দ্রোহ অনলাইন ডেস্ক

মহাষষ্ঠী দেবী দুর্গাকে বোধনের দিন। সায়ংকালে বিহিত পূজার মাধ্যমে অধিষ্ঠিত হবেন তিনি। আর এর সঙ্গেই শুরু হবে উপ মহাদেশের বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে প্রস্তুতি শেষ হয়েছে। তবে করোনার সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারও সারাদেশের পূজামন্ডপগুলোয় দুর্গোৎসব আয়োজনে মানতে হচ্ছে বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি।

পূজার আয়োজনকে ঘিরে নানা বিধিনিষেধের কথাও জানিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে। গত বছরের মতো এবারও উৎসব-সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে এ পূজায় সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

করোনা অতিমারির কারণে বর্ণাঢ্য আলোকসজ্জা যেমন থাকবে না, তেমনি বিসর্জনের শোভাযাত্রাও এবার হবে না।

গত ৬ অক্টোবর দেবীদুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপরে। সাধারণত দেবীপ শুরুর সাত দিন পর পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে থাকে। তবে এবার পঞ্চমীর বোধন ও ষষ্ঠী তিথি একই দিনে পড়ায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরুর দিনণও এক দিন এগিয়ে এসেছে।

সোমবার সন্ধ্যায় বোধনের মাধ্যমে দণিায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হবে। এর আগে ষষ্ঠী তিথিতে সকাল ৭টা ৩১ মিনিটের মধ্যে দেবীদুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হয়েছে। পরে সন্ধ্যায় বোধন শেষে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোৎসব।

মঙ্গলবার মহাসপ্তমী, বুধবার মহাষ্টমী, বৃহস্পতিবার মহানবমী এবং শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন হবে। করোনার কারণে জনসমাগম এড়াতে এবার মহাষ্টমীতে ঢাকায় কুমারী পূজার আয়োজন থাকছে না। তবে দেশের কয়েকটি জায়গায় কুমারী পূজা হবে।

সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবীদুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন (আগমন)। যার ফল হচ্ছে ফসল ও শস্যহানি। দেবী স্বর্গালোকে বিদায় (গমন) নেবেন দোলায় (পালকি) চড়ে। যার ফল হচ্ছে মড়ক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, করোনার প্রকোপ কমে আসায় গত বছরের তুলনায় এবার দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা যেমন বেড়েছে, তেমনি ঢাকাসহ সারাদেশে মন্দির-মন্ডপের সংখ্যাও বেড়েছে। এ বছর সারাদেশে ৩২ হাজার ১১২টি পূজামন্ডপে দুর্গাপূজা হবে। গত বছর পূজা হয়েছিল ৩০ হাজার ২০৭টি মন্ডপে। অর্থাৎ করোনার সংক্রমণ কমায় এবার এক হাজার ৯০৫টি পূজা বেড়েছে। সরকারি হিসাবে অবশ্য এবার সারাদেশে ৩১ হাজার ৭১৭টি মন্ডপে পূজা আয়োজনের কথা বলা হয়েছে।

খোকসায় বিদ্যুতের আগুনে কৃষকের বাড়ি ভষ্ম

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের সর্ট সার্কট থেকে সৃষ্ট আগুনে এক প্রান্তিক কৃষকের বসত বাড়িসহ সংসারে যাবতীয় পুড়ে ভষ্ম হয়ে গেছে।

সোমবার দুপুরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের থানা পাড়ার প্রতিবন্ধি প্রান্তিক কৃষক আক্কাস আলীর বসত বাড়ির বিদ্যুতের সার্ভিস মিটার ফেটে আগুনের সূত্রপাত হয়। মহুতের মধ্যে আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁচ্ছায়। কিন্তু অনেক চেষ্টার পর একটি ইঞ্জিন চালু হয়। ততক্ষনে কৃষক আক্কাস আলীর পরিবারের এক বছরের খাবারের ধান, নগদ টাকা, আসবাব পত্র, বিভিন্ন ফসলবীজসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্ম হয়ে যায়।

গৃহকর্তার স্ত্রী সামেরা খাতুন জানান, মাথার ব্যাথার কারণে তিনি শুয়ে ছিলেন। বিদ্যুতের মিটারের আগুন ধরতে দেখে তার ছোট মেয়ে চিৎকার দিয়ে ওঠে। নিজে আগুন নেভাতে চেষ্টা করেন। ফায়ার ব্রিগেডের গাড়িও এসেছিল কিন্তু তারা পানি দেয়নি।

খোকসা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোশারফ হোসেনের সাথে কথা বলার জন্য তার অফিসিয়াল ও ব্যক্তিগত মুঠো ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

কুষ্টিয়ায় মাদক মামলায় চিকিৎসকের ১৫ বছর কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ নামে এক চিকিৎসককে ১৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় জয়নাল আবেদীন জয় ও নাহারুল ইসলামকে বেকসুর খালাসে দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসাদুজ্জামান ফিরোজ আদালতে উপস্থিত ছিলেন। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার নাজারুল মালিথার স’ মিলের ভেতর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে কুষ্টিয়া সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ফিরোজ, জয়নাল আবেদীন জয় ও নাহারুল ইসলামকে আটক করে পুলিশ।

এ সময় তাদের শরীর ও ঘর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা করা হয়। রায় ঘোষণা শেষে আসাদুজ্জামান ফিরোজকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থায়ী জামিন পেলেন পরীমনি

0

দ্রোহ বিনোদন ডেস্ক

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে স্থায়ী জামিন দিয়েছে ঢাকার মহানগর হাকিম আদালত।

এ মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত জামিনে ছিলেন পরীমনি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অভিযোগপত্র দেয়ার পর রবিবার ছিল মামলার ধার্য তারিখ।

পরীমনি এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার অভিযোগপত্র গ্রহণ করে পরীমনির জামিন মঞ্জুর করেন। পাশাপাশি বিচারের পরবর্তী ধাপের জন্য মামলার নথিপত্র মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

এ মামলার অভিযোগপত্রভুক্ত তিন আসামির মধ্যে পরীমনির পাশাপাশি কবীর হোসেনকেও জামিন দিয়েছে আদালত। আর পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু এ মামলায় স্থায়ী জামিনে আছেন।

পরীমনি পে জামিন শুনানি করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। রাষ্ট্রপে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

পরীমনিকে গ্রেপ্তারের পর র‌্যাব মুখপাত্র খন্দকার আল মঈন বলেছিলেন, চিত্রনায়িকা পরীমনির ফ্যাটে ‘মিনি বার’ ছিল। তিনি নিয়মিত মদ পান করতেন এবং ‘ঘরোয়া পার্টি’ আয়োজন করতেন।

পরীমনির মদ ব্যবহারের জন্য একটি লাইসেন্স পাওয়া গিয়েছিল জানালেও তিনি বলেছিলেন, “তার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে।”

পরীমনিকে গ্রেপ্তারের পর বারবার রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলার পর গত ৩১ অগাস্ট তার জামিনের আদেশ হয় বিচারিক আদালত থেকে। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।

তদন্ত শেষে গত ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক ডিবি কর্মকর্তার ‘১৮ ঘণ্টা সময় কাটানোর’ খবর গণমাধ্যমে আসার পর এ মামলার তদন্তভার সিআইডির কাছে গিয়েছিল।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতির ২০১৫ সালে ঢাকার চলচ্চিত্রে অভিষেক ঘটে পরীমনি নামে। এরপর দুই ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ন করেছেন তিনি।

গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ঢাকা বোট কাবে যৌন নিপীড়িত হওয়ার অভিযোগ তুলে শোরগোল তুলেছিলেন পরীমনি। তার করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এলপিজির দাম বেড়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা করা হয়েছে। এটি সর্বোচ্চ খুচরা মূল্য, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হবে।

আর উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৫৮ টাকা ৬৮ পয়সা, যা আগে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা।

রবিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এই সংস্থা। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বিইআরসি।

সংবাদ সম্মেলনে দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। তিনি বলেন, বিশ্ববাজারে এলপিজির দাম অনেক বেড়ে গেছে। সেটিকে ধরেই দেশে যথাযথভাবে দাম সমন্বয় করা হয়েছে। অপারেটররা নিশ্চয়ই এটি কার্যকর করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কমিশনের সচিব রুবিনা ফেরদৌসী।

গত ডিসেম্বরে বিইআরসিতে মূল্যবৃদ্ধির প্রস্তাব করে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো। তাদের প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে বিইআরসি। এরপর ব্যবসায়ীদের দাবির মুখে নতুন করে আবার গত মাসে গণশুনানি করে কমিশন।
দাম ঘোষণার আগে মকবুল ই ইলাহি বলেন, ‘এক কেজি এলপিজির ব্যবহার মানে হলো ১৮ কেজি গাছ বাঁচানো। তাই এর ব্যবহার বাড়ানো দরকার। কম দামে এলপিজি আমদানি করতে হবে। প্রতিবেশী দেশ অনেক কম দামে এলপিজি আমদানি করছে।’

বাজারে এলপিজির নতুন দাম কার্যকরের বিষয়ে মকবুল ই ইলাহি বলেন, বাড়তি দামে না কেনার বিষয়ে ভোক্তাদের সচেতন হতে হবে।

অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো গণতন্ত্র খুঁজছি- মাহবুব তালুকদার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচন কতিপয় জটিল রোগে আক্রান্ত। পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন। তাকে বাঁচিয়ে তুলতে মেডিকেল বোর্ড গঠনের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে ফেরানো একান্ত অপরিহার্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রবিবার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গণতন্ত্রহীন নির্বাচন চাই কি না! গত ৭ অক্টোবর ঢাকা দণি সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচন আমি নিজে পরিদর্শন করি। ইভিএমে ভোটগ্রহণে এখানে ২০ শতাংশ ভোট পড়ে। নির্বাচন শান্তিপূর্ণ ছিল। কিন্তু ভোটের টার্ন আউট এত কম হওয়ায় জনগণের নির্বাচনবিমুখতা আমাকে হতাশ করে।

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের উপ-নির্বাচনে ইভিএমে ৭০ শতাংশ ভোট পড়েছে। এ বৈষম্য কেন তার কারণ বিশ্লেষণ করে দেখা প্রয়োজন।

তিনি বলেন, ভোটার সংখ্যা বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এর প্রতিবন্ধকতা দূর না হলে কাক্সিক্ষত ফল লাভ হবে না। ৭ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে জামানত হারিয়েও একজন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্বভাবতই ওই নির্বাচনে ২১ জন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা, যা বিশ্বে নজিরবিহীন। আমার মতে এতে নির্বাচনে একটা নতুন ধারা সূচিত হলো।

ওই নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, নবনির্বাচিত কাউন্সিলর অবশ্য সন্ত্রাসী কর্মকান্ডের জন্য একাধিক মামলায় দুই বছরের অধিককাল জেলে রয়েছেন। এই উপ-নির্বাচনের ফলাফল নির্বাচনের প্রতি জনগণের অনাস্থার বহিঃপ্রকাশ বলা হলেও ইতিবাচকভাবে বলা যায়, সমাজের সব শ্রেণি-পেশার ব্যক্তি এখন নির্বাচনে অংশ নিচ্ছে এবং জনসমর্থন না থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন।

তিনি বলেন, আগামী নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন জনের তর্ক-বিতর্ক এখন তুঙ্গে। গত ৫০ বছরে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রনয়ণ করা হয়নি। এটা বাধ্যতামূলক হলেও সব মতাসীন সরকার এটা লঙ্ঘন করেছে। সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা, জনগণের মতায়ন ও গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে এ আইন করা অনস্বীকার্য। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এ আইন করা অসম্ভব।

মাহবুব তালুকদার বলেন, আমাদের স্বাধীনতার পূর্বশর্ত ছিল গণতন্ত্র। সংবিধানের চারটি মূলনীতিতে গণতন্ত্র সন্নিবেশিত হয়েছে। স্বাধীনতার পাঁচ দশক পরেও আমরা যদি অন্ধকার ঘরে একটি কালো বিড়ালের মতো গণতন্ত্র খুঁজে ফিরি, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? একজন ভোটার বাড়ি থেকে বেরিয়ে নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছামতো ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে আসবে, বাংলাদেশ রাষ্ট্র কি এই আকাক্সক্ষটুকু পূরণ করতে পারবে না ?

ঝিনাইদহে ৪৫২টি মন্ডপে সার্বজনীন দূর্গা পূজার জন্য প্রস্তুতি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রায় সাড়ে ৪শ মন্ডপে সার্বজনীন দূর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন। এখন শুধূ আনুষ্ঠানিকতা। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার উদ্যোগে।

সোমবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতোমধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে।

এ বছর জেলায় ৪৫২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপল্েয প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠনসহ নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ ও নিরাপত্তা সংস্থা গুলো। জেলার সদর উপজেলায় ১০৪টি, শৈলকুপায় ১২২টি, কালীগঞ্জে ৯৭টি, কোট চাঁদপুরে ৫১টি, মহেশপুরে ৪৬টি এবং হরিণাকুন্ডুতে ৩২টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে হবে।

জেলা প্রশাসন প থেকে জানানো হয়েছে, পূজা মন্ডপে রাখতে হবে স্যানিটাইজেশনের ব্যবস্থা, নারী-পুরুষ আলাদা প্রবেশদ্বার, মাদকমুক্ত পরিবেশ, মসজিদের পাশে মন্ডপ হলে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আযান ও নামাজের সময় গান-বাজনা বন্ধ রাখতে হবে এবং পূজা মন্ডপ কেন্দ্রিক কোন মেলার মাঠ বসবে না।

ঝিনাইদহ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানিয়েছেন, এবার করোনার কারণে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে প্রশাসনের প থেকে। মন্ডপে ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, এবার জেলায় ৪৫২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা মন্ডপে মেলার মাঠ বসবে না। সবাইকে স্বাস্থ্যবিধি, মাদকমুক্ত পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপপরিচালক (জেলা কমান্ড্যান্ট) আশিকুজ্জামান জানান, অন্যবারের মত আনসার সদস্যরা সার্বণিক মন্ডপে থেকে দায়িত্বপালন করবে না। পুলিশের মত গাড়িতে করে টহল দিবে মন্ডপে। আনসার বাহিনীর প থেকে ২ ধরনের টিম কাজ করবে। একটি সাধারণ টহল টিম অন্যটি কুইক রেসপন্স টিম।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, মন্ডপ ভিত্তিক পরিদর্শন করবে পুলিশের কর্মকর্তারা। পূজা উপল্েয মাদকের আসর, ইভটিজিং, শ্লীলতাহানিসহ যেকোন বে-আইনি কর্মকান্ড বন্দের বিষয়ে উদযাপন কমিটিকে সতর্ক করা হয়েছে। তাদের গঠিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0
নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক

সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রেস কাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আল-মামুন সাগর সভাপতি ও আনিসুজ্জামান ডাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিরতি হীন ভাবে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে গাজী মাহাবুব-ডাবলু ও আল-মামুন সাগর-মজিবুল শেখ পরিষদ অংশগ্রহণ করেন। দ্বি-বার্ষিক-(২০২১-২০২৩)নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সভাপতি আল-মামুন সাগর প্রাপ্ত ভোট ৫৬ এবং সাধারণ সম্পাদক পদে ৫৫ ভোট পেয়ে আনিসুজ্জামান ডাবলু নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি ৫৫ ভোট পেয়ে নূরুন্নবী বাবু ও ৫২ ভোট পেয়ে ডাঃ গোলাম মাওলা , যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন
আবু মনি জুবায়ের রিপন (৫৭ ভোট) এবং পি.এম. সিরাজুল ইসলাম (৫৩ ভোট), কোষাধ্যক্ষ পদে এম. লিটন উজ-জামান (৫৮ ভোট), দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস (৫৮ ভোট), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান (৫৩ ভোট), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন (৫৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রবীন সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী (৬৪ ভোট), জহুরুল ইসলাম (৫৯ ভোট), আব্দুর রাজ্জাক বাচ্চু (৫৯ ভোট), চৌধুরী মুরশেদ আলম মধু (৫৫ ভোট), হাসান আলী (৫৩ ভোট), আহসান আলী বিশ্বাস (৫১ ভোট), ইব্রাহীম হোসেন মিরাজ (৫১ ভোট), দেলোয়ার মানিক (৫১ ভোট) ও সামসুন্নাহার কথা (৫০ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

অবাধ সুষ্ঠু সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারন ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন এবং যোগ্য ব্যক্তিদের সাংবাদিক নেতা নির্বাচন করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...